তাইফ মেডিকেল সার্ভিসেস

তাইফ মেডিকেল সার্ভিসেস স্বাস্থ্য সেবার নির্ভর যোগ্য সহায়ক

03/03/2026

কিছুদিন আগে কুরআন পড়তেছিলাম অর্থ সহ। অনেক্ক্ষণ ফ্লো তে ছিলাম, হঠাৎ ফ্লো ভেঙে যায় সুরা আদিয়াতে এসে। প্রথম আয়াত পড়েই ভ্যাবাচেকা খাইছি। আল্লাহ একটা ঘোড়ার শপথ নিয়ে একটা সূরা শুরু করলো!! আমি আবার পড়লাম আয়াতটা, "শপথ সেই ঘোড়াগুলোর, যারা উর্ধশ্বাসে শব্দ করতে করতে দৌড়ায়"। আমি তখন বসে ভাবা শুরু করলাম, দুনিয়ায় এত কিছু থাকতে ঘোড়া কেন!? কোরআনে অনেক সূরাই এরকম বিভিন্ন জিনিসের শপথ নিয়ে শুরু হইছে। যেমন, 'শপথ সূর্যের ও তার রৌদ্রচ্ছটার', 'শপথ আসমানের ও শপথ তারার', 'সময়ের শপথ', 'শপথ রাতের যখন তা আধারে ঢেকে যায়', 'শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের', 'শপথ ভোরের', 'শপথ ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মা ছিনিয়ে আনে'। বিশেষ করে ত্রিশ নাম্বার পারার বেশিরভাগ সূরাই এরকম বিভিন্ন জিনিসের শপথ নিয়েই শুরু হইছে। কিন্তু ঘোড়া কেন!?

আমি তারপর আদিয়াতের পরের আয়াত গুলা পড়া শুরু করলাম,
"শপথ সে সব সাহসী ঘোড়ার যাদের ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। শপথ এমন সব ঘোড়ার যারা প্রভাতে অভিযানে বের হয়। এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে। অতঃপর নির্দ্বিধায় শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে তাদের ছিন্নভিন্ন করে দেয়।"

আমার মাইন্ড ব্লো হয়ে গেছে ঠিক এর পরের আয়াতটা পড়েই! "মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে অকৃতজ্ঞ"

আমার মাথা কিছুক্ষণের জন্য পুরা ব্ল্যাংক হয়ে গেছিলো। আমি পুরা জিনিসটা আবার রিয়েলাইজ করার চেষ্টা করলাম। বলতে চাইতেছে কি?! একেবারে হঠাৎ করেই ঘোড়ার কাহিনি থেকে মানুষের অকৃতজ্ঞতার কথায় কেন চলে গেছে আল্লাহ?! তাও আবার এরকম নাটকীয় ভাবে!

আমি তাফসির খুললাম। পুরা সূরার তাফসির পড়লাম। কয়েকটা ভিন্ন ভিন্ন গ্রন্থ থেকে পড়লাম। তারপর আমার রিয়েলাইজেশনে যা আসছে, তা হলো:

এই সূরা ঈমান, ইসলাম, জান্নাত, জাহান্নাম কিচ্ছু দিয়ে শুরু হয় নাই। শুরু হইছে ঘোড়া দিয়ে। আল্লাহ এমন একটা জন্তুর উদাহরণ দিয়ে সূরা শুরু করলেন, যার লয়ালটি নিয়ে কোনো সন্দেহ নাই। আবার যেমন তেমন ঘোড়া না, যুদ্ধঘোড়া। যার পায়ের থেকে আগুনের ঝল্কা বের হয়! যে ধুলা উড়াইতে উড়াইতে শত্রুদের মাঝখানে ঢুকে শত্রুদের ছিন্নভিন্ন করে ফেলে।। যুদ্ধঘোড়া ভয় পায়, ক্লান্ত হয়, আহত হয়, কিন্তু কখনো পিছনে দৌড়ায় না। সে জানেও না যুদ্ধ কেন, তবুও সে তার মালিকের প্রতি বিশ্বস্ত। রিপিট, সে জানেও না যুদ্ধ কেন।

তারপর হঠাৎ আল্লাহর রায়: ইন্নাল ইংসানা লি রব্বিহি লাকানুদ, 'মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে অকৃতজ্ঞ'। আল্লাহ মানুষকে বলতেছে, দেখো, একটা প্রাণী তার মালিকের জন্য এত বিশ্বস্ত। আর তুমি?

এইটা insult না, এইটা moral comparison।
তাফসিরে “কানূদ” মানে বলা হইছে, যে ব্যক্তি নিয়ামত গুনে না বা আল্লাহর দেয়া নেয়ামত গুলাকে উপলব্ধি করে না, অভিযোগ গুনে, রবকে ভুলে যায়, নিজের অর্জন নিজের বলে মনে করে। যে বিপদ স্মরণ রাখে এবং নেয়ামত ভুলে যায়। অর্থাৎ: মানুষ নেয় অনেক, স্বীকার করে কম। নেয়ামতের শুকরিয়া আদায় করে না। নেয়ামত কে অস্বীকার করে।

সবচেয়ে ভয়ংকর আয়াত: ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং সে নিজেই নিজের অকৃতজ্ঞতার সাক্ষী। এখানে আল্লাহ মানুষকে অভিযুক্ত করতেছে না। বরং বলতেছে, তোমার বিরুদ্ধে সাক্ষী আমি না, তুমি নিজেই। অর্থাৎ মানুষ অবহিত, সে জানে কে তারে রিজিক দেয়, সে জানে সে কার কাছে ফিরে যাবে, সে জানে কোন কাজটা ভুল। মানুষ নিজেই জানে যে সে অকৃতজ্ঞ। এখানে বড় রিয়েলাইজেশন হইতেছে মানুষ ইগ্নোরেন্সের কারণে হারায় যায় বিষয়টা এমন না। মানুষ তার সেল্ফ এর সাথে বিট্রে করে।

কুরআন এখানে মানুষের ভেতরের বিভাজন দেখায়।
একই মানুষের মধ্যে থাকে: ১. কর্মকারী সত্তা। যে ভুল করে, দৌড়ায়, লোভ করে। ২. সাক্ষী সত্তা। যে নীরবে দেখে। কোনো ভুল করার পর, ভিতরে একটা কণ্ঠ বলে “এটা ঠিক হয়নাই ” এই কণ্ঠটাই আয়াতের "শাহিদ" (সাক্ষী)।

আমরা ভাবি বিচার দিবস ভবিষ্যতে। কিন্তু এই আয়াত বলতেছে, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। মানুষ প্রতিদিন নিজের বিরুদ্ধে প্রমাণ জমা করতেছে। তাফসিরে বলা হয়: মানুষ যখন একা থাকে, তার আসল বিচারক সক্রিয় হয়। কারণ তখন সমাজ নাই, image নাই, audience নাই। শুধু নিজে আর নিজের সত্য।

কেন এই আয়াত এত ভয়ংকর?
কারণ মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে। সমাজকে প্রতারণা করতে পারে। ইতিহাস বদলাইতে পারে। কিন্তু মানুষ কখনো নিজের ভিতরের জ্ঞান/স্মৃতি মুছতে পারে না। এই জন্যই অন্য জায়গায় কুরআন বলে: মানুষ নিজের বিরুদ্ধে নিজেই স্পষ্ট সাক্ষী। মানে, শেষ বিচারে নতুন কিছু জানানো হবে না। শুধু প্রকাশ করা হবে যা মানুষ অলরেডিই জানে।

সবচেয়ে গভীর Realisation, এই আয়াত আসলে বলতেছে: তোমার সবচেয়ে বড় সমস্যা পাপ না। তোমার সমস্যা তুমি জানো। যদি মানুষ সত্যিই না জানতো, তাহলে অপরাধ হতো ignorance। কিন্তু এখানে অপরাধ, conscious neglect। জেনেও ভুল পথে থাকা। কিয়ামতের দিন আল্লাহ নতুন অভিযোগ আনবে না। তিনি বলবেন: “তুমি নিজেই বলো।” কারণ সাক্ষী: তোমার স্মৃতি, তোমার নিয়ত, তোমার অন্তর। সব তোমারই অংশ।

সূরা আদিয়াতের এই আয়াতে মানুষের সবচেয়ে লুকানো সত্য প্রকাশ করে। মানুষ পথ হারায় না কারণ সে অন্ধ। মানুষ পথ হারায় কারণ হইতেছে সে চোখ বন্ধ রাখে।

Root Disease: ওয়া ইন্নাহু লিহুব্বিল খইরি লাশাদিদ, নিশ্চয়ই মানুষ সম্পদের ভালোবাসায় প্রবলভাবে আসক্ত। এখানে খাইর (خير)” কেন বলা হলো? আরবরা সম্পদকে খাইর বলত। আল্লাহ এইটা বলে নাই যে মানুষ সম্পদ ভালোবাসে। বলছে: লাশাদীদ, violent intensity। মানে: অন্ধ আসক্তি, যুক্তিহীন আকর্ষণ, আত্মপরিচয় নির্ভরতা। মানুষ সম্পদকে নিরাপত্তার হাতিয়ার ভাবা শুরু করছে। এখানে সূরা একটা terrifying সত্য বলে। মানুষ আল্লাহকে অস্বীকার করে না। সে শুধু replace করে। Replace করে ambition দিয়ে, success দিয়ে, recognition দিয়ে, influence দিয়ে। তাফসিরকাররা বলেন, হৃদয়ে দুই ভালোবাসা পূর্ণ শক্তিতে একসাথে থাকতে পারে না। যেটা intense হবে, সেটাই মানুষকে চালাবে। মানুষ ভাবে টাকা, সম্পদ, মালিকানা, এসব থাকলে মানুষ নিরাপদ। অর্থাৎ মানুষের নিরাপত্তা দেয়ার বস্তুর রিপ্লেসমেন্ট ঘটে যায়। আল্লাহকে নিরাপত্তার জন্য যথেষ্ট মনে হওয়া কমে আসে।

ফ্লো টা দেখেন:
১. ঘোড়া দৌড়াচ্ছে মালিকের জন্য
২. মানুষ অকৃতজ্ঞ
৩. মানুষ জানে সে অকৃতজ্ঞ
৪. কারণ, সে দুনিয়ার প্রেমে বন্দী

মানুষ কেন রবকে ভুলে যায়? কারণ তার হৃদয় already occupied। মানুষ আল্লাহকে ছাড়ি দেয় না কারণ সে যুক্তি হারায়। মানুষ আল্লাহকে ছাড়ি দেয় কারণ সে অন্য কিছুকে বেশি ভালোবেসে ফেলতাছে।

এর পরের দুই আয়াত: আফালা ইয়া‘লামু ইযা বু‘ছিরা মা ফিল কুবূর, যখন কবরের ভিতরের সবকিছু উল্টে দেওয়া হবে। ওয়া হুসসিলা মা ফিসসুদূর, এবং বুকে যা ছিল তা বের করে আনা হবে।

এখানে দুইটা স্তর আছে। একটা দৃশ্যমান, একটা অদৃশ্য। একটা শরীরের, একটা অন্তরের। একটা ইতিহাসের, একটা নিয়তের।

এখানে “বু'ছিরা” — শুধু উঠানো না, উল্টেপাল্টে দেওয়া। এখানে “بُعْثِرَ” শব্দটা সাধারণ “পুনরুত্থান” না। এর অর্থ: ওলটপালট করা, উল্টে দেওয়া, লুকানো জিনিস বের করে দেওয়া। অর্থাৎ কবর শুধু খোলা হবে না, ভেতরের গোপন ইতিহাস সব উন্মোচিত হবে। কবর হইতেছে মানুষের শেষ ব্যক্তিগত জায়গা। আল্লাহ বলতেছেন সেই শেষ আশ্রয়ও ভেঙে দেওয়া হবে।

"হুসসিলা” মানে শুধু বের করা না। এর অর্থ: ছেঁকে নেওয়া, বিশুদ্ধ করে আলাদা করা, ফিল্টার করা, যেটা আসল সেটা তুলে ধরা। মানে, তুমি যে ভালো কাজ করছিলা, কিন্তু ভেতরে ছিল রিয়া (লোক দেখানো),ওইটা ছেঁকে আলাদা হবে। তুমি যে হাসছিলা, কিন্তু ভেতরে আছিল হিংসা, ওইটা প্রকাশ পাবে। তুমি যে ইবাদত করছিলা, কিন্তু ভেতরে ছিল অহংকার, ওইটা সামনে আসবে।

হৃদয় আসলে আর্কাইভ। মানুষ ভাবে যে সে ভুলে গেছে। কিন্তু নফস ভুলে না। তুমি হয়তো কোনো পাপের স্মৃতি মুছে ফেলছো। কিন্তু তোমার অন্তর জানে কেন তুমি ওই কাজ করছিলা। এই আয়াত বলতেছে, বিচার দিবসে নতুন কিছু তৈরি হবে না, নতুন কোনো ইনফো এড হবে না। শুধু তোমার ভিতরের লুকানো আর্কাইভ খুলে দেওয়া হবে।

শেষ আয়াত: ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা-ইযিল্লাখাবীর, নিশ্চয়ই তাদের রব সেই দিনে তাদের সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত থাকবেন। অর্থাৎ আল্লাহ প্রত্যেক মানুষের অন্তর, নিয়ত, এবং কাজের প্রতি সম্পূর্ণ সচেতন। এখানে “خبير” মানে শুধু জানা' বোঝায় নাই। এখানে বুঝাইছে যে আল্লাহর হৃদয় বোঝার ক্ষমতা আছে। আল্লাহ জানেন তোমার মন কোথায়, তোমার অনাস্থা কোথায়, তোমার ভালবাসা কোথায়। কেউ মুখে সত্য বলে, অন্তরে অন্য কিছু ভাবতে পারে। কিন্তু আল্লাহ সেই অন্তরের আবেগ, আকাঙ্ক্ষা, লোভ, ভয়, আশা, সব কিছুই জানেন।

একটা ঘোড়া তার মালিকের কাছ থেকে যতসামান্য খাবার পায়। অল্প চনা, বা ছোলা, বা ঘাস। যা তার জন্য অনেক সমহ পর্যাপ্তও হয় না। তারপরেও সে তার মালিকের অন্ধ আনুগত্য করে। সে জানে না তার মালিক তারে কোথায় নিতেছে, তবুও সে দৌড়ায়। কিন্তু মানুষরে আল্লাহ এত এত নেয়ামত দিছে, এত সম্পদের মালিক বানাইছে, উপলব্ধি করার মত, বিচার বুদ্ধি করার জন্য একটা মগজ দিছে, অন্ধ্য আনুগত্য করতেও বলে নাই।তারপরেও সে অকৃতজ্ঞ। আল্লাহ কে বাদ দিয়া দুনিয়ার সব কিছুর পিছনে দৌড়ায়।

সমস্যা এই না যে মানুষ দৌড়ায়। সমস্যা হইতেছে, মানুষ ভুল জিনিসের জন্য দৌড়ায়। ঘোড়া জানে না, তবু সঠিক মালিকের জন্য প্রাণ দেয়। মানুষ জানে, তবুও ভুল মালিক বেছে নেয় (আসল মালিকরে রিপ্লেস করে, ওইখানে যা ইচ্ছা তা বসায়)। সবচেয়ে বড় ভয় হইতেছে এইটাই যে, মানুষের জীবনের “দৌড়” যদি ভুল উদ্দেশ্যের জন্য হয়, তইলে জীবনের সমস্ত পরিশ্রমই তো অর্থহীন। সমস্ত পরিশ্রমই অর্থহীন।

সময় নিয়ে জিকির গুলো করবেন অনেক ফজিলত পাবেন! (ইনশা'আল্লাহ)১.সুবহানাল্লহ। (سُبْحَانَ اللّٰهِ)২.আলহামদুলিল্লাহ। (اَلْحَمْ...
23/02/2026

সময় নিয়ে জিকির গুলো করবেন অনেক ফজিলত পাবেন! (ইনশা'আল্লাহ)
১.সুবহানাল্লহ। (سُبْحَانَ اللّٰهِ)
২.আলহামদুলিল্লাহ। (اَلْحَمْدُ لِلَّهِ)
৩.লা ইলাহা ইল্লাল্লহ। (لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ)
৪.আল্লহু আকবার । (اَللّٰهُ أَكْبَرُ)
৫.আস্তাগফিরুল্লাহ । (أَسْتَغْفِرُ اللّٰهَ)
৬.আল্লহুম্মাগফিরলি। (اَللّٰهُمَّ اغْفِرْ لِي)
৭.ইয়া রব্বিগফিরলি। ( يَا رَبِّ اغْفِرْ لِي)
৮.আল্লহুম্মা আজিরনি মিনান-নার।
(اَللّٰهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ)
৯.লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ।
(لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ)
১০.লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জলিমীন।
(لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ)
১১.লা ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُولُ اللّٰهِ ﷺ
১২.আল্লহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযুবিকা মিনান-নার।
(اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ)
১৩.আল্লহুম্মা ইন্নি আসআলুকাল আ'ফিয়াহ।
(اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ)
১৪. রব্বি ইন্নি জলামতু নাফসী ফাগফিরলি।
(رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي)
১৫.আল্লহুম্মা হাসিবনী হিসাবাই ইয়াসীর।
(اَللّٰهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا)
১৬.ইয়া মুক্বল্লিবাল ক্বুলুব, সাব্বিত ক্বলবী আ'লা দীনিক।
(يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ)
১৭.আসতাগফিরুল্ল-হাল্লাযি লা-ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বইয়ুম ওয়াতুবু ইলাইহি।
(أَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ)
১৮.আল্লহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদা-দ।
(اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ)
১৯.হাসবুনাল্লহ ওয়া নি'মাল ওয়াকিল।
(حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ)
২০.আল্লহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ সাঃ।
( اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ)
২১.আল্লহুম্মারযুকনি শাহাদাতাং ফি সাবিলিক, ওয়ায'আ'ল মাওতি ফি বালাদি রসুলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।
(اَللّٰهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ
مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)
২২.রব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খইরিং ফাক্বির।
(رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير)
২৩.রব্বানাগ-ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।’
(-رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ)
২৪. রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়‍্যাতিনা ক্বুররতা আ'য়ুনিউ ওয়াজ'আলনা লিলমুত্তাক্বীনা ইমামা।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
২৫.আল্ল-হুম্মা ইন্নী আসআলুকাল 'আ'ফওয়া ওয়াল 'আ-ফিইয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরহ্'
اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
২৬.রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াক্বীনা আজাবান্নার
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً ، وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ ، وَقِنَا عَذَابَ النَّارِ
২৭.ইয়া হাইয়ু ইয়া ক্বইয়ুম বিরহমাতিকা আস্তাগিস
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْتُ
২৮. রব্বির হাম-হুমা কামা রব্বা ইয়ানি সগিরা”
رَّبِّ ارْحَمْهُمَا كَـمَا رَبَّـيَانِـي صَغِيرًا
২৯.রব্বি হাবলি মিনাস সলিহিন।"
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
অনবরত এই সমস্ত জিকির গুলোর মাধ্যমে নিজের আমলনামা ভারী করে নিন (ইনশা'আল্লহ)
নিশ্চয়ই আল্লাহ তায়ালার স্মরণেই অন্তর সমূহ প্রশান্তি লাভ করে। [সূরা রাদ-২৮]

সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে।

20/02/2026

রমাদানে যে ৭টি দোয়া আপনার জীবন বদলে দেবে | প্রতিটি মুহূর্তে বরকতের গোপন চাবি

আপনি কি জানেন, রমাদানের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলো আপনি হাতছাড়া করছেন?

গত রমাদানে ফারুক সাহেব ৩০টি রোজা রেখেছিলেন। কিন্তু তিনি বলেন, "মনে হয় যেন কিছুই হলো না। রোজা রাখলাম, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসলো না।"

সমস্যাটা কোথায়?

সমস্যা হলো, আমরা রোজা রাখি, কিন্তু রোজার প্রতিটি মুহূর্তের দোয়াগুলো জানি না। আর দোয়া ছাড়া ইবাদত যেন শরীর ছাড়া আত্মা।

আজ আপনি জানবেন সেই ৭টি বিশেষ দোয়া, যেগুলো রমাদানের প্রতিটি মুহূর্তকে বরকতময় করে তুলবে।

১. সেহরির জাদুকরী দোয়া: যা বরকত এনে দেয় সারাদিনের জন্য

সমস্যা: আপনি সেহরি খাচ্ছেন তাড়াহুড়ো করে, ফজরের আগে শেষ করতে হবে বলে। কিন্তু খাবারে বরকত আসছে না, সারাদিন দুর্বল লাগছে।

সমাধান: সেহরিতে খাওয়ার আগে ২ মিনিট সময় নিন।

দোয়া:
বাংলা: হে আল্লাহ, এই খাবারে বরকত দিন। আমার রোজাকে কবুল করুন। আমার শরীরকে সারাদিন ইবাদতের শক্তি দিন।

আরবি:
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাক্বতানা

প্রো টিপ: সেহরি খাওয়া সুন্নাত, কিন্তু বরকতের দোয়া না পড়লে খাবারে পূর্ণ বরকত আসে না। দেখবেন, এই দোয়া পড়ে সেহরি করলে সারাদিন শক্তি পাবেন।

২. রোজা শুরুর দোয়া: যে নিয়ত না করলে রোজাই হবে না

অনেকে ভাবেন: "নিয়ত তো মনে মনেই করা যায়।"

কিন্তু সত্য হলো: রাতেই পরিষ্কারভাবে নিয়ত করা উত্তম। সকালে তাড়াহুড়োতে ভুলে যেতে পারেন।

দোয়া:
আরবি:
نَوَيْتُ أَنْ أَصُومَ غَدًا مِنْ شَهْرِ رَمَضَانَ

উচ্চারণ: নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান

অর্থ: আমি আগামীকাল রমাদান মাসের রোজা রাখার নিয়ত করছি।

গুরুত্বপূর্ণ সতর্কতা: রাতেই নিয়ত করে নিন—সকালে ব্যস্ততায় ভুলে যাবেন না।

৩. দুপুরে ক্লান্তি এলে: এই দোয়া নতুন শক্তি দেবে

সবচেয়ে কঠিন সময়: দুপুর ২টা থেকে ৪টা। রোদ তীব্র, পেট খালি, মাথা ঝিমঝিম করছে।

আপনি ভাবছেন, "আর পারছি না।"

এই মুহূর্তে করুন:

দোয়া:
আরবি:
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।

বাংলায় আরো বলুন: হে আল্লাহ, আমার শরীরকে শক্তি দিন। আমার মনকে ইবাদতে স্থির রাখুন। আমার ক্লান্তিকে সওয়াবে রূপান্তরিত করুন।

সিক্রেট ট্রিক: অযু করে ২ রাকাত নামাজ পড়ুন—দেখবেন শক্তি ফিরে আসবে। অযুর পানি শরীরকে সতেজ করে, নামাজ মনকে প্রশান্ত করে।

৪. রাগ কন্ট্রোল করার দোয়া: যখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে

বাস্তব পরিস্থিতি: রোজার মধ্যে কেউ আপনাকে বিরক্ত করলো। অফিসে বস চেঁচামেচি করছে। বাসায় বাচ্চারা উত্ত্যক্ত করছে।

আপনার রোজা নষ্ট হয়ে যাবে কি?

না! এই দোয়া পড়ুন:

দোয়া:
আরবি:
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

উচ্চারণ: আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

তারপর নিজেকে বলুন: "আমি রোজাদার, আমি রোজাদার।"

নবীজি (সা.) এর পরামর্শ:
দাঁড়িয়ে থাকলে বসে যান
বসে থাকলে শুয়ে যান
অযু করুন

কেন এটা কাজ করে? রাগ হলো শয়তানের অস্ত্র। আর রোজা হলো আল্লাহর ঢাল। দোয়া পড়ে শয়তানকে তাড়িয়ে দিন।

৫. ইফতারের ১ মিনিট আগে: সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত

এই সময়টা মিস করবেন না!

রাসূল (সা.) বলেছেন: "রোজাদারের দোয়া ইফতারের সময় ফেরত যায় না।"

অর্থাৎ, সূর্যাস্তের ঠিক আগের এই মুহূর্তগুলো হলো গ্যারান্টিড দোয়া কবুলের সময়।

এই সময় কী চাইবেন?

বাংলায় দোয়া:

হে আল্লাহ, আমার রোজা কবুল করুন

আমার সমস্ত দোয়া কবুল করুন

আমার পরিবারকে হেফাজত করুন

আমার রিজিকে বরকত দিন

আমার সন্তানদের হেদায়েত দিন

আমার ঋণ পরিশোধ করে দিন

আমার অসুস্থ মাকে সুস্থ করে দিন

এই সময়টা হলো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। ১ মিনিটে যা চাইবেন, তা পেতে পারেন। কিন্তু আমরা কী করি? মোবাইল নিয়ে ব্যস্ত থাকি।

৬. ইফতারের সময়ের দোয়া: প্রথম লোকমা মুখে দেওয়ার আগে

ভুল: অনেকে আজানের সাথে সাথে গোগ্রাসে খাওয়া শুরু করেন। দোয়া পড়া হয় না।

সঠিক পদ্ধতি: প্রথমে দোয়া, তারপর খেজুর/পানি।

দোয়া:
আরবি:
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু

অর্থ: হে আল্লাহ, আপনার জন্য রোজা রেখেছি, আপনার রিজিক দিয়ে ইফতার করছি।

বোনাস: ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়—নিজের জন্য, পরিবারের জন্য, পুরো উম্মাহর জন্য দোয়া করুন।

৭. তারাবির আগে: যে দোয়া খুশু এনে দেয়

সমস্যা: তারাবিতে দাঁড়িয়ে মন অন্যদিকে চলে যায়। ২০ রাকাত শেষ হলো, কিন্তু মনে হলো কিছুই হলো না।

সমাধান: মসজিদে যাওয়ার আগে এই দোয়া পড়ুন।

দোয়া:
বাংলায়: হে আল্লাহ, আমার তারাবিতে খুশু দিন। আমার প্রতিটি রাকাতে মনোযোগ দিন। আমার ক্লান্তিকে সওয়াবে পরিণত করুন।

তারাবিতে দাঁড়িয়ে পড়ুন:
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي

উচ্চারণ: রব্বি ইশরাহলি সদরি

অর্থ: হে আল্লাহ, আমার বুক প্রশস্ত করে দিন।

আপনার রমাদান প্ল্যান: আজ থেকেই শুরু করুন

এই ৭টি দোয়া মুখস্থ করতে সময় লাগবে মাত্র ১ দিন মাত্র । কিন্তু এর বরকত পাবেন সারা জীবন।

করণীয়:
১. এই পোস্টটি সেভ করুন (পরে আবার পড়বেন)
২. প্রতিদিন ১টি করে দোয়া মুখস্থ করুন
৩. পরিবারকে শেখান (সন্তানদের শেখানো সদকায়ে জারিয়া)
৪. বন্ধুদের শেয়ার করুন (১ জন যদি উপকৃত হয়, আপনিও সওয়াব পাবেন)

এই রমাদানে আপনার লক্ষ্য কী?

কমেন্টে লিখুন: এই ৭টি দোয়ার মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করবেন?

আল্লাহ আমাদের সবাইকে রমাদানের পূর্ণ বরকত দান করুন। আমীন।

সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে

#রমজান

17/02/2026
🌻 পুরো রমজান মাস জুড়ে এই আমল করুন—ইনশাআল্লাহ বিয়ে, চাকরি, মনের শান্তি ও জীবনের কল্যাণ পাবেন!রমজান এসেছে—রহমত, মাগফিরাত...
17/02/2026

🌻 পুরো রমজান মাস জুড়ে এই আমল করুন—ইনশাআল্লাহ বিয়ে, চাকরি, মনের শান্তি ও জীবনের কল্যাণ পাবেন!
রমজান এসেছে—রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের সোনালি মাস! এ মাসে গুনাহ মাফ হয়, রহমতের দরজা খোলে, রিজিক বাড়ে এবং আল্লাহ বান্দার নেক চাহিদা পূরণ করেন। অনেকের জীবনে আজ বিয়ের অপেক্ষা, চাকরির চিন্তা, মনের অস্থিরতা—এসবের সমাধান আল্লাহর কাছে। রোজা, নামাজ, কুরআন ও ইস্তেগফার দিয়ে গুনাহ দূর করলে আল্লাহ সবকিছু সহজ করে দেন।

এখানে সংক্ষিপ্ত কিন্তু খুবই কার্যকর আমলগুলো দিলাম কুরআন-হাদিসের আলোকে, সহজে করা যায় এবং অনেকে আমল করে আল্লাহর রহমতে ফল পেয়েছেন।

✅ প্রধান আমলগুলো (পুরো রমজান জুড়ে):

১. বেশি বেশি ইস্তেগফার
সারাদিন, ইফতার-সেহরি, নামাজের পর "আসতাগফিরুল্লাহ" জারি রাখুন। হাদিসে আছে—ইস্তেগফার দুশ্চিন্তা দূর করে, রিজিক বাড়ায় এবং বন্ধ দরজা খোলে। গুনাহ মাফ হলে দোয়া কবুলের পথ সহজ হয়।

২. সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত (চোখের শীতলতার দোয়া)
প্রত্যেক ফরজ নামাজের পর গভীর মনোযোগ সহকারে পড়ুন:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিঁ ওয়াজআলনা লিলমুত্তাকীনা ইমামা।

অর্থ: হে আমাদের রব! আমাদের স্ত্রী-সন্তানদের মধ্য থেকে চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের জন্য ইমাম বানিয়ে দিন।

এ দোয়া নেক জীবনসঙ্গী ও পরিবারের শান্তির জন্য সরাসরি কুরআনি দোয়া।

৩. হজরত মুসা (আ.)-এর দোয়া (সূরা কাসাস ২৪) সেজদায় বা যেকোনো সময় বেশি পড়ুন:

رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ: রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর।
অর্থ: হে আমার রব! তুমি আমার প্রতি যে কোনো কল্যাণ নাযিল করবে, আমি তার মুখাপেক্ষী।

এ দোয়া বিয়ে, চাকরি, রিজিক—সব খায়রের জন্য অসাধারণ।

৪. দোয়া কবুলের সময়গুলোতে দোয়া।
তাহাজ্জুদ (শেষ রাতে উঠে), সেজদায়, ইফতারের মুহূর্তে, তারাবীহর পর—এসব সময় নিজের চাহিদা বলুন:
"ইয়া আল্লাহ! আমাকে নেক জীবনসঙ্গী দান করুন, হালাল চাকরি দান করুন, মনের শান্তি দান করুন।

৫. সদকা ও অন্যের জন্য দোয়া।
প্রতিদিন অল্প হলেও সদকা দিন—সদকা বিপদ দূর করে। যারা বিয়ে-চাকরির অপেক্ষায়, তাদের জন্য দোয়া করুন; ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন।

৬. নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত ও রুকইয়াহ।
পাঁচ ওয়াক্ত নামাজ (জামাতে পড়বেন পুরুষ হলে) তারাবীহ ছাড়বেন না। বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। সূরা ইখলাস, সূরা ফালাক-নাস, আয়াতুল কুরসি নিয়মিত পড়ে নিজেকে হেফাজত করুন।

ভাই-বোনেরা, এ আমলগুলো সহজ, কিন্তু ইখলাস ও ভরসা নিয়ে করলে আল্লাহ পরিবর্তন করে দেন। রমজান হলো পরিবর্তনের মাস—আল্লাহ যেন আমাদের সবাইকে নেক জীবনসঙ্গী, হালাল রিজিক ও মনের শান্তি দান করেন। এবং রমজানের সকল রহমত দান করেন.. আমীন।

Address

সদর হাসপাতাল রোড, মনোহরপুর, কুমিল্লা।
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাইফ মেডিকেল সার্ভিসেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share