Dr. Md. Sharif Uddin Ortho Care

Dr. Md. Sharif Uddin Ortho Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md. Sharif Uddin Ortho Care, Doctor, # 1, Rampura, DIT Road, # Feni Medicare, Trunk Road, Feni, # Feni Cardiac Centre, SSK Road, Dhaka.

ডা. মু. শরীফ উদ্দিন
এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (অর্থোপেডিক্স), ডি-অর্থো (পংগু হাসপাতাল)
অর্থোপেডিক,ট্রমা ও স্পাইন সার্জন।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

23/07/2026

হাঁটুর সব লিগামেন্ট ইনজুরি হলেই কি অপারেশন দরকার হয়?

হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেলে কখন অপারেশন করাতে হয়?

22/07/2026

পলিট্রমা রোগীর কোমরের পেলভিস ভাংগার সফল অপারেশন।

নারায়ণগঞ্জের বাসিন্দা আতিকুল ইসলাম পাঁচ তলার উপর থেকে পা পিছলে নিচে পড়ে যান।দুই হাতের হিউমেরাস ভেংগে যায়। কোমরের পেলভিসের সামনে ও পেছনে দুই দিকেই ভেংগে যায়। প্রথম সেটিংএ দুই বাহুর হিউমেরাস ফিক্স করি। এরপর Symphyseal plate এবং Reconstruction Plate দিয়ে পেলভিস ফিক্স করি। রোগী এখন মোটামুটি স্টেবল। আলহামদুলিল্লাহ।
সবাই আতিকের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে।

অপারেশনের জন্য এবং অর্থোপেডিক্সের সমস্যায় যোগাযোগ করুন-

ডা. মু. শরীফ উদ্দিন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (অর্থোপেডিক সার্জারি)
ডি-অর্থো (পংগু হাসপাতাল)

অর্থোপেডিক ও ট্রমা সার্জন
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ডাক্তারের সিরিয়ালের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন নিচের নাম্বারে- ⁨01917-429708⁩

21/07/2026

🖐️ ট্রিগার ফিঙ্গার (Trigger Finger): আঙুল কি আটকে যাচ্ছে?

সকালে ঘুম থেকে উঠে কি আঙুল বাঁকাতে বা সোজা করতে কষ্ট হয়?
আঙুল কি হঠাৎ “ক্লিক” করে বা আটকে যায়, তারপর জোরে টানলে ছেড়ে আসে?

এগুলো হতে পারে Trigger Finger-এর লক্ষণ।

✅ সাধারণ উপসর্গ:

* আঙুলে ব্যথা, বিশেষ করে তালুর গোড়ায়
* আঙুল বাঁকানোর পর সোজা করতে সমস্যা
* “ক্লিক” বা “স্ন্যাপ” অনুভূতি
* গুরুতর ক্ষেত্রে আঙুল একেবারে আটকে যেতে পারে

⚠️ কারা বেশি ঝুঁকিতে?

* ডায়াবেটিস রোগী
* বারবার হাতের একই ধরনের কাজ করেন যারা
* ৪০–৬০ বছর বয়সী ব্যক্তিরা
* নারীদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়

💡 চিকিৎসা কী?
প্রাথমিক অবস্থায় বিশ্রাম, স্প্লিন্ট, ওষুধ বা স্টেরয়েড ইনজেকশনে উপকার হতে পারে। দীর্ঘদিনের বা গুরুতর ক্ষেত্রে ছোট একটি অপারেশনের মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব।

আঙুলের এই সমস্যা অবহেলা করবেন না। দ্রুত সঠিক মূল্যায়ন ও চিকিৎসা নিলে স্বাভাবিক কাজকর্মে দ্রুত ফিরে আসা যায়।

21/07/2026

পিএলআইডি (PLID) হলেই কি অপারেশন করতে হবে?

কোন কোন ক্ষেত্রে পিএল আইডির অপারেশন দরকার হয়?

পৃথিবীতে বনজি বা কবিরাজি চিকিৎসা নামের অদ্ভুত চিকিৎসা কি বাংলাদেশ ছাড়া আর কোথাও বর্তমানে আছে? প্রতিদিন অসংখ্য রোগী এই শি...
20/07/2026

পৃথিবীতে বনজি বা কবিরাজি চিকিৎসা নামের অদ্ভুত চিকিৎসা কি বাংলাদেশ ছাড়া আর কোথাও বর্তমানে আছে?

প্রতিদিন অসংখ্য রোগী এই শিশুটির মতো অপচিকিৎসার শিকার হচ্ছে। ১২ বছর চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করা , দেশী বিদেশি ডিগ্রীধারী বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যাপারে 'ভুল চিকিৎসা'র প্রচারণা নিয়ে মিডিয়া এতো সরব অথচ এদের নিয়ে কোনো আওয়াজ নাই।

20/07/2026

কোমর ব্যথা হলেই কি এমআরই (MRI) করাতে হয়?

19/07/2026
19/07/2026

৪ বছরের পুরোনো ACL Injury থেকে সুস্থতার গল্প

সৈকত ২৩ বছরের এক টগবগে যুবক। ২০২২ সালের এক বিকেলে ফুটবল খেলতে গিয়ে সৈকত ট্যাকলের শিকার হন। হাঁগুতে আঘাত পান। প্রচন্ড ব্যথার পাশাপাশি হাঁটু ফুলে যায়। পরবর্তীতে জোরে হাটতে গেলে তার হাঁটু ঘুরে যেতো , হাঁটু মাঝে মাঝেই লক হয়ে যেতো। ঠিকভাবে বসতে পারতেন না। এমআরআই করে দেখা গেলো লিগামেন্ট ছিড়ে গেছে। কয়েকজন ডাক্তার দেখিয়ে কোনো সুফল পান নাই। হাঁটুর জন্য বিভিন্ন ধরনের ব্যায়ামের পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পিআরপি দিয়েও কোনো ফলাফল পান নাই। তারপর আমার চেম্বারে আসেন। আমি পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের পরামর্শ দিই। সৈকত অপারেশন করতে রাজি হয়। পেরোনিয়াস লংগাস গ্রাফট ব্যবহার করে এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি। অপারেশনের পর ব্যায়ামের পরামর্শ দিই।

আলহামদুলিল্লাহ। ৩ মাস পরে সৈকত এখন পুরোপুরি সুস্থ। সে ঠিকভাবে হাঁটাচলা করতে পারে। উঠেবসে নামাজ পড়তে পারে।

আপনারা সৈকতের জন্য দোয়া করবেন। বাকি জীবন যাতে সে সুস্থভাবে জীবন যাপন করতে পারে।

এসিএল ইনজুরির পর দেরি না করে একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।

ডাক্তারের সিরিয়ালের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন নিচের নাম্বারে- 01917-429708

18/07/2026

যে দুটো নিয়ম মানলে অধিকাংশ কোমর ব্যথা ভালো হয়ে যায়

Address

# 1, Rampura, DIT Road, # Feni Medicare, Trunk Road, Feni, # Feni Cardiac Centre, SSK Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Sharif Uddin Ortho Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Sharif Uddin Ortho Care:

Shortcuts

Share

Category