Dr Susmita Gynae-oncologist

Dr Susmita  Gynae-oncologist I'm a gynac surgeon working in this field for last 15 years. Gynae-oncology is my speciality. I travel to learn new and earn knowledge.

01/10/2026
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ হতে অদ্যাবধি প্রায় ৩৫০০ চিকিৎসক, চিকিৎসাপেশা হতে অব্যাহতি নিয়েছেন। অধ্যবসায়,পেশাগত দক্ষতা অ...
29/09/2026

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ হতে অদ্যাবধি প্রায় ৩৫০০ চিকিৎসক, চিকিৎসাপেশা হতে অব্যাহতি নিয়েছেন। অধ্যবসায়,পেশাগত দক্ষতা অর্জনের জন্য অমানষিক পরিশ্রম শেষে অপ্রতুল পারিশ্রমিক আর অনিরাপদ কর্মক্ষেত্র; তরুণজীবনেই তাদের স্বপ্নভঙ্গ ঘটায়।(ডাক্তারি বাদ দিয়ে অনেক চিকিৎসক পাউরুটির দোকান দিয়েছে,স্পোর্টস বা অভিনয়কে পেশা হিসেবে নিয়েছে --- এমন নজির অসংখ্য)

আরেক গবেষণা বলছে, নারী চিকিৎসকের দ্বারা চিকিৎসা নিলে মহিলা রোগীদের মৃত্যুহার কম হয়। লেডি ডক্টররা নারী রোগীর সাথে সহজেই কমউনিকেট করতে পারে; তাদের কর্মপদ্ধতি ও গতি , কম ঝুঁকিপূর্ণ ধাপগুলোই এসব সফল চিকিৎসার সূচক।(যাক্... নারী চিকিৎসকদের প্রশংসা করছে---- )

প্রফেশন হিসেবে এদেশ ডাক্তারি করা ঝুঁকিপূর্ণ-- -
এ ব্যাপারে সন্দেহ নেই। তারপরও সুস্হ রোগীর হাসিটুকুই একজন চিকিৎসকের পরম প্রাপ্তি।

গাইনী ক্যান্সার সচেতনতা মাস উদযাপন----
29/09/2026

গাইনী ক্যান্সার সচেতনতা মাস উদযাপন----

বিএমইউ,এফ ব্লক-কলপোস্কপি সেন্টার।বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে ভায়া কার্ড নিয়ে মহিলারা এখানে আসেন।আরও সূক্ষ্ণভাবে পর...
29/09/2026

বিএমইউ,এফ ব্লক-কলপোস্কপি সেন্টার।বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে ভায়া কার্ড নিয়ে মহিলারা এখানে আসেন।আরও সূক্ষ্ণভাবে পরীক্ষার পর রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা শেষে বাড়ী ফিরে যায়। প্রফেসর আশরাফুন্নেসা ম্যাডামের নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক- নার্স নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আমাদের ত্বক,নাসাপথ,মাসিক ও পায়খানার রাস্তা সর্বত্র স্কোয়ামাশ কোষ দ্বারা আবৃত। HPV DNA/ এইচপিভি ডিএনএ ভাইরাসটি আবার এই ...
27/09/2026

আমাদের ত্বক,নাসাপথ,মাসিক ও পায়খানার রাস্তা সর্বত্র স্কোয়ামাশ কোষ দ্বারা আবৃত। HPV DNA/ এইচপিভি ডিএনএ ভাইরাসটি আবার এই স্কোয়ামাশ কোষকে একটু বেশি ভালোবাসে। কোন মহিলার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর কোনভাবে যদি স্কোয়ামাশের আবরণীর ছেঁড়া-ফাঁটা অংশ খুঁজে পায়; HPV DNA ভাইরাসের তো কেল্লা ফতে!!!!! ত্রিশোর্ধ কিছু মহিলাদের ক্ষেত্রে ভাইরাসটি স্কোয়ামাশ কোষে বাড়িঘর বানিয়ে থেকে যেতে চায়। এরপর কোষগুলোতে মোজাইক আর পাঙ্কটেশনের মত সূক্ষ্ণ ডিজাইন ফুটিয়ে তোলে।এগুলো খালি চোখে দেখা যায় না, শুধু কলপোস্কপি ক্যামেরা দিয়েই দেখা সম্ভব।এরকম ডিজাইন দেখলে চিকিৎসকরা সতর্ক হয়ে যান ,আরও বিষদ পরীক্ষা প্রয়োজন হয়।

সবিতা, ৪৫ বছরের গৃহবধূ।এতবছরের জীবনে কোন রোগ তাকে কাবু করতে পারেনি।সম্প্রতি মাসিকের অসুবিধা হচ্ছিল। ডাক্তার ম্যাডাম ভায়া পরীক্ষা পজেটিভ পেয়ে HPV DNA পরীক্ষা করান। পরীক্ষায় সবচেয়ে খারাপ ভাইরাসটি (HPV DNA 16) ধরা পড়ে। কলপোস্কপি না করেই সবিতা দ্রুত অপারেশন করে জরায়ু অপসারণ করিয়ে ফেলে। অনিয়মিত ব্লিডিং রয়েই গেল।এবার সে কলপোস্কপিতে এসেছে। আমরা মোজাইক- পাঙ্কটেশন দেখতে পাচ্ছি,HPV DNA ঘর- বসত করে বসে আছে।এখন আমাদের করণীয় কি?

জরায়ুর ক্যান্সার নিয়ে হাইলাইটস:অপ্রত্যাশিত ব্লিডিং কখনো স্বাভাবিক নয়।*স্পটিং*অস্বাভাবিক ডিসচার্জ*মেনোপজের পর রক্তক্ষর...
26/09/2026

জরায়ুর ক্যান্সার নিয়ে হাইলাইটস:
অপ্রত্যাশিত ব্লিডিং কখনো স্বাভাবিক নয়।
*স্পটিং
*অস্বাভাবিক ডিসচার্জ
*মেনোপজের পর রক্তক্ষরণ
*দুই মাসিকের মাঝে অস্বাভাবিক ব্লিডিং
-লক্ষণগুলো জরায়ু ক্যান্সারের নয়তো?

রিস্ক ফ্যাক্টর আছে?
-স্হূলতা
- ডায়াবেটিস
-পারিবারিক ক্যান্সারের ইতিহাস(জরায়ু/কোলন ক্যান্সার)
- ওভারিয়ান এন্ডোক্রাইন ডিজিজ ( পিএমওএস/PMOS)

কোন রিলায়েবল স্ক্রিনিং আছে?
-নেই। যাদের রিস্ক ফ্যাক্টর আছে,তাদের অ্যাবনরমাল ব্লিডিং হলে স্ক্রিনিং করতে হয়।

***একারণেই জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না।

মে মাসে আপা আমার কাছে আসেন।  ডায়াগনোসিস-ওভারিয়ান ক্যান্সার।রোগীর পরিবার অপারেশনটা দেশে  করবেন না বিদেশে করবেন একটু যেন...
26/09/2026

মে মাসে আপা আমার কাছে আসেন। ডায়াগনোসিস-ওভারিয়ান ক্যান্সার।রোগীর পরিবার অপারেশনটা দেশে করবেন না বিদেশে করবেন একটু যেন দ্বিধান্বিত। শেষমেষ আমরা (বড় টিমবহর নিয়ে) অপারেশন করলাম। হাই গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সার। এখন কেমোথেরাপি চলছে-আজ ৫ম কেমো ডেট। চেম্বারের সামনে দেখা। আপা দৌড়ে এসে বললেন-"আসেন একটা ফটো তুলি "। আপা সবসময় ভালো থাকুন।

সেপ্টেম্বর- গাইনী ক্যান্সার সচেতনতা মাস
23/09/2026

সেপ্টেম্বর- গাইনী ক্যান্সার সচেতনতা মাস

কাজের ফাঁকে ঘুরাঘুরি
22/09/2026

কাজের ফাঁকে ঘুরাঘুরি

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে  স্ক্রিনিং এ মহিলাদের উদ্বুদ্ধ করতে হবে
16/09/2026

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং এ মহিলাদের উদ্বুদ্ধ করতে হবে

Address

Green Life Hospital Ltd. , 32 Green Road
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Susmita Gynae-oncologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category