DR. RAKIB

DR. RAKIB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DR. RAKIB, Doctor, Cumilla.

18/10/2025

জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক যুগান্তকারী বায়োঅ্যাকটিভ জেল তৈরি করেছেন, যা মানুষের জয়েন্টের নষ্ট কার্টিলেজ নিজে থেকেই পুনরায় গজাতে সাহায্য করে! এটি অস্টিওআর্থরাইটিস এবং জয়েন্টের চোটে আক্রান্ত মিলিয়ন মানুষকে নতুন আশা দিচ্ছে।

এই জেল শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়ার সাথে কাজ করে, তাই কোনো সার্জারি বা ইমপ্লান্টের প্রয়োজন নেই। এতে কোলাজেন ফাইবার, গ্রোথ পেপটাইড এবং ন্যানো-সিলিকা কণিকা রয়েছে, যা জয়েন্টের স্টেম সেলকে ক্ষতিগ্রস্ত কার্টিলেজ পুনর্গঠনে উৎসাহিত করে।

প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, মাত্র তিন মাসের মধ্যে রোগীরা উল্লেখযোগ্যভাবে ব্যথা কম অনুভব করছেন এবং তাদের চলাফেরা স্বাভাবিকের মতো হয়েছে। অনেকের জয়েন্টের নমনীয়তাও ফিরে এসেছে, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে সাহায্য করছে।

বিশেষ বৈশিষ্ট্য হলো, এই জেল ধীরে ধীরে গলে যায় যখন নতুন কার্টিলেজ গজায়, ফলে শরীরে কোনো কৃত্রিম অবশিষ্টাংশ থাকে না। এটি শুধু রোগীর জীবন মান উন্নয়ন করে না, বরং সার্জারি, দীর্ঘমেয়াদি ওষুধ এবং হাসপাতালের খরচও কমাতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী এক দশকের মধ্যে এই বায়োঅ্যাকটিভ কার্টিলেজ জেল বিশ্বব্যাপী ক্লিনিকে একটি মানক চিকিৎসা হিসেবে ব্যবহৃত হতে পারে। এটি প্রমাণ করে, আধুনিক বিজ্ঞান ও পুনর্জন্মমূলক চিকিৎসা মিলিয়ে কিভাবে মানুষের জীবনকে পুনরায় সুস্থ ও স্বাভাবিক করা যায়।

06/10/2025

কোন বিশ্ববিদ্যালয় যদি মানসিক ভারসাম্যহীন চান্স পেয়ে পড়াশোনা কন্টিনিউ করে যেতে পারে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান কেমন?

‎রাত প্রায় তিনটা হবে, ইমারজেন্সী থেকে ফোনে জানানো হলো,খারাপ রুগী এসেছে। কিছুক্ষনের ভেতর প্রচন্ড শ্বাসকস্ট আর বুকে চাপ ব্...
06/10/2025


রাত প্রায় তিনটা হবে, ইমারজেন্সী থেকে ফোনে জানানো হলো,খারাপ রুগী এসেছে। কিছুক্ষনের ভেতর প্রচন্ড শ্বাসকস্ট আর বুকে চাপ ব্যাথা নিয়ে রুগী সিসিউ তে বেড নাম্বার তিন এ ভর্তি হলো।

সাথে থাকা দুই ছেলে আর স্ত্রীর কাছ থেকে যাবতীয় তথ্যাদি জানার পর এবং প্রাথমিক কিছু পরীক্ষা করে ডায়াগনোসিস হলো, ম্যাসিভ হার্ট এট্যাক সাথে হার্ট ফেইলিউর।

ভোরের দিকে রুগীর হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়, যাকে আমরা কার্ডিয়াক এরেস্ট বলি, এবং তার স্ত্রী ও ছেলেদের অনুমতি নিয়ে আমরা তাকে লাইফ সাপোর্ট এ দিয়ে দেই।

রুগীটি প্রায় চার দিন লাইফ সাপোর্ট এ ছিলো, এবং এই কয়দিন আমি ছেলে দুটোকে অল্প বিস্তর আসা যাওয়া করতে দেখলেও স্ত্রী টিকে কখনই এক বারের জন্য ও অনুপস্থিত হতে দেখিনি। তিনি ঠাঁয় দাঁড়িয়ে থাকতেন সিসিউ এর গেটের বাইরে, আর ভিজিটিং আওয়ার হলে সবার আগে এসে স্বামীর বেড এর কাছে চুপ করে দাঁড়িয়ে থাকতেন। কখনো দেখতাম হাতে দোয়ার বই নিয়ে বিড় বিড় করে দোয়া পড়ছেন, কখনোবা হাতে তজবী।
চার দিন পর রূগীকে লাইফ সাপোর্ট থেকে বের করে আনা গেলো। আর সেদিন ই ঘটলো ঘটনা টি।
রূগীর স্ত্রী এবার সিসিউ তে ভর্তি হলেন হার্ট ফেইলিওর নিয়ে। ছেলে দুটো আমাদের জানালো যে তার বাবার এর আগে কোনো কার্ডিয়াক সমস্যা ছিলো না, এবার ই প্রথম। তবে মায়ের কার্ডিয়াক সমস্যা আছে,আর এই কয়দিনের অনিয়মে তার আজ এই অবস্থা।
আমরা স্ত্রী রুগীটিকে পাঁচ নাম্বার বেডে দিলাম।

স্বামী এবং স্ত্রী, দুজনের মাঝখানে ছিলো চার নাম্বার বেড টি। তিন নাম্বার বেডে শুয়ে থাকা পুরুষ রুগীটি কিন্ত তখনো জানতেন না যে পাশের এক বেড পরেই তার প্রিয়তমা স্ত্রী আছেন। কারণ ছেলেদের বারণ ছিলো যেনো আমরা তাদের বাবা কে মায়ের অসুস্থতার কথা না জানাই।
এভাবে প্রায় দুই দিন, চিকিৎসা পাওয়া অবস্থাতেই স্ত্রী রুগীটির কিডনি এবং ব্রেইন এ ও সমস্যা দেখা দেয়, যার কারনে তার সিভিয়ার রেস্টলেসনেস শুরু হয়, এবংপ্রায় সারাদিন ই সে চিৎকার করত।এর তার নাম ধরে ডাকাডাকি করতে থাকত।
এদিকে বেড তিন থেকে পুরুষ রুগীটি তখন বার বার শুধু জানতে চাইত যে পাশের বেডে কে চিৎকার করছে! তার ছেলেরা সিস্টার এবং আমরা তখন তাকে এটা সেটা বলে কথা ভুলাবার চেস্টায় থাকতাম কারন তার নিজের অবস্থাও তখন ততটা ভালো ছিলো না।

এর দুই তিন দিন পর স্ত্রী রুগীটি কিছুটা সুস্থ হয়ে উঠে, এবং আমাদের কাছে তার স্বামীর কথা জানতে চায়। তার অনুরোধে চার নাম্বার বেডের পর্দা অল্প সরিয়ে তাকে তার স্বামীকে একটু দেখতে দেয়া হয়।
এই ঘটনার আমাদের কাছে অভিনব ছিলো এবং আমরা তাদের ছেলেদের কাছে জানতে পারি তাদের বাবা মায়ের অসম্ভব ভালোবাসার কথা।
এই দুই রুগী আমাদের কাছে চিহ্নিত হয়ে যায় লাভ বার্ড হিসেবে। স্ত্রী রুগীটি জানত যে তার স্বামী পাশে আছে, আর পুরুষ রুগীটি বার বার ছেলেদের কাছে জানতে চাইত তাদের মা আসছে না কেনো!!
মাঝখানে নাইট ডিউটি পরায় আমার দুইদিন অফ পরে যায়। পরের দিন সিসিউ তে এসে ফলো আপ দিতে দিতে আমি পাঁচ নাম্বার বেডের কাছে গিয়ে দেখলাম বেড ফাঁকা। আমি খুশি হলাম ভেবে, হয়ত পেশেন্ট ওয়ার্ডে শিফট হয়ে গেছে। হটাৎ আমার চোখ হ্যান্ডওভার খাতার বেড পাঁচের ঘরে আটকে যায়, সেখানে লিখা নামটি এক টানে কেটে পাশে বড় বড় অক্ষরে লিখা.....
EXPIRED at 3:30 AM.....
ধাক্কা খেলাম একটা, মন অসম্ভব খারাপ হয়ে হয়ে গেলো। আস্তে আস্তে বেড তিনের কাছে গেলাম, দেখলাম বড় ছেলেটি বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তাকে কবে বাসায় নিয়ে যাবে তা সান্ত্বনার সুরে বলছে। হতভাগ্য লোকটি তখনো জানে না যে করুন একটা মর্মস্পর্শী গল্প গাঁথা হয়ে গেছে তার আড়ালে।
কেও অপেক্ষা করে নেই আর সিসিউর বাইরে হাতে দোয়ার বই নিয়ে।
বাস্তবতা গল্প কে হারিয়ে দিতে পারে, এই অভিজ্ঞতা তার করুন প্রমান নিয়ে আমার মনে গেঁথে আছে আজো
কস্টের স্মৃতি হয়ে....।

অন্যের মিছিলে না যাইয়া নিজের হাটুর যন্ত নিন!
05/10/2025

অন্যের মিছিলে না যাইয়া নিজের হাটুর যন্ত নিন!

04/10/2025

🔴 বারবার ব্যবহার করা তেলে Trans Fat ➝ হার্টের জন্য ক্ষতিকর ।

Russia has announced a potential breakthrough in cancer treatment: its experimental cancer vaccine is now ready for use ...
26/09/2025

Russia has announced a potential breakthrough in cancer treatment: its experimental cancer vaccine is now ready for use after completing successful clinical trials. Developed by the Gamaleya Research Institute—the same team behind the Sputnik V COVID-19 vaccine—the therapy is designed to train the immune system to identify and destroy cancer cells with high precision.

Using viral vector technology, the vaccine delivers genetic instructions that teach the body’s defenses to recognize proteins unique to malignant cells. Unlike preventive vaccines, it is a therapeutic treatment intended for patients already diagnosed with cancer, particularly those with solid tumors, and can be tailored to each patient’s genetic profile for maximum effectiveness.

Early trial results with hundreds of participants reported significant tumor shrinkage, delayed disease progression, and improved survival rates, all with minimal side effects. The vaccine is expected to work alongside standard treatments such as chemotherapy and immunotherapy, boosting their overall impact.

While the global medical community awaits peer-reviewed data and large-scale validation, the announcement has generated hope for a new, targeted tool in oncology. If confirmed to be safe and effective, the vaccine could mark a major advance in personalized medicine—offering a scalable way to treat one of the world’s deadliest diseases.

Russia’s move also intensifies the global race to develop cancer vaccines, with parallel efforts underway in the U.S., Germany, and the U.K. For millions of patients, it represents not just scientific progress but a possible lifeline.

24/09/2025

ক্যান্সার রোধ করে এরকম ৩ টি খাবার:
১.হলুদ
২.লেবু
৩.গাজর

22/09/2025

নির্বাচনের জন্য 🗳️ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা 🩺 আগামী ডিসেম্বর মাসে নেওয়ার চিন্তা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

11/08/2025

যারা রাত জাগেন বা রাতে ঘুম আসে না তারা নিঃসন্দেহে প্রেশারের রোগী হবেন কিছু দিনের মধ্যেই।

DR. RAKIB

মশারির ডাল রান্না সময় উপরে যে সাদা ফেনা জমে ওটা বিষ (স্লো পয়জন) প্রতিবার রান্নার সময় এটাকে ফেলে দিন সুস্থ থাকুন।DR. R...
09/08/2025

মশারির ডাল রান্না সময় উপরে যে সাদা ফেনা জমে ওটা বিষ (স্লো পয়জন) প্রতিবার রান্নার সময় এটাকে ফেলে দিন সুস্থ থাকুন।

DR. RAKIB

09/08/2025

ভাত, রুটি, দুধ, ফল = চিনি!

ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এগুলো, স্বল্প পরিমানে খাওয়ার চেষ্টা করুন, অতিরিক্ত না।

DR. RAKIB

হার্টের রিংয়ের দাম কমাল সরকার, ১০ মডেলের নতুন মূল্য নির্ধারণ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাবট, বোস্টন সায়েন্টেফিক এবং মেডট্রোন...
04/08/2025

হার্টের রিংয়ের দাম কমাল সরকার, ১০ মডেলের নতুন মূল্য নির্ধারণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাবট, বোস্টন সায়েন্টেফিক এবং মেডট্রোনিক কোম্পানির আমদানিকৃত মোট ১০টি স্টেন্টের নতুন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দামে কর, ভ্যাট, বিভিন্ন চার্জ এবং কোম্পানির যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে স্টেন্টের দাম অনেক বেশি হওয়ায় এটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

নতুন নির্ধারিত দামে যেসব স্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য:

রিসলুট অনিক্স (মেডট্রনিক): আগের দাম ১,৪০,৫০০ টাকা, এখন ৯০,০০০ টাকা

প্রমাস এলিট (বোস্টন): আগের দাম ৭৯,০০০ টাকা, এখন ৭২,০০০ টাকা

সিনার্জি এক্সআইডি (বোস্টন): আগের দাম ১,৮৮,০০০ টাকা, এখন ১,০০,০০০ টাকা

জিয়ান্স প্রাইম (অ্যাবট): আগের দাম ৬৬,৬০০ টাকা, এখন ৫০,০০০ টাকা

অনিক্স ট্রুকর (মেডট্রনিক): আগের দাম ৭২,৫০০ টাকা, এখন ৫০,০০০ টাকা

এছাড়া বোস্টন ও অ্যাবট কোম্পানির আরও কয়েকটি মডেলের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন এই মূল্যতালিকা ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং কোনো হাসপাতাল স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের বেশি আদায় করতে পারবে না।

একইসঙ্গে, অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কোনো কার্ডিওভাসকুলার বা নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস বিক্রি না হয় তা নিশ্চিত করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when DR. RAKIB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category