Intermediq solution

Call Website Contact the practice

Intermediq solution Medical tourism, Telemedicine, Patients Consultancy, Medical Visa, Air ambulance,
Medicines Ho

১০ টাকার টিকেট কেটে ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার পরীক্ষা লিখে দিলেই আপনি পিজি বা বাইরের মতো কোনো ভেজাল ছাড়া কম খরচে টেস...
05/08/2026

১০ টাকার টিকেট কেটে ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার পরীক্ষা লিখে দিলেই আপনি পিজি বা বাইরের মতো কোনো ভেজাল ছাড়া কম খরচে টেস্টগুলো করাতে পারবেন।(NeurosciencesHospital)
​রক্ত ও প্যাথলজি পরীক্ষার রেট (আনুমানিক সরকারি ফি):
​🩸 CBC (রক্তের সার্বিক পরীক্ষা): মাত্র ১৫০ টাকা (বাইরে ৪০০-৬০০ টাকা)
​🩸 ব্লাড সুগার (RBS/FBS): ৪০ - ৫০ টাকা
​🩸 লিভার ফাংশন টেস্ট (SGPT/SGOT): ১২০ - ২০০ টাকা
​🩸 কিডনি টেস্ট (Serum Creatinine): ১৫০ - ২০০ টাকা
​🩸 লিপিড প্রোফাইল (কোলেস্টেরল): ৩০০ - ৩৫০ টাকা
​🩸 ইলেক্ট্রোলাইট টেস্ট: ৩০০ - ৩৫০ টাকা
​🩸 থাইরয়েড (TSH/FT4): ২৫০ - ৩০০ টাকা
​🩸 CRP / ESR (শরীরের ইনফেকশন পরীক্ষা): ১৫০ - ২০০ টাকা
​🧪 ক্যান্সার মার্কার ও বায়োপসি টেস্ট: নামমাত্র সরকারি ফি-তে (৩০০-৬০০ টাকা)
​অন্যান্য বিশেষ পরীক্ষার খরচ:
​🧠 সিটি স্ক্যান (CT Scan): সাধারণ সিটি স্ক্যান মাত্র ২,০০০ টাকা (বাইরে ৪,০০০-৬,০০০ টাকা)
​🧲 এমআরআই (MRI): ৩,০০০ থেকে ৪,০০০ টাকা (বাইরে ৮,০০০-১৫,০০০ টাকা)
​🩻 এক্স-রে: ৭০ - ১৫০ টাকা | ইসিজি: ৮০ টাকা | ইকো: ২০০ টাকা
​🧬 সেরিব্রাল এনজিওগ্রাম (DSA): মাত্র ৫,০০০ টাকা (বাইরে ৩০-৪০ হাজার টাকা)
​এখানে কী কী জটিল চিকিৎসা ও সার্জারি হয়?
​১. মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্পর্শকাতর টিউমার ও ক্যান্সার: ব্রেন টিউমার, স্পাইনাল কর্ডের টিউমার, বায়োপসি বা ক্যান্সারের জটিল অপারেশন।
২. জরুরি এক্সিডেন্টাল ব্রেন অপারেশন: সড়ক দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত বা রক্তক্ষরণ (Brain Hemorrhage) হলে এখানে ২৪/৭ ঘণ্টা তাৎক্ষণিক ও ঝুঁকিপূর্ণ জীবনরক্ষাকারী অপারেশন করা হয়।
৩. হাড় ক্ষয় ও স্পাইনাল সার্জারি: মেরুদণ্ডের হাড় ক্ষয়, ডিস্ক প্রোল্যাপস বা স্টিলের পাত ও স্ক্রু বসানোর সার্জারি।
৪. স্ট্রোক ও প্যারালাইসিস: স্ট্রোকের রোগীদের জন্য রয়েছে বিশেষায়িত স্ট্রোক ইউনিট ও অত্যাধুনিক সুবিধা।
৫. শিশুদের নিউরো চিকিৎসা: শিশুদের মাথায় পানি জমা বা জন্মগত নার্ভের সমস্যার মতো জটিল সার্জারি।

​জরুরি কিছু তথ্য:
​📍 ঠিকানা: শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা (জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ঠিক পাশে)।
​⏰ আউটডোর টিকিট: সকাল ৮:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত (মাত্র ১০ টাকা)।
​🚨 জরুরি বিভাগ (Emergency): দিন-রাত ২৪ ঘণ্টাই খোলা থাকে।

​চিকিৎসা পাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না, লাগে সঠিক তথ্য আর একটু ধৈর্য। বাংলাদেশের বহু মানুষ এখনও জানে না যে আমাদের সরকারি চিকিৎসাব্যবস্থায় এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে।
​পোস্টটি শেয়ার করে আপনার পরিচিতদের জানার সুযোগ করে দিন।

আপনার একটি শেয়ার হয়তো কোনো অসহায় পরিবারের লাখ লাখ টাকা এবং একটি মূল্যবান জীবন বাঁচিয়ে দিতে পারে! মহান আল্লাহ যেন আমার স্ত্রীসহ সকল অসুস্থ মানুষকে দ্রুত সুস্থতা দান করেন।

Intermediq solution

01815343445 ❤️
​

🟢 ভারতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলা যেকোনো পর্যটকের জন্য বেশ দুশ্চিন্তার বিষয়। তবে ঘাবড়াবেন না! মাথা ঠান্ডা রেখে নিচের ধাপ...
17/07/2026

🟢 ভারতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলা যেকোনো পর্যটকের জন্য বেশ দুশ্চিন্তার বিষয়। তবে ঘাবড়াবেন না! মাথা ঠান্ডা রেখে নিচের ধাপগুলো অনুসরণ করলে আপনি দ্রুত এবং নিরাপদে দেশে ফিরে আসতে পারবেন।

🚨 ভারতে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়: ধাপে ধাপে সমাধান 🇧🇩🇮🇳

🟠 ভ্রমণে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কী? জেনে নিন সহজ ৫টি ধাপ:

1️⃣ নিকটস্থ থানায় জিডি (General Diary) করুন
পাসপোর্ট হারানোর বিষয়টি জানার সাথে সাথেই স্থানীয় থানায় গিয়ে একটি এফআইআর (FIR) বা জিডি করুন। জিডির কপির মূল কপিটি খুব যত্ন করে রাখুন। এটি ছাড়া পরবর্তী কোনো কাজই করা সম্ভব হবে না।

2️⃣ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের সাথে যোগাযোগ :
আপনার নিকটবর্তী বাংলাদেশ হাই কমিশন (দিল্লি) বা ডেপুটি হাই কমিশনে (কলকাতা, মুম্বাই, আগরতলা বা গৌহাটি) যোগাযোগ করুন।
🔹 প্রয়োজনীয় ডকুমেন্ট: জিডির কপি, পাসপোর্টের ফটোকপি (বা ছবি), বাংলাদেশের এনআইডি কার্ড এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।

3️⃣ 'ট্রাভেল পারমিট' (Travel Permit) সংগ্রহ :
দূতাবাসে আবেদন করলে তারা আপনাকে যাচাই-বাছাই করে একটি Travel Permit বা Out Pass ইস্যু করবে। এটি মূলত আপনার অস্থায়ী পাসপোর্ট যা দিয়ে আপনি বাংলাদেশে ফিরতে পারবেন। এর জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হতে পারে।

4️⃣ ভারতের 'এক্সিট পারমিট' (Exit Permit) নেওয়া:

শুধুমাত্র ট্রাভেল পারমিট পেলেই আপনি সীমান্ত পার হতে পারবেন না। আপনাকে ভারতের FRRO (Foreigners Regional Registration Office) থেকে অনলাইন বা অফলাইনে 'এক্সিট পারমিট'-এর জন্য আবেদন করতে হবে। এই পারমিটটিই প্রমাণ করবে যে আপনি বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং এখন বৈধভাবেই চলে যাচ্ছেন।

5️⃣ দেশে ফেরা ও নতুন পাসপোর্ট :
এক্সিট পারমিট এবং ট্রাভেল পারমিট হাতে পাওয়ার পর আপনি আপনার নির্ধারিত রুট দিয়ে দেশে ফিরতে পারবেন। বাংলাদেশে ফেরার পর হারানো পাসপোর্টের জিডি কপি দেখিয়ে পুনরায় নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।

💡 কিছু জরুরি টিপস:
🔸 ভ্রমণের সময় সবসময় পাসপোর্টের ২-৩ সেট ফটোকপি এবং ফোনের ইমেইল বা ড্রাইভে স্ক্যান কপি রাখুন।
🔸 ভিসার পাতারও ছবি তুলে রাখুন।
🔸 বিদেশে যাওয়ার আগে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের জরুরি ফোন নম্বর সেভ করে নিন।

🔴 শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন! 🙏

🎀 ব্রেস্ট ক্যান্সার সচেতনতা:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!​"লজ্জা কি জীবনের চেয়েও বড়? অনেক মা-বোন কেবল সংকোচের কারণ...
28/03/2026

🎀 ব্রেস্ট ক্যান্সার সচেতনতা:
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
​"লজ্জা কি জীবনের চেয়েও বড়? অনেক মা-বোন কেবল সংকোচের কারণে ভেতরে ভেতরে একটি মরণব্যাধি পুষে রাখছেন, যার নাম—ব্রেস্ট ক্যান্সার। অথচ একটু সচেতনতাই পারতো এই পরিস্থিতি বদলে দিতে!"
​🧬 কেন হয় এই রোগ? (বিজ্ঞানের ভাষায়)
​আমাদের শরীরের কোষ যখন নিয়ন্ত্রণ হারিয়ে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, তখন সেটি টিউমারে রূপ নেয়। আর এই টিউমারই পরে ক্যান্সারে পরিণত হতে পারে।
​📌 ঝুঁকির প্রধান কারণগুলো জেনে নিন:
​পরিবারে আগে কারো এই রোগ থাকা।
​শরীরে হরমোনের (ইস্ট্রোজেন) ভারসাম্যহীনতা।
​অতিরিক্ত ওজন বা অস্বাস্থ্যকর জীবনযাপন।
​দেরিতে সন্তান নেওয়া বা ধূমপানের অভ্যাস।
​বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পাওয়া।

​🎗️ ৭টি সতর্ক সংকেত (যা এড়িয়ে যাওয়া ভুল):
​১. স্তনে কোনো শক্ত চাকা বা গাঁট অনুভব হওয়া।
২. হুট করে স্তনের আকার বা আকৃতি বদলে যাওয়া।
৩. চামড়ায় টোল পড়া বা কমলার খোসার মতো খসখসে হওয়া।
৪. নিপল বা বোঁটা ভেতরের দিকে ঢুকে যাওয়া।
৫. নিপল দিয়ে রক্ত বা অস্বাভাবিক তরল বের হওয়া।
৬. দীর্ঘদিনের ঘা বা চামড়ায় লালচে ভাব।
৭. বগলের নিচে কোনো ফোলা অংশ দেখা দেওয়া।

​🔍 ঘরে বসেই নিজের পরীক্ষা (Self-Check):
​মাসে অন্তত একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্তন পরীক্ষা করুন। শুয়ে বা দাঁড়িয়ে হাত দিয়ে আলতো চেপে দেখুন কোনো অস্বাভাবিক চাকা আছে কি না। মনে রাখবেন, শুরুতে ধরা পড়লে এটি ১০০% নিরাময়যোগ্য!

​⚠️ অবহেলা নয়, পদক্ষেপ নিন:
​ভয় পাবেন না: স্তনে চাকা মানেই ক্যান্সার নয়, তবে পরীক্ষা করা জরুরি।

​লজ্জা ঝেড়ে ফেলুন: কোনো লক্ষণ দেখা দিলেই দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

​পরীক্ষা: প্রয়োজনে ম্যামোগ্রাম বা আল্ট্রাসাউন্ড করান।
Contact info #
📧[email protected]
📲০১৮১৫৩৪৩৪৪৫(whatsapp)

Best wishes for your family,Have a nice Eid Day.
21/03/2026

Best wishes for your family,Have a nice Eid Day.

৬টি জটিল রোগে ৫০০০০ টাকা'র আবেদন ফরম(৬পাতা)আগে ভালভাবে পড়ুন,তারপর পূরণ করুন। কি কি ডকুমেন্টস লাগবে,কি কি যোগ্যতা লাগবে,স...
07/01/2026

৬টি জটিল রোগে ৫০০০০ টাকা'র আবেদন ফরম(৬পাতা)
আগে ভালভাবে পড়ুন,তারপর পূরণ করুন।
কি কি ডকুমেন্টস লাগবে,কি কি যোগ্যতা লাগবে,সবকিছু বুঝে যাবেন।

সারা বছর আবেদন করা যায়।সোনালী ব্যাংকের একাউন্ট নম্বর লাগবে। ১০ টাকায় একাউন্ট নম্বর খোলা যায়।
আগে হার্ডকপি পূরণ করুন। তারপর অনলাইনে আবেদন করুন।
প্রয়োজনে অফিসে যোগাযোগ করুন।

শেয়ার দিয়ে আপনার ফেসবুকে রেখে দেন, কাজে লাগবে।

Address

Recent Renu Garden 1st Floor, H/44, Daksin Gawair, Daksinkhan, Dhaka1230
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Intermediq solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Intermediq solution:

Shortcuts

Share