07/06/2026
"গতকাল রাত ১০টা ১৫ মিনিট: এক ফোঁটা রক্ত, বিপদে সুপার হিরোর মত পাশে দাঁড়ানো জলরং-ব্লাড ফাউন্ডেশনের এক সিনিয়র সদস্যের গল্প।"🌟
গতকাল রাতটা হয়তো স্বাভাবিকই কেটে যেত সবার। কিন্তু কুমিল্লা ট্রমা সেন্টারের ইমার্জেন্সিতে তখন লড়াই চলছিল এক রোগীর।
আমরা জানতাম না ওনাকে। কোনো চেনা ছিল না। তবুও রক্তের প্রয়োজন জানার পর থামতে পারেন নি আমাদের জলরং ব্লাড ফাউন্ডেশন।ছুটলেন গন্তব্যের দিকে।
"আজ ছবি নয়, রক্তটাই কথা বলুক।"✨
তাই আমরা কথা বলি সেই আবেগটাকেই।
🔷 গল্পটুকু শুনুন:-
রাত ১০:১৫, ফোন বাজল। রোগী ভর্তি কুমিল্লা ট্রমা সেন্টারে। পায়ের অপারেশন। প্রয়োজন দেরি না করার মতো ব্লাড। কীভাবে দুর্ঘটনা? ড্রাইভারের একটু অসাবধানতা, আর কয়েক মুহূর্তেই স্বপ্নের মতো ভেঙে গেছে
এক বৃদ্ধের পা।
আর রোগীটি সাধারণ কেউ ছিলেন না—উনি হলেন বায়তুল মোকাররমের বর্তমান খতিব আব্দুল মালেক সাহেবের আপন মামা।
আমাদের সেই সিনিয়র সদস্যকে সাথে নিয়ে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় রাজু আহমেদ শোভন ছুটলেন ট্রমা সেন্টারে। সাথে আরো ছিলেন আমাদের আরেক সদস্য প্রীতম দে।ডাক্তার, নার্স — সবাই তখন এক দৃশ্যের অংশ।
কিন্তু আজ এই পোস্টে কোনো মুখ নেই। নেই কোনো ছবি। শুধু আছে এক সত্যি গল্প:
এক মানুষ আরেক অচেনা মানুষের জন্য ঢেকেছে অন্ধকার রাত। শুধু ভেবেছে— এই রক্ত একদিন তারই মামার প্রয়োজনেও লাগতে পারে।
আমরা জলরং ব্লাড ফাউন্ডেশন জানে, ব্লাড ডোনেট করতে গেলে ছবি লাগে না, বাহাদুরি লাগে না।
লাগে শুধু... ইচ্ছেটা। 💙✨
সেই ইচ্ছেটাই আমাদের বড় করে তোলে।
আপনিও যদি চান একদিন কারও মামা, বাবা, ভাইয়ের প্রয়োজনে পাশে দাঁড়াতে— তাহলে যোগ দিন। ছবি না দিলেও চলে। আপনার ভালো লাগাটাই যথেষ্ট।🌟
🩸 জলরং ব্লাড ফাউন্ডেশন,
🤝 আমাদের সিনিয়র সদস্যকে লাখো সালাম ও আন্তরিক ধন্যবাদ। ওনার সুস্থতা কামনা করছি ও পরবর্তী রক্তদানে অনুপ্রেরণা নিচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় এবং আরেক সেই সদস্যকে। 💐