29/08/2026
আলহামদুলিল্লাহ
২৮ আগস্ট ২০২৬ তারিখে, রাত ২টা ৪১ মিনিটে নিউ হোপ ডেলিভারি সেন্টারে একটি নিরাপদ স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।
মায়ের ঠিকানা: মোহাজেরপাড়া, কক্সবাজার সদর
নবজাতক: কন্যাসন্তান
নবজাতকের ওজন: ২.৫ কেজি
অ্যাপগার স্কোর: ৯/১০/১০
আল্লাহর রহমতে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।
জন্মের পরপরই নবজাতককে মায়ের বুকে Skin-to-Skin Contact-এ রাখা হয়েছে। এতে শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে, মা-শিশুর বন্ধন দৃঢ় হয় এবং বুকের দুধ খাওয়ানো সহজ হয়। সম্ভব হলে জন্মের পর প্রথম এক ঘণ্টা শিশুকে মায়ের বুকেই রাখা উচিত।
এ নিয়ে আমার তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া মোট ডেলিভারির সংখ্যা দাঁড়াল ২২৮৪।
প্রতিটি নিরাপদ প্রসব আমাদের কাছে একটি দায়িত্ব ও আস্থার প্রতিফলন। সহকর্মী, পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা।
#নিরাপদপ্রসব