Mawna Diabetic Association - মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন

Mawna Diabetic Association - মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন Mawna Diabetic Association Is A Non-Profit Charitable Healthcare Organization.

🌸 আরও এক নতুন অধ্যায়ের সূচনা 🌸মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের সহযোগী প্রতিষ্ঠান মাওনা বহুমুখী মহিলা উন্নয়ন সমিতি আনুষ্ঠানিকভ...
31/08/2026

🌸 আরও এক নতুন অধ্যায়ের সূচনা 🌸

মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের সহযোগী প্রতিষ্ঠান মাওনা বহুমুখী মহিলা উন্নয়ন সমিতি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করেছে। 🎉

এই অর্জন শুধু একটি নিবন্ধন সনদ প্রাপ্তি নয়—এটি নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা ও সামাজিক উন্নয়নের পথে আমাদের আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়।

আজ উপজেলা মহিলা বিষয়ক অফিসার, শ্রীপুর, গাজীপুর জনাবা তাছলিমা আক্তার-এর নিকট থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন মাওনা বহুমুখী মহিলা উন্নয়ন সমিতি এর সভানেত্রী মাহমুদা আক্তার ইভা ম্যাডাম। এ সময় সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ আক্তার জাহান রুমি।

🌿 মাওনা বহুমুখী মহিলা উন্নয়ন সমিতি আগামী দিনে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও সামাজিক অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবে—এই প্রত্যাশা আমাদের।

এই পথচলা হোক নারীর স্বপ্নপূরণের, সক্ষমতার এবং আলোকিত সমাজ বিনির্মাণের পথচলা।

আজ আনন্দ, গর্ব ও কৃতজ্ঞতার এক বিশেষ দিন। সেবার অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন সফলতার সাথে অতিক্র...
25/07/2026

আজ আনন্দ, গর্ব ও কৃতজ্ঞতার এক বিশেষ দিন। সেবার অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন সফলতার সাথে অতিক্রম করেছে ১১টি বছর।

এই বিশেষ দিনে আমাদের সম্মানিত সভাপতি ডা. অরুণ চন্দ্র বসাক স্যার, সম্মানিত ম্যানেজার মাহমুদা আক্তার ইভা ম্যাডাম, ডা. ফেরদৌস আলম শুভ এবং প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী একসাথে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি।
গত ১১ বছরে আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।
এই পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পাশে ছিলেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। 💙

মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন
মানসম্মত স্বাস্থ্যসেবায় আমাদের অঙ্গীকার।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক মাওনা যুব উন্নয়ন এসোসিয়েশ...
21/07/2026

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক মাওনা যুব উন্নয়ন এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ লাভ করেছে।
মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন-এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাব।

সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।

চলুন আমরা একসাথে গড়ে তুলি একটি কর্মদক্ষ, মানবিক ও আত্মনির্ভরশীল আগামীর যুব সমাজ।

🦟 ডেঙ্গু এখন আগের মতো নয়—সতর্ক থাকুন, সুস্থ থাকুনবর্তমানে ডেঙ্গু অনেক ক্ষেত্রেই আগের মতো শুধুমাত্র উচ্চ জ্বরের মাধ্যমে প...
13/07/2026

🦟 ডেঙ্গু এখন আগের মতো নয়—সতর্ক থাকুন, সুস্থ থাকুন

বর্তমানে ডেঙ্গু অনেক ক্ষেত্রেই আগের মতো শুধুমাত্র উচ্চ জ্বরের মাধ্যমে প্রকাশ পায় না। কারও কারও ক্ষেত্রে জ্বর কম হতে পারে, আবার ১–২ দিনের মধ্যেই জ্বর কমে যেতে পারে। কিন্তু জ্বর কমে গেলেই বিপদ কেটে গেছে—এমনটি ভাবা ঠিক নয়। বরং এই সময়েই কিছু রোগীর শরীরে জটিলতা শুরু হতে পারে।

⚠️ নিচের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন:
✅ বারবার বমি
✅ তীব্র পেটব্যথা
✅ অতিরিক্ত দুর্বলতা
✅ অতিরিক্ত ঘুমঘুম ভাব বা অস্বাভাবিক অস্থিরতা

📌 যা মনে রাখবেন:
✔️ মৃদু জ্বর হলেও ডেঙ্গু হতে পারে।
✔️ জ্বর কমে যাওয়ার পরও অন্তত ২৪–৪৮ ঘণ্টা সতর্ক থাকুন।
✔️ প্রয়োজন হলে সময়মতো ডেঙ্গু পরীক্ষা, রক্তের প্রয়োজনীয় পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নিন।

💚 ডেঙ্গুতে অবহেলা নয়। সচেতনতা, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাই জটিলতা কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

🏥 মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন (Mawna Diabetic Association)
আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।

☎️ আমাদের হটলাইন নম্বর
★ 01762-388424
★ 01408-714575
★ 01334-760039
⛑ জরুরি বা যেকোনো বিষয়ে জানতে এসব নম্বরে যোগাযোগ করুন।
আমাদের হোয়াটসএপ ★ 01334-760039
🌍 গুগল ম্যাপ লোকেশন
👉 সরাসরি লোকেশন পেতে ক্লিক করুন:
https://maps.app.goo.gl/6MhrNJB9aGb9j93D8

Address

Mawna Diabetic Association, ইজি লাইফ ভবন, মওনা বাজার রোড, শ্রীপুর, গাজিপুর Gazipur
Dhaka Division
1740

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Telephone

+8801334760039

Alerts

Be the first to know and let us send you an email when Mawna Diabetic Association - মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mawna Diabetic Association - মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন:

Shortcuts

Share