NutriBeat By Fatema Akter

NutriBeat By Fatema Akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NutriBeat By Fatema Akter, Health & Wellness Website, Savar-Ashulia, Dhaka.

29/07/2026

“শক্ত কথায় রেশমের মতো নরম অন্তরও পাথরের মতো শক্ত হয়ে যায়।”

~ইমাম গাজ্জালী

✅⚠️✅মেয়েদের হরমোন ঠিক রাখতে  এই ৭ অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ✅⚠️✅১। চিনি ও ফাস্ট ফুড বাদ দিয়ে মাছ,ডিম ও শ...
26/07/2026

✅⚠️✅মেয়েদের হরমোন ঠিক রাখতে এই ৭ অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ✅⚠️✅

১। চিনি ও ফাস্ট ফুড বাদ দিয়ে মাছ,ডিম ও শাক সবজি খেতে বেশি মনোযোগ দিন।
২। প্রতিদিন রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। এবং ৭-৮ ঘন্টা ঘুমান।
৩। প্রতিদিন ১৫-২০ মিনিট রোদে থাকুন। যাতে ভিটামিন-ডি পর্যাপ্ত পাওয়া যাবে।
৪। প্রতিদিন ১০ মিনিট দীর্ঘ নিঃশ্বাস নিন। এতে হার্ট ভালো থাকবে।
৫। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাটুন ও ব্যয়াম করুন।
৬।প্লাস্টিকের বোতল বা পাএ ব্যবহার করা বন্ধ করুণ। পর্যাপ্ত পানি পান করুন (দৈনিক ৮-১০ গ্লাস)।
৭। পিরিয়ড দীর্ঘ দিন অনিয়মিত থাকলে অবশ্যই ডাক্তার এর পরামর্শ নিন।

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian ( SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND (BADN),
BSc(DIU), MS (DU)

সেই বিখ্যাত গানের দুটো লাইন মনে পড়ছে। The winner takes it allThe loser standing smallBeside the victoryThat's her destin...
20/07/2026

সেই বিখ্যাত গানের দুটো লাইন মনে পড়ছে।

The winner takes it all
The loser standing small
Beside the victory
That's her destiny...

স্পেন, জাস্ট ম্যাজিকাল।।। 🤍

18/07/2026

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian ( SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND (BADN),
BSc(DIU), MS (DU).

⛔🔰পাকা কাঁঠালের পুষ্টিগুণ ও কারা খেতে পারবেন/পারবেন না🔰⛔প্রতি ১০০ গ্রাম পাকা কাঁঠালে আনুমানিক থাকে🔸 শক্তি: ৯৫ কিলোক্যালর...
14/07/2026

⛔🔰পাকা কাঁঠালের পুষ্টিগুণ ও কারা খেতে পারবেন/পারবেন না🔰⛔

প্রতি ১০০ গ্রাম পাকা কাঁঠালে আনুমানিক থাকে
🔸 শক্তি: ৯৫ কিলোক্যালরি
🔸 কার্বোহাইড্রেট: ২৩–২৪ গ্রাম
🔸 প্রোটিন: ১.৭ গ্রাম
🔸 ফ্যাট: ০.৬ গ্রাম
🔸 খাদ্যআঁশ (ফাইবার): ১.৫–২ গ্রাম
🔸 ভিটামিন C: প্রায় ১৩–১৪ মি.গ্রা.
🔸 পটাশিয়াম: প্রায় ৪৪৮ মি.গ্রা.
🔸 ম্যাগনেসিয়াম, ভিটামিন A (বিটা-ক্যারোটিন) ও কিছু বি-ভিটামিন
উপকারিতা
দ্রুত শক্তি জোগায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ফাইবারের কারণে হজম ভালো রাখতে সহায়তা করে।
পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।
অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
যেসব রোগী খেতে পারেন

✅ সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি (পরিমিত পরিমাণে)

✅ উচ্চ রক্তচাপের রোগী (যদি কিডনির সমস্যা না থাকে)

✅ কোষ্ঠকাঠিন্যে ভোগা ব্যক্তি

✅ অপুষ্টি বা ওজন কম এমন ব্যক্তি (পরিমিত পরিমাণে)

যাদের সতর্ক থাকতে হবে

⚠️ ডায়াবেটিস রোগী: পাকা কাঁঠালে প্রাকৃতিক চিনি বেশি। একবারে ২–৪টি মাঝারি কোয়া (প্রায় ৫০–৮০ গ্রাম) খাওয়া ভালো এবং অন্য কার্বোহাইড্রেটের সঙ্গে ভারসাম্য রাখতে হবে।

⚠️ দীর্ঘমেয়াদি কিডনি রোগ (CKD): পটাশিয়াম বেশি থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত বা এড়িয়ে চলতে হতে পারে।

⚠️ স্থূলতা বা ওজন কমানোর ডায়েটে থাকা ব্যক্তি: পরিমাণ নিয়ন্ত্রণ করে খেতে হবে।

⚠️ কাঁঠালে অ্যালার্জি থাকলে: খাওয়া উচিত নয়।

খাওয়ার সঠিক সময় ঃ
সকালের নাশতার পরে বা দুপুরের খাবারের মাঝে স্ন্যাকস হিসেবে খাওয়া ভালো।
একবারে বেশি না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
ডায়াবেটিস থাকলে খালি পেটে না খাওয়াই ভালো।

একজন সুস্থ মানুষ সাধারণত একবারে ৫–৮টি মাঝারি কোয়া (প্রায় ১০০–১৫০ গ্রাম) পাকা কাঁঠাল খেতে পারেন।

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian ( SIBL Foundation Hospital & Diagnostic Center),
CCND( BADN),
BSc (DIU), MS (DU)

⚠️✅মানসিক শান্তি চান? এই ১৩ ধরণের মানুষকে আজই এড়িয়ে চলুন!✅⚠️১. চিরকাল অসন্তুষ্ট: যারা শুধু অনবরত অভিযোগই করে যায়, কিন্তু...
13/07/2026

⚠️✅মানসিক শান্তি চান? এই ১৩ ধরণের মানুষকে আজই এড়িয়ে চলুন!✅⚠️

১. চিরকাল অসন্তুষ্ট: যারা শুধু অনবরত অভিযোগই করে যায়, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা করে না।

২. অভ্যাসগত মিথ্যাবাদী: যারা কথায় কথায় মিথ্যা বলে এবং যাদের বিশ্বাস করা অসম্ভব।

৩. কথার জাদুকর (Manipulators): যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে আপনার নিজের কথাই ঘুরিয়ে-পেঁচিয়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করে।

৪. গীবতকারী: যে আজ আপনার সামনে অন্যের নামে পরনিন্দা করছে, সে নিশ্চিত কাল অন্যের সামনে আপনার নিন্দাও করবে।

৫. ভন্ড শুভাকাঙ্ক্ষী: মুখে ভালো সাজলেও যারা মনে মনে আপনার সাফল্যে হিংসা করে।

৬. হিংসুটে বন্ধু: যারা মুখে বন্ধুত্বের মুখোশ পরে আপনার ব্যর্থতায় মনে মনে আনন্দ পায়।

৭. ড্রামা কুইন/কিং: যেখানেই যায়, সেখানেই কোনো না কোনো ঝামেলা বা নাটকীয় পরিস্থিতি তৈরি করে।

৮. স্বপ্নভঙ্গকারী: নেতিবাচক মানসিকতার মানুষ, যারা আপনার যেকোনো আইডিয়া বা স্বপ্নকে শুরুতেই ফুঁ দিয়ে উড়িয়ে দেয়।

৯. সুসময়ের বন্ধু: ভালো সময়ে পাশে থাকলেও, আপনার বিপদের দিনে যাদের আর খুঁজে পাওয়া যায় না।

১০. স্বার্থপর: যারা কেবল নিজেদের প্রয়োজনের সময় বা কোনো সুবিধা পাওয়ার জন্যই আপনাকে নক দেয়।

১১. সময় নষ্টকারী: যাদের কাছে আপনার মূল্যবান সময় বা ব্যস্ততার কোনো দাম নেই।

১২. মানসিক শান্তি হরণকারী: যাদের সাথে কিছুক্ষণ কথা বললেই আপনার ভেতরের পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায়।

১৩. বিশ্বাসঘাতক (Backstabbers): যারা একবার পেছন থেকে ছুরি মেরেছে, সুযোগ পেলে তারা আবারও তা করবে।

অনেক তো হইলো ব্রাজিল, আর্জেন্টিনা।এইবার একটু থামেন।  দেশের দিকে একটু চোখ বুলান। ঢাকার মত উচু জায়গা ডুবে যাচ্ছে। তাহলে ন...
12/07/2026

অনেক তো হইলো ব্রাজিল, আর্জেন্টিনা।
এইবার একটু থামেন। দেশের দিকে একটু চোখ বুলান।
ঢাকার মত উচু জায়গা ডুবে যাচ্ছে। তাহলে নিচু এলাকার কি অবস্থা।
যে হারে খেলা নিয়ে একদল আরেক দল কে ট্রোল করছেন, মনে হয় কাপ আপনাদের বাবার। যাদের কে নিয়ে ট্রোল করেন, দিন শেষে তারা একসাথে ই ম্যাচ খেলে। একজন আরেকজনের হার এ সান্ত্বনা দেয়।
যে পরিমাণ এ পোস্ট খেলা নিয়ে করসেন, পরিমাণ পোস্ট যদি দেশের অবস্থা নিয়ে করতেন ,,এত দিন এ আন্তর্জাতিক ভাবে সহায়তা ও চলে আসতো। যে কয়টা শব্দ ট্রোল এ use করেন,,সেই শব্দ কয়টা দোয়া তে ব্যবহার করলে এতদিন এ হয়তো অনেক টাই স্বস্তি ফিরত। নিজ দেশে রেখে আরেক দেশ নিয়ে পরে আছেন।

⚠️⚠️Hidden Hunger : অনেক খেয়েও কেন সারাদিন ক্লান্ত লাগে?⚠️⚠️🔰⭕আপনি কি পর্যাপ্ত খাবার খাওয়ার পরও সারাদিন দুর্বল বা এনার্জ...
04/07/2026

⚠️⚠️Hidden Hunger : অনেক খেয়েও কেন সারাদিন ক্লান্ত লাগে?⚠️⚠️

🔰⭕আপনি কি পর্যাপ্ত খাবার খাওয়ার পরও সারাদিন দুর্বল বা এনার্জিহীন অনুভব করেন?⭕🔰

🟡এর একটি বড় কারণ হতে পারে Hidden Hunger🟡

🔵🟠আমাদের শরীর খাবার থেকে শক্তি তৈরি করতে শুধু ক্যালোরির ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এবং বি-ভিটামিনের মতো প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল। এসব পুষ্টি উপাদান না থাকলে শরীর খাবারকে ঠিকভাবে শক্তিতে রূপান্তর করতে পারে না।🟠🔵

ফলে আপনি অনেক ক্যালোরি খেলেও শরীরে এনার্জির ঘাটতি থেকেই যায়। এ অবস্থাকেই বলা হয় Hidden Hunger—অর্থাৎ, পেট ভরা থাকলেও শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত।

🚫আজকাল অনেক প্রসেসড ও প্যাকেটজাত খাবারে ক্যালোরি বেশি থাকলেও প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট কম থাকে। তাই শুধু বেশি খাওয়াই সমাধান নয়।🚫

✅✅প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডাল, বাদাম, ডিম, মাছ এবং অন্যান্য পুষ্টিকর খাবার রাখুন। কারণ, সুস্থ থাকতে শুধু ক্যালোরি নয়, প্রয়োজন সঠিক পুষ্টিও।✅✅

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian (SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND(BADN),
BSc.(DIU), MS(DU)

তুমি যদি কারও ঘরে ঢুকে প্রথমেই টেবিলের ধুলো দেখতে পাও...টিভির ধুলো।ঝাড়বাতির ধুলো।তাহলে হয়তো সমস্যাটা ঘরের নয়।হয়তো সম...
02/07/2026

তুমি যদি কারও ঘরে ঢুকে প্রথমেই টেবিলের ধুলো দেখতে পাও...

টিভির ধুলো।

ঝাড়বাতির ধুলো।

তাহলে হয়তো সমস্যাটা ঘরের নয়।

হয়তো সমস্যাটা হলো—তোমার মনকে কী খুঁজতে শেখানো হয়েছে।

কিছু মানুষ একটি ঘরে ঢুকে উষ্ণতা অনুভব করে।

হাসি খুঁজে পায়।

সদাচরণ দেখে।

মানুষের আন্তরিক চেষ্টা দেখে।

আর কিছু মানুষ ঢোকে শুধু ত্রুটি খুঁজতে।

অসম্পূর্ণতা খুঁজতে।

সমালোচনা করার মতো কিছু খুঁজতে।

আমরা কীসের দিকে মনোযোগ দিই, তা প্রায়ই আমাদের ভেতরের অবস্থার প্রতিফলন।

একটি কৃতজ্ঞ হৃদয় নিয়ামত দেখতে পায়।

একটি সমালোচনাপ্রবণ হৃদয় শুধু দোষ-ত্রুটি দেখতে পায়।

কোনো ঘরই নিখুঁত নয়।

কোনো মানুষই নিখুঁত নয়।

যদি তুমি সবসময় শুধু ত্রুটিই খুঁজে বেড়াও, তবে পৃথিবীর সর্বত্রই তা পাবে।

কিন্তু যদি তুমি ভালোবাসা, উদারতা, আন্তরিকতা ও সৌন্দর্য খুঁজে দেখো, তবে সেগুলোও সর্বত্র খুঁজে পাবে।

পৃথিবী অনেক সময় সেই আয়নার মতো, যেভাবে আমরা তাকে দেখতে বেছে নিই।

তাই কারও ঘর বা জীবনকে বিচার করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করো—

আমি আমার হৃদয়ে কী নিয়ে তার দরজায় প্রবেশ করছি?

শিক্ষা:
যে হৃদয় কৃতজ্ঞ, সে সৌন্দর্য খুঁজে পায়। আর যে হৃদয় অভিযোগে ভরা, সে সর্বত্র ত্রুটি খুঁজে বেড়ায়। তাই অন্যের ভুল দেখার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ করা বেশি জরুরি। 🤍

পেশেন্ট এর বয়স ১৮ বছর, ওজন ৭৬ কেজি,উচ্চতা ৫'৬"। সমস্যা হাড়ের অস্টিওপরোসিস এবং অনেকবার পায়ের হাড় ভেঙে গিয়েছে। ফলে গত ৭ বছ...
23/06/2026

পেশেন্ট এর বয়স ১৮ বছর, ওজন ৭৬ কেজি,উচ্চতা ৫'৬"। সমস্যা হাড়ের অস্টিওপরোসিস এবং অনেকবার পায়ের হাড় ভেঙে গিয়েছে। ফলে গত ৭ বছর যাবত স্টিক এর উপর ভর করে হাটতে হচ্ছে। হাড়ের অপারেশন করা হয় তার পর BMD(Bone Minerals Density) Test এ দেখা গিয়েছে হাড়ে মিনারেলস খুব কম।

একদিকে রোগীর ওজন অধিক উচ্চতা অনুযায়ী অন্যদিকে এডোলসেন্ট বা বয়ঃসন্ধি কাল চলমান। এমন অবস্থায় রোগী কে ওজন কমাতে বলা উচিত একেবারেই নয় কারন হলো এই সময় একটি কিশোরের ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হিসেবে শারীরিক গঠন তৈরি হয় এবং এই সময় একটি কিশোরের দেহের সারাজীবনের শারীরিক ক্ষমতা তৈরি হয়। তাই এই সময় ভরপুর পুষ্টিকর খাবার খাওয়া একান্তই প্রয়োজন।

তাই আমরা তাকে এমন খাবার খাওয়ার পরামর্শ দিয়েছি যাতে করে তার দেহের বৃদ্ধি স্বাভাবিক থাকে তবে ওজন বৃদ্ধি রোধ হয় এবং তার হাড়ের ভঙ্গুর প্রকৃতি ধীরে ধীরে কমিয়ে আনতে ক্যালসিয়াম সহ সকল বোন মিনারেলস পরিপূর্ণ ভাবে লাভ করতে পারে।তার সাথে কিছু লাইফস্টাইলেই পরিবর্তন করতে ও বলেছি।
ফলে আশা করি রোগী যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে এমন রুটিন তৈরি অনুযায়ী চললে।

পুষ্টিবিদ ফাতেমা আক্তার
Intern Dietitian (SIBL Foundation Hospital and Diagnostic Center),
CCND(BADN),
BSc (DIU), MS (DU)

Address

Savar-Ashulia
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NutriBeat By Fatema Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share