দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস

  • Home
  • Bangladesh
  • Comilla
  • দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস

দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস দেবিদ্বারে আমরাই প্রথম আপনাদের সেবায় নিয়ে আসলাম হোম মেডিকেল সার্ভিস।প্রয়োজনে কল করুন।

11/09/2026
আলহামদুলিল্লাহ। দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস  আপনাদের পাশে।আমরা নিশ্চিত করি জীবাণুমুক্ত পদ্ধতিতে ড্রেসিং ও সর্বোচ্চ সেব...
03/09/2026

আলহামদুলিল্লাহ। দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস আপনাদের পাশে।আমরা নিশ্চিত করি জীবাণুমুক্ত পদ্ধতিতে ড্রেসিং ও সর্বোচ্চ সেবা।আপনার বা আপনার পরিবারের যে কোনো স্বাস্থ্য সেবা এখন আমাদের নিকট।
যোগাযোগ : 01710-239013

আসসালামু আলাইকুম। দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস  আপনাদের স্বাগতম। যে কোনো অপারেশন এর সফলতা প্রায় ৫০% নির্ভর করে জীবাণুমু...
23/08/2026

আসসালামু আলাইকুম। দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস আপনাদের স্বাগতম। যে কোনো অপারেশন এর সফলতা প্রায় ৫০% নির্ভর করে জীবাণুমুক্ত ড্রেসিং এর উপর।আমরা অনেকে আছি বড় হাসপাতালে অনেক টাকা খরচ করে অপারেশন করলেও,পরবর্তীতে বাড়িতে এসে ড্রেসিং এর ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মেডিকেল পার্সন না খুজে ফার্মেসি বা অন্যান্য অদক্ষ লোকের শরণাপন্ন হই।আর ঠিক সামান্য ভুলের কারনে অপারেশন এর যায়গায় ইনফেকশন হয়।পরবর্তী তে পুনরায় অপারেশন করার মতো অবস্থা ও হয়।তাই আমাদের পরামর্শ, আপনি দক্ষ ও অভিজ্ঞ মেডিকেল পার্সন দিয়ে সকল সেবা নিন আমাদের নিকট সল্প খরচে।

ঠিকানা:মজুমদার প্লাজা,নিউমার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
যোগাযোগ : 01710-239013 (WhatsApp)

আলহামদুলিল্লাহ। অপারেশন পরবর্তী নল খোলা ও ড্রেসিং।আমাদের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রতিনিধি রোগীর বাড়িতে গিয়ে যত্ন সহকারে...
10/08/2026

আলহামদুলিল্লাহ।
অপারেশন পরবর্তী নল খোলা ও ড্রেসিং।আমাদের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রতিনিধি রোগীর বাড়িতে গিয়ে যত্ন সহকারে জীবাণুমুক্ত ভাবে ড্রেসিং করে নল খুলে দিয়ে আসলো।
ড্রেসিং দেখা রোগীর লোকজন সন্তুষ্ট এবং সেলাই কাটার অগ্রীম আর্জি জানিয়েছেন।
দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস আপনাদের সেবায়।
যোগাযোগ : 01710-239013

আলহামদুলিল্লাহ। আমাদের ড্রেসিং চলমান।ব্লাড বা এ ধরণের কিছু ডিরেক্ট দিলে আইডিতে সমস্যা হয়।তবুও কিছুটা ইডিট করে আপনাদের জন...
07/08/2026

আলহামদুলিল্লাহ। আমাদের ড্রেসিং চলমান।ব্লাড বা এ ধরণের কিছু ডিরেক্ট দিলে আইডিতে সমস্যা হয়।তবুও কিছুটা ইডিট করে আপনাদের জন্য পোস্ট করা।ড্রেসিং এর পূর্ববর্তী এবং পরবর্তী ছবি।কতটা পরিবর্তন তা ছবিতেই দেখছেন।তাই আপনার বা আপনার পরিবারের যে কোনো স্বাস্থ্য সেবা এখন আপনার হাতের মুঠোয় দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস ।
যোগাযোগ : 01710-239013

আলহামদুলিল্লাহ।আমাদের কার্যক্রম চলমান। দেবিদ্বার থানার মাশিকাড়া গ্রাম থেকে কল আসে সকাল সকাল,একটা ৯ বছরের ছেলের হাতে অপার...
01/08/2026

আলহামদুলিল্লাহ।
আমাদের কার্যক্রম চলমান। দেবিদ্বার থানার মাশিকাড়া গ্রাম থেকে কল আসে সকাল সকাল,একটা ৯ বছরের ছেলের হাতে অপারেশন হয়েছে কুমিল্লা একটা হাসপাতালে।আমরা সেলাই কাটতে পারবো কি না?আমরা কি অপারেশন জানতে চাই এবং সেলাই এর ছবি চাই।রোগী সব কাগজ হোয়াটসঅ্যাপ এ পাঠায়। অর্থোপেডিক্স অপারেশন এর এই ছবিটা দেখে আমরা নিশ্চিত করি সেলাই কাটা যাবে,আমাদের প্রতিনিধি ১ ঘন্টার মধ্যে পৌঁছে যায় রোগীর বাসায়।নিখুঁত ও জীবাণুমুক্ত ড্রেসিং করে সেলাই কেটে দিয়ে আসে। দ্রুত ও নিরাপদ যেকোনো মেডিকেল হোম সার্ভিস এর জন্য যোগাযোগ করুন দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস এ।
01710239013

গতকাল একটা রোগী আসলো ড্রেসিং করতে।৭ দিন আগে ইটে আঘাত লেগে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেতলে গিয়েছে(Big toe injury) এবং নখ উঠে রয়ে...
30/07/2026

গতকাল একটা রোগী আসলো ড্রেসিং করতে।৭ দিন আগে ইটে আঘাত লেগে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেতলে গিয়েছে(Big toe injury) এবং নখ উঠে রয়েছে(Nail injured) সাথে Cellulites ও রয়েছে। রোগীর ডায়াবেটিস ও নিয়ন্ত্রণে নেই।আমি রোগীর পা দেখে জিগ্যেস করলাম আপনি ব্যথা পাওয়ার পরে মেডিকেল কাউকে দেখিয়েছেন? রোগী স্বাভাবিক ভাবে সহজ সরল স্বীকারোক্তি দিলো (যে ফার্মেসি থেকে একদিন ড্রেসিং করাইছি,কইছে ঠিক হইয়া যাইবো গা,এত সমস্যা নাই।এখন ব্যথাডা বেশি করতাছে,আপনি লাল পানিডা দিয়া একটু মুছা দিয়া দেন)।আমি অবাক হয়ে কিছুটা শান্ত ভাবে রোগীকে বললাম আপনার নখের নিচে ইনফেকশন হয়েছে,আঙুলের সামনের নিচের অংশেও ইনফেকশন হয়েছে, আপনার নখ না উঠালে আঙুলে পচন ধরতে পারে।শুধু ড্রেসিং এ ঠিক হওয়ার সম্ভাবনা নেই।সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর রোগীর হুস ফিরলো।রুগী বুঝলো কতটা দেরি হয়ে গিয়েছে।তারপর রোগীর সম্মতি নিয়ে কাজ শুরু করলাম, ফলাফল শেষ ছবিতে। আমাদের কাজ কতটা সুন্দর ও নিখুঁত। আপনাদের সুস্বাস্থ্য ই আমাদের কাম্য।
দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস
01710-239013

আলহামদুলিল্লাহ। গতকাল রাত ৯ টায় কল আসলো।পরিচিত একজন বড়ভাই কল দিলো।ওনার আত্নীয় এই ছেলেটার হাত দা দিয়ে কিছু একটা কাটতে গিয়...
29/07/2026

আলহামদুলিল্লাহ। গতকাল রাত ৯ টায় কল আসলো।পরিচিত একজন বড়ভাই কল দিলো।ওনার আত্নীয় এই ছেলেটার হাত দা দিয়ে কিছু একটা কাটতে গিয়ে হাতের কবজিতে কেটে ফেলে।চান্দিনা এক প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়,সেখান থেকে টেনডন অথবা রেডিয়াল আর্টারি কেটে গেছে বলে ধারনা করে এবং রেফার করে।পরবর্তী তে আমাকে জানালে আমি রোগীকে দেখার আগ্রহ জানাই।রোগী দেখে,আঙ্গুলের মুভমেন্ট করিয়ে টেনডন সেফ আছে নিশ্চিত হই,এবং রেডিয়াল আর্টারি ও নিরাপদ আছে শিওর হই।তারপর সেলাই করে দেই।সেলাই পরবর্তী রোগীর আঙ্গুলের মুভমেন্ট যথেষ্ট ভালো ছিলো।
সঠিক নির্ণয় অনেক সময় অর্থ ও ভোগান্তি দূর করে।তাই আপনার যে কোনো স্বাস্থ্য সেবা এখন আপনার পাশে দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস ।
যোগাযোগ : 01710-239013

শুভ সকাল।দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস  এর পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আলহামদুলিল্লাহ। সকাল-সকাল এ...
27/07/2026

শুভ সকাল।
দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস এর পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আলহামদুলিল্লাহ। সকাল-সকাল এক্সিডেন্ট এর রোগী,হাতের হাড় ভেঙ্গে স্টিলের প্লেট লাগানো হয়েছিল। ৩ টা ড্রেসিং এর পরে আজকে সেলাই কাটা হলো।কতটা সুন্দর ও নিখুঁত ভাবে আমাদের ড্রেসিং তা ছবিতে দেখতে পাচ্ছেন।একটা সুন্দর ড্রেসিং ই পারে আপনার অপারেশন সফল করতে,ইনফেকশন প্রতিরোধ করতে।তাই যে কোনো ড্রেসিং,সেলাই কাটানো,বা অন্যান্য মেডিকেল প্রসিডিউর গুলো করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
01710-239013

আলহামদুলিল্লাহ।আমাদের কার্যক্রম চলমান।দেবিদ্বার সদর থেকে প্রায় ১:৩০ মিনিট দূরত্বে রোগীর বাড়িতে আমাদের দক্ষ ও অভিজ্ঞতা সম...
26/07/2026

আলহামদুলিল্লাহ।আমাদের কার্যক্রম চলমান।দেবিদ্বার সদর থেকে প্রায় ১:৩০ মিনিট দূরত্বে রোগীর বাড়িতে আমাদের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রতিনিধি পাঠাই ড্রেসিং এর জন্য। অপারেশন এর পরে ডাক্তার নিয়মিত ড্রেসিং এর কথা বলেছিল।ফার্মেসি থেকে ড্রেসিং করে পায়ের অবস্থা আরো খারাপ করে ফেলে।তারপর আমাদের সাথে যোগাযোগ।দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস চলে গেলো রোগীর বেডরুমে। নিজ বেডরুমে বসে এরকম দক্ষ ও অভিজ্ঞ মেডিকেল এসিস্ট্যান্ট দ্বারা সেবা পাওয়া সম্পূর্ণ ব্যতিক্রম।
আমাদের সেবা নিতে যোগাযোগ করুন : 01710-239013

Address

মজুমদার প্লাজা, জনতা ব্যংকের উত্তর পার্শ্বে, নিউমার্কেট, দেবিদ্বার, কুমিল্লা।
Comilla
3530

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেবিদ্বার হোম মেডিকেল সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share