শিশু চিকিৎসক ডাঃ নাজিয়া তাসনিম

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শিশু চিকিৎসক ডাঃ নাজিয়া তাসনিম

শিশু চিকিৎসক ডাঃ নাজিয়া তাসনিম ডাঃ নাজিয়া তাসনিম
এমবিবিএস, ডিসিএইচ (সিএমএইচ, ঢাকা)
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
রেজিস্ট্রার, শিশু বিভাগ
তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ, গাজীপুর

পত্রিকায় শুধু লেখা হলো-টানা ১৪ দিন ঘুমাতে না পেরে বাচ্চাকে হত্যা করল মা।তারপর সেই খবরের লিংক ছড়িয়ে পড়ল।হাজার হাজার মানুষ...
21/08/2026

পত্রিকায় শুধু লেখা হলো-
টানা ১৪ দিন ঘুমাতে না পেরে বাচ্চাকে হত্যা করল মা।

তারপর সেই খবরের লিংক ছড়িয়ে পড়ল।
হাজার হাজার মানুষ মাকে গালি দিলেন। কেউ বললেন, “এমন মা হয়?” কেউ বললেন, “নিজের সন্তানকে যে মেরে ফেলতে পারে, তার শাস্তি হওয়া উচিত।”

কিন্তু খুব অল্প মানুষ হয়তো থেমে ভাবলেন,

টানা ১৪ দিন ঠিকমতো ঘুম না হলে একজন মানুষের মস্তিষ্কের ওপর কী ভয়াবহ প্রভাব পড়তে পারে?

আমি একজন মা।
আমার নিজের ছোট্ট বাচ্চাটাও সকালে ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। সেই হাসিটা দেখলে মনে হয়, এই ছোট্ট মানুষটাকে ঘিরেই তো আমার পুরো পৃথিবী।

তাই সেই মাকে নিয়ে ভাবতে গিয়ে একটা প্রশ্ন বারবার মনে আসে,
যে মা নিজের সন্তানকে এতদিন গর্ভে বহন করলেন, প্রসবের এত কষ্ট সহ্য করলেন, সেই মা হঠাৎ কীভাবে নিজের সন্তানকে হত্যা করতে পারলেন?

হয়তো আমরা পুরো ঘটনাটা জানি না।

হয়তো সেখানে ছিল ভয়ংকর কোনো মানসিক অসুস্থতা।
হয়তো ছিল postpartum psychosis।
হয়তো সেই মা নিজেই তখন নিজের নিয়ন্ত্রণে ছিলেন না।

আর আমরা কী করলাম?

একটা পত্রিকার শিরোনাম পড়ে তাকে একজন নিষ্ঠুর মা বানিয়ে ফেললাম।

আমি সেই মায়ের কাজকে সমর্থন করছি না। একটি শিশুর মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। কিন্তু অপরাধ আর অসুস্থতা- দুটোকে বোঝার চেষ্টা করা এক জিনিস নয়।

প্রসবের পর একজন মায়ের ঘুম কেমন হচ্ছে, আচরণ বদলাচ্ছে কি না, অস্বাভাবিক কিছু দেখছে বা শুনছে কি না, বাস্তবতা বুঝতে পারছে কি না, এসবও খেয়াল রাখা জরুরি।

কারণ কখনো কখনো একজন মা যখন অস্বাভাবিক আচরণ করছেন, তিনি হয়তো “খারাপ মা” হয়ে যাননি।

তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন।

আর অসুস্থ মানুষকে শুধু গালি নয়, সময়মতো চিকিৎসাও দিতে হয়।

পত্রিকার শিরোনাম খুব সহজে একজন মানুষকে বিচার করে ফেলতে পারে।
কিন্তু একজন মানুষের ভেতরে ঠিক কী ঘটছিল, সেটা বোঝার জন্য একটা শিরোনাম কখনোই যথেষ্ট নয়।

১৪ দিনের একটা শিশুকে আমরা হারিয়েছি।
হয়তো এই ঘটনাটা আমাদের আরেকটা জিনিস শেখাবে, সন্তান জন্মের পর শুধু শিশুটার দিকে নয়, মায়ের চোখের দিকেও তাকাতে হবে।

ডা: নাজিয়া তাসনিম
শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ

🥣 শিশুর সবজি খিচুড়িউপকরণ (১ বেলার জন্য):🍚 চাল — ২০ গ্রাম (প্রায় ২ টেবিল চামচ)🥣 ডাল — ১০ গ্রাম (প্রায় ১ টেবিল চামচ)🥕 সবজি...
19/08/2026

🥣 শিশুর সবজি খিচুড়ি

উপকরণ (১ বেলার জন্য):
🍚 চাল — ২০ গ্রাম (প্রায় ২ টেবিল চামচ)
🥣 ডাল — ১০ গ্রাম (প্রায় ১ টেবিল চামচ)
🥕 সবজি — ২০–৩০ গ্রাম (লাউ/গাজর/আলু/পেঁপে)
🫗 তেল — ১ চা চামচ
💧 প্রয়োজনমতো পানি

প্রস্তুত প্রণালী:
চাল, ডাল ও সবজি ভালোভাবে সিদ্ধ করে নরম ও ঘন করে রান্না করুন। রান্নার শেষে ১ চা চামচ তেল মিশিয়ে দিন। শিশুর বয়স অনুযায়ী পরিমাণ ধীরে ধীরে বাড়াবেন।

৬–৮ মাসে দিনে ২–৩ বার, ৯–১১ মাসে দিনে ৩–৪ বার এবং ১২ মাসের পর পরিবারের খাবারের সঙ্গে মিলিয়ে খাওয়ানো যায়।

ডা. নাজিয়া তাসনিম
এমবিবিএস, ডিসিএইচ (সিএমএইচ, ঢাকা)
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
রেজিস্ট্রার, শিশু বিভাগ
তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ, গাজীপুর

“আপা, আমার বাচ্চার বয়স ৭ মাস। ও কিছুই খেতে চায় না, শুধু বুকের দুধ খেতে চায়।”৬ মাসের পর শুধু দুধ শিশুর জন্য যথেষ্ট নয়। ধী...
17/08/2026

“আপা, আমার বাচ্চার বয়স ৭ মাস। ও কিছুই খেতে চায় না, শুধু বুকের দুধ খেতে চায়।”

৬ মাসের পর শুধু দুধ শিশুর জন্য যথেষ্ট নয়। ধীরে ধীরে ভাত, খিচুড়ি, ডিম, মাছ/মাংস, ডাল, শাকসবজি ও ফলের সঙ্গে পরিচয় করাতে হবে।
একদিনেই সব খাবার পছন্দ করবে—এমন নয়।

জোর করে নয়, ধৈর্য ধরে বারবার চেষ্টা করুন। ❤️

শিশুর ওজন ও বয়স অনুযায়ী খাবার ঠিক আছে কি না, সেটিও নজরে রাখুন।

ডা. নাজিয়া তাসনিম
এমবিবিএস, ডিসিএইচ (সিএমএইচ, ঢাকা)
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
রেজিস্ট্রার, শিশু বিভাগ
তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ, গাজীপুর

08/08/2026
ভিডিওকলে পরামর্শ নিতে ভিজিট করুন-www.uposham. com
08/08/2026

ভিডিওকলে পরামর্শ নিতে ভিজিট করুন-
www.uposham. com

24/07/2026

💧 নাক বন্ধ? বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম পছন্দ হতে পারে নরমাল স্যালাইন (Normal Saline)

শিশুর নাক বন্ধ হলে অনেক অভিভাবক উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু মনে রাখবেন, সব নাক বন্ধের জন্য ওষুধ বা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না।

নরমাল স্যালাইন নাকের ভেতরের জমে থাকা শ্লেষ্মা (মিউকাস) নরম করে, নাক পরিষ্কার হতে সাহায্য করে এবং শিশুর শ্বাস নেওয়া, দুধ খাওয়া ও ঘুমানো সহজ করে। এটি নিরাপদ এবং কোনো অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড নয়।

যা করবেন-
✔️ প্রতিটি নাসারন্ধ্রে ২–৩ ফোঁটা নরমাল স্যালাইন দিন।
✔️ ১–২ মিনিট অপেক্ষা করুন।
✔️ প্রয়োজনে ন্যাসাল অ্যাসপিরেটর দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন।

🚨 অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যদি—
• শ্বাসকষ্ট হয়
• খুব দ্রুত শ্বাস নেয়
• দুধ বা খাবার খেতে না পারে
• শিশু অতিরিক্ত ঝিমিয়ে যায়

সঠিক তথ্য জানুন, অপ্রয়োজনীয় ওষুধ নয়। শিশুর সুস্থতাই আমাদের অগ্রাধিকার।

উপশম
বিশ্বস্ত অনলাইন চিকিৎসাসেবা, আপনার পরিবারের পাশে।

#উপশম #শিশুর_যত্ন #নাক_বন্ধ #শিশুর_স্বাস্থ্য

এক রাত জেগেই আজ সবার চোখেমুখে ক্লান্তির ছাপ। অথচ ছোট্ট সন্তানদের মায়েরা এভাবেই রাতের পর রাত নির্ঘুম কাটান। সন্তানের একটু...
20/07/2026

এক রাত জেগেই আজ সবার চোখেমুখে ক্লান্তির ছাপ। অথচ ছোট্ট সন্তানদের মায়েরা এভাবেই রাতের পর রাত নির্ঘুম কাটান। সন্তানের একটু অসুস্থতা, কান্না বা প্রয়োজনেই বারবার জেগে ওঠেন। আর যদি সেই মা কর্মজীবী মা হন, তাহলে পরদিনও একই হাসিমুখে নিজের দায়িত্ব পালন করে যান।

সত্যিই, মায়েরা অসাধারণ। ❤️

চেম্বারে সার্জারির প্র‍্যাক্টিস ছেড়ে ছবি আঁকায় মনোযোগ দিয়েছিলেন ফ্র‍্যাংক এইচ নেটার। এরপরের ইতিহাস সবারই জানা! সবারই জান...
10/07/2026

চেম্বারে সার্জারির প্র‍্যাক্টিস ছেড়ে ছবি আঁকায় মনোযোগ দিয়েছিলেন ফ্র‍্যাংক এইচ নেটার। এরপরের ইতিহাস সবারই জানা! সবারই জানা বললে অবশ্য ভুল হবে। চিকিৎসা পেশার সাথে যুক্ত ব্যক্তিরা ছাড়া বিংশ শতাব্দীর অন্যতম সেরা এই চিত্রশিল্পীকে আর কজন চেনেন?

তিনি ছিলেন একাধারে একজন চিকিৎসক ও যুগের সেরা চিত্রশিল্পী। ছবি আঁকার প্রেমে পড়ে আর্ট স্কুলে পড়াশোনা করেছেন। আঁকাআঁকির পাঠ চুকিয়ে তিনি ভর্তি হন মেডিকেল স্কুলে। মেডিকেলে পড়াশোনার সময়েই তার ছবি আঁকার প্রতিভা মুগ্ধ করে সবাইকে। ছবি এঁকে টাকা উপার্জনের শুরুটা তখন থেকেই। ডাক্তারি পাশের পরে সার্জারি প্র‍্যাক্টিসের পাশাপাশি ছবি আঁকাও চলতে থাকে। একসময় প্র‍্যাক্টিস ছেড়ে দিয়ে পুরো দমে ছবি আঁকা শুরু করেন।

নোভার্টিস ফার্মাসিউটিক্যালসের সাথে যুক্ত থেকে দীর্ঘ ৪৫ বছরে তিনি অসংখ্য ছবি আঁকেন, যা মেডিকেলের পড়াশোনাকে জীবন্ত করে তোলে। তার ২০ হাজারের বেশি মেডিকেল ইলাস্ট্রেশন জায়গা করে নেয় 'Netter Collection of Medical Illustrations' বইয়ে। ১৯৮৯ এর দিকে প্রকাশিত হয় তার বিখ্যাত বই 'Atlas of Human Anatomy'।

চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের কাছে এ বই এক অমূল্য রতন। মানবদেহের ভেতরের অংশগুলোর ছবি জীবন্ত হয়ে উঠেছে এই বইয়ের প্রত্যেকটি পাতায়। অতি সূক্ষ্ম বিষয়ও তুলে ধরতে ভুল করেননি নেটার। সূক্ষ্মাতিসূক্ষ্ম আর্টারি, ভেইন আর নার্ভের নির্ভুল চলাচল ঘটেছে যেন বইয়ের পাতায়।

৩০ টিরও বেশি মৃতদেহ ব্যবচ্ছেদ করে পেশি, হাড় ও অঙ্গপ্রত্যঙ্গের ছবি এঁকেছেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তারই ধারাবাহিকতায় আন্দ্রেয়াস ভেসালিয়াস, ভ্যান রিমসডিক,ম্যাক্স ব্রোডেল, উইলিয়াম হান্টাররা মানবদেহের অভ্যন্তরের ছবি এঁকে গেছেন। তবে তাদের কাজকে পূর্ণতা দিয়েছেন ফ্র‍্যাংক এইচ নেটার।

লিওনার্দো ভিঞ্চির 'মোনালিসা' যেমন মনের খোরাক জোগায়, তেমনি নেটারের আঁকা ছবি মানুষের জীবন বাঁচায়! নেটার কি তবে সর্বকালের সেরা চিত্রশিল্পী? কঠিন প্রশ্ন!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিশু চিকিৎসক ডাঃ নাজিয়া তাসনিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category