Zarah medication

Zarah medication Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zarah medication, Medical and health, Talukder bari. subil-davidwar-cumilla, Comilla.

পাইলস বা হেমোরয়েডস খুব সাধারণ একটি সমস্যা। লজ্জা বা ভয় থেকে অনেকেই কথা বলেন না, কিন্তু দেরি করলে সমস্যাটা জটিল হয়ে যায়। ...
05/01/2026

পাইলস বা হেমোরয়েডস খুব সাধারণ একটি সমস্যা। লজ্জা বা ভয় থেকে অনেকেই কথা বলেন না, কিন্তু দেরি করলে সমস্যাটা জটিল হয়ে যায়। সহজ ভাষায় বললে, এটি হলো মলদ্বার ও নিচের রেকটামের শিরা ফুলে যাওয়া।

কোষ্ঠকাঠিন্য, জোর দিয়ে পায়খানা করা, দীর্ঘক্ষণ বসে থাকা, গর্ভাবস্থা, অতিরিক্ত ওজন— এগুলোই প্রধান কারণ।

আগে লক্ষণ চিনতে পারলে চিকিৎসা অনেক সহজ হয়।

লজ্জায় চুপ থাকলে যেটা আরও বড় হয়

অনেকেই বলেন,

“ব্যথা নাই, শুধু একটু রক্ত যায়— কিছু না।”

এই কথাটা শুনেই সবচেয়ে বেশি পাইলস জটিল হয়।

পাইলস খুব সাধারণ। কিন্তু অবহেলা করলে জীবন দুর্বিষহ করে তোলে।

যে লক্ষণগুলো

পায়খানার সময় উজ্জ্বল লাল রক্ত

টয়লেট পেপারে বা কমোডে রক্ত দেখা

বেশিরভাগ সময় ব্যথা থাকে না

তাই মানুষ গুরুত্ব দেয় না

এরপর ধীরে ধীরে যা আসে

মলদ্বারের চুলকানি, জ্বালা

বসলে অস্বস্তি

বাইরে ছোট গাঁট বা ফোলা

পায়খানার সময় মাংসের মতো কিছু বের হওয়া

যখন ব্যথা শুরু হয়

বুঝতে হবে সমস্যা আর হালকা নেই

বিশেষ করে বাইরের পাইলসে

ভেতরে রক্ত জমলে তীব্র ব্যথা হয়

সবচেয়ে জরুরি হলো

সব রক্তপাত পাইলস নয়

ফিশার, সংক্রমণ এমনকি ক্যান্সারও হতে পারে

নিজে নিজে ধরে নেওয়া বিপজ্জনক

পাইলস লজ্জার রোগ না।

আগে দেখালে

ওষুধেই সেরে যায়

অপারেশন লাগে না

স্বাভাবিক জীবন ফিরে আসে

এই লেখাটা শেয়ার করুন।

কারও নীরব কষ্ট থামাতে পারে।

লেখকঃ [ডা.আব্দুর রহমান]

🔸 যোনির ফাঙ্গাল ইনফেকশন (Vaginal Yeast Infection / Vulvovaginal Candidiasis)→ যোনির ফাঙ্গাল ইনফেকশন নারীদের মধ্যে একটি খ...
03/01/2026

🔸 যোনির ফাঙ্গাল ইনফেকশন (Vaginal Yeast Infection / Vulvovaginal Candidiasis)
→ যোনির ফাঙ্গাল ইনফেকশন নারীদের মধ্যে একটি খুব সাধারণ ছত্রাকজনিত সংক্রমণ
→ এটি সাধারণত Candida albicans নামক ছত্রাকের কারণে হয়
→ এই ছত্রাক স্বাভাবিক অবস্থায় অল্প পরিমাণে যোনিতে থাকে এবং সমস্যা সৃষ্টি করে না
→ কিন্তু যখন এটি অতিরিক্ত বেড়ে যায়, তখন সংক্রমণ হয় এবং যোনির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়

🔸 ফাঙ্গাল ইনফেকশন কেন হয়?
→ যখন যোনির উপকারী ব্যাকটেরিয়া কমে যায়
→ সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে:
→ সাম্প্রতিক সময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার
→ গর্ভাবস্থা (হরমোনজনিত পরিবর্তনের কারণে)
→ ডায়াবেটিস, বিশেষ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে
→ দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা (অতিরিক্ত মানসিক চাপ, অসুস্থতা, স্টেরয়েড ওষুধ)
→ খুব টাইট বা বাতাস চলাচল করে না এমন পোশাক পরা
→ যোনির আশপাশে অতিরিক্ত আর্দ্রতা থাকা
→ মাসিকের সময় বা জন্মনিয়ন্ত্রণ বড়ির কারণে হরমোনের পরিবর্তন

🔸 সাধারণ লক্ষণসমূহ
→ যোনি ও বাইরের অংশে তীব্র চুলকানি
→ সাদা, ঘন স্রাব যা দই বা চিজের মতো
→ সাধারণত এতে কোনো দুর্গন্ধ থাকে না
→ যোনির মুখে লালচে ভাব ও ফোলা
→ প্রস্রাবের সময় জ্বালাপোড়া
→ সহবাসের সময় ব্যথা বা অস্বস্তি
→ মাসিকের আগে লক্ষণগুলো বেশি বেড়ে যেতে পারে

🔸 যে লক্ষণগুলো সাধারণত ফাঙ্গাল ইনফেকশনে থাকে না (গুরুত্বপূর্ণ)
→ তীব্র মাছের মতো বা দুর্গন্ধযুক্ত গন্ধ
→ সবুজ বা হলুদ রঙের স্রাব
→ জ্বর
→ এসব লক্ষণ থাকলে সম্ভবত সংক্রমণটি ফাঙ্গাল নয়, অন্য কোনো কারণে হতে পারে

🔸 কীভাবে রোগ নির্ণয় করা হয়?
→ অধিকাংশ ক্ষেত্রে লক্ষণ ও শারীরিক পরীক্ষার মাধ্যমেই নির্ণয় করা যায়
→ ডাক্তার যোনি থেকে সোয়াব নিতে পারেন যদি:
→ সংক্রমণ বারবার হয়
→ লক্ষণগুলো অস্বাভাবিক হয়
→ চিকিৎসায় উন্নতি না হয়
→ মাইক্রোস্কোপে ছত্রাকের কোষ দেখা যায়

🔸 চিকিৎসা ও যত্ন
→ চিকিৎসা নির্ভর করে সংক্রমণের তীব্রতা ও বারবার হওয়ার ওপর

হালকা থেকে মাঝারি সংক্রমণ
→ অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা সাপোজিটরি
→ যেমন: ক্লোট্রিমাজোল বা মাইকোনাজোল
→ ১ থেকে ৭ দিন ব্যবহার
→ চুলকানি ও স্রাবে স্পষ্ট আরাম পাওয়া যায়

মুখে খাওয়ার ওষুধ
→ ফ্লুকোনাজোলের একটি ট্যাবলেট দেওয়া যেতে পারে
→ গর্ভাবস্থায় সাধারণত ব্যবহার করা হয় না
→ শুধুমাত্র ডাক্তারের পরামর্শে গ্রহণ করুন

এই ছবিটা ভালো করে দেখুন।এটি পেটের একটি অংশ যার নাম কোলন, এর গায়ে ছোট ছোট থলির মতো গর্ত—এগুলোকে বলে ডাইভার্টিকল (Diverti...
29/12/2025

এই ছবিটা ভালো করে দেখুন।
এটি পেটের একটি অংশ যার নাম কোলন, এর গায়ে ছোট ছোট থলির মতো গর্ত—এগুলোকে বলে ডাইভার্টিকল (Diverticles)।
এগুলো দেখতে নিরীহ লাগলেও, ভেতরে লুকিয়ে থাকতে পারে বড় বিপদ।

সাধারণত ৪০–৫০ বছরের পর
কম ফাইবার খাওয়া, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য ও জোরে পায়খানা করার ফলে
অন্ত্রের দেয়াল দুর্বল হয়ে এসব থলি তৈরি হয়।
🔹 বেশিরভাগ সময় কোনো উপসর্গ থাকে না
🔹 সমস্যা হয় যখন ইনফেকশন বা প্রদাহ হয়—তখন একে বলে ডাইভার্টিকুলাইটিস
⚠️ লক্ষণ হতে পারে
• তলপেটের বাঁ পাশে ব্যথা
• জ্বর
• পায়খানার অভ্যাস বদলে যাওয়া
• বমি ভাব
• গুরুতর হলে রক্তপাত বা অন্ত্রে ফুটো

🛡️ প্রতিরোধের সহজ উপায়
• ফাইবারযুক্ত খাবার
• পর্যাপ্ত পানি
• কোষ্ঠকাঠিন্য এড়ানো
• নিয়মিত হাঁটা/ব্যায়াম
• প্রয়োজনে ডাক্তারের পরামর্শ

👉 মনে রাখবেন—
ডাইভার্টিকুলোসিস কোনো ভয়ংকর রোগও না।
কিন্তু অবহেলা করলে, নীরব একটা বিষয় একদিন বড় মেডিকেল ইমার্জেন্সিতে পরিণত হতে পারে।
আজ একটু সচেতন হলেই,
আগামী দিনের বড় বিপদ এড়ানো সম্ভব।
এই লেখাটা শেয়ার করুন,
হয়তো আপনার একটি শেয়ারই কাউকে হাসপাতালে যাওয়ার আগে সতর্ক করে।
ডাঃ আপেল মাহমুদ

30/10/2025
এই ভদ্রলোককে তোমরা সবাই চিনো কিন্তু ওনার ফেস দিয়ে চেনোনা। রক্ত সঞ্চালন অধ্যায়ে যে পড়ো, বাংলাদেশে সর্বপ্রথম হার্টমেট-৩ না...
02/08/2025

এই ভদ্রলোককে তোমরা সবাই চিনো কিন্তু ওনার ফেস দিয়ে চেনোনা। রক্ত সঞ্চালন অধ্যায়ে যে পড়ো, বাংলাদেশে সর্বপ্রথম হার্টমেট-৩ নামের মেকানিকাল হার্ট স্থাপন করেছেন ডা. জাহাঙ্গীর কবির।

উনিই সেই জাহাঙ্গীর কবির, আজ নতুনভাবে আলোচনায় এসেছেন জামাতের আমিরের ওপেন হার্ট/বাইপাস সার্জারী করে। ৪ টা বাইপাস লাগছে জামাতের আমিরের,যা আল্লাহর রহমতে ভালোভাবে সম্পন্ন করেছেন ডা. জাহাঙ্গীর কবির।

এই পর্যন্ত উনি ২৯০০০+ হার্ট সার্জারী করেছেন,চিন্তা করা যায়! ২৯ হাজার+। শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে ১৯৮২ সালে এমবিবিএস পাশ করার পর শুরু হয় তার ডাক্তারি জীবন।

এমন দক্ষ অনেক ডাক্টার আমাদের দেশে রয়েছেন নেই শুধু ভালো সিস্টেম/ম্যানেজমেন্ট কিংবা প্রোপার টেকনোলজি। দিনশেষে সেই সিস্টেম এর দোহাই দিয়ে দক্ষ ডাক্টাররাও হারিয়ে যায় কিংবা হয়ে যায় আনপ্রফেশনাল।এই সিস্টেমকে ঠিক করার প্রধান দায়িত্ব তো রাজনীতিবিদদের, তাহলে হয়তো এমন অসংখ্য জাহাঙ্গীর কবিরকে আমরা পাবো।

©️ Md. Mehfuz Ahmed

যে শাককে আপনি অবহেলা করেন, সেটিই হতে পারে আপনার জীবনের শক্তির উৎস! জানুন মিষ্টি আলু শাকের অবাক করা ১০টি উপকারিতা! ১. রক্...
31/07/2025

যে শাককে আপনি অবহেলা করেন, সেটিই হতে পারে আপনার জীবনের শক্তির উৎস!
জানুন মিষ্টি আলু শাকের অবাক করা ১০টি উপকারিতা!

১. রক্তশূন্যতায় অব্যর্থ
মিষ্টি আলু শাক আয়রনে ভরপুর রক্ত বাড়ায়, দুর্বলতা দূর করে।

২. ডায়াবেটিসে উপকারী
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।

৩. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শরীর থেকে টক্সিন দূর করে, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

৪. চোখের জ্যোতি বাড়ায়
ভিটামিন A থাকার কারণে দৃষ্টিশক্তি উন্নত করে।

৫. ত্বক ও চুলের সৌন্দর্যে
ভিটামিন C ও E আছে ত্বক রাখে উজ্জ্বল, চুল করে ঘন ও মজবুত শক্তিশালী।

৬.পাচনশক্তি বাড়ায়
ফাইবার সমৃদ্ধ গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য পায়খানা কষা দূর করে।

৭. ইমিউন সিস্টেম শক্তিশালী করে
নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৮. হাড়ের জন্য উপকারী
ভিটামিন K ও ক্যালসিয়াম থাকার কারণে হাড় মজবুত করে।

৯. হৃদরোগ প্রতিরোধে সহায়তা:
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে থাকে।

১০.ওজন কমাতে সাহায্য করে
কম ক্যালরি, বেশি পুষ্টি ডায়েট করার জন্য আদর্শ শাক।

গ্রামে মাঠে যে শাক অবহেলায় পড়ে থাকে, শহরের দামি মেডিসিন তার পায়ের নিচে!
আজ থেকেই খাদ্যতালিকায় রাখুন মিষ্টি আলু শাক শরীরকে দিন প্রাকৃতিক নিরাপত্তা!

নিজে জানুন অন্যকে জানতে শেয়ার করে দিন

হেঁচি শাক আপনাদের জীবন পাল্টে দেয়   “এই যে দ্যাখেন হেঁচিশাক, মাঠে-ঘাটে আপনেরা কতবার দ্যাখছেন!জ্বর-কাশি হোক বা গাঁয়ের ব্...
30/07/2025

হেঁচি শাক আপনাদের জীবন পাল্টে দেয়
“এই যে দ্যাখেন হেঁচিশাক, মাঠে-ঘাটে আপনেরা কতবার দ্যাখছেন!
জ্বর-কাশি হোক বা গাঁয়ের ব্যথা, এই শাকই ধরে রাখে ওষুধের কথা।
পাতাটা ফুটাইয়া খাইলেই সর্দি-জ্বর উধাও!
দাঁতের ব্যথা? একটা পাতা চিবাইলেই আরাম!
এইডা শুধু শাক না, গ্রামের খাট্টা ডাক্তার!”

শহীদ জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে। পারেন নাই। গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্র...
16/07/2025

শহীদ জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে। পারেন নাই। গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্রবেশ পথে স্থানীয় আওয়ামীপন্থী জনতা মানবপ্রাচীর তৈরি করে জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয়। উত্তেজিত লীগের সমর্থকেরা জিয়াকে উদ্দেশ্য করে 'ঘাতক', 'বঙ্গবন্ধুর খুনি' ইত্যাদি বলতে থাকে। মঞ্চ প্রস্তুত থাকলেও জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেন নাই। যে জায়গায় জনসভা হবার কথা ছিল,জিয়া সেখানে উপস্থিত হলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারদিক। বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে বেস্টনি তৈরি করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে এসে সভাস্থলে অপারেশন চালিয়ে জনাব প্রেসিডেন্টকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জ থেকে খুলনায় নিয়ে যান।

এরশাদের ঘটনাও প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসেইন মুহাম্মদ এরশাদ গোপালগঞ্জ সফরে যান। এরশাদ সামরিক শাসক থেকে রাজনৈতিক নেতা হিসেবে নিজের রূপান্তর নিশ্চিত করতে গোপালগঞ্জ সফরের উদ্যোগ নেন। তিনি চেয়েছিলেন সেখানে জাতীয় পার্টির জনভিত্তি তৈরি করতে, যার ফলে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তার গাড়িবহর কাশিয়ানী ও টুঙ্গিপাড়ার মধ্যবর্তী এলাকায় গাছ ফেলে অবরোধ করে আটকে দেয়া হয়। ইট,পাথর, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হয়। সভাস্থলে এরশাদের আগেই উপস্থিত হয়ে যায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ। তারা সভাবেশ মঞ্চে আগুন ধরিয়ে দেয়। চেয়ার-টেবিল ভেঙে ফেলে।
এরশাদ গাড়ি থেকে নেমে মঞ্চে উঠতে চাইলে তীব্র হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে দ্রুত সেনাবাহিনী এসে সভা বাতিল করে হেলিকপ্টার যোগে এরশাদ সাহেবকে ঢাকায় ফিরিয়ে আনে।

জিয়া এবং এরশাদ পারেন নাই, তার মানে তার উত্তরসূরীরা কেউ পারবে না? হাসনাত, সার্জিদের কি তাদের পূর্বসূরীদের এই ইতিহাস জানা নাই? অবশ্যই আছে। ইতিহাস জেনেই তারা ইতিহাস বদলাতে গোপালগঞ্জ গেছে। মৃত্যুর ঝুঁকি নিয়েই তারা গোপালগঞ্জ গেছে।
গোপালগঞ্জের হৃদপিন্ডে দাঁড়িয়ে,গোটা দেশবাসীকে সাক্ষী রেখে তারা বজ্র কণ্ঠে স্লোগান দিয়েছে,
"মুজিববাদ মুজিববাদ- মুর্দাবাদ মুর্দাবাদ।
মুজিববাদের আস্তানা-ভেঙে দাও গুড়িয়ে দাও"!

আরেক সর্বজনপ্ৰিয় মহিয়সী নারী অত্যাচারিত হতে হতে বলেছিলেন,'গোপালগঞ্জের নামই বদলে দেবো'। শত টরচারেও মহান আল্লাহ সেই মহিয়সী নারীকে এখনো বাঁচ

নিছক আঞ্চলিক আধিপত্য কিংবা ভৌগলিকভাবে ক্ষমতা প্রদর্শনের জন্য যুদ্ধ ভেবে যদি মুসলিম জাতি হাত গুটিয়ে বসে থাকে তবে মুসলিমদে...
20/06/2025

নিছক আঞ্চলিক আধিপত্য কিংবা ভৌগলিকভাবে ক্ষমতা প্রদর্শনের জন্য যুদ্ধ ভেবে যদি মুসলিম জাতি হাত গুটিয়ে বসে থাকে তবে মুসলিমদের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে ইসরাইল- ইরান যুদ্ধে..!!!

এই যে যুদ্ধ শুরু হয়েছে। এটাই পৃথিবীর চূড়ান্ত পড়িণতি ও শেষ যুদ্ধ ৷ এটার পর আরো কোনো যুদ্ধ হবে না। যু'দ্ধ টার চূড়ান্ত রুপ ধীরে ধীরে বাড়তেই থাকবে৷
এই যুদ্ধের একটা পর্যায়ে ইমাম মাহাদীর আত্নপ্রকাশ ঘটবে, এরপর ভন্ড মাসীহ(দাজ্জাল) এবং ইসা(আঃ) এর আগমন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরো ছড়িয়ে পড়বে ইউরোপের অন্যান্য দেশে ইউক্রেনের পতনের মাধ্যমে। রাশিয়া কোনভাবেই পশ্চিমাদের সাথে যুদ্ধবিরতি চুক্তি সই করবেনা। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধে আমেরিকা যুক্ত হবে, পাকিস্তান-তুরস্ক আক্রান্ত হবে। কারণ আমেরিকা-পশ্চিমা কখনোই চাইনা কোন সামরিক শক্তিধর মুসলিম দেশের অস্তিত্ব পৃথিবীতে থাকুক। পাকিস্তান-ইরান-তুরস্ক পতনের দ্বারপ্রান্তে যাওয়ার আগেই রাশিয়া-চীন তাদের বলয়ে যোগ দিবে নিজেদের অস্তিত্বের প্রয়োজনে। তারপর কি পরিমাণ হত্যাকাণ্ড হবে এবং কত সংখ্যক মানুষ মারা যাবে এটা মানুষ কল্পনাও করতে পারবেনা। রাসূল (সাঃ) এর স্পষ্ট হাদীস রয়েছে এই যুদ্ধ(মালহামা) সম্পর্কে। এটাই সেই রাসূল (সাঃ) এর ভবিষ্যত বাণীর যুদ্ধ। ইহুদিরা জোর করে মালহামা (মহাযুদ্ধ) চাপিয়ে দিয়েছে পৃথিবীর উপরে এবং তারাই এটার মাধ্যমে চিরতরে মুছে যাবে পৃথিবীর বুক থেকে। আমাদের দেশ আজ হোক আর কাল হোক প্রতিবেশী মুশরিক রাষ্ট্র ভারত দ্বারা আক্রান্ত হবেই যদিও আমাদের সামরিক বাহিনীর সমর প্রস্তুতি একপ্রকার শুন্যই।

শেষমেষ যু'দ্ধটা শেষ হবে ই'জ'রাঈলের বাবে লুদে৷
বাবে লুদেই দা'জ্জা'ল কে হ'ত্যা করা হবে৷

ই-,য'রাঈলের পতন ঠেকাতে বিলাদুশ শামে ৮০ টি কু'ফ'ফার জোট আসবে৷ কিন্তু শেষ রক্ষা হবে না৷

যারা ভাবেন আঞ্চলিক আধিপত্য বা ভৌগোলিক কারণে এই যুদ্ধ, তারা মহা ভুলে আছেন।
এটাই আধুনিকতার শেষ যু'দ্ধ।
আধুনিক প্রযুক্তি ও আধুনিক পৃথিবীর এটাই শেষ, আর

আমাদের এখন বেশি বেশি শেষ জামানা নিয়ে স্টাডি করা প্রয়োজন। না হলে আসন্ন ফি'তনায় আমরা বিভ্রান্ত হবো।

এই যুদ্ধের মধ্যেই ফোরাতের যুদ্ধ,মালহামা,গাজওয়াতুল হিন্দ হবে৷

Mahamud Hasan Sajib ভাইয়ের ওয়াল থেকে।

আজকে কি হতে যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানেনা!!!প্রায় ১০ মিলিয়ন ই/রানিকে ইমিডিয়েটলি তেহরান ছাড়তে বলছেন ট্রাম্প। সম্ভাব্য কার...
17/06/2025

আজকে কি হতে যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানেনা!!!

প্রায় ১০ মিলিয়ন ই/রানিকে ইমিডিয়েটলি তেহরান ছাড়তে বলছেন ট্রাম্প। সম্ভাব্য কারণ তিনটা!

১. আ/মেরিকা এই যু/দ্ধে অংশ নিতে যাচ্ছে।

২. তে/হরানে বড় কোন হামলার পরিকল্পনা করছে।

৩.পা**গলা ট্রাম্পের পাগলামি!

তবে প্রথম দুইটার একটাও না হোক যদি হয় তাহলে দুপক্ষের ম্যাসিভ ডেসট্রাকশন হবে।

ই/রানের সময় রাত ২টায় এরকম অ্যানাউন্সমেন্ট অবশ্যই অশুভ কিছুর ইঙ্গিত বহন করছে।

এদিকে,
*ট্রাম্পের তেহরান ছাড়ার ঘোষণার পর পর তেহরানের রাস্তায় জ্যাম লেগে গেছে মানে ভয়ে মানুষ ছোটাছুটি করছে।

*এদিকে চীন,রাশিয়া, জার্মানি,আর্জেন্টিয়া তাদের নাগরিক সরিয়ে ফেলতেছে।

*ঐদিকে ট্রাম্প জি-৭ সম্মেলন থেকে সম্মেলন না করে আমেরি/কাতে ফিরে গেছে।

*মধ্যপ্যাচের দিকে যাচ্ছে আমে/রিকার একটি বিমানবাহী রণতরী।

*ইরান তাদের যাদুঘরগুলো থেকে প্রত্নতাত্ত্বিক আর্টিফ্যাক্টস নিরাপদ স্থানে সরিয়ে ফেলছে।

*আয়াতোল্লাহ খামেনি দেশবাসীর উদ্দেশ্যে কইলো , উনি যদি নিহতও হন, দেশবাসীর যেন লক্ষ্যে অবিচল থাকে।

*দেশবাসীর উদ্দেশ্যে একটি আবেগঘন ভাষণ দিছে, “আমার শরীরের কোনো মূল্য নেই, আমার জীবনের কোনো গুরুত্ব নেই।

*এমনকি তারা আমাকে হত্যা করলেও, এটাকে আমাদের ক্ষতি মনে করো না, যতক্ষণ তোমরা নীতির প্রতি অটল থাকবে।”

*তারপর কিছুক্ষন আগে ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হিব্রু ভাষায় একটি বিবৃতিতে বলছে ইসরায়েলের সম্পূর্ণ অঞ্চল খালি করে।

*বিবৃতিতে বলেছে, “দখলকৃত অঞ্চলে অবস্থিত যেকোনো শহর, স্থাপনা বা কেন্দ্র বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।”

*তারপর নেতানিয়াহু বললো ,ইরানের আকাশ আমাদের দখলে।

মানে গতরাত দিন ইরানে ইসরায়েলি সন্ত্রাসীরা বার বার হামলা করছে পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েলে হামলা করছে।

তবে ভয়ের কিছু নাই ইরান গা*জা না, এটা খোরাসান ও সামের মিলন স্থান।

দুই বছর ধরে পশ্চিম ও আমেরিকার সাহায্য নিয়েও গাজাই দখল করতে পারেনি, আর ইরান তো বহুত দূরের কথা৷

৮০ লাখ ইহুদি সব সময় একটা কাজই করছে ভয় তৈরি করে রেখেছে, মনোবল ভেঙ্গে জানিয়েছে আমরা দূর্বল অথচ সেল্টারে বার বার তারাই ঢুকছে।

তারা মাইন্ড গেম খেলছে, তাদের জায়োনিস্ট রয়েল ফ্যামিলিগুলো সবসময় মিডিয়া নিয়ন্ত্রণ করে।

এটাই তারা চাচ্ছে।বলা আছে শেষ জামানায় - মুসলিমরা মৃত্যুকে ভয় পাবে অন্যায়ের প্রতিবাদটুকু করবেনা, এটাই হচ্ছে।

Address

Talukder Bari. Subil-davidwar-cumilla
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zarah medication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share