ক্যান্সার এটুজেড Cancer AtoZ

ক্যান্সার এটুজেড Cancer AtoZ Fight Together

03/08/2026
30/01/2026

ক্যান্সার এর ঝুঁকি ও কমে যায় একটা ক্যান্সার ও নাই যার রিস্ক ফ্যাক্টর স্মোকিং না।

For healthy diets, eat a variety of minimally processed and unprocessed foods to ensure you get enough essential micronu...
30/01/2026

For healthy diets, eat a variety of minimally processed and unprocessed foods to ensure you get enough essential micronutrients while reducing unhealthy fats, sugars and salt.

🥗🫛🍊🥑 Choose fruits, vegetables, whole grains, pulses, nuts and seeds with limited to moderate amounts of animal source foods such as fish, lean meat and dairy.

Aim for:
☑️ Adequacy (enough nutrients),
☑️ Balance (protein, fats and carbs),
☑️ Moderation (less of what harms our health),
☑️ Diversity (different food groups).

Individual needs may vary.

30/01/2026

30/01/2026

🩺 ক্যান্সার চিকিৎসায় এত টেস্ট কেন?
অনেক রোগীরই প্রশ্ন—
“ডাক্তার, এত টেস্ট কেন? আগে চিকিৎসা শুরু করেন!”

👉 এই প্রশ্নটা খুব স্বাভাবিক।

🎯 কারণ একটাই—Staging ছাড়া ক্যান্সার চিকিৎসা অসম্ভব এবং রোগীর জন্য ক্ষতিকর।

📌 Staging মানে কী?
Staging-এর মাধ্যমে আমরা বুঝতে পারি—
✔ ক্যান্সার কোথা থেকে শুরু হয়েছে
✔ কতটা বড় হয়েছে
✔ লিম্ফ নোডে ছড়িয়েছে কি না
✔ শরীরের অন্য অঙ্গে গেছে কি না

🧪 তাই বিভিন্ন টেস্ট করা হয়, যেমন—
🔹 Biopsy
🔹 CT / MRI / PET-CT
🔹 Blood test

🔍 এখন দু’টা বাস্তব উদাহরণ দেখুন—

👉 উদাহরণ–১: ব্রেস্ট ক্যান্সার
একজন রোগীর স্তনে ছোট গাঁট পাওয়া গেল।
দেখতে মনে হলো—শুধু অপারেশন করলেই হবে।
কিন্তু staging করে দেখা গেল বগলের লিম্ফ নোডে ক্যান্সার ছড়িয়েছে।
➡️ তাই আগে কেমোথেরাপি, তারপর অপারেশন—এইটাই রোগীর জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকর চিকিৎসা।

👉 উদাহরণ–২: রেক্টাম ক্যান্সার
একজন রোগীর পায়ুপথের কাছে ক্যান্সার ধরা পড়ল।
বাইরে থেকে দেখে বোঝা যায় না ক্যান্সার কতটা গভীরে গেছে।
MRI করে দেখা গেল টিউমার পেশির ভেতরে ঢুকে গেছে।
➡️ তাই সরাসরি অপারেশন নয়—আগে কেমো ও রেডিওথেরাপি, তারপর অপারেশন।
এতে রোগ নিয়ন্ত্রণ ভালো হয় এবং স্থায়ী পায়খানার ব্যাগ (stoma) লাগার ঝুঁকি কমে।

⚠️ Staging ছাড়া চিকিৎসা শুরু করলে কী হতে পারে?
❌ ভুল চিকিৎসার পথ বেছে নেওয়া
❌ অপ্রয়োজনীয় অপারেশন বা কেমো
❌ রোগীর শরীর ও জীবনের মান ক্ষতিগ্রস্ত
❌কষ্ট করে চিকিৎসা করার পর ও Survival কমে যাওয়া।

🤍 মনে রাখবেন:
টেস্ট মানেই দেরি নয়
টেস্ট মানেই হয়রানি নয়
👉 টেস্টই সঠিক, নিরাপদ ও ব্যক্তিভিত্তিক চিকিৎসার ভিত্তি।


✍️ Cancer A to Z (ক্যান্সার এটুজেড)



Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যান্সার এটুজেড Cancer AtoZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category