Nony's Storyroom

Nony's Storyroom Sharing practical insights, habits, and mindset tools from knowledge and personal experience.
(2)

সবাই তোমাকে উৎসাহ দেবে এমনটা জীবনে কখনোই হয় না।কেউ কেউ তোমাকে নিরুৎসাহিত করবে, শুধু কারণ তারা নিজের সীমার বাইরে যেতে পার...
05/09/2026

সবাই তোমাকে উৎসাহ দেবে এমনটা জীবনে কখনোই হয় না।
কেউ কেউ তোমাকে নিরুৎসাহিত করবে, শুধু কারণ তারা নিজের সীমার বাইরে যেতে পারেনি।
তাই মানুষের কথায় নয়, নিজের সম্ভাবনার ওপর বিশ্বাস রাখো।
মনের ভেতর যদি বিশ্বাস থাকে তবে সেই পথেই এক পা বাড়িয়ে দাও।
কারণ তোমার স্বপ্নের সীমা অন্য কেউ ঠিক করে দেওয়ার অধিকার রাখে না।
নিজেকে বিশ্বাস করো, সাহস নিয়ে এগিয়ে চলো।

📍 FBS, ঢাকা বিশ্ববিদ্যালয়
#আত্মবিশ্বাস #নিজের_উপর_বিশ্বাস #নিজের_পথ #সাহস #স্বপ্ন

স্বামী স্ত্রী  দুজনে মিলে চিড়িয়াখানায় ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে তারা বানরের খাঁচার সামনে এলো। দেখলো বানর এবং বানরি দুজনে...
03/09/2026

স্বামী স্ত্রী দুজনে মিলে চিড়িয়াখানায় ঘুরতে গেল।
ঘুরতে ঘুরতে তারা বানরের খাঁচার সামনে এলো।
দেখলো বানর এবং বানরি দুজনে একসাথে খুব মজা করে খেলাধুলা করছে। বানর বানরের পিছনে পিছনে ঘুরছে। এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না।

এটা দেখে স্ত্রী তার স্বামীকে বলল, দেখো এই বানরের জুটিটা কত সুন্দর। একজন আরেকজনকে কত ভালোবাসে। একসাথে কি সুন্দর খেলাধুলা করছে। একজন আরেকজনের সাথে সাথে ঘুরছে।

এই কথা শুনে স্বামী কিছু বলল না।
শুধু একটু মুচকি হাসলো আর বলল চলো সামনের দিক আগাই।
কিছু দূর যেতেই তারা একটা বাঘের খাঁচার সামনে চলে এলো। দেখল বাঘ আর বাঘিনী দুজনে অনেকটা দূরত্ব নিয়ে চুপচাপ বসে আছে।
বাঘটিকে দেখে মনে হল তার সঙ্গীর জন্য কোন চিন্তাই নেই।

এটা দেখে স্ত্রী বলে উঠলো,
আরে এদের মধ্যে দেখছি মোটেও ভালোবাসা নেই। একজন আরেকজনের সাথে কোন সম্পর্কই নেই। কত দূরে দূরে এরা বসে আছে।

এটা শুনে স্বামী মাটি থেকে একটা পাথরের তুলে স্ত্রীর হাতে দিয়ে বলল,
নাও এই পাথরটি বাঘিনীর দিকে ছুড়ে মারো।
স্ত্রী যখনই পাথরটি খাঁচার দিকে ছুড়ে মারল বাঘ এক লাফে বাঘিনীর সামনে এসে দাঁড়িয়ে আঘাত পাওয়া থেকে বাঁচালো ।
এভাবেই সে বাঘিনীর রক্ষা করল।

এখন স্বামী আরেকটি পাথর নিয়ে স্ত্রীকে বলল চলো, সেই বানরের খাঁচার দিকে যাই।
সেখানে গিয়ে স্বামী বলল,
এখন এই পাথরটি তুমি বানরির দিকে ছুড়ে মারো।
স্ত্রী খাঁচার ভেতরে যখনই পাথরটি ছুড়ে মারলো,
বানর এক লাফে নিজের জীবন বাঁচানোর জন্য গাছের উপর গিয়ে উঠলো।
আর বানরি নিচেই বসে থাকলো।

এটা দেখে স্ত্রী অবাক হয়ে গেল।
তখন স্বামী হেসে তাকে বলল,
কিছু লোক এই বানরের মত হয়।
যারা উপর থেকে খুব ভালোবাসা দেখায়।
কিন্তু কঠিন সময় আসলেই, তার নিজের স্বার্থ রক্ষায় আপন জনকে ছেড়ে চলে যায়।

আর কিছু লোক এমন হয়,
যারা সব সময় ভালোবাসার প্রকাশ করে না কিন্তু প্রয়োজনের সময়,
জীবনের কঠিন সময়ে,
আপন জনকে রক্ষা করার জন্য বাঘের মত তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে।

সত্যি কারে ভালোবাসা আসলে দেখাতে হয় না।
জীবনের সবচেয়ে কঠিন সময় পাশে থাকলেই তাকে সত্যিকারের ভালোবাসা বলে।

বিয়ের পরের কয়েকটি বছর খুব সংবেদনশীল..দুটি ভিন্ন পরিবার, অভ্যাস ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময়।দুই পরিবারের দ্বন্দ্ব...
01/09/2026

বিয়ের পরের কয়েকটি বছর খুব সংবেদনশীল..দুটি ভিন্ন পরিবার, অভ্যাস ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময়।
দুই পরিবারের দ্বন্দ্বের ভার যেন স্বামী-স্ত্রীর সম্পর্ককে বহন করতে না হয়।
এই সময়টায় ‘আমি ঠিক’ প্রমাণ করার চেয়ে ‘আমরা ঠিক থাকি’এই মানসিকতাই বেশি জরুরি।
ধৈর্য, বোঝাপড়া আর পরস্পরের প্রতি সম্মান অনেক কঠিন পরিস্থিতিকেও সহজ করে দেয়।
যে দম্পতি শুরুর এই কঠিন সময়টা পরিণতভাবে পার করতে পারে, তারাই দীর্ঘ জীবনে সম্পর্কের সবচেয়ে সুন্দর ফল পায়।
#দাম্পত্য #বোঝাপড়া #সম্পর্ক #ভালোবাসা #পারিবারিকসম্পর্ক

আমি আমার সন্তানদের জন্য আমার ২৪ ঘণ্টার প্রতিটি মুহূর্ত দিতে চাই না যদিও আমার হাতে সেই সময়টুকু থাকে।কারণ, আমি চাই না তারা...
31/08/2026

আমি আমার সন্তানদের জন্য আমার ২৪ ঘণ্টার প্রতিটি মুহূর্ত দিতে চাই না যদিও আমার হাতে সেই সময়টুকু থাকে।
কারণ, আমি চাই না তারা সবকিছুর জন্য মায়ের ওপর নির্ভরশীল হয়ে বড় হোক। আমি চাই তারা নিজের যত্ন নিতে শিখুক, নিজের কাজ নিজে করতে শিখুক, নিজের প্রয়োজন বুঝতে শিখুক।
আর আমি চাই তারা এটাও জানুক মায়েরও নিজের একটি জীবন আছে।
মায়েরও নিজের জন্য সময় দরকার, নিজের স্বপ্ন আছে, নিজের ভালো লাগা,মন্দ লাগা আছে।
নিজেকে সময় দেওয়া, নিজের যত্ন নেওয়া কিংবা নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া কোনো অপরাধ বা স্বার্থপরতা নয়। বরং এটি সন্তানদের জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
হয়তো একদিন আমার মেয়ে যখন মা হবে, কিংবা আমার ছেলে যখন বাবা হবে, তখন তারা আরও গভীরভাবে বুঝবে নিজেকে ভালো রাখা এবং নিজের জন্য বাঁচার একটু জায়গা রাখা, ভালো বাবা-মা হওয়ার পথে কোনো ভুল নয়। ❤️
#মাতৃত্ব #নিজেরজন্যসময় #সন্তান_লালনপালন

দাম্পত্য জীবনের আসল সৌন্দর্য ভালোবাসার পাশাপাশি একে অপরকে বোঝার মধ্যে।বিয়ের পর মানুষটি শুধু একজন জীবনসঙ্গী নয়,তারও আছে প...
28/08/2026

দাম্পত্য জীবনের আসল সৌন্দর্য ভালোবাসার পাশাপাশি একে অপরকে বোঝার মধ্যে।
বিয়ের পর মানুষটি শুধু একজন জীবনসঙ্গী নয়,তারও আছে পরিবার, বন্ধু ও আপনজনের নিজস্ব এক পৃথিবী।
সেই সম্পর্কগুলোকে অবহেলা করে কখনো একটি সুন্দর দাম্পত্য গড়ে ওঠে না।
বরং সঙ্গীর কাছের মানুষগুলোকেও সম্মান ও আপন করে নিতে হয়।
বোঝাপড়া যত গভীর হয়, অভিমান তত সহজে মুছে যায়।
আর পারস্পরিক সম্মান ও বোঝাপড়াই সম্পর্ককে করে তোলে সহজ, সুন্দর ও দীর্ঘস্থায়ী।
#দাম্পত্য #সম্পর্ক #ভালোবাসা #বোঝাপড়া #পারস্পরিকসম্মান #জীবনসঙ্গী

পরিবর্তন জীবনেরই একটি স্বাভাবিক অংশ।সব পরিবর্তন আমাদের পছন্দের হবে এমনটা কখনোই নয়।তবুও পরিস্থিতিকে মেনে নেওয়া দুর্বলতা ন...
22/08/2026

পরিবর্তন জীবনেরই একটি স্বাভাবিক অংশ।
সব পরিবর্তন আমাদের পছন্দের হবে এমনটা কখনোই নয়।
তবুও পরিস্থিতিকে মেনে নেওয়া দুর্বলতা নয়; বরং এটি পরিণত মানসিকতার পরিচয়।
আবেগের বশে ভেঙে না পড়ে, একটু থেমে বুদ্ধি দিয়ে ভাবতে হয় এখন কী করা উচিত।
কারণ কিছু পরিবর্তন আমাদের থামাতে আসে না, বরং নতুন পথে এগিয়ে দিতে আসে।
জীবন বদলাবে, পরিস্থিতি বদলাবে..আমাদেরও শিখতে হবে সুন্দরভাবে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে। 🌿

Build Stronger Accounting Skills with Nony Learning Hub 📚Focused Accounting classes for O Level, A Level (Edexcel & Camb...
19/08/2026

Build Stronger Accounting Skills with Nony Learning Hub 📚
Focused Accounting classes for O Level, A Level (Edexcel & Cambridge), and University students, with personalized attention, small batches, and exam-focused guidance.
📍 Offline classes in Bashundhara Residential Area
📅 2 days per week | Limited seats

সন্তান হওয়ার পর মেয়েরা চাকরি করবে, নাকি করবে না?"হ্যাঁ" অথবা "না"এক কথায় এর কোনো সঠিক উত্তর আছে বলে আমার মনে হয় না।কারণ ...
15/08/2026

সন্তান হওয়ার পর মেয়েরা চাকরি করবে, নাকি করবে না?
"হ্যাঁ" অথবা "না"এক কথায় এর কোনো সঠিক উত্তর আছে বলে আমার মনে হয় না।
কারণ প্রতিটি মেয়ের support system একরকম নয়। কারও পাশে পরিবার আছে, কেউ ভালো nanny বা caregiver এর ব্যবস্থা করতে পারে, আবার কেউ একাই সন্তান ও সংসারের দায়িত্ব সামলান।
আবার প্রত্যেকের জীবন সম্পর্কে ভাবনা, অগ্রাধিকার ও স্বপ্নও আলাদা। কেউ ক্যারিয়ারকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন, কেউ সন্তানকে সময় দেওয়াকে বেশি গুরুত্ব দেন, আবার কেউ দুটোর মধ্যে নিজের মতো একটি ভারসাম্য খুঁজে নেন।
এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত..স্বামীর সহযোগিতা, সন্তানের প্রয়োজন ও বয়স, কর্মক্ষেত্রের পরিবেশ ও flexibility, আর্থিক প্রয়োজন, মানসিক প্রস্তুতি, শারীরিক সক্ষমতা, যাতায়াতের সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা।
আর financial freedom ও সবার কাছে একই অর্থ বহন করে না।
তাই সন্তান হওয়ার পর একজন নারী চাকরি করবেন কি না এটা অন্যের জন্য সিদ্ধান্ত দেওয়ার বিষয় নয়। এটা সেই নারীর নিজের জীবন, পরিস্থিতি, সামর্থ্য ও পছন্দের ওপর নির্ভর করা একটি ব্যক্তিগত সিদ্ধান্ত।
একজন ভালো মা হওয়ার জন্য চাকরি করতেই হবে এমন নয়।
আবার চাকরি করলে তিনি কম ভালো মা সেটাও নয়। ❤️
শেষ কথা: সিদ্ধান্তটা হওয়া উচিত বিচার দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে।
Nony
15.08.2026
#মাতৃত্ব #নারীরক্যারিয়ার #নারীরস্বাধীনতা

সন্তান আসার পর কি স্বামী-স্ত্রীর সম্পর্ক বদলে যায়? ❤️আগের মতো সময় দেওয়া, কথা বলা বা ভালোবাসার প্রকাশ কি কমে যায়?হ্যাঁ, অ...
10/08/2026

সন্তান আসার পর কি স্বামী-স্ত্রীর সম্পর্ক বদলে যায়? ❤️
আগের মতো সময় দেওয়া, কথা বলা বা ভালোবাসার প্রকাশ কি কমে যায়?
হ্যাঁ, অনেক সময় বদলায়। কিন্তু ভালোবাসা কমে যায় এমনটা নয়; বরং ভালোবাসার ভাষাটা বদলে যায়।
তবে নিজেদের সম্পর্কটাকে একেবারে ভুলে যাওয়া কি ভালো? সন্তান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মা-বাবা হিসেবে একে অপরের ভালোবাসা ও বন্ধুত্বটাও জরুরি। ❤️
#দাম্পত্যজীবন #ভালোবাসা #স্বামীস্ত্রী

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nony's Storyroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share