Dr. Rahim ডা. রহিম উদ্দিন আলম

Dr. Rahim ডা. রহিম উদ্দিন আলম Dr.Rahim Uddin (Alam)
MBBS(CoxMC)
FCPS(Medicine) Part 2
Dhaka Medical College Hospital

আজ ডক্টর'স ডে।সাদা অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য নির্ঘুম রাত, অগণিত ত্যাগ, আর মানুষের জীবন বাঁচানোর এক অবিরাম প্...
01/07/2026

আজ ডক্টর'স ডে।

সাদা অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য নির্ঘুম রাত, অগণিত ত্যাগ, আর মানুষের জীবন বাঁচানোর এক অবিরাম প্রতিশ্রুতি। একজন চিকিৎসকের পথ শুধু একটি পেশা নয়—এটি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক আজীবনের অঙ্গীকার।

প্রতিটি রোগীর হাসি আমাদের প্রাপ্তি, প্রতিটি সুস্থ হয়ে ওঠা আমাদের অনুপ্রেরণা। সব রোগকে হয়তো জয় করা যায় না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকার দায়িত্ব কখনোই শেষ হয় না।

আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব চিকিৎসকদের, যাঁরা তাঁদের জ্ঞান, শ্রম, মমতা ও আত্মত্যাগ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের জীবনে আশার আলো জ্বালিয়ে চলেছেন।

সকল সহকর্মী ও চিকিৎসকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

শুভ ডক্টর'স ডে।
মানবতার সেবাই হোক আমাদের সর্বোচ্চ পরিচয়।

Medicine is more than a career—it's a lifelong commitment to learning and serving humanity
21/06/2026

Medicine is more than a career—it's a lifelong commitment to learning and serving humanity

আজ ২৯ এপ্রিল, উপকূলবাসীর কাছে এক দুঃসহ স্মৃতির নাম। ১৯৯১ সালের এ দিন রাতে বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে আঘাত হেনেছিল মহাপ...
29/04/2026

আজ ২৯ এপ্রিল, উপকূলবাসীর কাছে এক দুঃসহ স্মৃতির নাম। ১৯৯১ সালের এ দিন রাতে বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে আঘাত হেনেছিল মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। লাশের পর লাশ ছড়িয়ে-ছিটিয়ে ছিল চারদিকে। বিস্তীর্ণ অঞ্চল পরিণত হয় ধ্বংসস্তূপে। পরদিন সেই ধ্বংসলীলা দেখে কেঁপে উঠেছিল বিশ্ব বিবেক। সহায় সম্বল ও স্বজনহারা উপকূলের বেঁচে যাওয়া মানুষগুলো পেয়েছিলেন নবজন্ম।

৩০ বছর আগের সেই মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত তছনছ করে দিয়েছিল উপকূলীয় জনপদ। ঘণ্টায় ২০০ থেকে ২২৫ কিলোমিটার গতিবেগের প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং ২৫ থেকে ৩০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে দেশের উপকূলীয় এলাকা পরিণত হয়েছিল বিরানভূমিতে। ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ লাখ গবাদিপশু। ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে মারা যান প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ। যদিও সরকারি হিসাব মতে মৃতের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার। কক্সবাজারের আট উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারাসহ উপকূলের হাজার হাজার গ্রাম লণ্ডভণ্ড হয়েছিল। সম্পদহানি হয়েছিল ৪ হাজার কোটি টাকারও বেশি। বিলীন হয়ে গিয়েছিল

চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন উপকূলীয় এলাকার প্রায় আড়াইশ কি.মি. বেড়িবাঁধ।ভয়াল সে স্মৃতি আজও কাঁদায় পুরো উপকূলবাসীকে। দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন। দুঃসহ সে স্মৃতি এখনও কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে। সেই ধ্বংসযজ্ঞের স্মৃতি বয়ে নিয়ে আবারও উপকূলীয় মানুষের কাছে দিনটি ফিরে এসেছে।
২৯ এপ্রিলের এই দিনে কুতুব দিয়া সহ কক্সবাজারের অন্যান্য উপজেলা, বৃহত্তর চট্টগ্রাম ও বাংলাদেশের বিভিন্ন উপকূল সংলগ্ন এলাকায় যাঁরা প্রাণ হারিয়ে ছিল তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন,আমিন
©

07/04/2026
01/04/2026

🤲

স্বাধীনতা দিবসের  শুভেচ্ছা। 🇧🇩
26/03/2026

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩

Address

কুতুবদিয়া, কক্সবাজার
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rahim ডা. রহিম উদ্দিন আলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category