03/08/2026
আমার কর্মস্থল , #কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন ১২০-১৩০ জন রোগীকে সেবা প্রদান করে থাকি। যার মধ্যে অধিকাংশ রোগী সরকারি ওষুধ নেওয়ার জন্যই বহিঃ বিভাগে আসে।
বিসিএস দিয়ে উপজেলা #স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে ক্লিনিকাল নলেজ অনেকটা সংকীর্ণ হয়ে যায়। তবে #ঢাকা মেডিকেল কলেজে #মেডিসিনের ট্রেনিং এর সুবাদে আজকের দুইটা ক্লিনিকাল কেস ডায়াগনোসিস করে চিকিৎসা প্রদান করলাম।
#রোগী -১(চেস্ট এক্সরে দেখানো হয়েছে): রোগীর #০৮ দিনের তীব্র জ্বর, সাথে কাশি এবং বুকে ব্যথা। বুকের এক্সরে তে wall সাথে - fluid level দেখে বুঝতে বাকি রইল না এটা Abscess. ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে tuberculosis with cavitation & pneumonia মাথায় রেখে রোগীকে চিকিৎসা প্রদান করা হলো।
#রোগী -২(পায়ের ছবিতে দেখানো): এই রোগীর ইতিহাস, উনি বিগত #দেড় মাস ধরে হাটতে গেলে পা-য়ে শক্তি পান না, বসা থেকে উঠতে পারেন না, চলাফেরা করতে গেলে স্ক্র্যাচ ব্যবহার করতে হয়। পূর্ব ইতিহাস থেকে জানতে পারি তিনি দীর্ঘদিন ধরে ফার্মেসি দোকানের পরামর্শ ে ব্যথার ওষুধ এবং ( methylprednisolone) সেবন করেন। এবং যখন ওষুধ খান তখন তিনি অনেক আরাম বোধ করেন। কিন্তু বর্তমান দুই সপ্তাহ যাবত পায়ে আর শক্তি পান না। এটাকে বলা হয় induced myopathy. সম্মানিত রোগীকে পরামর্শ হিসেবে- এবং #ব্যথার ওষুধ পরিহার করার জন্য বলি। কিছু ব্যায়াম শিখিয়ে দিই এবং ক্যালসিয়াম ভিটামিন সাপ্লিমেন্টেশন দিয়ে দুই সপ্তাহ পরে ফলোআপ আসার জন্য বলা হয়।
রোগীদের জন্য পরামর্শ -সঠিক চিকিৎসার জন্য অবহেলা না করে আপনার #ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন 💝
#ডা. শান্ত কুমার ঘোষ
#এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস ( #স্বাস্থ্য), এফ সি পি এস ( #মেডিসিন ও হৃদরোগ) শেষ পর্ব
#মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিগঞ্জ ঝিনাইদহ।
#চেম্বার address-
#কেয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার।
মাইক্রো বাস স্ট্যান্ড ,কালিগঞ্জ ।