Dietitian Farhana Yeasmin

Dietitian Farhana Yeasmin Dietitian Farhana Yeasmin is here to help you to lead healthy life.

⭕ আখরোট (Walnut) এক ধরনের বাদাম যাকে অনেক সময় ব্রেইন ফুড বলা হয়। এতে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ...
19/08/2025

⭕ আখরোট (Walnut) এক ধরনের বাদাম যাকে অনেক সময় ব্রেইন ফুড বলা হয়। এতে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল থাকে।

★ আখরোটের উপকারিতাঃ

📌 মস্তিষ্কের জন্য উপকারীঃ
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মেমোরি ও ব্রেইন ফাংশন ভালো রাখে।

📌 হার্টের স্বাস্থ্যের জন্য ভালোঃ
খারাপ কোলেস্টেরল (LDL) কমায়, ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায়। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

📌 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করেঃ
আখরোটে থাকা healthy fat এবং fiber রক্তে সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে।

📌 ওজন নিয়ন্ত্রণে সহায়কঃ
এতে ভালো ফ্যাট ও প্রোটিন থাকায় ক্ষুধা কম লাগে, অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ হয়।

📌 অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধঃ
শরীর থেকে ফ্রি র‍্যাডিকেল কমিয়ে ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

📌 হাড় ও চুলের জন্য ভালোঃ
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও বায়োটিন হাড় মজবুত করে এবং চুল ঘন ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

📌 ঘুমের জন্য উপকারীঃ
আখরোটে মেলাটোনিন থাকে যা ঘুমের quality ভালো করতে পারে।

📌 খাওয়ার নিয়ম:
★ প্রতিদিন ২–৪ টা আখরোট ভিজিয়ে খাওয়া সবচেয়ে ভালো।
★ অতিরিক্ত খেলে পেটের গ্যাস বা ওজন বেড়ে যেতে পারে।

31/07/2025

💧 যাদের পানি রেস্ট্রিকশন দেওয়া হয়:

1. ✅ কিডনি রোগী (Kidney failure)
কিডনি ঠিকমতো প্রস্রাব তৈরি না করলে শরীরে পানি জমে যায়।

2. ✅ হার্ট ফেইলিওর (Heart failure)
হৃদপিণ্ড দুর্বল হলে পানি ফুসফুসে ও পায়ে জমে যেতে পারে।

3. ✅ লিভার সিরোসিস (Liver cirrhosis)
পেটে পানি জমার (ascites) ঝুঁকি থাকলে পানি সীমিত করতে হয়।

4. ✅ Hyponatremia
রক্তে সোডিয়ামের ঘাটতি থাকলে অতিরিক্ত পানি খাওয়া বিপজ্জনক।

5. ✅ ডায়ালাইসিস রোগী
শরীরে অতিরিক্ত পানি যাতে জমা না হয়, তাই রেস্ট্রিকশন দেওয়া হয়।

6. ✅ SIADH রোগে আক্রান্ত
এটি একটি হরমোনাল সমস্যা, যেখানে শরীর অস্বাভাবিকভাবে পানি ধরে রাখে।

7. ✅ অপারেশনের আগে-পরে
কিছু সার্জারির সময় মুখে পানি খাওয়া নিষেধ থাকতে পারে।

🔔 এই রেস্ট্রিকশন সব সময় ডাক্তার বা ডায়েটিশিয়ানের নির্দেশ অনুযায়ী দিতে হয়। নিজে থেকে কখনো পানি কমানো যাবে না।

✴️ কাঁচা আমের পুষ্টিগুণ ও উপকারিতাগ্রীষ্মের উপহার কাঁচা আম শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। এতে রয়েছে ভিটামিন A, B-comp...
17/07/2025

✴️ কাঁচা আমের পুষ্টিগুণ ও উপকারিতা

গ্রীষ্মের উপহার কাঁচা আম শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। এতে রয়েছে ভিটামিন A, B-complex, C, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার।

✅ উপকারিতা:

* ইমিউন সিস্টেম শক্তিশালী করে
* হিটস্ট্রোক প্রতিরোধে সহায়ক
* হজমশক্তি বাড়ায়
* দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখে
* লিভারের জন্য উপকারী

✅ খাওয়ার উপায়:

* চাটনি করে
* জুস বা শরবত
* সালাদে কুচি করে
* ভর্তা বা টক-ঝাল আচার

📌 সতর্কতা: অতিরিক্ত কাঁচা আম খেলে পেটের সমস্যা হতে পারে। তাই পরিমাণমতো খাওয়াই ভালো।

✴️ ওজন কমানোর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?✅ সুষম খাদ্য নির্বাচন করুন:– লো-ক্যালোরি ও উচ্চ পুষ্টিমানের খাবার বেছে নিন (যেম...
08/07/2025

✴️ ওজন কমানোর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?

✅ সুষম খাদ্য নির্বাচন করুন:
– লো-ক্যালোরি ও উচ্চ পুষ্টিমানের খাবার বেছে নিন (যেমন: শাকসবজি, ফল, ওটস, লাল চাল)।
– প্রোটিনযুক্ত খাবার রাখুন (ডিম, মাছ, মুরগীর মাংস, দুধ)।

✅ প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন:
– সফট ড্রিঙ্কস্, ফাস্ট ফুড ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন।

✅ খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন:
– একবারে বেশি না খেয়ে দিনে ৫–৬ বার অল্প অল্প করে খান।

✅ পর্যাপ্ত পানি পান করুন:
– প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি খান।

✅ নিয়মিত ব্যায়াম করুন:
– পাশাপাশি হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন (যেমন হাঁটা, যোগব্যায়াম)।

📌 ব্যক্তিভিত্তিক ডায়েট প্ল্যানের জন্য একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন।

ফারহানা ইয়াসমিন
ফুড এন্ড নিউট্রিশন অফিসার
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট

অনলাইনে এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের ০১৭৬৮২১৮২১৩ এই নম্বরে অথবা ইনবক্স করুন ফেইসবুক পেইজে।

✅ লাইক আর শেয়ার দিয়েই থাকুন পাশে, ছড়িয়ে দিন ভালোবাসা।
29/06/2025

✅ লাইক আর শেয়ার দিয়েই থাকুন পাশে, ছড়িয়ে দিন ভালোবাসা।

Address

Dhaka
1212

Opening Hours

Monday 10:30 - 18:30
Tuesday 10:30 - 18:30
Wednesday 00:00 - 18:30
Thursday 00:00 - 18:30
Friday 00:00 - 23:30
Saturday 10:30 - 18:30
Sunday 10:30 - 18:30

Telephone

+8801768218213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dietitian Farhana Yeasmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dietitian Farhana Yeasmin:

Shortcuts

Share