16/09/2026
❤️ বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাক?
সবসময় নয়। তবে Angina-র ব্যথা অবহেলা করাও উচিত নয়।
🫀 Angina কী?
হার্টের পেশিতে প্রয়োজনের তুলনায় কম রক্ত ও অক্সিজেন পৌঁছালে যে ধরনের বুকের অস্বস্তি বা ব্যথা হয়, তাকে Angina বলে। এটি অনেক সময় হার্টের রক্তনালিতে সংকোচন (Coronary artery disease)-এর কারণে হয়।
🔴 Angina-এর সাধারণ লক্ষণ:
• বুকের মাঝখানে চাপ/ভারী লাগা
• বুক চেপে ধরা বা tightness
• ব্যথা বাম হাত, দুই হাত, কাঁধ, ঘাড় বা চোয়ালে ছড়াতে পারে
• হাঁটা, সিঁড়ি ভাঙা বা পরিশ্রমে বাড়তে পারে
• বিশ্রাম নিলে কমে যেতে পারে
• শ্বাসকষ্ট, ঘাম বা বমি বমি ভাবও থাকতে পারে
👉👉এই লক্ষণ গুল আপনার মাঝে থাকলে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা নিন... যত দ্রুত চিকিৎসা নিবেন তত আপনার হার্ট এর ক্ষতি কম হবে।
👉 বুকের ব্যথাকে নিজে থেকে “গ্যাস” ধরে নিয়ে অবহেলা করবেন না।
আপনার হার্ট, আপনার সচেতনতা ❤️
— ডা. নুসরাত আল ফাতিহা (Chamber: Long Life Diagnostic & Consultation Center LTD.)