Sayeeb Mahir

Sayeeb Mahir passionate for learning and sharing knowledge. Sprade happiness!

05/03/2026

মানুষ যদি অমর হতো
ঠিক আমাদের মনের মতো,
সময় যদি না যেতো
তবে কেমন হতো?

না, তা হয় না যা হওয়ার তা হয়ে যায়,
সময় সময়ের মতো বয়ে যায়,
শুধূ স্মৃতি গুলো রয়ে যায়।

আমার পরিচয় আমি মুসাফির,
গন্তব্য ভূলে থেমে যেতে, খনিকের
সময়কে সাজাতে অস্থির।

সব ছেড়ে ছিড়ে চলে যাবো সবি
অনন্ত পথের পাথেয় নিয়ে ভাবি।

আমরা ভাবি আমি অমুক জায়গায় যেতে পারলে সফল হবো, বা এরকম রেজাল্ট করলে সফল হতে পারবো। কিন্তু আল্লাহর কাছে সফলতা কী? তা বলা আ...
22/02/2026

আমরা ভাবি আমি অমুক জায়গায় যেতে পারলে সফল হবো, বা এরকম রেজাল্ট করলে সফল হতে পারবো। কিন্তু আল্লাহর কাছে সফলতা কী? তা বলা আছে এই আয়াতে।

প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহন করবে, মৃত্যু সবার জন্যই কষ্টের৷ কিন্তু মৃত্যুর পর যার জান্নাতের ফয়সালা হয়ে যাবে সে সফল, আর যার হবে না সে সফল নয়। এটাই আল্লাহর কাছে সফলতা।
এরপর আল্লাহ বললেন দুনিয়ার জীবন ছলনাময়ী ভোগ ছাড়া কিছুই না। আল্লাহ জানেন মানুষ দুনিয়া কে সামনে রেখে জীবন গুছায়, ভবিষ্যৎ পরিকল্পনা করে। সে জন্য মৃত্যুর কথা স্মরণ করিয়ে, সফলতা কোনটা তা বলেছেন আর সাথে সফল হতে কী করতে হবে তাও বলেছেন। দুনিয়ার জন্য ব্যাস্ত হয়ে না যাওয়া।
*আখিরাত কে মূল লক্ষ্য ভাবতে হবে
* আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন যাপন করতে হবে
* দুনিয়ার কাজ, আর ফরজ ইবাদত এর মধ্যে ফরজ কে প্রাধান্য দিতে হবে
* উপকারী জ্ঞান যা এই পথে চলতে দরকার অবশ্যই তা অর্জন করতে হবে।
*বেশি নাম্বার পাওয়া, ডাক্তার-ইঞ্জিনিয়ার, এসব লক্ষ্য সন্তানের জন্য নির্ধারণের সাথে অবশ্যই আখিরাত এর লক্ষ্য জুড়ে দিতে হবে।

শেষকথা: কুরআন থেকে আমরা দূরে বলে আসল লক্ষ্য ভূলে যাচ্ছি, হিদায়াতের উদ্দেশ্যে কুরআন পড়ে পড়ে মরিচা পড়া অন্তরকে জাগাতে রমাদান কে কাজে লাগাই।

12/11/2025

শরীরের ওজন ১ কেজি বেড়ে গেলেই আমরা দুশ্চিন্তা করি, শরীরের মতো মনের ওজন ও যে বেড়ে আমাদের ভার করে দিচ্ছে তা কি ভেবেছি?

21/08/2025

সময় কীভাবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার কাজ শেষ হয় না। একটার পর একটা কাজ জমে থাকে, তাহলে
১. আপনার প্রতিদিন এর করা কাজ গুলো লিখতে শুরু করুন
২. ফোন এর ডিজিটাল ওয়েলবিং বা Parental Control থেকে কোন এপ্স এ কত সময় ব্যয় হচ্ছে দেখুন। এই অপশন পাবেন সেটিংস এ।
৩. সকাল বেলা বা রাতে ঘুমানোর আগেই আগামী দিনের কাজ গুলো নিয়ে লক্ষ্য নির্ধারণ করুন।
৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দিনের শুরুতেই করে ফেলার চেষ্টা করুন। এতে আপনার এনার্জি ফুল থাকতেই আসল কাজটি শেষ হয়ে যাবে। আর সারাদিন থাকবেন চিন্তামুক্ত৷

সাঈব মাহির
২১, আগস্ট ২০২৫

19/01/2024

চাইলেই কি অনেক জমজম পানি নিয়ে আসা সম্ভব? জেদ্দা এয়ারপোর্টে জমজম পানির দাম, কীভাবে কিনবেন বিস্তারিত জানতে সম্পুর্ণ ভিডিও দেখুন।
যারা উমরা করতে যাচ্ছে তাদের সাথে শেয়ার করুন।

16/01/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayeeb Mahir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sayeeb Mahir:

Shortcuts

Share