Dr. Tarana Tusnuba Bristy

Call Contact the practice

Dr. Tarana Tusnuba Bristy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Tarana Tusnuba Bristy, Doctor, Ring Road, Dhaka.

13/10/2026

৩০০ টাকায় SR Hyundai/Hanif volvo বাসের টিকিট চাই.....
৩০০-৫০০ টাকায় Arong/SARA র জামা কিনতে চাই.....
২০০-৩০০ টাকায় Gentleman/Infinity থেকে প‌্যান্ট/শার্ট/টিশার্ট চাই....
১৫০ টাকায় ASIA র ল্যাঞ্চা/রসমালাই/সন্দেশ মিষ্টি খেতে চাই.....
১০০ টাকায় ASIA/CHINIPATA র স্পেশাল দই খেতে চাই....
১০০-১৫০ টাকা কেজি গরু/খাসির মাংস ও ভাল মাছ খেতে চাই.....
৩০০ টাকায় টপ ক্লাস ফার্মে আইনী পরামর্শ,কোন কিছুর ডিজাইন পেতে চাই.....
১০০-৩০০ টাকায় নিউজ বা প্রচারণা করার জন্য একটা গোষ্ঠীকে হাদিয়া/প্রচারণা ফি দিতে চাই.....
১০ লাখে জ্বলেশ্বরীতলায় একটা ফ্লাট চাই.....
৫-১০ লাখে প্রাইভেট কার/গাড়ি পেতে চাই.....
১০০-২০০ টাকা মাসিক বেতনে মিলেনিয়াম/ক্যান্ট পাবলিকে বা এমন ভাল কোন প্রাইভেট স্কুল/কোচিংয়ে পড়তে চাই.....

খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা-
প্রতিটি আলাদা আলাদা মৌলিক চাহিদা,
সবগুলোর মধ্যে সারা দুনিয়ায় সবচেয়ে ব্যয়বহুল হলো চিকিৎসা খাত,
যে কোন রাষ্ট্রের পক্ষেই এসব একেবারে ফ্রিতে বা অল্প খরচে দেয়া প্রায় অসম্ভব......
ইদানিং কালে এদেশে একটা গ্রুপের কোন কিছুতে কোন সমস্যা না হলেও চিকিৎসা খাতে এসে শুধুমাত্র চিকিৎসকের ভিজিট নিয়ে ব্যাপক চুলকানি,
এমনকি ওষুধের দাম/ল্যাব খরচ/হাসপাতাল বিল নিয়ে তাদের মাথা ব্যথা নাই,
অথচ সারা দুনিয়ায় সবচেয়ে কম ভিজিটে ( ৬০০-১৫০০ টাকায় ) এদেশে বিভিন্ন লেভেলের বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেশন এক চুটকিতে পাওয়া যায়......
একজন ডাক্তারকে বিশেষজ্ঞ হতে যত সময় ও পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় সেটা নিয়ে সাধারণ মানুষের নূন্যতম ধারণা নাই,
তারা মনে করে ৫০ বছরের আশেপাশের সাদা চুল ওয়ালা একজন জনপ্রিয় অধ্যাপক বা কনসালটেন্ট লেভেলের বিশেষজ্ঞর এক খোঁচাতেই ৭০০-১৫০০ টাকার ফি নেয়া ভারী অন্যায় অথচ এই সংখ্যাটা মোট ডাক্তারের ৫-১০% হবে সর্বোচ্চ,
বাস্তবতা হলো-
এদেশে হাজার হাজার জুনিয়র ও মিড লেভেলের চিকিৎসক আছেন যারা এমবিবিএস শেষ করে ও বিভিন্ন কোর্সে ( FCPS/MD/MS etc ) থাকাকালীন সময়ে ২০০-৫০০ টাকা ভিজিটে রুগী দেখেন.....

আমার নিজের MBBS শেষ করা ৮ বছর পেরিয়ে গেছে অথচ এখন পর্যন্ত স্হায়ী কোন চেম্বার নাই,
মাঝের এই লম্বা সময়ে BCS,এই সেই শেষ করে এখন বিশেষজ্ঞ হতে এমএস কোর্সে ঢুঁকেছি,
লম্বা এই সময়ে প্রাকটিসও করার চেষ্টা করেছিলাম, ভিজিটও ছিলো মাত্র ৩০০-৪০০ টাকা,
চেনা পরিচিত মানুষের জন্য মোটামুটি অনলাইন অফলাইনে পরামর্শ ফি তো ফ্রি ই ছিল বলা চলে,
কিন্তু তারপরও মানুষজন তেমন আসতোনা কারণ কম বয়সী ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার নই......

বাঙালি সব সমস্যার জন্য একটা শহরের সবচেয়ে বড়, বয়স্ক, বিশেষজ্ঞ ডাক্তার খুঁজবে কিন্তু সেখানে গিয়ে আবার হয়রানি বিহীন,ভীরমুক্ত সার্ভিস শেষে পরামর্শ ফি দিতে চাইবে ৩০০ টাকা......

আজিব একটা সমস্যা মাইরি........

কড়াকড়ি রেফারেল সিস্টেম অতীব জরুরি তাহলে জুনিয়র ও মিডলেভেল ডাক্তাররা খেয়ে পরে বাঁচতে পারে,
মানুষজন কম খরচে ভাল সার্ভিস পাবে,
সেই সাথে সিনিয়র ডাক্তারদেরও কদর বুঝবে......

Abdul Kaium Rashel

13/10/2026

আমার বিড়াল খুব অসুস্থ। বিড়ালের চিকিৎসার জন্য ক্যাশ টাকা খুব প্রয়োজন। আমি কখনোই ওদের জন্য ফান্ড রেইজ করার পক্ষপাতি না। আপনারা যদি সাধ্যমত টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। আমার খুব উপকার হয়।

13/10/2026
13/10/2026

CPR দিয়ে রোগী বেঁচে ফিরে শতকরা দুই একজন, সেটাও তাৎক্ষণিকভাবে দিতে হয়।
....

আজকে ডিউটিতে একটু পানি খাওয়ারও টাইম পাই নাই,

ডিউটির একদম শেষ টাইমে হঠাৎ নার্স এর ফোন- 'স্যার, একটা রোগীর অবস্থা খুব খারাপ, মনে হয় মারা গেছে। '

ওয়ার্ড-বয় নিচে চলে আসছে রুমের সামনে -

' স্যার, কেবল মাত্র একটা রোগী ভর্তি দিলেন, সেই রোগীটা মারা গেছে '

মাথাটা ঘুরে গেলো!!
মাত্র ভর্তি দিলাম মানে রোগীর দুই তিন মিনিটের মধ্যে কিছু হয়েছে...

সব রোগী ফেলে দৌড়ে উঠলাম তিন তলায়। পেছনে পড়ে গেছে ওয়ার্ড বয় আর এসিস্ট্যান্টরা।
উপরে উঠে বামে যাবো নাকি ডানে যাবো বুঝতেছিলাম না।

নিচের সিড়ি থেকেই উঠতে উঠতে ওয়ার্ডবয় বললো -
স্যার বামে যান, মহিলা ওয়ার্ডে।

ছুটে গিয়ে দেখি জিহবা বের হয়ে আছে...রোগী শ্বাস নিচ্ছে না... প্রেশার পাওয়া যাচ্ছে না..হাতে পালস ও পেলাম না ।

মহিলা রোগী...CPR কেমনে দিবো? রোগীর লোক কিছু বলবে কিনা? তাদের কাউন্সেলিং করে নিবো কিনা? মারা গেলে যদি লাঞ্ছিত হতে হয়!?

এসব সাত পাচ না ভেবেই সিস্টারকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে নিজেই সিপি-আর দেওয়া শুরু করলাম।

অক্সিজেন দেখি দুই লিটারে দেওয়া, সর্বোচ্চ বাড়িয়ে দিলাম।
রোগীর বুকে চাপ দিতে গিয়েই নিজের হাতেই ব্যথা পেলাম , কিন্তু থামি নাই। হঠাৎ দেখি বাম পা নড়িয়ে উঠলো।

এবার আশার সঞ্চার হলো, দ্বিগুণ উৎসাহে সিপি-আর দিতে থাকলাম আর মেডিসিন এর অর্ডার দিতে লাগলাম।

বের হওয়া জিহবা টা একটু ভেতরে গেলো যেন, কিন্তু তখন ও যেই সিপি-আর বন্ধ করে দিচ্ছিলাম সেই তার হার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো।

আধা ঘন্টা ধরে এরকম সিপি-আর এবং মেডিসিন দেওয়ার পর রোগী স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করলো। নাম জিজ্ঞাসা করায় বলতে পারলো।
.......

একটা ক্ষুধা পেট কিন্তু প্রশান্ত মন নিয়ে গা হেলিয়ে দুলিয়ে সিড়ি বেয়ে নিচে নেমে এলাম।

মানুষ হয়ে মানুষকে বাচাতে পারার যে আনন্দ - সেটা সারাদিনের দু:খ, কষ্ট, ক্লান্তি সব ছাপিয়ে যায় যেন।

Dr. Ehtesham Shahid

চমেকে ভাঙচুর হয়েছে। পুরা একটা ওয়ার্ডে একটি  মাত্র ইসিজি মেশিন, সেটাও ওরা ভেঙে ফেলল, সে নাকি আইন এর উপর পড়াশুনা করে. শ...
13/10/2026

চমেকে ভাঙচুর হয়েছে। পুরা একটা ওয়ার্ডে একটি মাত্র ইসিজি মেশিন, সেটাও ওরা ভেঙে ফেলল, সে নাকি আইন এর উপর পড়াশুনা করে. শিক্ষিত হয়েও দেখি অশিক্ষিত 🫤

দেশ যেন একটা নর্দমায় পরিণত হয়েছে, আর বাঙালি জাতি অধম থেকে অধমতর হচ্ছে 😪

~Dr Intisar

Address

Ring Road
Dhaka

Telephone

+8801616401180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tarana Tusnuba Bristy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tarana Tusnuba Bristy:

Shortcuts

Share

Category