Dr. Md. Nowshad Ullah Nahid

Dr. Md. Nowshad Ullah Nahid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md. Nowshad Ullah Nahid, Surgeon, Shahid Khawaja Nizamuddin Road, Jautola, Cumilla.

- Vascular Surgeon -
MBBS, MS (Cardiovascular & Thoracic Surgery)-
Bangladesh Medical University (Former PG Hospital)
Assistant Professor (Vascular Surgery)
Eastern Medical College & Hospital

For appointment: +8801675332633

গত দুই মাসে আমার কাছে অনেক রোগী এসেছেন, যাঁরা ভেরিকোজ ভেইন এবং গ্যাংগ্রিন রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহর অশেষ রহমতে কুমিল্...
18/08/2026

গত দুই মাসে আমার কাছে অনেক রোগী এসেছেন, যাঁরা ভেরিকোজ ভেইন এবং গ্যাংগ্রিন রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহর অশেষ রহমতে কুমিল্লার মুন হাসপাতালে বেশ কয়েকটি সফল সার্জারি সম্পন্ন করতে পেরেছি।

ভাস্কুলার সার্জারির জন্য এখন আর আগের মতো বড় শহরে ছুটে যাওয়ার প্রয়োজন নেই। অল্প খরচে, নিয়মিতভাবে এভি ফিস্টুলা, ভেরিকোজ ভেইন এবং গ্যাংগ্রিনের বাইপাস সার্জারি এখন কুমিল্লাতেই হচ্ছে।

আমি সবসময় চেষ্টা করি আপনাদের এই রোগগুলোর লক্ষণ সম্পর্কে জানিয়ে পাশে থাকতে। যদি আপনারা কেউ দীর্ঘদিন ধরে এই রোগে ভুগে থাকেন, ভয় না পেয়ে হাসপাতালে চলে আসুন, ইনশাআল্লাহ্‌ আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

আরেকটি কথা না বললেই নয়, দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি বা ভাস্কুলার ইনজুরি হলে দেরি করবেন না। যত দ্রুত সম্ভব আমার কাছে অথবা একজন অভিজ্ঞ ভাস্কুলার সার্জনের কাছে চলে আসুন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ! দেরি একটি অঙ্গ কিংবা একটি জীবনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

আপনাদের সুস্থতাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

-ডা. মো: নওশেদ উল্লাহ নাহিদ
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এবং থোরাসিক সার্জারি)
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক,
ভাসকুলার সার্জারি
ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা
চেম্বার:
প্রতি শনি, রবি, বুধ, বৃহস্পতি ও শুক্রবার
বিকাল ৫টা – ৮টা
মুন স্পেশালাইজড লিমিটেড
হাউস খাজা নিজামুদ্দিন রোড, ঝাউতলা, কুমিল্লা
অ্যাপয়েন্টমেন্ট: +8801614078299

11/08/2026

ভাসকুলার সার্জন হিসেবে প্রায়ই ডায়ালাইসিস ইউনিট থেকে ফিস্টুলা রোগী রেফার করা হয়।

কৌতুহলবশত, কুমিল্লার একটি ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জের কাছে জানতে পারলাম গত মাসে ডায়ালাইসিস ইউনিটে (মর্নিং, ডে ও নাইট শিফটে) ১০০০+ ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে।

প্রতিনিয়ত এত পরিমাণ কিডনি রোগী আমাদের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। অসচেতনতা ও শরীরের প্রতি অবহেলা কীভাবে একটি পরিবারকে ধীরে ধীরে নিঃস্ব করে দিচ্ছে চিন্তা করলাম।

কিছু সাধারণ রুটিন মেইনটেইন করলে ডায়ালাইসিস এড়ানো সম্ভব হতে পারে –

১. উচ্চ রক্তচাপ কিডনির সবচেয়ে বড় শত্রু। তাই লবণ কম খাবেন প্রতিদিন ~৫ গ্রাম এর নিচে।

২. কিডনি রোগীদের জন্য এমন ফল বেছে নেওয়া ভালো যেগুলোতে পটাশিয়াম কম থাকে।
নিরাপদ ফল : আপেল, নাশপাতি, আঙুর, স্ট্রবেরি, ব্লুবেরি, পাকা পেঁপে, লেবু এবং চেরি। এগুলো থেকে আপনি প্রয়োজনীয় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন।
নিয়ম : ফল খাওয়া ভালো, তবে পরিমিত পরিমাণে। দিনে অর্ধেক কাপের মতো খাওয়া নিরাপদ।
এড়িয়ে চলবেন : কলা, কমলা, আম, খেজুর এবং যেকোনো ধরনের শুকনো ফল (ড্রাই ফ্রুটস)।

৩. সবজির ক্ষেত্রেও কম পটাশিয়ামযুক্ত সবজি বেছে নিতে হবে।
নিরাপদ সবজি : লাউ, শসা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ঝিঙে, কাঁচা পেঁপে, মটরশুঁটি এবং ক্যাপসিকাম বা বেল পেপার।
নিয়ম : দিনে ৩-৪ সার্ভিংয়ের বেশি খাবেন না। অল্প করে ভাগ ভাগ করে খান। সবজি রান্নার আগে পানিতে সেদ্ধ করে সেই পানিটা ফেলে দিয়ে রান্না করুন (যাকে ডাবল বয়েল বলা হয়)। এতে সবজির পটাশিয়াম অনেকটাই কমে যায়। যাদের কিডনি রোগের মাত্রা স্টেজ ৩ থেকে ৫-এর মধ্যে, তাদের জন্য এই পদ্ধতিটি ভীষণ উপকারী।
এড়িয়ে চলবেন : টমেটো, আলু, পালংশাক এবং অতিরিক্ত শাকপাতা।
কিছু জরুরি পরামর্শ

৪. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনি নষ্ট করে। ডাক্তার অনুযায়ী ওষুধ/ইনসুলিন নিন

৫. শরীর থেকে টক্সিন বের করতে দিনে ২–৩ লিটার পানি পান করুন।

৬. অযথা অতিরিক্ত ব্যথার ওষুধ কিডনি ক্ষতি করে।

৭. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন

৮. Serum creatinine,
Urine test করান

08/08/2026

দীর্ঘদিন ধরে ভ্যারিকোজ ভেইনের সমস্যায় ভুগছিলেন রোগীটি। কতদিন ধরে এই সমস্যাটি ছিল, তা তাঁর নিজেরও মনে নেই।

আমার কাছে আসার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর জন্য সার্জারির পরামর্শ দেওয়া হয়। সফলভাবে সার্জারি সম্পন্ন করার পর মাত্র একদিনের মধ্যেই তিনি সুস্থভাবে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরে যান।

ভ্যারিকোজ ভেইনের কোনো লক্ষণ দেখা দিলে দীর্ঘদিন অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।
-ডা. মো: নওশেদ উল্লাহ নাহিদ
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এবং থোরাসিক সার্জারি)
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক,
ভাসকুলার সার্জারি
ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা
চেম্বার:
প্রতি শনি, রবি, বুধ, বৃহস্পতি ও শুক্রবার
বিকাল ৫টা – ৮টা
মুন স্পেশালাইজড লিমিটেড
হাউস খাজা নিজামুদ্দিন রোড, ঝাউতলা, কুমিল্লা
অ্যাপয়েন্টমেন্ট: +8801614078299

06/08/2026

সম্প্রতি ৩৭ বছর বয়সী একজন রোগী পায়ের শিরা ফুলে যাওয়া, তীব্র ব্যথা এবং পায়ে ঘা নিয়ে আমার কাছে আসেন। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে তিনি ভ্যারিকোজ ভেইন-এ আক্রান্ত।

প্রাথমিক পর্যায়েই সঠিক পরীক্ষা ও চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই এসব জটিলতা প্রতিরোধ করা সম্ভব। তাই পায়ের শিরা ফুলে যাওয়া বা এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন ভাসকুলার সার্জনের পরামর্শ নিন।
রোগের অবস্থা বিবেচনা করে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং সবচেয়ে আনন্দের বিষয়, অপারেশনের পরদিনই তিনি নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।

একজন সার্জন হিসেবে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যখন একজন মানুষ আবার নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান। আল্লাহর অশেষ রহমত। আলহামদুলিল্লাহ।

-ডা. মো: নওশেদ উল্লাহ নাহিদ
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এবং থোরাসিক সার্জারি)
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক,
ভাসকুলার সার্জারি
ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা
চেম্বার:
প্রতি শনি, রবি, বুধ, বৃহস্পতি ও শুক্রবার
বিকাল ৫টা – ৮টা
মুন স্পেশালাইজড লিমিটেড
হাউস খাজা নিজামুদ্দিন রোড, ঝাউতলা, কুমিল্লা
অ্যাপয়েন্টমেন্ট: +8801614078299

01/08/2026

🦶 একটি ছোট ক্ষত... আর সেই ক্ষতই কি আপনার পা হারানোর কারণ হতে পারে?

অনেকেই পায়ের ছোট কাটা, ফোসকা বা ক্ষতকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু কিছু ক্ষেত্রে এই ক্ষত ধীরে ধীরে গ্যাংগ্রিন (Gangrene)-এ পরিণত হতে পারে, যা সাধারণ মানুষের কাছে "পা পঁচা" নামে পরিচিত।

কেন পা পঁচে❓
যখন পায়ে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছায় না এবং ক্ষতস্থানে সংক্রমণ হয়, তখন টিস্যু ধীরে ধীরে নষ্ট হয়ে গ্যাংগ্রিন হতে পারে।

⚠এর প্রধান কারণগুলো হলো—
🔹 ডায়াবেটিস
🔹 পায়ের রক্তনালীতে ব্লক
🔹 দীর্ঘদিনের ধূমপানের ফলে রক্তনালীতে ব্লক সৃষ্টি হওয়া
🔹 গুরুতর সংক্রমণ
🔹 আঘাত বা পোড়া ক্ষত

⚠️যেসব লক্ষণ অবহেলা করবেন না
✔️ ক্ষত দীর্ঘদিনেও না শুকানো
✔️ ক্ষত থেকে পুঁজ বা দুর্গন্ধ বের হওয়া
✔️ ত্বকের রঙ কালচে, নীলচে বা কালো হয়ে যাওয়া
✔️ তীব্র ব্যথা বা অনুভূতি কমে যাওয়া
✔️ পা ঠান্ডা হয়ে যাওয়া

☘️মনে রাখবেন-
গ্যাংগ্রিন একটি জরুরি চিকিৎসাজনিত অবস্থা। সময়মতো চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রেই অঙ্গ সংরক্ষণ (Limb Salvage) সম্ভব।

একটি ছোট ক্ষতকে অবহেলা করবেন না। সময়মতো একজন ভাসকুলার সার্জনের পরামর্শই হতে পারে আপনার পা এবং সুস্থ জীবন রক্ষার প্রথম পদক্ষেপ।

-ডা. মো: নওশেদ উল্লাহ নাহিদ
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এবং থোরাসিক সার্জারি)
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক,ভাসকুলার সার্জারি (ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা)

চেম্বার:
প্রতি শনি, রবি, বুধ, বৃহস্পতি ও শুক্রবার
বিকাল: ৫টা – ৮টা
মুন স্পেশালাইজড লিমিটেড
হাউস খাজা নিজামুদ্দিন রোড, ঝাউতলা, কুমিল্লা
অ্যাপয়েন্টমেন্ট: +8801614078299

28/07/2026

এক বছর ধরে তিনি শুধু একটি অসুস্থ পা নয়, নিজের জীবিকার সঙ্গেও লড়াই করছিলেন।
তিনি একজন অসচ্ছল অটোরিকশাচালক। গত এক বছর ধরে পায়ের গ্যাংগ্রিন নিয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করছিলেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি। ধীরে ধীরে ক্ষত আরও জটিল হয়ে ওঠে। আরেকটি কষ্ট ছিল, তিনি খুব কম শুনতে পেতেন। তাই মানুষের ঠোঁটের নড়াচড়া দেখেই কথা বুঝতেন।
একদিন তিনি আমার চেম্বারে এলেন। তাঁর অবস্থা দেখে বুঝলাম, আর দেরি করার সুযোগ নেই।
আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান ও দক্ষতা দিয়েছেন, তা মানুষের সেবায় কাজে লাগানোই আমার দায়িত্ব। তাই নামমাত্র খরচে তাঁর বাইপাস সার্জারি করি।
কয়েক দিন আগে তিনি ফলো-আপে এলেন। আলহামদুলিল্লাহ, ক্ষত ভালো হয়েছে, পা রক্ষা পেয়েছে। তাঁর মুখের সেই স্বস্তির হাসি যেন সব কষ্টের প্রতিদান।

একজন সার্জন হিসেবে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যখন একজন মানুষ আবার নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান। আল্লাহর অশেষ রহমত। আলহামদুলিল্লাহ।
অ্যাপয়েন্টমেন্ট: +8801614078299

হাঁটার সময় কি কখনো আপনার পায়ের মাংসপেশিতে এমন তীব্র টান বা ব্যথা অনুভব হয়েছে, যেন আর এক কদম এগোলেই রগ ছিঁড়ে যাবে? কি...
28/07/2026

হাঁটার সময় কি কখনো আপনার পায়ের মাংসপেশিতে এমন তীব্র টান বা ব্যথা অনুভব হয়েছে, যেন আর এক কদম এগোলেই রগ ছিঁড়ে যাবে?

কিছুক্ষণ দাঁড়িয়ে বা বিশ্রাম নিলে কি আবার ব্যথা কমে যায়, কিন্তু হাঁটা শুরু করলেই ফিরে আসে? যদি এমন হয়, তাহলে এটিকে শুধু 'রগে টান' বা 'মাংসপেশির সমস্যা' ভেবে অবহেলা করবেন না। এটি পায়ের ধমনীতে রক্ত চলাচল কমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।

ধমনীর ভেতরে চর্বি ও ক্যালসিয়াম জমে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে হাঁটার সময় মাংসপেশি পর্যাপ্ত অক্সিজেন পায় না। এর ফলেই এই ধরনের ব্যথা বা টান অনুভূত হয়, যাকে আমরা ক্লডিকেশন (Claudication) বলি। সময়মতো চিকিৎসা না নিলে এই সমস্যা ধীরে ধীরে বেড়ে পায়ে ঘা, আঙুল কালো হয়ে যাওয়া, এমনকি পা হারানোর ঝুঁকিও তৈরি করতে পারে।

তাই এমন লক্ষণ দেখা দিলে দ্রুত একজন ভাসকুলার সার্জনের পরামর্শ নিন।

15/07/2026

Address

Shahid Khawaja Nizamuddin Road, Jautola
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Nowshad Ullah Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share