Dr. Mofizul Islam

Dr. Mofizul Islam হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যকরী ও নিরাপদ

 #আমি_প্রস্রাবে_জ্বালাপোড়ার_হোমিওপ্যাথিক_মেডিসিন_Cantharis (ক্যান্থারিস)  #বলছি🌱 আমার জন্মঃ আমি জন্মেছি এক আগুনের পোকা ...
19/01/2026

#আমি_প্রস্রাবে_জ্বালাপোড়ার_হোমিওপ্যাথিক_মেডিসিন_Cantharis (ক্যান্থারিস) #বলছি
🌱 আমার জন্মঃ আমি জন্মেছি এক আগুনের পোকা থেকে 👉 Spanish Fly।
আমি জ্বালা,
আমি দাহ,
আমি অসহনীয় যন্ত্রণা।
আমি সেইসব রোগীর ওষুধ,
👉 যাদের ব্যথা চুপচাপ থাকে না,
👉 যারা জ্বালা দিয়ে চিৎকার করে।
🧪 আমি Proved
আমাকে প্রুভিং করেছেন
👉 হ্যানিম্যান ও তাঁর অনুসারীরা।
তাঁরা দেখেছিলেন—
আমি কাজ করি
👉 মূত্রনালী,
👉 মূত্রাশয়,
👉 ত্বক,
👉 এবং তীব্র প্রদাহে।
💠 আমার মায়াজম
👉 Acute + Psoric
বিশেষত—
💥 তীব্র জ্বালা
💥 হঠাৎ প্রদাহ
💥 দাহজনিত রোগ
👉 Inflammation with burning pain = Cantharis
👶 আমার রোগীর চেহারা
আমি শিশু, বড়—
সব বয়সেই আসি,
কিন্তু লক্ষণ এক।
💥 ব্যথা অসহনীয়
💥 রোগী শান্ত থাকতে পারে না
💥 কাঁদে, ছটফট করে
👉 ব্যথা কমে না,
👉 সহ্যও হয় না।
🧠 আমার মানসিক অবস্থা
💥 অস্থির
💥 উত্তেজিত
💥 যন্ত্রণায় পাগলপ্রায়
💥 ব্যথার কথা বারবার বলে
💥 শান্ত করা যায় না
👉 Restlessness from pain
🤕 আমার শারীরিক লক্ষণ
🔥 জ্বালা—আমার পরিচয়
💥 আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা
💥 কাটার মতো ব্যথা
👉 ব্যথা থাকে
👉 কিন্তু জ্বালাই প্রধান।
🚽 মূত্রতন্ত্র
💥 প্রস্রাবের তীব্র জ্বালা
💥 অল্প অল্প প্রস্রাব
💥 বারবার প্রস্রাবের বেগ
💥 প্রস্রাবে রক্ত
👉 প্রস্রাবের আগে,
👉 প্রস্রাবের সময়,
👉 প্রস্রাবের পরও
জ্বালা কমে না।
🩸 মলদ্বার
💥 মলের সময় জ্বালা
💥 রক্তপাত
💥 মল বের হলেও
👉 যন্ত্রণা থেকে যায়।
🔥 ত্বক
💥 ফোসকা
💥 দাহ
💥 পোড়া ক্ষত
💥 গরম পানি পড়লে
👉 জ্বালা বেড়ে যায়।
🔥 যৌন অঙ্গ
💥 অতিরিক্ত যৌন উত্তেজনা
💥 সহবাসে ব্যথা
💥 নারীদের
👉 প্রস্রাবের সময় যন্ত্রণা
👉 Sexual irritation with burning
😔 আমার ভয় ও কষ্ট
💥 ব্যথা নিয়ে আতঙ্ক
💥 মৃত্যু ভয়
💥 যন্ত্রণায় মানসিক ভেঙে পড়া
💠 আমার প্রধান চেনার লক্ষণ (Keynotes)
1️⃣ আগুনে পোড়ার মতো জ্বালা
2️⃣ প্রস্রাবের সময় তীব্র ব্যথা ও জ্বালা
3️⃣ অল্প অল্প প্রস্রাব, বারবার
4️⃣ প্রস্রাবে রক্ত
5️⃣ ফোসকা ও দাহ
6️⃣ ব্যথায় অস্থিরতা
7️⃣ প্রস্রাবের পরেও জ্বালা থাকে
⬆️ আমার বৃদ্ধি (Aggravation)
🔥 গরম
🚽 প্রস্রাব
☕ কফি
🌙 রাত
⬇️ আমার উপশম (Amelioration)
❄️ ঠান্ডা
🛌 বিশ্রাম
🌬️ ঠান্ডা বাতাস
🔄 আমার সম্পূরক
Apis mellifica
❎ আমার ক্রিয়ানাশক
Camphor
⬅️ আমার পরে ভালো চলে
Mercurius
Sulphur
➡️ আমার পূর্বে উপকারী
Aconite
🔥 আমার স্থিতিকাল
⏳ তীব্র কিন্তু গভীর
আমি দ্রুত কাজ করি,
কারণ জ্বালা অপেক্ষা করে না।
🌿 শেষ কথা
যখন রোগী বলে—
“ডাক্তার,
প্রস্রাব করলে আগুন জ্বলে,
ব্যথায় বসতে পারি না,
এক ফোঁটাও সহ্য হয় না…”
👉 তখন মনে রাখবেন—
আমি Cantharis।
আমি সেই ওষুধ,
👉 যেখানে রোগ নীরব নয়,
👉 দাহ দিয়ে নিজের পরিচয় দেয়।

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন

 #আমি_হোমিওপ্যাথিক_মেডিসিন_লাইকোপোডিয়াম (Lycopodium clavatum)  #বলছি।🌿 আমার জন্ম:আমি জন্মেছি এক প্রাচীন বনজ উদ্ভিদ থেকে...
27/12/2025

#আমি_হোমিওপ্যাথিক_মেডিসিন_লাইকোপোডিয়াম (Lycopodium clavatum) #বলছি।
🌿 আমার জন্ম:
আমি জন্মেছি এক প্রাচীন বনজ উদ্ভিদ থেকে—Club Moss।
আমি দেখতে নরম, কিন্তু ভেতরে প্রচণ্ড অহং ও দুর্বলতার দ্বন্দ্ব নিয়ে বাঁচি।
বাহিরে শক্ত, ভিতরে ভঙ্গুর—এই আমি।
🧪 আমি Proved:
আমাকে প্রুভিং করেছেন—হ্যানিম্যান ও তাঁর পরবর্তী গবেষকরা।
💠 আমার মায়াজম:
আমি প্রধানত Psoric + Sycotic প্রকৃতির।
লিভার, পরিপাক, আত্মবিশ্বাস ও ক্ষমতার দ্বন্দ্ব—এই আমার মূল ক্ষেত্র।
👩‍⚕️ আমি যেসব রোগে ব্যবহৃত হই
হজমের সমস্যা, গ্যাস, অম্লতা, লিভার রোগ, কোষ্ঠকাঠিন্য, পাইলস, ইউরিক অ্যাসিড, গাউট, কিডনি স্টোন, যৌন দুর্বলতা, প্রোস্টেট সমস্যা, শিশুদের বিকাশজনিত সমস্যা, মানসিক ভয়, আত্মবিশ্বাসের অভাব, একজিমা, চর্মরোগ, মাথাব্যথা—বিশেষত ডানদিকে।
এখন শুনুন—
আমার জীবনের গল্প,
যাতে একবার পড়লেই আমাকে ভুলতে না পারেন।
👶 আমার শিশুকাল
💥 ছোটবেলায় আমি ছিলাম দুর্বল, পেটফাঁপা শিশু।
💥 একটু দুধ খেলেই— পেট ফুলে ঢোল হয়ে যেত।
💥 সন্ধ্যার দিকে আমি বেশি কান্নাকাটি করতাম।
💥 খিদে থাকলেও— দুই-এক লোকমা খেলেই পেট ভরে যেত।
💥 আমার মা বলত— “বাচ্চাটার পা চিকন, কিন্তু মাথা বড়…”
👉 তখনই বোঝা যায়—
Lycopodium child: big head, weak digestion
👧 স্কুলজীবন—ভয়ের শুরু
💥 পড়াশোনায় আমি খারাপ ছিলাম না,
কিন্তু প্রশ্ন করলে ভয় পেতাম।
💥 ক্লাসে হাত তুলতে সাহস হতো না।
💥 পরীক্ষার আগে— পেট খারাপ, গ্যাস, ডায়রিয়া।
💥 শিক্ষকের সামনে দাঁড়ালে— মাথা খালি হয়ে যেত।
👉 Fear of failure—আমার ছায়াসঙ্গী।
👦 কৈশোর—অহং বনাম আত্মবিশ্বাস
💥 এই সময়ে আমার ভেতরে দ্বন্দ্ব শুরু হয়।
💥 ছোটদের সামনে আমি খুব রূঢ় ও কর্তৃত্বপরায়ণ।
💥 কিন্তু বড়দের সামনে— আমি ভীষণ সংকুচিত।
💥 বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখালেও— ভেতরে ভেতরে আমি ভয় পেতাম— “আমি পারব তো?”
👉 Coward at heart, dictator at home
এই বাক্যটি আমার জন্যই লেখা।
👨 যৌবন—আমার আসল যুদ্ধ
💥 অফিস বা ব্যবসায়— আমি দায়িত্ব নিতে চাই।
💥 কিন্তু সিদ্ধান্তের সময়— ভেতরে কাঁপুনি শুরু হয়।
💥 সকালে একটু ভালো থাকি, কিন্তু বিকেল ৪–৮টার মধ্যে— সব সমস্যা বেড়ে যায়।
💥 গ্যাস, বুকজ্বালা, ডান পেটে ভারী ভাব।
💥 খাওয়ার পর— পেট ফুলে যায়, ঢেঁকুরে স্বস্তি।
👉 4–8 PM aggravation
এটাই আমার সময়।
🧠 মানসিক চিত্র—আমার আসল পরিচয়
💥 আমি প্রশংসা ভালোবাসি।
💥 সম্মান না পেলে— ভেতরে ভেতরে ভেঙে পড়ি।
💥 রাগ করি, কিন্তু পরে অনুশোচনা হয়।
💥 নতুন কাজ শুরু করতে ভয়, কিন্তু শুরু হয়ে গেলে— আমি ছাড়ি না।
👩‍🦰 নারীদের ক্ষেত্রে আমি
💥 দেরিতে পিরিয়ড, বা অনিয়মিত ঋতুস্রাব।
💥 পিরিয়ডের আগে— পেট ফাঁপা, মুড খারাপ।
💥 ডান ওভারি সমস্যা।
💥 গর্ভাবস্থায়— গ্যাস, বুকজ্বালা, আত্মবিশ্বাসের অভাব।
👨 পুরুষদের ক্ষেত্রে আমি
💥 যৌন আকাঙ্ক্ষা আছে, কিন্তু ক্ষমতা নিয়ে ভয়।
💥 Erectile weakness— বিশেষত মানসিক কারণে।
💥 প্রোস্টেট enlargement।
💥 ইউরিক অ্যাসিড, গাউট।
🧓 বার্ধক্যে আমি
💥 লিভার দুর্বল, হজম শক্তি কম।
💥 কোষ্ঠকাঠিন্য— মল অসম্পূর্ণ বের হয়।
💥 স্মৃতিশক্তি দুর্বল।
💥 আত্মসম্মানবোধ প্রবল, কিন্তু শরীর দুর্বল।
⭐ আমার প্রধান চেনার লক্ষণ (Keynotes)
⭐ 1. আত্মবিশ্বাসের অভাব + অহং
⭐ 2. ৪–৮ PM–এ উপসর্গ বৃদ্ধি
⭐ 3. ডানদিকে বেশি কাজ
⭐ 4. অল্প খেলেই পেট ভরে যায়
⭐ 5. গ্যাসে পেট ফুলে যায়
⭐ 6. ঢেঁকুরে উপশম
⭐ 7. Fear of failure
⭐ 8. Dictatorial at home
⬆️ আমার বৃদ্ধি (Aggravation)
বিকেল ৪–৮টা
খাওয়ার পর
মানসিক চাপ
নতুন কাজ শুরুতে
ঠান্ডা খাবার
⬇️ আমার উপশম (Amelioration)
গরম খাবার
ঢেঁকুরে
খোলা বাতাসে
আত্মবিশ্বাস পেলে
সকালে
🔄 আমার সম্পূরক
Sulphur
Graphites
❎ আমার ক্রিয়ানাশক
Camphora
Pulsatilla (কিছু ক্ষেত্রে)
⬅️ আমার পরে যাদের ব্যবহার ভালো
Sulphur
Carbo veg
➡️ আমার পূর্বে যারা ভালো চলে
Nux vomica
China
🔥 আমার স্থিতিকাল
৩০–৬০ দিন
(গভীর ক্রনিক কেসে ধীরে কিন্তু গভীর কাজ)

এরকম পরবর্তী পোস্ট চাইলে Next লিখুন

21/12/2025

আনকমন সমস্যা যা এই প্রথম দেখলিম 😳

21/12/2025

বাতাকান্দি বাজার চেম্বারে রোগী দেখছি....

বাতাকান্দি বাজার চেম্বারে 🥰 এম আই হোমিও হল শাখা 2
20/12/2025

বাতাকান্দি বাজার চেম্বারে 🥰
এম আই হোমিও হল শাখা 2

শরীরে বিভিন্ন স্থানে টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন 🌿 ১. সাধারণ টিউমার (General Tumors)📌 Kent RubricGeneralities ...
14/12/2025

শরীরে বিভিন্ন স্থানে টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন
🌿 ১. সাধারণ টিউমার (General Tumors)

📌 Kent Rubric

Generalities – Tumors

🔹 প্রধান মেডিসিন

Conium maculatum

Silicea

Calcarea carbonica

Baryta carbonica

Carbo animalis

Thuja occidentalis

🔍 ব্যবহারিক দিক: ধীরে বাড়তে থাকা, শক্ত, বেদনাহীন বা অল্প ব্যথাযুক্ত টিউমারে Conium ও Calcarea বিশেষভাবে কার্যকর।

---

🌿 ২. স্তনের টিউমার (Breast Tumor)

📌 Kent Rubric

Chest – Tumors – mammae

🔹 প্রধান মেডিসিন

Conium maculatum ⭐

Phytolacca decandra

Carbo animalis

Calcarea fluorica

Scirrhinum

🔍 ক্লিনিক্যাল ইঙ্গিত:

শক্ত, পাথরের মতো, ধীরে বৃদ্ধি → Conium

ব্যথাযুক্ত, দুধের মতো নিঃসরণ → Phytolacca

---

🌿 ৩. ডিম্বাশয় ও জরায়ুর টিউমার (Ovarian & Uterine Tumor)

📌 Kent Rubrics

Female genitalia – Tumors – ovaries

Female genitalia – Tumors – uterus

🔹 প্রধান মেডিসিন

Apis mellifica

Thuja occidentalis

Lachesis

Sepia

Medorrhinum

🔍 বিশেষ নোট:

ডান ডিম্বাশয়ে টিউমার, ফোলা ও সংবেদনশীল → Apis

সিস্টিক বা পলিপয়েড বৃদ্ধি → Thuja

---

🌿 ৪. লিভার ও পেটের টিউমার (Liver & Abdominal Tumor)

📌 Kent Rubrics

Abdomen – Tumors

Abdomen – Tumors – liver

🔹 প্রধান মেডিসিন

Chelidonium majus

Lycopodium clavatum

Carduus marianus

Hydrastis canadensis

🔍 ইঙ্গিত:

ডান পাশে ব্যথা, কাঁধে বিকিরণ → Chelidonium

গ্যাস, ফুলে যাওয়া, বিকাল ৪–৮টায় খারাপ → Lycopodium

---

🌿 ৫. গ্রন্থির টিউমার (Glandular Tumors)

📌 Kent Rubric

Glands – Tumors

🔹 প্রধান মেডিসিন

Baryta carbonica

Iodum

Calcarea iodata

Conium maculatum

🔍 বিশেষ করে: শিশু ও বৃদ্ধদের গ্রন্থির টিউমারে Baryta carb অত্যন্ত গুরুত্বপূর্ণ।

---

🌿 ৬. ম্যালিগন্যান্ট / ক্যান্সারাস টিউমার (Malignant Tumor)

📌 Kent Rubrics

Generalities – Cancerous affections

Generalities – Tumors – malignant

🔹 প্রধান মেডিসিন

Arsenicum album

Carcinosin

Scirrhinum

Hydrastis

Conium

🔍 ইঙ্গিত:

জ্বালাপোড়া ব্যথা, দুর্বলতা, ভয় → Arsenicum alb

পারিবারিক ক্যান্সার ইতিহাস → Carcinosin

---

🌿 ৭. চামড়া ও বাহ্যিক টিউমার (Skin & External Tumors)

📌 Kent Rubric

Skin – Tumors

🔹 প্রধান মেডিসিন

Thuja occidentalis

Calcarea fluorica

Silicea

Nitric acid

🔍 ব্যবহারিক দিক:

কঠিন, গুটি বা ওয়ার্টজাতীয় বৃদ্ধি → Thuja

শক্ত, ফাইব্রয়েড টাইপ → Calcarea fluorica

---

⚖️ গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল পরামর্শ

টিউমারের ক্ষেত্রে শুধু লোকাল রুব্রিক নয়, বরং

রোগীর Constitution

Mental symptoms

Miasmatic background
সমন্বয় করে রেপার্টোরাইজেশন করা সর্বোত্তম ফল দেয়।

বি:দ্র: যেকোনো মেডিসিন সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরী।

 #আমি_হোমিওপ্যাথিক_মেডিসিন_কষ্টিকাম(Causticum)  #বলছি। 👼 আমার জন্ম: পোড়া পাথর ও বায়ফসফেট অফ-পটাস এর মিশ্রন হতে। 👯‍♀️ আ...
07/12/2025

#আমি_হোমিওপ্যাথিক_মেডিসিন_কষ্টিকাম(Causticum) #বলছি।

👼 আমার জন্ম: পোড়া পাথর ও বায়ফসফেট অফ-পটাস এর মিশ্রন হতে।

👯‍♀️ আমার আরও অনেক নাম আছে: পটাশিয়াম হাইড্রেট, টিংচার এক্নিস সাইন কালী,রেসাইন কালী৷

👨‍🔬 প্রুভিং: আমাকে প্রুভিং করেছেন ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান।

💥 মায়াজম: আমার মধ্যে সোরা আর সাইকোসিস মায়াজম আছে।

👩‍⚕️ আমি যেসব রোগে প্রয়োগ হই: পক্ষাঘাত, শিশুদের পীড়া, কোষ্ঠবদ্ধতা, অর্শ,কাশি,স্বরভঙ্গ, চক্ষুর রোগ, কর্ণ ও মুখের রোগ, দন্তরোগ, বাত,মৃগীরোগ, আঁচিল,তড়কা, সন্ন্যাস রোগ, মূত্রতন্ত্রের রোগসহ স্ত্রীরোগে আমি ব্যবহৃত হই।

👩‍💼 আজ আমি আপনাদেরকে আমার জীবন কাহিনী শোনাব যাতে আপনারা সহজে আমাকে চিনতে পারেন এবং ব্যবহার করতে পারেন.........
👶 আমি শিশু অবস্থায় অপুষ্টিতে ভুগতাম।
💥 যার কারণে আমার দৈহিক বৃদ্ধি হতে সময় লাগে আর দেরিতে হাঁটতে শিখি। [Slow learning to walk ](Cal. phos)।
💥 কথা বলার সময় তোতলামির সমস্যা হত। [Stammering]
💥 আমি সন্ধ্যা বেলায় অন্ধকারে বেশি ভয় পাই তাই একা বিছানায় যেতাম না৷ [Fear: Alone,Dark,Ghost]
💥 ঘুমের সময় বিছানায় প্রস্রাব করে ফেলি (বিশেষত প্রথম রাতে)। তবে বিছানায় প্রস্রাব শীতকালে বেশি হয় আর গ্রীষ্মকাল আসলে কমে যায়***।
💥 ঘুমের মধ্যে হাত-পা নাড়াচাড়া করি,লাথি মারি।[ Restles limbs;Kicking--During Sleep]
💥সামান্য শব্দে চমকে উঠি যার জন্য ঘুমের মধ্যে মাঝে মাঝে চমকে উঠি।
💥 আমি দিনে রাতে শুধু কান্না করি সর্বদাই ভীতিপূর্ণ উৎকণ্ঠায় থাকি আর যত সব অবাস্তব চিন্তাধারা মনের মধ্যে ঘুরে বেড়ায় । যার জন্য আমি আমার পোষা বিড়ালটার সাথে বেশিরভাগ সময় কাটাতাম। কিন্তু বিড়ালটা একদিন আমার সামনেই গাড়ীর নিচে চাপা পড়ে অনেক রক্তপাত হয়ে ছটফট করতে করতে মারা যায়।
💥 রক্ত দেখে আমি ভয় পাই.. 🥺
💥 বিড়ালের কষ্ট দেখে আমার অনেক কষ্ট লাগে [Sympathetic] এবং অনেক কান্না করতে থাকি৷😭[Children Weep from Suffering Of Others]।কান্না থামানোর জন্যে আব্বু আমাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেল এবং কিছু মিষ্টি খেতে দিলো......
❎ কিন্তু আমি মিষ্টি খাই না কারণ মিষ্টি আমার একদম অপছন্দ। [Aversion:Sweets]
♥️ ঝাল এবং বেশি লবন যুক্ত খাদ্য খুব ভালোবাসি। তাই আব্বু ওয়েটারকে ঝাল টাইপের খাদ্য আনতে বলল।[Desire: Chilli,Salt]
💥 আমার ক্ষুধা লাগা শর্তেও খাবার দেখে ও গন্ধে ক্ষুধা চলে গেল।
💥 কেমন যেন পেটের মধ্যে সর্বদা চুল ফুটেছে বলে অনুভূতি হয় তখনও হচ্ছিল ।
💥 আবার পানি পিপাসা লাগছে কিন্তু পানি খেতে ইচ্ছা করছিল না, যাইহোক অনেক কষ্টে ঝাল মাংস খেলাম
💥 মাংস খাওয়ার পর আমার উদারাময় দেখা দেয়। 😖
💥 বিকাল ও রাতে দাস্ত হচ্ছিল। দাস্ত হবার পর উৎকণ্ঠা,বুক ধড়ফড়ানি ও মলদ্বারে জ্বালা, চুলকানি শুরু হয়ে যায় এতে আমার অনেক কষ্ট হয়।😓
🚌 একটু বড় হলে এরপর আমি নিয়মিত স্কুলে যাওয়া শুরু করি, স্কুলে লিখতে বসলে আমার হাতে এত ঘাম হতো যে খাতা ভিজে যেত কিন্তু সেইসাথে আমার..
💥 স্মৃতিশক্তি অনেক দূর্বল কারণ আমি সবসময় অন্যমনস্ক থাকি।
💥 স্কুলের চুপচাপ বসে থাকি...
💥 আমি কোন বিষয়ে ভালো-আশা করতে পারিনা সবকিছুতেই আশাহীন, হতাশ, উদ্বিগ্ন, বিষন্ন আর সব সময় মানসিক দুশ্চিন্তায় ভুগি।😩
🧍‍♀️ আমি যখন বয়সন্ধিকালে পৌঁছায় হঠাৎ একদিন আমার...
💥 পেটে মোচরানি ব্যথা হয়, সাথে পিঠে ব্যথা হয়, আর ব্যথা সামনে ঝুঁকলে উপশম হচ্ছিল। তারপর কিছু লক্ষণ দেখে বুঝতে পারি আমার পিরিয়ড হয়েছে। কারন আমি পিরিয়ড সম্পর্কে আগে থেকেই জেনেছিলাম আম্মুর কাছ থেকে। কিন্তু একটা সমস্যা হল:
💥 পিরিয়ড দিনের বেলায়** বেশি হয় কিন্তু রাতে বন্ধ হয়ে যায়।
💥 কিন্তু লিউকোরিয়া রাত্রে বৃদ্ধি পায়।
💥 পিরিয়ডের সময় অত্যন্ত দুর্বল থাকি।
💥 প্রথম ঋতুর পর যখন যৌবন শুরু হয় আমার অত্যন্ত ঠান্ডা লাগার জন্য মৃগী রোগ দেখা দেয়।
🌘 ধীরে ধীরে স্কুলজীবন শেষ হয় বিদায় অনুষ্ঠানে আমি গান গাইতে চেয়েছিলাম কারণ গান অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ আগেরদিন ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ি কারন...
💥 ঠাণ্ডা আমার একদম সহ্য হয় না।
(ঠান্ডা লাগলেই গলা বসে যায়)
💥 ঠান্ডায় গলার মধ্যে সুড়সুড় করছিল, ব্যথা সাথে টাটানি ভাব ও জ্বালা দেখা দেয়।
💥 অনেকবার কাশির পর সামান্য একটু গয়ার কেবল রাতে*** উঠে (তাও গিলে ফেলি) কিন্তু কাশির ধমকে অনেক সময় অনৈচ্ছিক [Involuntary] ভাবে প্রস্রাব*** ও মল বাহির হচ্ছিল। খেয়াল করলাম ঠান্ডা পানি খেলে অামার কাশি উপশম হয়***(সব ব্যথা ও কস্ট গরমে উপশম কেবল কাশি ঠান্ডা জলপানে উপশম)
💥 সন্ধ্যায় ও বিছানার গরমে গেলে কাশি বৃদ্ধি পাচ্ছিল।
💥 কাশির সাথে গলার ভেতর মাংস যেন ছিঁড়ে গেছে এমন অনুভূতি ও কোনোকিছু গিলতে তীক্ষ্ণ ব্যথা বোধ হচ্ছিল।
💥 পরের দিন সকালে*** দেখি আমার স্বরভঙ্গ বৃদ্ধি পেয়েছে গলা শুষ্ক ও স্বরও কর্কশ হয়ে আছে। [Hoarseness]
🥃 আমি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে সব বান্ধবীদেরকে ফোন দিয়ে বলে দিলাম যে আমি আজ অনুষ্ঠানে যেতে পারব না অসুস্থতার জন্য।
💥 কথাবার্তা বলার জন্য ক্রমশ কর্কশ ভাবটি কমে আসে। কিন্তু চিৎকার করে বা জোরে কথা বলতে পারছিলামনা গলার আওয়াজ একদম বাজখাঁই হয়ে গিয়েছিল...
👩‍🏫 ভার্সিটিতে উঠার পরে সব বন্ধুরা মিলে কত মজা করত কিন্তু আমি সবসময় চুপচাপ আর বিষন্ন থাকতাম। সবাই নতুন নতুন জায়গায় ঘুরতে যেত কিন্তু আমি যেতাম না
কারণ...
💥 আমি অচেনা লোক দেখলেই ভয় পাই...
💥 অজানা স্থানে থাকতে চাই না!!
👸 দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল কিন্তু আমার স্বামী সহবাস একদম যন্ত্রণাদায়ক লাগতো।
🙊 আমার একটা লজ্জাজনক ঘটনা আপনাদের সাথে আজ শেয়ার করব: বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে
🌪️খোলা বাতাসে ঘুরতে নিয়ে যায় মন ভালো করার জন্য তো দুজন ঘুরতে ঘুরতে আমি একসময় রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে যাই, অজ্ঞান থাকা অবস্থায় প্রস্রাব করে ফেলেছিলাম এরকম মাঝে মাঝে হত খোলা বাতাসে ঘুরলে।
🤰এত কষ্টের পর আমার একটা বাচ্চা এলো পেটে। বাচ্চাটা যখন পৃথিবীর আলো দেখলো তারও আমার মতো সমস্যা ছিল দ্রুতবৃদ্ধি হচ্ছিল না ।😥
🤱 ব্যস্ততার সংসারে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যেতাম আর রাত জেগে বাচ্চা সামলানো ও উৎকণ্ঠার ফলে দুধ প্রায় অদৃশ্য হয়ে যেত, বাচ্চাকে স্তন্যদান করতে পারতামনা ঠিকমতো।
💥 তার মধ্যে আবার স্তনের বোটা ক্ষতযুক্ত ফেটে যেত।
👩‍🦳 যাইহোক বয়স যতবেশী হচ্ছে বিভিন্ন ধরনের রোগ আমাকে ঘিরে ধরছে।
💥 শরীরের বিভিন্ন জায়গায় যেমন নাকের ডগায় হাতের আঙ্গুলে ও নখের ধারে চোখের পাতায় ক্ষুদ্র ক্ষুদ্র ও সূচালো আঁচিল দেখা দেয়। (warts--Small.Flat;Horney) আবার, চোখের পাতায় কি যেন হয়েছে চোখ তুলতে পারি না, চোখ ভারী হয়ে থাকে।
💥 বিভিন্ন জায়গায় ক্ষত দেখা দিয়েছে চোখের কোণে, নাকের পাতায়, দাঁতের মাড়িতে ক্ষত দেখা দিয়েছে,
💥 মারিতে স্কার্ভি রোগ হয়েছে যার জন্য দাঁত মাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে রক্তপাত হচ্ছে।
👩‍🦲 একবার আমার মাথার পাশে ও মুখ মন্ডলে উদ্ভেদ দেখা দেয় তার সমগ্র মাথায় ছড়িয়ে পড়ে চাকলার মত। তা কি যেন একটা মলম ব্যবহার করেছিলাম আর সেরে গিয়েছিল। কিন্তু তার পর থেকে আমার বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।
👵 আমার চোখ কালো,দেহের গঠন হালকা পাতলা দেখতে কিন্ত-
সংসার সামলানো আর অজানা উৎকন্ঠা আমাকে অস্হির করে রাখতো তার জন্য চেহারার সেই কোমলতা আর নেই।যেন ফুলদানী তে সাজানো বাসি ফুল...
💥 আমি যত বৃদ্ধ হতে থাকি। হাত পায়ে খিল ধরতে থাকে।
💥হাত পায়ের মাংসপেশি টেনে ধরে যার জন্য সোজা করতে পারি না।
💥 হাত-পা অসংযুক্ত হয়ে পড়ে যার জন্য একটি জিনিস ধরে ফেলে দেই। এক স্থানে পা দিতে গিয়ে অন্য এক স্থানে পা দিয়ে ফেলি।
💥হাঁটাচলা করতে পারিনা ঠিকমত । চলাফেরা করার সময়ও ফোটা ফোটা প্রস্রাব বের হয়। (ঠিকমত প্রসাব নির্গত হয় না) [Paralysis of the neck of the bladder]
হাঁচি কাশির সাথে
অনৈচ্ছিক [Involuntary]
মল ও প্রসাব নির্গত হয়ে যায়, এর সাথে পুরনো বাত তো আছেই....
এমনকি হাসলে ও প্রসাব নির্গত হয়...
[Urination Involantary-Laughing Agg.]
🦵বাত আক্রান্ত স্থান খুব শক্ত ও অসার হয়ে আছে। মনে হয় যেন মাংসপেশিগুলো একত্রে বাধা আছে ।গলা কোমর হাত-পা শক্ত ও আরষ্ঠ ভাব দেখা দেয়। বাতযুক্ত স্থানে ব্যথা। (গরমে উপশম)
🧓🏻একবার আমার জ্বর হয় তখন বক্ষ পৃষ্ঠদেশে অনেক বড় বড় ফোস্কাৱ মত বের হয়েছিল । কিছুদিন পর পরীক্ষা করে দেখি টাইফয়েড হয়েছে...
🤶🏻এখন অামি বয়সের ভারে জবুথুবু...
💥 কোস্ঠবদ্ধতার সময় কেবল মাএ দাড়িয়ে মলত্যাগ করতে পারি [Stool only when Standing]
💥 কানের ভিতরে শোঁ শোঁ শব্দ হয়,নিজের কথা নিজেই প্রতিধ্বনি শুনি...
💥বহুদিন আগের আগুনে পোড়া যায়গায় এখনো বেদনা হয়...
💥ছেলেটা বাসায় রাতে দেরি করে ফিরলে-
ও না আসা অবদি ঘুমাতে পারিনা....ক্রমাগত বারান্দায় পায়চারি করতে থাকি....মনে হয় না জানি কি হয়...আজকাল তো সময় ভালো না...
💥এতকিছুর পরেও ভিজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আমার সমস্ত রোগলক্ষন কমে যায়***
💗 লেখাটা বড় লিখে ফেলেছি। এত কষ্ট করে যখন এতোটুকু পরে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ।তাহলে আমার সম্পর্কে আর একটু কষ্ট করে জেনে নিন-
⭐ গলা ও চর্মের উপরে আমার প্রধান ক্রিয়া৷
⭐শরীরের ডানদিকে অধিক ক্রিয়া প্রকাশ করি৷
👩‍🦼 আমার এত অসুস্থতার মধ্যে চর্মরোগ,মনকষ্ট, ঠান্ডা লাগা, বাতজনিত, টাইফয়েড এর জন্য যেকোনো কারণে একপাশে পক্ষাঘাত(বিশেষত ডানপাশে) দেখা দিলে তখন আমাকে ব্যবহার করতে পারেন। আমি স্থানীয় বা আংশিক পক্ষাঘাত [seventh cranial Nerve ]যেমন মুখের জিহ্বার, মূত্রনালীর,মূএথলীর,পদদ্বয়ের,গলার পেশীর, প্রভৃতি পক্ষাঘাতে আমি কার্যকরী।

◀️ আমার বৃদ্ধি: শুষ্ক ঠাণ্ডা হাওয়ায়, ঠান্ডা পানিতে গোসল, পরিষ্কার আবহাওয়া দিনে,কোন প্রকার প্রচণ্ড তাপ আবহাওয়ায়,সন্ধ্যাকালে, কফিপানে, আহারের পর, অগ্নিদগ্ধের পর, কর্মকালীন।

▶️ আমার উপশম: বর্ষার ভেজা ঠান্ডায়,গরমের দিনে ঠান্ডা পানিতে,উষ্ণ বায়ুতে, দ্বিপ্রহরের রাত্রিতে, মৃদু সঞ্চালনে ।

❎ আমার ক্রিয়ানাশক: এসাফিউটিডা(Asafoetida),ডালকামাররা(Dulcamara),গুয়েকাম(Guaiacum),নাক্স ভোম(Nux Vom)।

⏸️ আমার সম্পূরক: কার্বোভেজ(Carbo Veg),কলোসিন্হ(Colocynthis) ।

⬇️ আমার পরে যাদের ব্যবহার করবেন: কেলি আয়োড(Kali iod), লাইকো(Lycopodium),নাক্স ভোম(Nux),পালস(Pulsatilla), রাসটক্স(Rhus Tox) ।

🔄 আমার ক্রিয়ার স্থিতিকাল 50 দিন।

🚫 আমি প্রধান এন্টিসোরিক জাতীয় তাই আমার আগে পরে কফিয়া (Coffea) এবং ফসফরাস (Phosphorus) ব্যবহার হয় না ।

কপি না করে পোস্টটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন

09/11/2025

আপনি যত ধনী কিংবা গরিব হন
একটা সময় আপনাকে মানুষ ভুলেই যাবে
তাই আপনার অবস্থান নিয়ে আফসোস করবেন না

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801676939391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mofizul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mofizul Islam:

Shortcuts

Share

Category