Dr. Md. Siam Moazzem

Dr. Md. Siam Moazzem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md. Siam Moazzem, Internist (internal medicine), New circular Road, Dhaka.
(1)

Dr. Md.Siam Moazzem
Assistant Professor of Medicine
MBBS (DMC), FCPS (Medicine), MRCP (UK), MCPS (Med), MACP (USA)
Medicine Consultant
Medinova Medical Services, Malibag Branch
For Appointment / Serial : 01740580093

22/07/2026

পৃথিবীর সবচেয়ে উন্নত মেডিকেল গবেষণার দেশ- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া যা এখনো করতে পারেনি, সেটাই নাকি এক বাংলাদেশি করে ফেলেছেন! ডায়াবেটিস পুরোপুরি সারিয়ে দিচ্ছেন ! মানুষ বোধহয় ভুলে যায়- এটা স্মার্টফোনের যুগ। অসংখ্য সার্চ ইঞ্জিন, AI টুল আর লক্ষ লক্ষ মেডিকেল রিসার্চ হাতের মুঠোয়।
একটাই প্রশ্ন যথেষ্ট: “Is diabetes permanently curable?”
তাহলে আর দেরি কেন? মেডিসিনে নোবেল পুরস্কারটা আর কতদূর পাঞ্জেরি? কবে না জানি আইনস্টাইন বা ওপেনহাইমারের মতো উন্নত বিশ্ব তাকে উঠায় নিয়ে যায়।

21/07/2026

জয়েন্ট পেইন - ইগনোর করবেন না..

ডা: মো: সিয়াম মোয়াজ্জেম
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ),
এফসিপিএস(মেডিসিন), এমআরসিপি (ইউকে), এমসিপিএস, এমএসিপি (ইউএসএ)
সহকারী অধ‍্যাপক-মেডিসিন
মেডিসিন বিশেষজ্ঞঃ মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মালিবাগ শাখা।

20/07/2026
20/07/2026

For the Post graduate trainee doctors ..

দূরবর্তী বা ঢাকার বাইরের অনেক রোগী নানা কারণে সরাসরি চেম্বারে এসে আমাকে দেখাতে পারেন না। অনেকে ঢাকার অতিরিক্ত ট্রাফিক ঠে...
16/07/2026

দূরবর্তী বা ঢাকার বাইরের অনেক রোগী নানা কারণে সরাসরি চেম্বারে এসে আমাকে দেখাতে পারেন না। অনেকে ঢাকার অতিরিক্ত ট্রাফিক ঠেলে চেম্বার পর্যন্ত আসার সময় ও পান না। তাদের জন্য সুখবর- এখন থেকে Sukhi App ডাউনলোড করে আমার সঙ্গে অনলাইন ভিডিও কনসালটেশন নেওয়া যাবে। (ডাউনলোড লিঙ্ক কমেন্টে)

তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। মেডিসিনের অনেক রোগীর ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয়ের জন্য ফিজিক্যাল এক্সামিনেশন এবং প্রয়োজনীয় ইনভেস্টিগেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেসব ক্ষেত্রে সরাসরি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে, সেসব রোগীকে অনুরোধ থাকবে অবশ্যই চেম্বারে এসে পরামর্শ নেওয়ার।

ডাঃ মোঃ সিয়াম মোয়াজ্জেম
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ), এফসিপিএস (মেডিসিন), এমআরসিপি (UK), এমসিপিএস, এমএসিপি (USA)
সহকারী অধ্যাপক, মেডিসিন

14/07/2026

পারকিনসনস রোগী এই বয়ষ্ক ভদ্রমহিলা এসেছিলেন Scalp problem নিয়ে।

Quiz for Postgraduate Trainees

This Elderly lady with known Parkinson’s disease presents with an itchy, greasy, flaky scalp.

What is the most likely diagnosis?

A. Scalp psoriasis
B. Tinea capitis
C. Seborrhoeic dermatitis
D. Allergic contact dermatitis

12/07/2026

ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতার য়ে ভয়াবহতা দেখা যাচ্ছে এর থেকে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা অনেক। এখনই সচেতন হোন

ডাঃ মোঃ সিয়াম মোয়াজ্জেম
সহকারী অধ্যাপক, মেডিসিন

শুভ জন্মদিন, ঢাকা মেডিকেল কলেজ। ❤️ তোমার শিক্ষার্থী রা দুনিয়ার যে প্রান্তেই যাক না কেন, তোমার প্রতি ঋণ কখনোই শোধ করতে প...
10/07/2026

শুভ জন্মদিন, ঢাকা মেডিকেল কলেজ। ❤️ তোমার শিক্ষার্থী রা দুনিয়ার যে প্রান্তেই যাক না কেন, তোমার প্রতি ঋণ কখনোই শোধ করতে পারবে না।

জীবনের সবচেয়ে সুন্দর কিছু মুহূর্ত, অসম্ভব সুন্দর কিছু স্মৃতি মিশে আছে এই ক্যাম্পাসে, হলের দিনগুলোতে বন্ধুদের সঙ্গে, লেকচার গ‍্যালারির পেছনে বসে হাসি ঠাট্টায়, ইমরানের ক‍্যান্টিনে চা-সিংগারার আড্ডায়, রিডিং রুমে ঘুম ঘুম চোখে বইয়ের পাতায়, রাত জেগে টেবিল টেনিস বা কার্ড খেলার নেশায়, টিভি রুমে ক্রিকেট-ফুটবল নিয়ে মাতামাতি তে কিংবা হলের ফুটবল মাঠে।

তোমার কাছ থেকে যে শিক্ষা, মূল্যবোধ ও চিকিৎসাবিদ্যার ভিত্তি অর্জন করেছি, তা অমূল্য। আজও যে কোনো পোস্টগ্র্যাজুয়েশন পরীক্ষার পর মনে হয়, আমি সবচেয়ে বেশি ঋণী তোমার হাসপাতালের সেই অসংখ্য রোগীদের কাছে। তোমার হাসপাতালের ওয়ার্ড, করিডোর, এমনকি বারান্দাও ছিল এক একটি জীবন্ত শ্রেণিকক্ষ। সেখান থেকে যে শিক্ষা পাওয়া যায়, তার কোনো পরিমাপ হয় না।

Happy Birthday, My Alma Mater. Thank you for everything. Thank you for producing excellence for the nation.

ডাঃ মোঃ সিয়াম মোয়াজ্জেম
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ),
এফসিপিএস(মেডিসিন), এমআরসিপি (ইউকে), এমসিপিএস, এমএসিপি (ইউএসএ)
সহকারী অধ‍্যাপক-মেডিসিন

08/07/2026

হঠাৎ মুখ বেঁকে গেছে? স্ট্রোক নাকি বেলস পলসি?

ডা. মোঃ সিয়াম মোয়াজ্জেম
সহকারী অধ্যাপক, মেডিসিন

✅ ভিডিওটি রোগীর পূর্ণ সম্মতিক্রমে ধারণ করা হয়েছে।

সম্প্রতি এই নিউজ টা অনেকেরই চোখে পড়েছে। কেউ কেউ উপহাস ও করছেন। আমরা অনেকেই মনে করি, Vi**ra শুধু যৌনশক্তি বাড়ানোর ওষুধ।...
05/07/2026

সম্প্রতি এই নিউজ টা অনেকেরই চোখে পড়েছে। কেউ কেউ উপহাস ও করছেন।

আমরা অনেকেই মনে করি, Vi**ra শুধু যৌনশক্তি বাড়ানোর ওষুধ। এটি মূলত Erectile Dysfunction-এর চিকিৎসায় ব্যবহৃত হয়, যার কার্যকর উপাদান Sildenafil। তবে Sildenafil আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহারও রয়েছে, যা অনেকেরই অজানা।

মেক্সিকো ও ইংল্যান্ড আজ রাতে যে স্টেডিয়ামে খেলবে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের আংশিক চাপ কম থাকায় খেলোয়াড়দের ফুসফুসের রক্তনালিতে চাপ বেড়ে যেতে (Pulmonary Hypertension) পারে এবং শারীরিক সক্ষমতার ওপর প্রভাব পড়তে পারে। ইংল্যান্ড তাদের আগের ম্যাচগুলো খেলেছে যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত নিচু উচ্চতার ভেন্যুগুলোতে। ফলে এই উচ্চতার পরিবেশের সঙ্গে দলটি পর্যাপ্তভাবে acclimatized (শারীরবৃত্তীয়ভাবে খাপ খাওয়ানো) হওয়ার সুযোগ পায়নি । Sildenafil ফুসফুসের রক্তনালি প্রসারিত করে এই চাপ কমাতে সাহায্য করতে পারে, তাই খেলোয়াড়রা উচ্চতায় পারফরম্যান্স ধরে রাখতে এটি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করতে পারে।

একটি ওষুধের পরিচিত ব্যবহারই তার একমাত্র ব্যবহার নয, চিকিৎসাবিজ্ঞানে একই ওষুধের একাধিক বৈজ্ঞানিকভাবে স্বীকৃত প্রয়োগ থাকতে পারে। This is the beauty of medical science.

ডাঃ মোঃ সিয়াম মোয়াজ্জেম
সহকারী অধ্যাপক, মেডিসিন

Address

New Circular Road
Dhaka
1217

Telephone

+8801763200363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Siam Moazzem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share