31/07/2022
ছবিটি আমাদের চোখের সবচেয়ে ভিতরের অংশ রেটিনার একটি রোগের ছবি! এই ছবির রোগী সুস্থ সবল মানুষ ।একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক চোখে কিছুই আর দেখছে না! আমার কাছে আসলো দুই দিন পর! ততদিনে চোখে আলো বুঝার ক্ষমতা টুকু ও আর নেই!!!রোগটির নাম central retinal artery occlusion! বাংলায় বললে রেটিনার মূল রক্ত নালী প্রবাহ বন্ধ হয়ে যাওয়া! শরীরের কোথাও থেকে জমাট বাধা কোন রক্তের দলা ছুটে যেয়ে রক্ত নালী প্রবাহ আটকে দেয়!এর ফলে 30 মিনিটের ভিতরে চিকিৎসা না নিলে রেটিনা চিরদিনের জন্য অকেজো হয়ে যায়! এর পরে চিকিৎসা নিয়ে ও আসলে কোন লাভ নেই! আমার এই কথা গুলো বলার উদ্দেশ্যে হচ্ছে এই পেশায় এসে আমি দেখেছি যে মানুষ আসলে কতটা দুর্বল প্রানী! কতটা অসহায়!আপনি হয়ত ভবিষ্যতের স্বপ্নে বিভোর! আপনি হয়তো দুনিয়ার জীবনে মত্ত হয়ে আছেন! কিন্তু স্রষ্টা একদিন ঠিকই এই দুনিয়ার ভঙ্গুর ঠুনকো রূপটি আপনাকে চিনিয়ে দিবেন!!!
‘এই পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক ছাড়া আর কিছুই নয়। পরকালের গৃহেই রয়েছে প্রকৃত জীবন। যদি তারা একথা জানত? (সূরা আনকাবুত : আয়াত-৬৪)
ছবিটি তুলেছেন আমার ওস্তাদ সমতুল্য ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হসপিটাল এর বিশেষজ্ঞ চিকিৎসক Dr. Saiful Islam Rubel vai,MS