Dr. GMSK Dalim

Dr. GMSK  Dalim Dr.GMSK Dalim
MBBS,BCS(Health)
MD Resident(Psychiatry)
Bangladesh Medical University,Dhaka

মেঘের ও ওপরে..
26/07/2026

মেঘের ও ওপরে..

সাতকানিয়া ,চট্টগ্রাম  বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প...
24/07/2026

সাতকানিয়া ,চট্টগ্রাম বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প...

06/07/2026
শাহবাগ চত্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল। শাহবাগ চত্বর এর পর্যায়ক...
08/06/2026

শাহবাগ চত্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল। শাহবাগ চত্বর এর পর্যায়ক্রমিক ঘটনাচক্র যেকোন সময়ে সারা দেশের অবস্থার প্রতিবিম্ব বলা যেতে পারে।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর এ ব্লক এর ছাদ থেকে শাহবাগ চত্বরকে সুন্দর ভাবে অবলোকন করা যায়। সার্বক্ষণিক ব্যস্তময় এই শাহবাগ চত্বরের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা যেন এই ছাদ থেকেই আরো সুন্দর ভাবে অবলোকন করা যায়।

বৈকালিক নয়নাভিরাম দৃশ্য...

মাত্র ৩১ বছর বয়সী কারিনা কায়সারও মারা গেছেন।কারণ   লিভার ফেইলিউর। প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে লিভার ফেইলিউরের রোগী...এখন প্রশ্...
16/05/2026

মাত্র ৩১ বছর বয়সী কারিনা কায়সারও মারা গেছেন।
কারণ লিভার ফেইলিউর। প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে লিভার ফেইলিউরের রোগী...
এখন প্রশ্ন হলো, এতো মানুষ কেন লিভারের রোগে মারা যাচ্ছে?
কারণ,
এই দেশে কয়েক কোটি মানুষ Fatty Liver নিয়ে ঘুরতেছে।
অনেকেই জানেই না তার লিভারে চর্বি জমতেছে।
আল্ট্রাসনোগ্রামে “Fatty Liver Grade-1” আসলে অনেকে হেসে উড়িয়ে দেয়।
কিন্তু এখান থেকেই শুরু হয় বিপদ।
আমরা প্রতিদিন কি খাই?
সকালে বিস্কুট-চা,
দুপুরে অতিরিক্ত ভাত,
রাতে কোমল পানীয়, ফাস্টফুড,
তার উপর রাস্তার পাশের ফুচকা, চটপটি, অস্বাস্থ্যকর খাবার।
এর সাথে আছে ভেজাল তেল, কেমিক্যাল, প্রসেসড খাবার, অতিরিক্ত চিনি।
শরীরের প্রয়োজনের চেয়ে বেশি কার্বোহাইড্রেট আর চিনি খেলে লিভার সেই অতিরিক্ত শর্করাকে চর্বিতে রূপান্তর করে।
ধীরে ধীরে সেই চর্বি লিভারে জমে Fatty Liver তৈরি হয়।
তারপর আসে Insulin Resistance।
মানে শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না।
ফলে লিভারে আরও দ্রুত চর্বি জমতে থাকে।
এভাবে বছরের পর বছর চলতে চলতে অনেকের
SGPT বাড়ে,
Triglyceride বাড়ে,
LDL বাড়ে,
ডায়াবেটিস হয়,
শেষ পর্যন্ত লিভারে ইনফ্লামেশন, ফাইব্রোসিস, সিরোসিস পর্যন্ত চলে যায়।
আরেকটা বড় কারণ হেপাটাইটিস ভাইরাস।
Hepatitis A & E সাধারণত দূষিত পানি আর অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে ছড়ায়।
রাস্তার পাশের অনেক খাবার, অপরিষ্কার পানি, অপরিষ্কার হাত এগুলো বড় ঝুঁকি।
Hepatitis B & C আবার রক্ত ও শরীরের তরলের মাধ্যমে ছড়ায়।
এগুলো বছরের পর বছর নীরবে লিভার নষ্ট করতে পারে।
আরেকটা ভয়ংকর ব্যাপার হলো অকারণে ওষুধ খাওয়া।
এদেশে জ্বর হলেই প্যারাসিটামল,
ব্যথা হলেই মাসের পর মাস Painkiller,
নরমাল ভাইরাল ইনফেকশনেও এন্টিবায়োটিক।
অনেকেই জানে না, কিছু ওষুধ দীর্ঘদিন বা অতিরিক্ত খেলেও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।
লিভারের সমস্যায় যেসব পরীক্ষা গুরুত্বপূর্ণঃ
Fasting Lipid Profile
SGPT / ALT
Fasting Blood Sugar
HbA1c

যদি
LDL বেশি থাকে,
Triglyceride বেশি থাকে,
SGPT বাড়ে,
বা HbA1c বেশি আসে,
তাহলে বুঝতে হবে শরীর Metabolic Risk এর মধ্যে আছে।

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি জিনিসগুলোঃ
১। ওজন কমানো
২। চিনি ও কোমল পানীয় কমানো
৩। ফাস্টফুড ও প্রসেসড খাবার কমানো
৪। নিয়মিত হাঁটা বা ব্যায়াম
৫। পর্যাপ্ত ঘুম
৬। অযথা ওষুধ না খাওয়া
৭। ধূমপান ও অ্যালকোহল বাদ দেওয়া

Fatty Liver শুরুতেই ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ সম্ভব।
কিন্তু আমরা সচেতন হই কখন?
যখন রিপোর্ট খারাপ হয়।
যখন জন্ডিস হয়।
যখন লিভার প্রায় শেষ হয়ে যায়।

তাই এখনই সচেতন হন।
এই দেশে মানুষ শুধু মহামরী ভাইরাসে না,
ভেজাল খাবার, খারাপ লাইফস্টাইল, অজ্ঞতা আর অবহেলায়ও মারা যাচ্ছে।

লেখা - ডা.আব্দুর রহমান

রোগী মায়ের সাথে ঝগড়ার পর আবেগের মাথায় খেয়ে ফেলেছে ঘাস মারা বিষ (Paraquat)।শুরু থেকেই  প্রতিদিন ডায়ালাইসিস চলছেকয়েক দিনের...
07/05/2026

রোগী মায়ের সাথে ঝগড়ার পর আবেগের মাথায় খেয়ে ফেলেছে ঘাস মারা বিষ (Paraquat)।
শুরু থেকেই প্রতিদিন ডায়ালাইসিস চলছে
কয়েক দিনের মধ্যেই জন্ডিস চলে এসেছে।
চোখ, ত্বক, সবকিছু হলুদ হয়ে যাচ্ছে…

এই Paraquat এমন একটা বিষ
যেটা খাওয়ার পর অনেক সময় রোগীকে সাময়িকভাবে একটু ভালো দেখায়…
কিন্তু সেটাই সবচেয়ে ভয়ংকর প্রতারণা।
কারণ এরপর শুরু হয় আসল ধ্বংসযজ্ঞ
কিডনি বন্ধ হয়ে যায়
লিভার নষ্ট হতে থাকে
আর সবচেয়ে ভয়ংকর, ফুসফুস ধীরে ধীরে শক্ত হয়ে যায় (pulmonary fibrosis)
তারপর আর শ্বাস নেওয়ার জায়গা থাকে না।
চিকিৎসা করা যায়…
কিন্তু
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুধু সময় কিনি, জীবন ফিরিয়ে আনতে পারি না।
প্রতিদিনই এমন রোগী আসে
কারও রাগ, কারও হতাশা, কারও এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত…
আর শেষ পরিণতি একটা নিথর শরীর।
সবচেয়ে ভয়ংকর বহলো,
এই বিষটা ঘরে সহজেই পাওয়া যায়।
যেটা কৃষিকাজে ব্যবহার হয়, সেটাই মৃত্যুর হাতিয়ার!
এই একটা কেমিক্যাল নিয়ে এখনই কঠোর সিদ্ধান্ত না নিলে…
এভাবে আরও অনেক পরিবার নিঃশেষ হয়ে যাবে।

জীবন এক মুহূর্তের আবেগে শেষ হয়ে যেতে পারে
এই বিষ আপনাকে তো মারবেই, আপনার পরিবারকেও রাস্তায় নামিয়ে ছাড়বে!!

~ডা: তারেক হাসান

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. GMSK Dalim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share