Dr Md Abul Bashar Maruf

Call Contact the practice

Dr Md Abul Bashar Maruf Specialist cardiovascular and thoracic surgeon

17/06/2026

#হার্ট_সার্জারী

আমাদের দেশে হার্ট সার্জারী আলহামদুলিল্লাহ এখন অনেক এডভান্সমেন্ট হয়েছে৷ হার্ট অপারেশন যেমন বাইপাস সার্জারি, ভালভ সার্জারী,জন্মগত ছিদ্রের অপারেশন সহ সব সার্জারী এখন নিয়মিত দেশের বিভিন্ন হাসপাতাল এ হচ্ছে।

আমি বিশেষজ্ঞ হার্ট সার্জন হিসেবে কর্মরত আছি কন্টিনেন্টাল হাসপাতাল( এক্স ইউনাইটেড হাসপাতাল)।

হার্ট এর চিকিৎসা বা পরামর্শ এর জন্য যোগাযোগ করতে পারেন।

হার্টের বাইপাস সার্জারি (Coronary Artery Bypass Grafting - CABG) হলো এমন একটি গুরুত্বপূর্ণ ওপেন হার্ট সার্জারি, যা হৃৎপি...
11/06/2026

হার্টের বাইপাস সার্জারি (Coronary Artery Bypass Grafting - CABG) হলো এমন একটি গুরুত্বপূর্ণ ওপেন হার্ট সার্জারি, যা হৃৎপিণ্ডের বন্ধ বা সংকুচিত রক্তনালীর চারপাশে রক্ত চলাচলের জন্য একটি নতুন বিকল্প পথ তৈরি করে।

যখন চর্বি বা প্লাক জমার কারণে হার্টের মূল ধমনীগুলো ব্লক হয়ে যায় এবং ওষুধ বা রিং পরানোর মাধ্যমে চিকিৎসা সম্ভব হয় না, তখনই বাইপাস সার্জারি প্রয়োজন হয়।

#গ্রাফট সংগ্রহ: সার্জন সাধারণত রোগীর নিজের শরীর (যেমন: পা, বুক বা হাত) থেকে একটি সুস্থ এবং তুলনামূলক কম প্রয়োজনীয় রক্তনালী তোলা হয়।

#বিকল্প পথ তৈরি: এই সুস্থ রক্তনালীটির এক প্রান্ত হার্টের প্রধান ধমনী এবং অন্য প্রান্তটি ব্লকের পরবর্তী অংশে সেলাই করে জুড়ে দেওয়া হয়।

#রক্ত সঞ্চালন: এর ফলে রক্ত ব্লক থাকা অংশটিকে এড়িয়ে (Bypass করে) নতুন পথ দিয়ে সরাসরি হার্টের পেশিতে পৌঁছাতে পারে।

কখন এই সার্জারির প্রয়োজন হয়?

-যদি হার্টের বাম পাশের প্রধান ধমনীতে (Left Main Artery) গুরুতর ব্লক থাকে।
-একসাথে ৩ বা ৪টি ধমনী ব্লক হয়ে গেলে
-তীব্র বুকে ব্যথা (Angina) যা ওষুধে নিয়ন্ত্রণ হচ্ছে না।
-পূর্বে করা এনজিওপ্লাস্টি বা রিং ফেইল করলে।

ডা মো আবুল বাসার মারুফ
এমবিবিএস
এমএস(সিভিটিএস)
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল)
বিশেষজ্ঞ কার্ডিওভাস্কুলার সার্জন
কন্টিনেন্টাল হাসপাতাল
গুলশান, ঢাকা।

 #হার্ট_সার্জারীআলহামদুলিল্লাহ আমাদের দেশেই এখন সকল ধরনের হার্ট সার্জারী সফলভাবে সম্পন্ন হচ্ছে৷ আমাদের দেশের সার্জনরা অন...
31/05/2026

#হার্ট_সার্জারী

আলহামদুলিল্লাহ আমাদের দেশেই এখন সকল ধরনের হার্ট সার্জারী সফলভাবে সম্পন্ন হচ্ছে৷ আমাদের দেশের সার্জনরা অনেক অভিজ্ঞ এবং সবারই কাজের কোয়ালিটি খুব ভালো। গত ১ বছর এ কন্টিনেন্টাল হাসপাতাল (এক্স ইউনাইটেড হাসপাতাল) প্রায় ২ হাজার প্লাস বাইপাস সার্জারী হয়েছে।

হার্ট এর যেকোন চিকিৎসায় এখন আর নয় বিদেশ ভ্রমন, দেশেই পাবেন সর্বোচ্চ চিকিৎসা।

হার্ট এর যত্ন নিন, ভালো থাকুন।

ডা মো আবুল বাসার মারুফ
এমবিবিএস
এম এস( সিভিটিএস)
বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন
কন্টিনেন্টাল হাসপাতাল(এক্স ইউনাইটেড হাসপাতাল)

 #হৃদয়ের_বাইপাস_সার্জারীমানুষ এর হার্ট কে সচল করার জন্য বাইপাস সার্জারি অন্যতম একটি উপায়। একটি ভালো সার্জারী মানুষের লাই...
30/04/2026

#হৃদয়ের_বাইপাস_সার্জারী

মানুষ এর হার্ট কে সচল করার জন্য বাইপাস সার্জারি অন্যতম একটি উপায়। একটি ভালো সার্জারী মানুষের লাইফ এর কোয়ালিটি কে অনেক গুন বাড়িয়ে দেয়।

মানুষের জীবন বাচাতে হ্মুদ্র এই প্রচেস্টাকে আল্লাহতায়ালা কবুল করেন।

বিশেষজ্ঞ হার্ট সার্জন
কন্টিনেন্টাল হাসপাতাল।

 #হার্ট_সার্জারীমানুষের শরীরে একটি মাত্র হার্ট রয়েছে যার অবস্থান বুকের ঠিক মাঝখানে।  হার্ট এর অনেক ধরনের রোগ রয়েছে যার এ...
01/02/2026

#হার্ট_সার্জারী

মানুষের শরীরে একটি মাত্র হার্ট রয়েছে যার অবস্থান বুকের ঠিক মাঝখানে। হার্ট এর অনেক ধরনের রোগ রয়েছে যার একমাত্র সমাধান হার্ট সার্জারী। হার্ট এর রোগ এর মধ্যে নিচের রোগগুলো অন্যতম

- হার্ট এর রক্তনালীর ব্লক
-হার্ট এর ভিতরে পর্দায় ছিদ্র
-হার্ট এর ভালব এর জটিলতা
-হাট এর টিউমার

এই রোগ এর প্রধান চিকিৎসা হার্ট সার্জারী৷ হার্ট সার্জারীর পর মানুষ সম্পুর্নরুপে ভালো হয় এবং সাধারন জীবন যাপন করতে পারে৷

ডা মো আবুল বাসার মারুফ
বিশেষজ্ঞ হার্ট সার্জন
ইউনাইটেড হাসপাতাল লিমিটেড
গুলশান, ঢাকা।

09/01/2026


25/11/2025

#হার্ট_এর_বাইপাস_সার্জারী
হার্ট এর রক্তনালীর বাইপাস সার্জারী হার্ট এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন। সাধারনত হার্ট এর রক্তনালীতে ব্লকজনিত কারনে বাইপাস সার্জারি করা হয়ে থাকে। বাইপাস সার্জারি তে বিভিন্ন ধরনের কনডুইট ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে প্রধান কনডুইট হলো বাম পাশে ম্যামারি আর্ট্যারি। ম্যামারি আর্ট্যারি দিয়ে বাইপাস করলে রোগী লম্বা সময় ভালো থাকেন।

আমরা বাইপাস সার্জারি তে প্রধান কনডুইট হিসেবে ম্যামারি আর্ট্যারি ব্যবহার করে থাকি।

Address

BSMMU
Dhaka
1204

Telephone

+8801723825067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Abul Bashar Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Abul Bashar Maruf:

Shortcuts

Share

Category