Al Asal Digital Homeo Hall

Al Asal Digital Homeo Hall All Kind Of Homeopathic Treatment

28/07/2026

মারদিয়া মুমতাজ, মাননীয় এমপিকে খোলা চিঠি,(সংরক্ষিত মহিলা আসন,জামায়াত মনোনীত )

মুহতারামা,
আসসালামুয়ালাইকুম আলাইকুম।
আপনার সর্বাত্মক সুস্থতা ও সফলতা কামনা করছি ।আশা করি, যে কোন ভাবেই হোক, আমার এ চিঠি আপনি পড়বেন।
আপনি মেধাবী,উচ্চ শিক্ষিত, আপনার নিজের একটা দর্শন আছে, যেটা আপনি ফলো করছেন। আপনি ডান পন্থিদের কাতারে থাকতে নিজেকে প্রস্তুত করছেন। আর এজন্য আপনি জামায়াতের আদর্শিক স্ট্যান্ড "মধ্য পন্থা" পছন্দ করছেন এবং সেদিকে নিজে জামায়াতের favour এ ইসলামের মধ্য পন্থার উদারতার দিকে Audience কে আকৃষ্ট করার জন্য মার্কেটিং করছেন।আমি ইচ্ছে করেই মার্কেটিং শব্দটি ব্যবহার করলাম, যেহেতু অধুনিক এ প্রযুক্তির জামানায় প্রত্যেকেই দিন শেষে নিজেকে ব্রান্ড করে সমাজে প্রকাশ করার নিরন্তর প্রচেষ্টায় মত্ত। পুরাটাই মার্কেটিং।ব্যাক্তি বিষয়টি বুঝুক আর না বুঝুক।
আমি শৈশব গ্রামের মাদ্রাসায় পড়েছি।বই গুলোতে পর্দার বিষয় আছে, শিক্ষিকগণ পর্দার আয়াত পড়ায়ে সে গুলো বাস্তবাতার আলোকে ব্যাখ্যা করতেন।শৈশবের ঐ বুঝটার সাথে আমাদের গ্রাম্য মুসলিম সমাজের নারী ও পুরুষের পর্দা পালনের বিষয় দেখে যতটুকু বুঝার বুঝেছি, যেখানে ইসলামের পর্দা প্রথার সামগ্রিক হাকিকতের সাথে আমাদের প্রচলিত সমাজের পর্দা পালনের বিষয়টা অনেকটাই মিল নেই। এখানে সামগ্রিক ভাবে পর্দার মূল হাকিকত প্রকাশ পায়নি,যে জন্য আল্লাহ পর্দার বিধানটি নবীজির মাধ্যমে মানুষের জন্য বাধ্যতামূলক করেছেন।
এর পর শৈশবের গন্ডি পেরিয়ে বাংলাদেশের সুনামধন্য একটা মাদ্রাসায় আলিম থেকে কামিল পড়লাম, সাথে ইউনিভার্সিটিতে পড়লাম। পৃথিবীর নামী-দামী ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্ররা যেখানে শিক্ষকতা করেন এমন মাদ্রাসায় পড়লাম।যেখানে শিবিরের এবং জামায়াতের গঠনমূলক প্রশিক্ষণের ব্যবস্থা আছে, বিভিন্ন সেমিনার,সিম্পোজিয়াম, শববেদারী,সাপ্তাহিক, মাসিক প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত মানুষের জীবনে প্রয়োজনীয় টপিক্স নিয়ে আলোচনা হয়।
জামায়াত শিবিরের প্রোগ্রামে যে সকল প্রাজ্ঞ ও পন্ডিতগণ আলোচনা করতেন, তাদের মাধ্যমে ইসলামের একটা ফরজ বিধান পর্দার আসল ও হাকিকী রূপ জানতে পারলাম, যেটা শরীয়ত সম্মত,এবং এটাই বাস্তব। যেটা অবস্থার আলোকে মূল নসকে ঠিক রেখে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহকে প্রমোট করে।যেটা জামায়াতের মধ্যে চর্চা করা হয়।কিন্ত পর্দা পালন করতে গিয়ে জামায়াত এবং শিবির কখনোই অতিরঞ্জিত করে না।এখানে একটা বিষয় উল্লেখ্য, সকলের আমলী জিন্দগী এক রকম নয়।

কেন পর্দার বিধান:
এটা সম্পূর্ণ আমার কথা - পুরুষ হিসাবে নিজের মনের চাহিদার আলোকে বলছি:
ক) অবচেতন ভাবেই পুরুষমন নারীর প্রতি বিমোহীত এবং প্রলুব্দ। এটা পুরাটাই মনের অবস্থা,যেখানে কারোই কোন কন্ট্রোল নেই।
খ) ছেলে শিশুও জন্মগত ভাবে মেয়ে শিশুর প্রতি আকৃষ্ট, এই আকর্ষণ নিয়েই বড় হয়।
গ) বাংলায় নিষিদ্ধ নারী নামে একটা অনুদিত বই আছে, সেখানে পশ্চিমা ঐ লেখক দাবী করেছেন, পুরুষের স্বভাব এমন যে, সে নারীকে দেখলেই যাকে তার পছন্দ তাকে কল্পনায় ধর্ষণ করে।আর এটা কোন গাল গল্প নয়, পুরষ স্বভাবের মধ্যেই এটা লুকিয়ে আছে , সে বলুক আর না বলুক।এজন্যই পুরুষ ''শিশু থেকে বৃদ্ধা" সকল নারীর প্রতিই আকৃষ্ট হয়।এজন্যই পর্দার বিধান করা হয়েছে । এজন্যই একান্ত নিরিবিলি পরিবেশে একজন নারী এবং একজন পুরুষের আলাপ নিষিদ্ধ, যদি তারা স্বামী স্ত্রী না হন।
এখন আসা যাক মুখ খুলে চলা ফেরার বিষয়ে, যদি কেউ অন্তর দিয়ে নিজের স্বামীর প্রতি আনুগত্যপরায়ন হয়,তবে সে নিজের চেহারা অন্যকে দেখাতে ইতস্তত করবেন এটাই স্বাভাবিক। নিজের চেহারা প্রকাশ করার বাধ্যবাধকতা না থাকলে কখনোই কোন সম্ভ্রান্ত নারী নিজের চেহারা প্রকাশ করতে পারেনা।
যে নারী অবশ্যই জানেন যে, পুরুষের স্বভাবই হলো নারীকে দেখলে তার ব্যাপারে কল্পনায় বিভিন্ন কুচিন্তা করা, সেখানে নিজের চেহারা প্রকাশ করে অন্য পুরুষের অন্তরে কুচিন্তার উদ্রেক করার সুযোগ সৃষ্টি করা কোন সম্ভ্রান্ত নারীর কাজ হতে পারে না।
শয়তান মানুষের প্রকাশ্য শত্রু হওয়ার কারনে আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টায় ব্রত থাকা কোন নারী বা পুরুষের পক্ষে কি এটা শোভনীয় কাজ হবে ? যে সে তার শত্রুকে সুযোগ করে দিবে তার প্রভুর সান্নিধ্য লাভ থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা তৈরী করে দেয়ার জন্যে?
মাননীয় মন্ত্রী মারদিয় মুমতাজ , আপনি কি মনে করেন আপনার খোলা মুখ দেখে পুরুষরা আপনাকে তাদের কামনায় পেতে থাকুক?
জামায়াতের কোন নারী নেত্রী মুখ খোলা রেখে ঘুরে বেড়াবে, মিডিয়ার সামনে হাজির হবে, এটা যারা "ইসলাম" সমাজে একটা প্রভাবশালী অবস্থানে থাকুক তারা কখনোই চায়না।
আপনার বিবেকবোধ জাগ্রত হোক এ প্লত্যাশায়।
ধন্যবাদ

26/06/2026

এটা খুবই ভাল হয়েছে,আপনার অনুভূতি প্রকাশ করে মন হালকা করেছেন। এভাবে সবারই নিজেদের কষ্ট চেপে না রেখে প্রকাশ করা প্রয়োজন। আমি কোন ডেটা কালেক্ট করিনি,তবে এ পর্যন্ত যত ভাইয়ের সাথে কথা বলেছি অধিকাংশ ভাইয়ের কাছে, সে অন্য ভাইয়ের দ্বারা আর্থিক এবং মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বছরের পর বছর ধরে অন্তরে ব্যাথা নিয়ে শোকাতুর হয়ে আছেন, কিন্ত বৃহত্তর দ্বীনি স্বার্থে এটাকে দেন দরবারের পর্যায়ে নিচ্ছেন না,যাতে সংগঠনের বাইরে কেউ জেনে যায়, এরকম কথা শুনেছি।আর এখানে আমার পর্যবেক্ষণ টা একটু ভিন্নতর । আমরা সবাই সাইক্লোজীগত ভাবে লোভী, আর এই লোভের বশবর্তী হই আমরা নিজরা নিজেদের কাছে। আমাদের বিশ্বাসে থাকে যে, আমরা দ্বীনি স্বার্থে কাজ করছি, কিন্ত আমাদের অধিকাংশের উদ্দেশ্য থাকে নিজের একটু স্বার্থ হাসিল করা । আর এ স্বার্থটুকু আমরা চাই নিজেদের কিছু স্বার্থ বিসর্জন দিয়ে, যতটুকু স্বার্থ বিসর্জন দেই সেই টুকু আমরা নিজেরা নিস্বারথভাবে দ্বীনের জন্য কোরবানী করি পরকালের আশায়।আর আমরা অর্থ দিয়ে প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠান থেকে লাভ আসলে আমরা নিজরা মুনাফা নিতে পারবো, আমাদের দুনিয়ার জীবনে একটু উপকার হবে এটা থাকে আমাদের চিন্তার মধ্যে ।কিন্ত এখানে আমাদের বড় ভুল হয় আমরা প্রতিষ্ঠান করার আগে কখনোই ডেটার সাহায্যে চেক করি না, আমাদের ভাইয়েরা আমাদের পরিচিত জনদের মধ্যে কতটা প্রতিষ্ঠান করেছেন, কতটায় সফল হয়েছেন, কতটায় ব্যর্থ হয়েছেন? আমার contribution কি আমাকে লাভের মুখ দেখাতে পারবে? যিনি উদ্যেগতা তিনি কি একাই সব কিছু করবেন? কারা তার সাইডম্যান থাকবেন, তাদের যোগ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত? আমরা সবাই কি তাকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো, আমার কি সময় এবং শ্রম দেয়ার মানসিক এবং শারীরিক সক্ষমতা আছে? যেহেতু এটা শেয়ার বাজারের মতো সফটওয়্যার ভিত্তিক কোন প্রতিষ্ঠান নয়, তাহলে আমার মতো যারা এখানে আছে সবাই কি একই রকম? একজনের প্রচেষ্টার দ্বারাতো প্রতিষ্ঠান সফল হয়না,তাহলে আমি যেহেতু সময় শ্রম দিতে পারবো না, অন্যরাও তো এরকমই হতে পারে, যারা স্বপ্ন দেখায় তারা কি আসলে স্বপ্ন বাস্তবায়নের কেপাসিটি রাখেন? উদ্যোগতারা যাদের কাছ থেকে শেয়ার নিয়েছেন তাদের সবাই কে মুনাফা দিবেন কিভাবে? মুনাফার জন্য যতটা ইনকাম হওয়া দরকার, সেটা হবে কিভাবে? এ ধরনের অসংখ্য হিসাব আমরা সংগঠনের বাহিরের কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করলে নিজের সাথে বুঝা পড়া করি, কিন্ত সংগঠনের কোন দায়িত্বশীল কিংবা সংগঠনের সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গিয়ে অধিকাংশ সময় শুধুই ইমোশনের কাছে নিজেরা হেরে গিয়ে উভয়েই ক্ষতিগ্রস্ত হই। এটা একমাত্র আমার মতামত, এটার সাথে কেহই যুক্ত নন, তার পরেও অনিচ্ছাকৃত ভাবে কেউ মনে কষ্ট পেলে ক্ষমা করবেন। আমি ব্যক্তিগত ভাবে নিজে কখনোই কাউকে শোধ দেইনা, আমি নিজে নিজেকে শোধরানোতে নিয়োজিত রাখার চেষ্টারত থাকি নিরন্তর। সবাই কল্যাণের সাথে দিনাতিপাত করুক, এ কামনাই সর্বক্ষণ। আল্লাহ আমাদের সহায় হোন।আমীন।

25/02/2026

Family card এর বিহান্ডে এটাই অহরহ ঘটবে। বিভিন্ন ভাবে চটকদার আলাপ ও বয়ান ভাইরাল হবে।সত্য দর্শনের পাটাতনে একটা কাল্পনিক গল্প বানালাম।কেউ এটাকে সিরিয়াসলি নিবেন না ।
নির্বাচনের আগে দেখলাম এক সুন্দরী এমপি প্রার্থী স্যারের প্রচারণার সময় তার সামনে অঙ্গভঙঘি করে অভিনয়ের সাথে নিজের পরিচয় দিচ্ছেন। সাহেব ভালো মানুষ। এখন সরকারের অংশ।ঐ নারী চারিদিকের বিভিন্ন পয়েন্ট থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নিবে এবং এমপি সাহেবের নিকট আসবেন। সাহেবের সামনে ইনিয়ে বানিয়ে অনেক কথা বলবেন, নিজেকে প্রদর্শন করবেন। স্যার বুড়ো মানুষ, মনটা এলোমেলো হয়ে যাবে।বলবেন আচ্ছা পড়ে আসুন।সুন্দরী পরেরবার এমন ভাবে আসবেন, সাহেবের চারিদিকের চামচারা কিছু বুঝে নিবেন এবং চলে যাবেন।সাহেবের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে সুন্দরী একহাজার Family কার্ডের request করবেন এমপি সাহেবতো বুদ্ধিমান তিনি তাকে একহাজারের এর জাগায় পঞ্চাশটা কার্ডের confirmation দিবেন। সুন্দরীর মাথা খারাপ হয়ে যাবে, কারণ একহাজারজনের থেকে সুন্দরী টাকা নিয়েছিল কার্ডের কথা বলে ।এখনতো সমাজে নিজের আসল চেহারা প্রকাশ পেয়ে যাবে।সে মিডিয়ার সামনে যাবে , কেঁদে দিবে, প্রচার হবে এমপি তাকে একহাজার ফ্যামিলি কার্ডের কথা বলে ধর্ষণের চেষ্টা করেছেন। মিডিয়া কথাটা গিলবে,টিকটকাররা চটকদার ক্যাপশন দিয়ে এমপির আর সুন্দরীর ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়িয়ে দিবে। কাজেই ফ্যামিলি কার্ড দিতে হলে নিজেদের সংগঠনের লিংক ছাড়া রাষ্ট্রের প্রকৃত অভাবীদের দেয়ার ব্যবস্থা করুন যাতে দলের নেতারা কেউ আবেগ তাড়িত হয়ে দুর্ঘটনার সম্ভবনায় না পরেন এবং অন্যায়ে অভ্যস্ত ও সুযোগ সন্ধানী লোকদের ক্ষপ্পরে না পরেন, কোন আকামের সুযোগ না পায়।
এজন্য আপনারা বিরোধী দলের নিকট আস্থার সাথে দায়িত্বটা দিতে পারেন। বর্তমানে জামায়াত শিবিরের থেকে রুট লেভেলের প্রকৃত অভাবীদের অন্য কোন সংগঠন অতো ভাল জানে না , খুঁজেও পাবেননা। পরে নিজেদের আত্মীয় স্বজনের মাধ্যমে ফ্যামিলি কার্ডের বরাদ্দ শেষ করে দিবে । মাননীয় প্রধানমন্ত্রী পড়বেন প্রশ্নের মুখে। সারা জীবন আওয়ামীলীগ আপনাদের রাজনৈতিকভাবে ফ্যামিলি কার্ড দিয়ে অপদস্ত করবেন।কারন জামায়াতের সাংগঠনিক নেটওয়ার্ক টেকনাফ থেকে তেতুলিয়া রূপসী থেকে পাথারিয়া, সব জায়গাতে গত এক দশকের বেশী সময় ধরে প্রকৃত অভাবী, যারা ভিক্ষুকের চেয়ে অসহায় কিন্ত ভিক্ষা করতে পারেন না। সংসারে কর্মক্ষম লোক নেই। আগে সাবলম্ভী ছিলেন, পরে বিভিন্ন আপোদ বিপদ বালা মুসিবতে জর্জরিত হয়ে অসহায় হয়ে পড়েছে। কাউকে নিজেদের কথা বলতে লজ্জাবোধ করেন।অবস্থা হলো এ রকম, বুঝার জন্য একজনের একটা মেসেজ আপনাদের সাথে কোট করি ।তাহলে আমার বয়ানের আসল রহস্য আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন। তার বিষয় গোপন রাখার জন্য মেসেজের কিছু অংশ কাট পেষ্ট করলাম।
≈======
vaiya ami apnar khub kacher keu.Lojjai porichoy dite chacchi na.

Amader familyte kisu din theke onk arthik crisis cholche, ovab jacche

Romjan mas cholche bazar korar tk porjonto naiApnader Fitra Zakat ba Dan sodka hisebe kisu tk pathale khub upokar hobe

Bkash send money nmbr : ,,,,,,

15/02/2026

@ আমাদের সম্মানিত জুলকারনাইন সায়ের ভাইয়ের প্রতি আসসালামুয়ালাইকুম বাদ আরজ:
DU VP কে দেয়া আপনার পরামর্শের পিঠে: হৃদয়ের বচন.com থেকে, আমাদের জিজ্ঞাসা :

এটা পজিটিভ একটা পরামর্শ। এটাকে মনে করবো বড় ভাইয়ের স্নেহ ও প্রচন্ড ভালোবাসা মিশ্রিততা নিয়ে ছোট ভাইকে ভবিষ্যত সম্পর্কে একটা বার্তা প্রদান করে তাকে সাবধান করে দেয়া, যাতে বেশী লাফালাফি করলে নিজে বিপদে পড়তে পারে এ সম্পর্কে আগাম হুশিয়ারী করে দেয়া। এটাকে আমরা বড় ভাই ছোট ভাইকে ভালোবাসেন, এবং প্রচন্ড ভালোবাসেন এটাই ধরে নিলাম।
এখন বড় ভাইয়ের কাছে বিনয়ের সাথে জানতে চাই:
কাজী নজরুলের ভাষায় : "আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? "
1. ভোট ইঞ্জিনিয়ারিং করে দুই তৃতীয়াংশ ভোটে BNP কে জিতিয়ে দিয়ে তাদেরকে দিয়ে জনগনের স্বার্থের পরিপন্থী কাজ করানো হচ্ছে এর প্রতিবাদ কে করবে?
2. ভোটে জিতার পরে BNP সারা বাংলাদেশে আবার সন্ত্রাসের রাজত্ব গড়ে তোলছে, এর প্রতিবাদ কে করবে?
3. NCP কে ভোট দেওয়ায় রাতের বেলা ঐ ভোটারের ঘরে ঢুকে তার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে BNP, আপনি কি এর প্রতিবাদ করছেন? জিয়া হাসান , শাহেদ আলম,রাশেদ, মেজর ডালিমের নামে পেজে যে লিখে সে , যে BNP Activst এবং ফরিদপুরের কোন এক আসনের BNP MP প্রার্থীর নির্বাচনের ম্যানেজার ছিলেন, তিনি কি প্রতিবাদ করেছেন? আরো যারা BNP হয়ে Activist করছেন তারা কি এর প্রতিবাদ করছেন? তাহলে আপনারা কি BNP ভয়ে মুখ বন্ধ রাখছেন ? না কোন স্বার্থের কারনে মুখে কুলুফ আটকে রেখেছেন যাতে প্রতিবাদ বের হয়ে খালুজি বেজার হতে না পারেন? জামায়াতের দ্বারা থ
নুন থেকে পান খসলে জামায়াতের টুটি চেপে ধরন সেটা আমরা জামায়াতের সমর্থনে যারা লিখি অধিকাংশ সময়েই পজেটিভ ভাবে নেই এবং নিজেরাও জামায়াতের সমালোচনা করি, তাহলে আপনারা আপনাদের জায়গায় সততা দেখান না কেন? আপনারা কি অসততাকে প্রমোট করেন?

এখন আপনাদের মতো বিবেক বোধ সম্পন্ন লোকদের কাছে আমার প্রশ্ন যদি আপনারা জ্ঞানীরা BNP র সন্ত্রাসের ও চান্দাবাজের এবং ধর্ষণের প্রতিবাদ না করেন, তাহলে BNPর বখাটেরা আপনাদের আপনজনের শাড়ির আঁচল যখন টান মারবে তখন আপনাদের জন্য কি মেজর ডালিমের মতো কাজ করেবসা ছাড়া বিকল্প কিছু থাকবে ? না বসে বসে আঙ্গুল চুষবেন? আমরা সবাই বাংলাদেশ! অন্যায়ের প্রতিবাদ করা আমাদের আল্লাহর নির্দেশ, নবীর দেখানো আদর্শ, অন্যায় যেই করুক, আমরা প্রতিবাদ করে যাবো, এটাই আমাদের পথ।আমাদের জীবন আল্লাহর ভালোবাসায় এবং দেশের জন্য উপসর্গিত।

(এক বিপ্লবী বীরের কথা)

11/02/2026

নির্বাচনের খরচের জন্য যেমন, পোষ্টার,ব্যানার,লিফলেট, হ্যান্ড পোষ্টার , গাড়ি ভাড়া, বিবিধ খরচের জন্য একটা জেলায় কত টাকা লাগতে পারে? BNP প্রতি আসনে কত টাকা খরচ করছেন? স্বীয় A/C টাকা তুলে খরচ করবেন সাংগঠনিক প্রয়োজনে, এখানে কি এমন হতে পারে যে সারা বাংলাদেশে BNP হাউমাউ শুরু করছে? পঞ্চাশ লাখ টাকা কি খুব বেশী? ব্যাংক থেকে টাকা তুলবে, হাতে চেক বই।ম্যানেজারের রুমে গিয়ে বসলেন।তাকে বললেন ভাই নির্বাচনের জন্য টাকা তুলতে হবে।কত টাকা ? কত আছে একাউন্টে? বসেন স্যার দেখছি? ম্যানেজার কফির order করলেন এবং তার cash dealing manager কে ডেকে রুমে এনে চেকটা দিয়ে বললেন, টাকাটা তুলে check করে নিয়ে আসুন আমার রুমে। টাকা নিয়ে আসা হলো, এক হাজার টাকার পঞ্চাশ টা বান্ডিল। একটা ব্যাগে নিয়ে ম্যানেজারের রুম থেকে বের হলেন। BNP এক গুপ্ত ঐ অফিসের অফিসার। উপরে জামায়াত শিবিরের শুভাকাংখী কিন্ত আসলে রাতের আঁধারে BNP. সুযোগ পেলো,একটু আড়ালে গিয়ে নিজের দলের এক লিডার কে জানালো, জামায়াতের জেলা আমীর পঞ্চাশ লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছে, জামাতি নিজের একাউন্ট তো খালি করে ফেলছে!।এই কয়টা টাকায় কি নির্বাচন করবে?, জেলার তিন তিনটি আসনের নির্বাচনের খরচ, এতো কম! হবে কিভাবে।?আচ্চা একটা ক্যাচাল করা যায় না ? সেনা বাহিনীকে কোন ভাবে স্পয়েল করা যায় না? ধরলেই তো মিডিয়ায় যাবে, কিছু ট্রল হবে, অন্তত কিছু ভোট কমে কিনা try তো করি। শুরু হলো এখনকার অবস্থা!
বলেন জেলা আমীর তিনটা সংসদীয় আসনের সুপার পরিচালক। সকল টাকা পয়সার খরচা খরচ, আয় ব্যয় দেখভাল করতে হয় তাকে।যত দান সাদাকা তার একাউন্টে আসে সংগঠনের বায়তুল মালে। এক কোটি টাকা তিন আসনের জন্য কি বেশী ?

10/02/2026
10/02/2026

Address

Matuail, Demra
Dhaka
1362

Opening Hours

Monday 19:00 - 22:00
Tuesday 19:00 - 22:00
Wednesday 19:00 - 22:00
Thursday 19:00 - 22:00
Saturday 19:00 - 22:00
Sunday 08:00 - 12:00
17:00 - 21:00

Telephone

+8801879601350

Alerts

Be the first to know and let us send you an email when Al Asal Digital Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Asal Digital Homeo Hall:

Shortcuts

Share