24/04/2026
#নরমালডেলিভারিবনামসিজার
গত কয়েকদিনের ফেসবুকের ভাইরাল টপিকস। আমি সেই বিতর্কে যাবনা। শেয়ার করব দুইদিন আগের দেখা একজন রুগীর ঘটনা খোদ ঢাকা শহরের মধ্যে। রুগী এসে প্রথমে হিস্ট্রি বলল ডেলিভারির সময় তার খিঁচুনি হয় এবং তার মরা বাচ্চা সিজার হয়ছে একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে দেড় মাস আগে। এখন তার অনিয়ন্ত্রিত ইউরিন লিক হওয়ার প্রবলেম হচ্ছে। আমি ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইলাম, আপনি কি নয় মাস চেক আপ এ ছিলেন, আপনার কি কোনও প্রবলেম ছিলো প্রেগনেন্সিতে। রুগী বলল নাহ।
কাগজ পত্র দেখতে চাইলাম।
সব এনালাইসিস করে যেটা পেলাম রুগীর প্রেসার ছিলো যার মেডিসিন সে খেতনা, একলাম্পসিয়া হয় ডেলিভারির কিছু আগে, আর গর্ভকালীন ডায়াবেটিস ধরা পরে।
সবচে এলার্মিং রুগীর পরিবারের সদস্যরা তার পূর্বের সিজার অপারেশন থাকলেও নরমাল ডেলিভারি করানোর জন্য এমন রিস্কি রুগীকে বাসায় রেখে ট্রায়াল দেয় প্রায় ষোল ঘণ্টা। একান্তই না পেরে হাসপাতালে যখন পৌঁছাই ততক্ষণে বাচ্চা পেটেই মৃত, আর রুগী অবস্ট্রাকটেড লেবার এ আক্রান্ত। জানার সুবিধার্তে, “অবস্ট্রাকটেড লেবার”। মানে যখন দীর্ঘক্ষণ বাচ্চার মাথা যোনিপথে আটকে থাকে এবং মায়ের ঘন ঘন ব্যথা আসা সত্ত্বেও বাচ্চা বড় হওয়ার কারণে বা ডেলিভারি রাস্তা সরু হওয়ার কারণে বাচ্চা ডেলিভারি হয়না, অক্সিজেন স্বল্পতায় পরে, আল্টিমেটলি মারাও যেতে পারে। শুধু তাই নয় মাথা দিয়ে মায়ের প্রস্রাবের থলিতে অনেক সময় চাপ থাকার কারণে পরবর্তীতে মায়েদের ভিভিএফ বা ফিস্টুলা হয়ে যায়। অসাভাবিক কমিউনিকেশন যোনিপথ এবং প্রস্তাব থলির মধ্যে যার দরুণ যোনিপথ দিয়ে অবিরত ইউরিন ঝরতে থাকে। আমাদের সাবজেক্ট এর সবচে করুন আর বিপর্যস্ত অবস্থায় থাকে ফিস্টুলা রুগীরা। এমনও হয় একসময় পরিবার পরিজনও তাদের ছেড়ে যায়।
তবে আশার কথা হলো আগের চেয়ে শিক্ষার হার বেড়ে যাওয়া, অর্থনৈতিক ভাবে উন্নতি হওয়া, গর্ভকালীন চেকআপ এর হার বাড়া, সিজারিয়ান ডেলিভারি আগের তুলনায় বেড়ে যাওয়া সব মিলিয়ে অবস্ট্রাকটেড লেবার এর কমপ্লিকেশন হিসেবে ফিস্টুলা খুব কম পাই ইদানীং কালে। যার জন্য হিস্ট্রি নিতে গিয়ে আমি অবাক আর একই সাথে হতাশ হয়ে যাচ্ছিলাম। এত কাছে তাদের হেলথ ফেসিলিটি থাকা সত্ত্বেও তারা এই বাইশ বছরের মেয়ের জীবনটা যে কত দুর্বিসহ করে তুলল, যার মাসুল এখন মেয়েটার কত লম্বা সময় দিতে হয় কে জানে!!! সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
Obstetrician & Gynaecologist, specialisation in High Risk Pregnancy Management
Dr. Sanjukta Chowdhury
Assistant Professor (Fetomaternal Medicine)
Dept. of Obstetrics & Gynaecology
Chamber:
City Hospital
Address: 1/8, Block-E, Lalmatia, Satmosjid Road, Mohammadpur, Dhaka – 1207
Consultation hour: 6 PM- 9 PM,
Saturday to Thursday, except Friday,
room number 510, 4th floor
For serial: 01885010682, 01531971048