নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী

নিউট্রিশনিস্ট  সুমাইয়া সিরাজী Consultant Nutritionist
(1)

আর আমরা একে অন্যকে খোঁচা খুচি করতেই ব্যস্ত!
24/09/2026

আর আমরা একে অন্যকে খোঁচা খুচি করতেই ব্যস্ত!

ওজন কমানোর জন্য ডায়েট করতে গেলে সবচেয়ে জরুরী হচ্ছে যে খাবারে একঘেয়েমি না থাকা!  যদি প্রতিদিন একি রকম খাবার থেকে এনার্জি ...
21/09/2026

ওজন কমানোর জন্য ডায়েট করতে গেলে সবচেয়ে জরুরী হচ্ছে যে খাবারে একঘেয়েমি না থাকা! যদি প্রতিদিন একি রকম খাবার থেকে এনার্জি নেন তাহলে এক সময় বোর হয়ে যাবেন মেজাজ খিটমিট করবে কিচ্ছু ভালো লাগবে না!
খাবারে রাখতে হবে বৈচিত্র্য!
প্লেটে থাকবে বিভিন্ন রঙ এর খাবার!
একটু সাজানো গুছানো খাবার দেখলে দেখবেন মন হয়ে যাবে ফুরফুরে! ডোপামিন রিলিজ হতে থাকবে! তখন ডায়েট করতে আরো আগ্রহ পাবেন। আর যদি প্লেট দেখে মন বিষন্ন হয়ে যায় তাহলেই শেষ, ডায়েট আর হবে না!

ছবিতে লো ক্যালরি যুক্ত একটা মেনু! টক দই সাথে এয়ারফ্রায়ারে করা চিকেন ফ্রাই ( জিরো অয়েল) ও ডালিম।
যারা ওজন কমাতে চাচ্ছেন আবার পেট ও ভালো রাখতে চাচ্ছেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। ডালিমে যাদের সমস্যা হয় তারা ডালিমের জায়গায় আপেল রাখতে পারেন। এটা খাওয়ার ৩০ মিনিট পর ২ গ্লাস পানি খেয়ে নিবেন। ব্যস! পেট ও মন দুইটাই খুশি! আর যাদের মনে হচ্ছে এই খাবার খেলে দাতের কোনাও ভরবে না তারা এর সাথে ২ প্লেট বিরিয়ানি খেয়ে নিয়ে শুয়ে পড়েন! এরপর যা হওয়ার হবে, জীবনে আর কি আছে!

কেবলমাত্র  মা ডায়েটিশিয়ান হওয়ার কারনে আমার ছেলেকে ছোট থেকেই বুলিং এর শিকার হতে হয়েছে! বেশিরভাগ আশেপাশের মানুষ ই করেছে। দ...
14/09/2026

কেবলমাত্র মা ডায়েটিশিয়ান হওয়ার কারনে আমার ছেলেকে ছোট থেকেই বুলিং এর শিকার হতে হয়েছে! বেশিরভাগ আশেপাশের মানুষ ই করেছে। দেখা হলে ছেলের গাল টা ধরে প্রথম কথাই মানুষ বলে " কি এত শুকনা কেনো? মা খাওয়ায় না! ডায়েটিশিয়ান মায়ের ছেলের পুষ্টি নাই কেনো!"
অথচ আমার ছেলের ওজন উচ্চতা আদর্শ, সে এক্টিভ, সে সব ধরনের স্বাভাবিক ঘরের খাবার খায়, তার ঘুম ও ঠিক!

মানে ডায়েটিশিয়ান এর ছেলে হাতির মত মোটা হলে নাদুস নুদুস হলে মানুষ বলতো আহা কি পুষ্টি! ঠিক এরাই আবার বুলিং করতো ' এই ডায়েটিশিয়ান এর ছেলে এত মোটা কেনো"!

মানে ডায়েটিশিয়ান / পুষ্টিবিদ হলে তাদের কোন স্বাভাবিক জীবন থাকতে পারবে না। মুখে সারাক্ষণ শসা নিয়ে ঘুরতে হবে! গলায় এপেল সিডার ভিনেগার ঝুলাতে হবে! না হলে হবে না! মানুষ যে কি পরিমান জাজমেন্টাল অন্যের বেলায়!

যখন বুঝতো না ছেলে শুধু তাকিয়ে শুনতো মানুষের এই সব কথা! এখন সে বুঝে! মাঝে মাঝে সে আমাকে জিজ্ঞেস করে যে আমি ত ডিমের কুসুম ও খাই মা কিন্ত মানুষ এটা কেনো বল্লো আমাকে!

একজন দুইজন না আশেপাশের মানুষ, বন্ধু, স্বজন, কলিগ অনেকেই এই ধরনের কথা গুলো বলে। এটা যে এক ধরনের বুলিং মানুষ সেটাও আসলে বুঝে কিনা কে জানে এবং একজন মায়ের জন্য এটা অবশ্যই মেন্টাল প্রেশার।

অনেকে এমন ও বলেছে বাইরের খাবার খাওয়ায় ছেলে সুস্থ থাকবে! আমি এখন এসব শুনলে জবাব দেই। না দিলে এরা আরেকজন কেও বলবে! আমি যদি আজকে বাচ্চাকে চিপস, চকলেট, চানাচুর, বিস্কিট খাওয়ানো শিখাতাম তাহলেও এরা এসব কথাই বলতো! এরা আসলে বলবে। এই ধরনের মন মানসিকতা মানুষের জন্ম ই হয়েছে অন্যের পিছনে লেগে পিছনে পড়ে থাকার জন্য ! আগে ভাগে ভীষণ রাগ হতো এখন হেসে জবাব দেই! সব সময় চুপ করে মেনে নেয়ার মত উদার মানসিকতা দেখাতে আজকাল পারি না,বড্ড ক্লান্ত লাগে।

অনেক সময় অভিভাবক হিসেবে অনেকেই আসেন যারা নিজেরাও খাদ্য ও পুষ্টি বিজ্ঞান থেকে পড়াশোনা করেছেন। এসেই চেয়ার টেনে এমন একটা এপ...
09/09/2026

অনেক সময় অভিভাবক হিসেবে অনেকেই আসেন যারা নিজেরাও খাদ্য ও পুষ্টি বিজ্ঞান থেকে পড়াশোনা করেছেন। এসেই চেয়ার টেনে এমন একটা এপ্রোচ নিয়ে বসেন আর প্রশ্ন করেন " তা আপনি কোথা থেকে নিউট্রিশন নিয়ে পড়েছেন?"
তার এই প্রশ্নে জিজ্ঞাসু ইচ্ছার চেয়ে বেশি অহমিকা বোধ থাকে! মানে আমিও নিউট্রিশনিস্ট, আপনি কি জ্ঞান দিবেন আমারে!

এখন এই রকম প্রশ্ন বলার আগে বসার এপ্রোচ দেখেই বুঝি যে তিনিও আমার লাইনের মানুষ!
তারপর সমস্যা নিয়ে যখন তাকে কাউন্সেলিং করি তখন তাদের উত্তর গুলাও থাকে যে হা আমি জানি! নিউট্রিশন নিয়ে পড়েছি।
মাঝেমাঝে ইগ্নোর করি এমন মানুষ দের, মাঝে মাঝে করিনা জিজ্ঞেস করি যে আপনি কোথায় প্রাকটিস করছেন?
বেশিরভাগ ই উত্তর আসে, " না প্রাকটিস করি না। করতে পারি নাই। এই লাইন বাদ দিয়েছি।এখন সময় পাই না"
মানে আপনি শুধু পড়াশোনা করেছেন অনার্স মাস্টার্স কিন্ত আপনি কিন্ত প্রফেশনাল না! তার পড়েও আপনার মনে হচ্ছে যে আপনি অনেক জ্ঞানী অনেক জানেন। অবশ্যই হতেই পারে। কিন্ত বই পুস্তক পুঁথিগতবিদ্যা আর প্রাকটিস লাইফ এক না!
আমি যখন পড়া শেষ করে বিভিন্ন প্রফেশনাল কোর্স করছিলাম তখন বার বার ই মনে হয়েছে আল্লাহ আমি এত কম জানি! যখন প্রাকটিস করা শুরু করলাম তখন কেবল বোকা হয়ে যেতাম দুইটা ভিন্ন জায়গা, ভিন্ন সব কিছু সব যেনো নতুন করে শিখছি।
চেম্বার করার পর, মাসের পর মাস পেশেন্ট দেখার পর মনে হয়েছে নাহ এখন পারছি। এভাবে কয়েক বছর গেছে। তারপর যখন কেউ এভাবে সামনে এসে নেগেটিভ এপ্রোচ দেখায় তখন আসলে হাসি ই পায়।
শুনেছিলাম জ্ঞান মানুষ কে বিনয়ী করে, আসলে সবাই বিনয়ী হতে পারে না! অনেক সময় অহমিকা আর মনের পাপ বিনয়ী বোধ কে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে যেভাবে উইপোকা সব কিছু খেয়ে ফেলে!

আগের সব কিছুই ফেরত আসছে!  আগের মত মানুষ নিরাপদ খাবার খুঁজছে!  আগের মত নিখাদ  ভালোবাসা  খুজে বেড়াচ্ছে! আগের কার দিনের সাজ...
08/09/2026

আগের সব কিছুই ফেরত আসছে!
আগের মত মানুষ নিরাপদ খাবার খুঁজছে!
আগের মত নিখাদ ভালোবাসা খুজে বেড়াচ্ছে!
আগের কার দিনের সাজ এখন আবার চলে আসছে!
সবার সাথে ট্রেন্ডে তাই নিজেকেও দেখে নিলাম সেই আশির দশকের লুকে কেমন লাগে! 😇

ডায়েট চার্ট : কখনোই দামী খাবারে তৈরি হয় না!  প্রথম শর্ত সহজলভ্য,  দামে সুলভ, সহজে প্রাপ্য তারপর সুপাচ্য ও উপযোগী!  নামী ...
07/09/2026

ডায়েট চার্ট : কখনোই দামী খাবারে তৈরি হয় না! প্রথম শর্ত সহজলভ্য, দামে সুলভ, সহজে প্রাপ্য তারপর সুপাচ্য ও উপযোগী!
নামী দামী খাবার ও সাপ্লিমেন্ট না লিখলে অনেক পেশেন্ট অবাক হয়ে জানতে চায় এই খাবারে কমবে বা বাড়বে ওজন???
কমবে, এর জন্য লাগবে মানসিক প্রস্তুতি " হা আমি পারবো "! তারপর লাগবে "নিয়ন্ত্রন "! চোখের ও জিভের!! এরপর খাবারের চার্ট আপনার পছন্দ, অপছন্দ, আগ্রহ, অভ্যাস সব কিছুই আমলে নেয়া হবে! তারপর আসবে প্রতিদিন একি সময়ে কমপক্ষে ৪৫ মিনিট হাটা! অন্তত ৫ দিন সপ্তাহে! সাথে হালকা কিছু ব্যায়াম ফিটনেস ট্রেইনারের পরামর্শ নিয়ে! ব্যস এই তো!

জীবন সুন্দর যদি আপনি নিয়ম মেনে চলেন! এক সময় মনে হবে বিরিয়ানি খাওয়ার চেয়ে লাল চাল খাওয়াই ভালো, এক বেলা হেটে শান্তি মিলবে, জীবনকে নিয়ন্ত্রন করতে পারলে অবধারিত মৃত্যুও সুন্দর!

আজকে আমার পেজ নিউট্রিশনিস্ট  সুমাইয়া সিরাজী জন্মদিন ❤️! আপনাদের দোয়াতে ৬ বছর হয়ে গেলো!  আলহামদুলিল্লাহ!   গেলো বছর থেকে...
04/09/2026

আজকে আমার পেজ নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী জন্মদিন ❤️! আপনাদের দোয়াতে ৬ বছর হয়ে গেলো! আলহামদুলিল্লাহ! গেলো বছর থেকে টাকা না দেয়ার কারনে মেটা আমার ফলোয়ার সংখ্যা বাড়তে দিচ্ছে না । ফলোয়ার সংখ্যা কমায় দিচ্ছে বার বার! তাতে কি আপনাদের দোয়া আর ভালোবাসা ত আটকাতে পারবে না! ইন শা আল্লাহ! আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমার পাশে থাকার জন্য 🧡 আজ পেজের জন্মদিন উপলক্ষে কেউ চাইলে কিছু বলে ( গঠনমূলক সমালোচনা, পরামর্শ) যেতে পারেন খুশী হবো!

আমি যখন চেম্বার শুরু করি  সেই সময় ভেবেছিলাম আমার কাছে মানুষ আসবে কেনো? না আমি অনেক ফেমাস না আমি নিজের প্রচারনা চালিয়েছি ...
03/09/2026

আমি যখন চেম্বার শুরু করি সেই সময় ভেবেছিলাম আমার কাছে মানুষ আসবে কেনো? না আমি অনেক ফেমাস না আমি নিজের প্রচারনা চালিয়েছি সেভাবে! তার উপর আমার ৯০ ভাগ পেশেন্ট থাকতো স্পেশাল চাইল্ড! কিন্ত আমাকে অবাক করে দিয়ে ২ মাস পর থেকেই প্রতিদিন ই বাড়তে লাগলো পেশেন্ট! এক সময় সিরিয়াল দিতে আমি হিমশিম খেতাম কারন পার পেশেন্ট আমি সময় দিয়েছি ৪৫ মিনিট! তাই খুব বেশী মানুষ ও দেখা হতো না! এখন বিভিন্ন জেলা থেকে আসে, অনেক বড় ডাক্তার, অনেক অচেনা মানুষ আমার কাছে রেফার করে! রেফারের পেশেন্ট দের দেখতে আলাদা একটা শান্তি কাজ করে!

দীর্ঘদিন কাজ করতে যেয়ে আমি সব সময় ই একটা জিনিস বহাল রাখতাম সেটা হচ্ছে পেশেন্ট কে পজিটিভ একটা ভাইভ দেয়া! এইজন্য আমি ইচ্ছে করেই মাঝেমাঝে ই চুড়ি পড়ি, সাজুগুজু করি যাতে আমার পেশেন্ট রা আমার সাথে কথা বলতে গেলে একটি ইতিবাচক শক্তি আর ভরসা অনুভব করে! আসলেই তাই হয় সেদিন একজন আমার হাতে সাদা চুড়ি দেখে বলেই ফেললেন তিনি অনেক বছর চুড়ি পড়েন নাই কাল কিনবেন, ইচ্ছে হচ্ছে আমাকে দেখে! আমার বেশিরভাগ বাচ্চা পেশেন্ট, আবার স্পেশাল বাচ্চাও ওরাই আমার কাছে আসে বেশী তাই আমার হাসিমাখা সাজুগুজু মুখ তাদের কে খুব আনন্দ দেয়! এটা আমি অনেক বার ই লক্ষ্য করেছি!
এরপর থেকেই আমি সেবা প্রদানের সময় নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি থাকতে ভালোবাসি। নিজেকে আগে ভালোবাসতে হবে তবেই আপনি অন্যকে ভালোবাসা দিতে পারবেন। ❤️

ওয়েট লস একটা লম্বা রেসের জার্নি! সেখানে ডায়েট করার চেয়ে একি স্রোতে ধরে রাখা জরুরী!  একদিন এক সপ্তাহ এক মাস করলাম, খুব কঠ...
01/09/2026

ওয়েট লস একটা লম্বা রেসের জার্নি! সেখানে ডায়েট করার চেয়ে একি স্রোতে ধরে রাখা জরুরী! একদিন এক সপ্তাহ এক মাস করলাম, খুব কঠিন ডায়েট মানলাম! এরপর নাই আবার এক দুইমাস ছেড়ে দিলাম সব। তাহলে কিন্ত হুহু করে আবার আগের চেয়ে ওজন বেড়ে যাবে!
এরচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে একজন ডায়েটিশিয়ান / পুষ্টিবিদের পরামর্শ নেয়া! তার পরামর্শ অনুযায়ী আপনার ধরন বুঝে একটা সঠিক ডায়েট প্লান করা! এবং সময় নিয়ে কিভাবে ধীরে ধীরে শরীর কে অভ্যস্ত করবেন সেই কৌশল ও আপনাকে একজন ডায়েটিশিয়ান শিখিয়ে দিবে।

এইটা আমার আজকের ডিনার আলহামদুলিল্লাহ! যা আমি আজ রাত ৮ টায় খাবো। ৮ টা থেকে ৮:৩০ এর ভেতর আমার ডিনার শেষ হয়ে যাবে। আপনার কে কয়টায় রাতের খাবার নরমালি খেয়ে থাকেন?

ছেলের যন্ত্রণায় সিংগেল ছবি তুলতে পারিনা। ছবির বাম  দিকেই সে দাঁড়ানো ছিলো!  অত:পর চ্যাট জিপিটির কাছে সাহায্য চাইলাম যে পো...
28/08/2026

ছেলের যন্ত্রণায় সিংগেল ছবি তুলতে পারিনা। ছবির বাম দিকেই সে দাঁড়ানো ছিলো! অত:পর চ্যাট জিপিটির কাছে সাহায্য চাইলাম যে পোলা টারে ভ্যানিশ করে দাও! সে ত দিলো ই! কিন্ত মেনু বক্সে হাবিজাবি যা লিখলো রে ভাই! এত বোকা কেমনে কি! মানুষ নাকি আবার এখন চ্যাটজিপিটি থেকে ডায়েট ও ফলো করে! যাউক গা, আমার কি!

Address

Cantonmemt
Dhaka
1205

Opening Hours

Monday 22:00 - 23:00
Tuesday 22:00 - 23:00
Wednesday 22:00 - 23:00
Thursday 22:00 - 23:00
Sunday 22:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী:

Shortcuts

Share