Child Specialist Dr Fahmida Ferdous

Child Specialist Dr Fahmida Ferdous Personal blog by Dr Fahmida Ferdous
MBBS(DMC), MCPS, MD (Paediatrics)
Child specialist

কুরবানির সময় গ্রামে যাওয়ার আনন্দের সাথে কিছু স্বাস্থ্য ঝুঁকিও থাকে, বিশেষ করে বাচ্চাদের জন্য। তাই আগে থেকেই সচেতন থাকল...
27/05/2026

কুরবানির সময় গ্রামে যাওয়ার আনন্দের সাথে কিছু স্বাস্থ্য ঝুঁকিও থাকে, বিশেষ করে বাচ্চাদের জন্য। তাই আগে থেকেই সচেতন থাকলে অনেক সমস্যা এড়ানো যায়। নিচে সহজভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিলাম—

27/05/2026
বাচ্চার বয়স অনুযায়ী সঠিক খেলনা দিলে মস্তিষ্কের বিকাশ, সেন্সরি স্কিল, ভাষা ও সামাজিক দক্ষতা দ্রুত উন্নত হয়। নিচে বয়সভিত্ত...
04/05/2026

বাচ্চার বয়স অনুযায়ী সঠিক খেলনা দিলে মস্তিষ্কের বিকাশ, সেন্সরি স্কিল, ভাষা ও সামাজিক দক্ষতা দ্রুত উন্নত হয়। নিচে বয়সভিত্তিক সহজ গাইড দেওয়া হলো—



👶 ০–৬ মাস

* নরম ঝুনঝুনি (rattle)
* কালারফুল মোবাইল/ঝুলন্ত খেলনা
* সফট টয় (কাপড়ের)
👉 ফোকাস: দেখা, শোনা, ধরার চেষ্টা



👶 ৬–১২ মাস

* টিথার
* স্ট্যাকিং রিং
* সাউন্ড/মিউজিক টয়
👉 ফোকাস: হাত-চোখ সমন্বয়, দাঁত ওঠার সময় আরাম



👶 ১–২ বছর

* ব্লক (বড় সাইজ)
* পুশ-পুল টয়
* ছবি বই
👉 ফোকাস: হাঁটা, সমস্যা সমাধান শুরু



👶 ২–৩ বছর

* শেপ সর্টার
* সিম্পল পাজল
* ডল/কার
👉 ফোকাস: চিন্তা, কল্পনা, মিলানো শেখা



👶 ৩–৫ বছর

* রোল প্লে টয় (কিচেন সেট, ডাক্তার সেট)
* ক্রেয়ন, ড্রয়িং কিট
* বিল্ডিং ব্লক
👉 ফোকাস: কল্পনাশক্তি, সামাজিক দক্ষতা



👶 ৫+ বছর

* বোর্ড গেম
* সাইকেল
* STEM/বিজ্ঞান কিট
👉 ফোকাস: লজিক, টিমওয়ার্ক, শারীরিক এক্টিভিটি



✔️ টিপস:

* সবসময় বয়স উপযোগী ও নিরাপদ খেলনা দিন
* ছোট অংশ (choking hazard) এড়িয়ে চলুন
* স্ক্রিন টাইম কম রেখে বাস্তব খেলায় উৎসাহ দিন

ধরুন “হৃদয় ” (ছদ্মনাম), বয়স ৬ বছর।মা-বাবা তাকে নিয়ে ডাক্তারখানায় এসে বলছেন—“ডাক্তার সাহেব, ও একদম স্থির থাকতে পারে না। ...
03/05/2026

ধরুন “হৃদয় ” (ছদ্মনাম), বয়স ৬ বছর।

মা-বাবা তাকে নিয়ে ডাক্তারখানায় এসে বলছেন—
“ডাক্তার সাহেব, ও একদম স্থির থাকতে পারে না। ক্লাসে বসে থাকতে পারে না, বারবার উঠে যায়। পড়ায় মন দেয় না, এক কাজ শুরু করে আরেকটায় চলে যায়। আমরা কিছু বললে ঠিকমতো শোনে না। হোমওয়ার্ক করতে বসালে ৫ মিনিট পরই উঠে যায়। খেলাধুলার সময়েও খুব বেশি দৌড়াদৌড়ি করে, অন্য বাচ্চাদের ধাক্কা দেয়। কখনো না ভেবে কথা বলে ফেলে, মাঝখানে কথা কেটে দেয়। স্কুল থেকেও অভিযোগ আসে—ও নাকি ক্লাসে খুব অস্থির, মনোযোগ দেয় না।”

এই ধরনের উপসর্গগুলো অনেক সময় ADHD (Attention Deficit Hyperactivity Disorder)-এর সাথে মিলে যায়।



🧠 ADHD কী?

ADHD হলো একটি নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে শিশুর
👉 মনোযোগ ধরে রাখা
👉 আচরণ নিয়ন্ত্রণ করা
👉 অতিরিক্ত চঞ্চলতা নিয়ন্ত্রণ করা
কঠিন হয়ে পড়ে।



🔍 ADHD-এর প্রধান লক্ষণগুলো (৩টি ভাগে)

১. 🧩 মনোযোগের ঘাটতি (Inattention)

* পড়াশোনায় মনোযোগ রাখতে পারে না
* কাজ শেষ না করে মাঝপথে ছেড়ে দেয়
* কথা শুনলেও মনে হয় শুনছে না
* সহজেই ভুলে যায় (জিনিসপত্র হারায়)
* হোমওয়ার্ক/দায়িত্ব এড়িয়ে চলে
* সহজেই মন অন্যদিকে চলে যায়

👉 যেমন: বই খুলে বসেছে, ২ মিনিট পরই খেলনায় মন চলে গেছে



২. ⚡ অতিরিক্ত চঞ্চলতা (Hyperactivity)

* এক জায়গায় বসে থাকতে পারে না
* সবসময় নড়াচড়া করে (হাত-পা নাড়ানো)
* অযথা দৌড়াদৌড়ি বা লাফালাফি
* চুপচাপ খেলা বা বসে থাকা কঠিন
* অতিরিক্ত কথা বলে

👉 যেমন: ক্লাসে বসে থাকার বদলে বারবার উঠে যায়



৩. 🚫 Impulsivity (হঠাৎ আচরণ করা)

* প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর দিয়ে ফেলে
* অন্যের কথা কেটে দেয়
* নিজের পালার জন্য অপেক্ষা করতে পারে না
* না ভেবে কাজ করে ফেলে

👉 যেমন: লাইনে দাঁড়াতে না পেরে সামনে চলে যায়



📊 ADHD-এর ধরন

১. Predominantly Inattentive type – বেশি মনোযোগের সমস্যা
২. Predominantly Hyperactive-Impulsive type – বেশি চঞ্চলতা
৩. Combined type – দুটোই একসাথে



⚠️ কখন সন্দেহ করবেন?

* ৬ মাসের বেশি সময় ধরে লক্ষণগুলো থাকলে
* একাধিক জায়গায় (বাড়ি + স্কুল) সমস্যা হলে
* শিশুর পড়াশোনা/আচরণে প্রভাব ফেললে



❗ ADHD মানে খারাপ বাচ্চা না

অনেকেই ভুলভাবে ভাবে—
👉 “বাচ্চা অবাধ্য”
👉 “ঠিকমতো শাসন করলে ঠিক হবে”

আসলে ADHD একটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, শাসন দিয়ে পুরোপুরি ঠিক হয় না।



🩺 কী করবেন?

* শিশু বিশেষজ্ঞ/চাইল্ড সাইকোলজিস্ট দেখান
* স্কুলের সাথে যোগাযোগ রাখুন
* বাচ্চার রুটিন ঠিক করুন
* স্ক্রিন টাইম কমান
* পজিটিভ রিইনফোর্সমেন্ট দিন



💊 চিকিৎসা

* Behaviour therapy
* Parent training
* প্রয়োজনে ওষুধ (ডাক্তারের পরামর্শে)

ডা: ফাহমিদা ফেরদৌস
এমবিবিএস (ডিএমসি)
এমসিপিএস, এমডি (শিশু)
বিসিএস (স্বাস্থ্য)
নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ

অটিজম: ⸻🌼 আরিয়ান এর গল্প: আরিয়ান (ছদ্মনাম) বয়স সাড়ে তিন বছর। কিন্তু ও এখনও ঠিকমতো কথা বলতে পারে না। দু-একটি শব্দ বললেও...
02/05/2026

অটিজম: ⸻

🌼 আরিয়ান এর গল্প:

আরিয়ান (ছদ্মনাম) বয়স সাড়ে তিন বছর। কিন্তু ও এখনও ঠিকমতো কথা বলতে পারে না। দু-একটি শব্দ বললেও তা দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। ডাকলে সাড়া দেয় না, চোখে চোখ রাখে না। নিজের মতো একা থাকে, অন্য শিশুদের সঙ্গে মেশে না। মাঝেমধ্যে হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, কখনো নিজেকেই আঘাত করে। আবার একই কাজ বারবার করে—তালি দেওয়া, ঘুরতে থাকা…

আরিয়ান এ আসলে একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু।



🧠 অটিজম কী?

অটিজম হলো স্নায়ুর বিকাশজনিত একটি অবস্থা। শিশুর জন্মের পর কয়েক বছর ধরে মস্তিষ্কের বিকাশ ঘটে। এই বিকাশে কোনো ব্যাঘাত ঘটলে শিশুর মধ্যে অটিজমের বৈশিষ্ট্য দেখা দিতে পারে।



⚠️ কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন?

যদি শিশুর মধ্যে নিচের লক্ষণগুলো দেখা যায়—

* ৬ মাসে একা একা হাসে না
* ১২ মাসে বকবক/ইশারা করে না
* ১৬ মাসে একটি শব্দও বলে না
* ২৪ মাসে দুই শব্দের বাক্য গঠন করতে পারে না
* আগে শেখা ভাষা ভুলে যায়
* বয়স অনুযায়ী সামাজিক আচরণ করে না

👉 তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।



🔍 অটিজমের মূল বৈশিষ্ট্য

১. সামাজিক ও যোগাযোগের সমস্যা

* চোখে চোখ না রাখা
* নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া
* নিজের অনুভূতি প্রকাশে অক্ষমতা
* বন্ধু তৈরি করতে না পারা
* কল্পনাশক্তির খেলায় আগ্রহ কম

২. একই আচরণের পুনরাবৃত্তি

* বারবার তালি দেওয়া, ঘোরা
* একই শব্দ বা প্রশ্ন বারবার বলা
* নির্দিষ্ট রুটিন মেনে চলার প্রবণতা
* নির্দিষ্ট জিনিসের প্রতি অতিরিক্ত আকর্ষণ



🕒 কখন বোঝা যায়?

সাধারণত ১৮ মাস থেকে ৩ বছর বয়সের মধ্যেই অটিজমের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করে।



❓ কেন হয়?

নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে কিছু ঝুঁকির কারণ আছে—

* পরিবারে অটিজমের ইতিহাস
* গর্ভকালীন সংক্রমণ (রুবেলা, হাম ইত্যাদি)
* কম ওজন নিয়ে জন্ম
* প্রসবকালীন জটিলতা
* অপুষ্টি বা পরিবেশগত দূষণ



⚕️ সহ-বিদ্যমান সমস্যা

অনেক ক্ষেত্রে অটিজমের সঙ্গে দেখা যায়—

* খিঁচুনি (মৃগী)
* অতিচঞ্চলতা
* বুদ্ধির ঘাটতি
* হজম বা দাঁতের সমস্যা



🌍 পরিসংখ্যান কী বলে?

গবেষণায় দেখা গেছে, প্রতি ৫৯ জন শিশুর মধ্যে ১ জন অটিজমে আক্রান্ত হতে পারে। ছেলেদের মধ্যে এ প্রবণতা মেয়েদের তুলনায় প্রায় ৪ গুণ বেশি।



💡শিশুর মধ্যে অটিজমের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক অবস্থায় সনাক্ত করতে পারলে থেরাপি ও সাপোর্টের মাধ্যমে শিশুর বিকাশ অনেক ভালো হয়।
কখন ডাক্তার দেখাবেন (সতর্কতামূলক লক্ষণ):
১২ মাস বয়সের মধ্যে: নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া, ইশারা না বোঝা বা বাবলিং (babbling) না করা।
১৬ মাস বয়সের মধ্যে: কোনো একক শব্দ (single word) বলতে না পারা।
২৪ মাস বয়সের মধ্যে: নিজে থেকে দুই শব্দের বাক্য বা অর্থপূর্ণ শব্দ বলতে না পারা।চোখের দিকে না তাকানো: কথা বলার সময় বা ডাকার সময় চোখের দিকে (eye contact) না তাকানো।

সামাজিক মেলামেশায় অনাগ্রহ: অন্য শিশুদের সাথে খেলতে না চাওয়া বা একা থাকতে পছন্দ করা।

repetitive আচরণ: একই কাজ বারবার করা (যেমন: হাত ঝাপটানো, ঘুরে ঘুরে বেড়ানো, খেলনা এক লাইনে সাজানো)।

শব্দ বা গন্ধে সংবেদনশীলতা: উচ্চ শব্দ বা নির্দিষ্ট কোনো গন্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানো।

কথার প্রতিধ্বনি: নিজের বলা কথা বা অন্যের বলা কথা বারবার প্রতিধ্বনি করা (Echolalia)।

কাদের দেখাবেন?
শিশু নিউরোলজিস্ট (Pediatric Neurologist): অটিজম সনাক্তকরণ ও চিকিৎসার জন্য।
চাইল্ড সাইকিয়াট্রিস্ট (Child Psychiatrist): আচরণগত সমস্যার জন্য।
ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান: শিশুর বিকাশ পর্যালোচনার জন্য।

যোগাযোগ করার জায়গা:
বিএসএমএমইউ-এর ইপনা।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
বাংলাদেশ শিশু হাসপাতাল
শিশু বিকাশ কেন্দ্র

সবচেয়ে বড় চ্যালেঞ্জ

অনেক সময় বাবা–মা সহজে মেনে নিতে পারেন না যে তাদের শিশুর অটিজম রয়েছে। এতে মূল্যবান সময় নষ্ট হয়, যা শিশুর উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👉 মনে রাখবেন: যত দ্রুত শনাক্ত, তত ভালো উন্নতির সম্ভাবনা।



🤝 কীভাবে সাহায্য করবেন?

অটিজম কোনো “রোগ” নয়, বরং একটি ভিন্নধর্মী বিকাশ। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণে শিশুরা অনেক উন্নতি করতে পারে।

প্রয়োজন—

* বাবা–মায়ের প্রশিক্ষণ
* স্পিচ থেরাপি
* অকুপেশনাল থেরাপি
* প্লে ও বিহেভিয়ার থেরাপি
* স্কুল ও পরিবার—উভয়ের সমন্বিত প্রচেষ্টা
* শিশুর আগ্রহ অনুযায়ী কার্যক্রম (আঁকা, গান, খেলা)

প্রয়োজনে কিছু ওষুধ ব্যবহার করা হয়—তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে।



❤️ শেষ কথা

অটিজমকে ভয় পাওয়ার কিছু নেই। অটিজম মানেই অক্ষমতা নয়—বরং ভিন্নভাবে সক্ষম হওয়া।

অয়নদের আড়ালে না রেখে, ভালোবাসা, ধৈর্য আর সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের এগিয়ে যেতে সাহায্য করতে হবে। তাহলেই তারা সমাজে নিজেদের জায়গা করে নিতে পারবে, অবদান রাখতে পারবে।

👩‍⚕️ ডা. ফাহমিদা ফেরদৌস
MBBS, BCS (Health)
MCPS, MD (Pediatrics)

👶✨ নবজাতকের যত্ন একটা ছোট্ট প্রাণ, এক বিশাল দায়িত্ব…জন্মের পর প্রথম কয়েকটা মুহূর্তই ঠিক করে দেয় আপনার শিশুর সুস্থ ভবিষ্য...
01/05/2026

👶✨ নবজাতকের যত্ন
একটা ছোট্ট প্রাণ, এক বিশাল দায়িত্ব…

জন্মের পর প্রথম কয়েকটা মুহূর্তই ঠিক করে দেয় আপনার শিশুর সুস্থ ভবিষ্যৎ।
এই সময়ের ছোট ছোট সঠিক যত্ন—একটু সচেতনতা, একটু ভালোবাসা—আপনার নবজাতককে দিতে পারে জীবনের সেরা শুরু 💙

👶 নবজাতকের যত্ন: জন্মের পর কী করবেন?

✨ ১. জন্মের পরপরই বুকের দুধ
জন্মের পর যত দ্রুত সম্ভব শিশুকে মায়ের বুকে দিন—even গর্ভফুল বের হওয়ার আগেই।
প্রথম ১–২ দিন যে হলুদাভ ঘন দুধ (শালদুধ) বের হয়, সেটিই শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর এবং রোগ প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ।



🌡️ ২. শিশুকে উষ্ণ রাখা
✔ মোটা তোয়ালে নয়, নরম সুতি কাপড় কয়েক স্তরে জড়িয়ে দিন
✔ সিনথেটিক বা জরিযুক্ত কাপড় এড়িয়ে চলুন
✔ নতুন কাপড় ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করুন



🧷 ৩. নাভির যত্ন
✔ পরিষ্কার ও শুকনো রাখুন
❌ সেঁক, তেল, মলম বা স্পিরিট লাগানোর দরকার নেই
✔ নিজে থেকে শুকিয়ে পড়ে যাবে



🛁 ৪. ত্বকের যত্ন
❌ শর্ষের তেল ব্যবহার করবেন না
✔ অলিভ অয়েল দিয়ে হালকা ম্যাসাজ করা ভালো
✔ বেবি সোপ ব্যবহার করুন
✔ সকালে হালকা রোদে কিছুক্ষণ রাখা যেতে পারে (ঠান্ডা যেন না লাগে)

❌ চোখে বা ভ্রুতে কাজল দেবেন না (ইনফেকশনের ঝুঁকি)



🚫 ৫. ভিড় এড়িয়ে চলুন
নবজাতকের কাছে বেশি লোকজন আসতে দেবেন না—সংক্রমণের ঝুঁকি থাকে



⚠️ ৬. বিপদচিহ্ন (Danger Signs)
এই লক্ষণগুলো দেখলে দ্রুত ডাক্তারের কাছে যান—
🔴 জ্বর (≥100°F) বা শরীর ঠান্ডা (60 বার শ্বাস
🔴 বুক দেবে যাওয়া
🔴 নিস্তেজ হয়ে যাওয়া / খিঁচুনি
🔴 হাত-পায়ের তালু হলুদ (জন্ডিস)



💙 আপনার সচেতনতাই আপনার শিশুর নিরাপত্তা

👩‍⚕️ ডা. ফাহমিদা ফেরদৌস
MBBS, BCS (Health)
MCPS, MD (Pediatrics)

#নবজাতক

👶 বয়স অনুযায়ী সেন্সরি একটিভিটি (সহজ গাইড)🧠 সেন্সরি একটিভিটি কী?👉 এমন সব খেলা/কাজ যেখানে শিশুরস্পর্শ, দেখা, শোনা, নড়াচড়া—...
30/04/2026

👶 বয়স অনুযায়ী সেন্সরি একটিভিটি (সহজ গাইড)

🧠 সেন্সরি একটিভিটি কী?

👉 এমন সব খেলা/কাজ যেখানে শিশুর
স্পর্শ, দেখা, শোনা, নড়াচড়া—এই ইন্দ্রিয়গুলো কাজ করে
👉 এতে শিশুর ব্রেইন দ্রুত develop করে



👶 ০–৬ মাস

✔ কোলে নেওয়া, skin-to-skin
✔ আলতো ম্যাসাজ
✔ চোখে চোখ রেখে কথা বলা
✔ ধীরে দোলানো

💡 উপকার:

* নিরাপত্তা অনুভব
* ভালো ঘুম
* ব্রেইন ও bonding উন্নত

⚠️ বেশি আলো/শব্দ এড়ান



👶 ৬–১২ মাস

✔ বিভিন্ন জিনিস ধরতে দিন (কাপড়, কাঠ, খেলনা)
✔ হাঁড়ি-পাতিল দিয়ে শব্দ করা
✔ ঝাঁকানো খেলনা

💡 উপকার:

* sensory learning
* cause–effect শেখা
* curiosity বাড়ে



👶 ১–২ বছর

✔ পানি দিয়ে খেলা (ঢালা-নেওয়া)
✔ চেয়ার ঠেলা, খেলনা টানা
✔ বল গড়ানো
✔ ওঠা-নামা

💡 উপকার:

* body control
* confidence
* calm behaviour



👶 ২–৩ বছর

✔ আটা/চাল/বালি দিয়ে messy play
✔ গান চালিয়ে নাচ
✔ pretend play (রান্না, পুতুল খেলা)

💡 উপকার:

* emotional control
* imagination
* sensory integration



👶 ৩–৪ বছর

✔ obstacle course (বালিশ, চেয়ার দিয়ে)
✔ রঙ/আকার আলাদা করা
✔ role play (ডাক্তার, দোকান)

💡 উপকার:

* thinking skill
* problem solving
* attention বাড়ে



👶 ৪–৫ বছর

✔ role play
✔ simple yoga & breathing
✔ deep pressure (জড়িয়ে ধরা)
✔ পানি/বালু দিয়ে খেলা

💡 উপকার:

* focus
* self-control
* social skill



⏰ কতক্ষণ করবেন?

✔ প্রতিদিন ১০–৩০ মিনিট
✔ জোর করবেন না
✔ মজা পেলে তবেই শেখে



⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা

❌ বেশি মোবাইল/টিভি
❌ বেশি আলো/শব্দ
❌ বেশি মানুষ

👩‍⚕️ ডা. ফাহমিদা ফেরদৌস
MBBS, BCS (Health)
MCPS, MD (Pediatrics)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Child Specialist Dr Fahmida Ferdous posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category