17/05/2026
ডাক্তার জিজ্ঞেস করলেন, "রক্তচাপ শেষ কবে মেপেছেন?"
লোকটা একটু ভাবলেন। তারপর বললেন, "তেমন সমস্যা নেই তো, তাই মাপিনি।"
এই একটা উত্তরের মধ্যেই উচ্চরক্তচাপের সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে আছে।
এই রোগটা সমস্যা জানান দিয়ে আসে না। মাথা ঘোরে না। বুকে চাপ লাগে না। শরীর বাইরে থেকে একদম ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে রক্তনালীর উপর চাপ বাড়তে থাকে, বছরের পর বছর।
বাংলাদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের একজনের উচ্চরক্তচাপ আছে। এদের বেশিরভাগ জানেন না যে তাদের এটা আছে, কারণ তারা এর কোনো সিম্পটম বুঝতে পারেননা ।
আজ ১৭ মে। বিশ্ব উচ্চরক্তচাপ দিবস।
আজকে একটা কাজ অবশ্যই করুন, আপনার রক্তচাপটা মাপুন। একটা রিডিং। পাঁচটা মিনিট। রক্তচাপ বেশি সেটা জানলে অন্তত ব্যবস্থা একটা নেওয়া যাবে, না জানলে কিন্তু কিছুই করার থাকবেনা।
আপনার নিজের এবং আপনার পরিবারের এই যত্নের পাশেই থাকতে চায় আমাদের Caretron।
Caretron- Tech that Cares
#উচ্চরক্তচাপ