Dr. Syed Sunny

Dr. Syed Sunny A physician in pursuit of wisdom, guided by thought and philosophy.

ওজন কমাতে চান , কিন্তু বারবার খিদে পাচ্ছে ? চলেন দেখে নেই কিভাবে অতিরিক্ত ক্ষুধা লাগা কমাতে পারেন।     দৈনিক আগামীর সময় ...
25/07/2026

ওজন কমাতে চান , কিন্তু বারবার খিদে পাচ্ছে ?

চলেন দেখে নেই কিভাবে অতিরিক্ত ক্ষুধা লাগা কমাতে পারেন।

দৈনিক আগামীর সময় পত্রিকায় নিয়মিত স্বাস্থ্য নিয়ে লিখছি।
পত্রিকার লিংক কমেন্টে।

শরীরের ডিটক্স নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি।  দৈনিক আগামীর সময় পত্রিকায় নিয়মিত স্বাস্থ্য নিয়ে লিখছি।  পত্...
18/07/2026

শরীরের ডিটক্স নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি।

দৈনিক আগামীর সময় পত্রিকায় নিয়মিত স্বাস্থ্য নিয়ে লিখছি।

পত্রিকার লিংক কমেন্টে।

নতুন বাবা মা- দের টিকা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছি।  দৈনিক আগামীর সময় পত্রিকায় নিয়মিত স্বাস্থ্য নিয়ে লিখ...
13/07/2026

নতুন বাবা মা- দের টিকা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছি।

দৈনিক আগামীর সময় পত্রিকায় নিয়মিত স্বাস্থ্য নিয়ে লিখছি।

পত্রিকার লিংক কমেন্টে।

#টিকা

বর্ষায় অসাবধনতা  চর্ম রোগের কারণ হতে পারে।  তাই, সতর্ক থাকুন।
11/07/2026

বর্ষায় অসাবধনতা চর্ম রোগের কারণ হতে পারে। তাই, সতর্ক থাকুন।

🎗️খাদ্যনালির ক্যান্সার, যে ঘাতক নিয়ে আমরা সবচেয়ে কম কথা বলিক্যান্সার সচেতনতা সিরিজ · পর্ব ০২স্তন বা ফুসফুস ক্যান্সার ন...
10/07/2026

🎗️খাদ্যনালির ক্যান্সার, যে ঘাতক নিয়ে আমরা সবচেয়ে কম কথা বলি

ক্যান্সার সচেতনতা সিরিজ · পর্ব ০২

স্তন বা ফুসফুস ক্যান্সার নিয়ে আমরা যতটা শুনি, খাদ্যনালির ক্যান্সার নিয়ে ততটা নয়। অথচ চমকে দেওয়ার মতো একটা সত্যি হলো, বাংলাদেশে ক্যান্সারে মৃত্যুর সবচেয়ে বড় কারণ এই খাদ্যনালির ক্যান্সারই, আর তা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই। সারা বিশ্বে খাদ্যনালির ক্যান্সারে
সবচেয়ে বেশি রোগীর দেশগুলোর মধ্যে আমরা আছি একেবারে ওপরের সারিতে।

তবু এ নিয়ে সচেতনতা এত কম কেন? কারণ এর লক্ষণগুলো শুরুতে খুব সাধারণ মনে হয়, আর ধরা পড়ে অনেক দেরিতে।

বাংলাদেশের বাস্তব চিত্র
▪️ খাদ্যনালির ক্যান্সার বাংলাদেশে ক্যান্সারে মৃত্যুর এক নম্বর কারণ, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই।
▪️ প্রতি বছর দেশে প্রায় ২১ হাজারের বেশি মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হন।
▪️ সাধারণত রোগটা ধরা পড়ে ৫০ থেকে ৭০ বছর বয়সের মধ্যে, তবে আমাদের দেশে এর চেয়ে কম বয়সেও দেখা যায়।
▪️ পুরুষ ও নারী রোগীর অনুপাত প্রায় ২ : ১, তবে নারীরাও যথেষ্ট ঝুঁকিতে।
▪️ সবচেয়ে উদ্বেগজনক তথ্য, দেরিতে ধরা পড়ায় ৫ বছর পর বেঁচে থাকেন প্রতি ৫ জনের ১ জনেরও কম।
▪️ আক্রান্তদের প্রায় ৮৪ শতাংশেরই তামাক ও পান সেবনের ইতিহাস আছে।

যে লক্ষণগুলো একদম অবহেলা নয়
▪️ খাবার গিলতে অসুবিধা, প্রথমে শক্ত খাবারে, পরে তরল খাবার ও পানিতেও (এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপদসংকেত)
▪️ গিলতে গেলে বুকে বা গলায় ব্যথা
▪️ বুকে বা পিঠে দীর্ঘস্থায়ী জ্বালা বা ব্যথা
▪️ খাবার বা পানি বমি হয়ে ফিরে আসা
▪️ কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ও দুর্বলতা
▪️ দীর্ঘদিন ধরে গলা ভাঙা বা কাশি

মনে রাখবেন, গিলতে সমস্যা হওয়া কখনোই স্বাভাবিক বিষয় নয়। এটি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে এন্ডোস্কোপি করলে রোগটি আগেভাগে ধরা পড়তে পারে, আর আগে ধরা পড়লে চিকিৎসাও অনেক সহজ।

খাদ্যনালির ক্যান্সারের সবচেয়ে বড় কারণগুলো আমাদের হাতেই। তামাক (ধূমপান হোক বা জর্দা-গুল-সাদাপাতা), পান এবং অতিরিক্ত গরম চা বা পানীয় এই রোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে, খুব গরম পানীয় (৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি) নিয়মিত পান করলে খাদ্যনালির ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়।

তাই আজ থেকেই কয়েকটি অভ্যাস বদলান:
▪️ তামাক ও পান পুরোপুরি ছেড়ে দিন
▪️ চা বা গরম পানীয় একটু ঠান্ডা করে পান করুন, ফুটন্ত অবস্থায় নয়
▪️ প্রতিদিনের খাবারে ফল ও শাকসবজি বেশি রাখুন
নিজে সচেতন হোন, পরিবারকেও জানান। একটা শেয়ার হয়তো কারও জীবন বাঁচিয়ে দিতে পারে।

পরের পর্বে থাকছে আরেকটি কমন ক্যান্সার নিয়ে আলোচনা। সাথে থাকুন।
তথ্যসূত্র: GLOBOCAN (WHO/IARC) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকাশিত গবেষণা।

#খাদ্যনালিরক্যান্সার #ক্যান্সারসচেতনতা #তামাকমুক্তজীবন #স্বাস্থ্যসচেতনতা

ক্যান্সার সচেতনতা সিরিজ · পর্ব ০১একজন চিকিৎসক হিসেবে সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন কোনো রোগী এমন এক পর্যায়ে আসেন যেখানে কর...
09/07/2026

ক্যান্সার সচেতনতা সিরিজ · পর্ব ০১

একজন চিকিৎসক হিসেবে সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন কোনো রোগী এমন এক পর্যায়ে আসেন যেখানে করার আর খুব বেশি কিছু থাকে না। ফুসফুস ক্যান্সারের বেলায় এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। বাংলাদেশে বেশিরভাগ রোগীই ধরা পড়েন একদম শেষ ধাপে (স্টেজ ৩ বা ৪), যখন চিকিৎসার সুযোগ অনেকটাই সীমিত হয়ে যায়।

চলুন জেনে নিই, কেন এই রোগটা নিয়ে এত সতর্ক থাকা জরুরি।

বাংলাদেশের বাস্তব চিত্র

▪️ ফুসফুস ক্যান্সার আমাদের দেশে পুরুষদের ক্যান্সারে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। পুরুষদের মোট ক্যান্সারের প্রায় এক-তৃতীয়াংশ।
▪️ আমাদের দেশে ৪৩ -৮৫ % ফুসফুস ক্যান্সারের রোগী অ্যাডভান্সড স্টেজ ডায়াগনসিস হন।
▪️ সাধারণত রোগটা ধরা পড়ে ৫০ থেকে ৭০ বছর বয়সের মধ্যে, গড়ে প্রায় ৫৮ বছর বয়সে।
▪️ পুরুষ ও নারী রোগীর অনুপাত প্রায় ৪ : ১। অর্থাৎ প্রতি ৫ জন রোগীর ৪ জনই পুরুষ।
▪️ সবচেয়ে উদ্বেগজনক তথ্য, রোগ ধরা পড়ার ৫ বছর পর বেঁচে থাকেন ১০ জনের ২ জনেরও কম। কারণ একটাই: দেরিতে শনাক্ত হওয়া।

যে লক্ষণগুলো একদম অবহেলা নয়:

▪️ তিন সপ্তাহের বেশি স্থায়ী কাশি, যা সারছে না
▪️ কাশির সাথে রক্ত (এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপদসংকেত)
▪️ বুকে ব্যথা, যা শ্বাস নিলে বা কাশলে বাড়ে
▪️ অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট বা হাঁপিয়ে যাওয়া
▪️ দীর্ঘদিন ধরে গলা ভাঙা বা স্বরের পরিবর্তন
▪️ কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ও অতিরিক্ত ক্লান্তি

মনে রাখবেন, এসব লক্ষণ সবসময় ক্যান্সার মানে নয়। কিন্তু দীর্ঘস্থায়ী হলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো , এই রোগের বড় অংশই প্রতিরোধযোগ্য

আমাদের দেশের ফুসফুস ক্যান্সারের রোগীদের প্রায় ৯০ শতাংশেই তামাক সেবন করে থাকেন । কেউ ধূমপায়ী, কেউ আবার জর্দা-গুল-সাদাপাতা ব্যবহারকারী। ভালো খবরটা হলো, তামাক ছেড়ে দিলে এই ক্যান্সারের ঝুঁকি নাটকীয়ভাবে কমে যায়। ধূমপান ছাড়ার জন্য কখনোই "দেরি হয়ে গেছে" বলে কিছু নেই।

নিজে সচেতন হোন, পরিবারের ধূমপায়ী সদস্যকেও সচেতন করুন। একটা শেয়ার হয়তো কারও জীবন বাঁচিয়ে দিতে পারে।

পরের পর্বে থাকছে আরেকটি কমন ক্যান্সার নিয়ে আলোচনা। সাথে থাকুন।

তথ্যসূত্র: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH)-এর প্রকাশিত গবেষণা এবং GLOBOCAN।

#ফুসফুসক্যান্সার #ক্যান্সারসচেতনতা #তামাকমুক্তজীবন #স্বাস্থ্যসচেতনতা

রক্ত শূন্যতার কোনো লক্ষণ আপনার সাথে মিলে গেলে, অবহেলা না করে, গুরুত্ব দিন।  প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।            ...
08/07/2026

রক্ত শূন্যতার কোনো লক্ষণ আপনার সাথে মিলে গেলে, অবহেলা না করে, গুরুত্ব দিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

"ডাক্তার, আর কি কিছুই করার নেই?"এই প্রশ্নটা যখন কোনো রোগীর স্বজন করেন, তখন কয়েক সেকেন্ড চুপ করে থাকতে হয়। কারণ উত্তরটা...
06/07/2026

"ডাক্তার, আর কি কিছুই করার নেই?"

এই প্রশ্নটা যখন কোনো রোগীর স্বজন করেন, তখন কয়েক সেকেন্ড চুপ করে থাকতে হয়। কারণ উত্তরটা সহজ না। রোগটা হয়তো সারবে না, কিন্তু তার মানে এই নয় যে করার কিছু নেই।

আমরা ভাবি চিকিৎসা মানেই রোগ সারানো। অথচ এমন অনেক রোগী আছেন, ক্যান্সারের শেষ ধাপে থাকা কেউ, কিডনি বিকল হয়ে যাওয়া কেউ, যাদের রোগ আর ফিরিয়ে আনা যায় না। তখন আসল প্রশ্নটা বদলে যায়। রোগ সারবে কি না, তার বদলে হয়ে ওঠে, বাকি সময়টা মানুষটা কতটা কম কষ্টে, কতটা সম্মানের সঙ্গে কাটাতে পারবেন।

এটাই প্যালিয়েটিভ কেয়ার। খুব কঠিন শব্দ মনে হলেও কাজটা একদমই খুবই মানবিক। ব্যথাটা যেন সহনীয় থাকে, রাতে যেন একটু ঘুম হয়। শ্বাসকষ্ট, বমি, অস্বস্তি, এগুলো যতটা পারা যায় কমানো। মনের ভয়টার পাশে কেউ একজন থাকা। আর ক্লান্ত, দিশেহারা পরিবারটার সাথে কথা বলা।

আমাদের দেশে এই সেবা এখনও বেশিরভাগ মানুষ পান না। অনেকে জানেনই না যে এমন কিছু হয়। অথচ যন্ত্রণা ছাড়া, পূর্ণ সম্মানে বিদায় নেওয়া, এটা তো আমাদের সকলের প্রাপ্য।

সব রোগ সবসময় সারানো যায় না, সত্যিই। কিন্তু কষ্ট কি কমানো যাই ? হ্যাঁ, অবশ্যই তা সম্ভব ।

আপনার অতিরিক্ত ওজন কমাবেন বলে ভাবছেন ? তাহলে পড়তে পারেন ।Planning to lose excess weight? This article is for you.
04/07/2026

আপনার অতিরিক্ত ওজন কমাবেন বলে ভাবছেন ? তাহলে পড়তে পারেন ।

Planning to lose excess weight? This article is for you.

শিশুদের কৃমি হলে কি করবেন? স্বাস্থ্য নিয়ে নিয়মিত লিখছি দৈনিক আগামীর সময় পত্রিকায়।
23/06/2026

শিশুদের কৃমি হলে কি করবেন?

স্বাস্থ্য নিয়ে নিয়মিত লিখছি দৈনিক আগামীর সময় পত্রিকায়।

Address

Cox's Bazar

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Syed Sunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share