19/08/2026
কোলোনোস্কোপি নিয়ে অযথা ভয়, জেনে নিন আসন তথ্য!!!!!
অনেকে কোলনসকপি করতে ভয় পায়। কিন্তু কোলনসকপি নিয়ে ভয়ের তেমন কিছু নেই। একটা রোগীর প্রয়োজনেই করা হয়।
মলাশয়ের ভেতরে কোন সমস্যা আছে কিনা সেটা দেখা এবং সমস্যা থাকলে সেখান থেকে প্রয়োজনে বায়োপসি নেওয়া জন্য কোলনস্কপি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পরীক্ষা করার সময় রোগীকে সাধারণত ব্যাথা নাশক ঔষধ এবং হালকা সিডেশন দেয়া হয়।
কোলনসকপি করার সময় কোলন বা মলাশয়ে পলিপ থাকলে তা অপসারণ করা যায়।
কাদের কোলনসকপি করতে হয়??
১. বয়স ৪৫ বা তার বেশি হলে
২. যাদের পরিবারে কোলন বা মলাশয়ের ক্যান্সারের ইতিহাস আছে
৩. দীর্ঘদিন যাবত যাদের পেটে ব্যথা, মলদ্বার দিয়ে বারবার রক্ত যায়, যাদের ওজন কমে যাচ্ছে, মলত্যাগের অভ্যাস পরিবর্তন হয়েছে, রক্তশূন্যতা দেখা দিচ্ছে ইত্যাদি।
ধন্যবাদ
Dr Muhammad Razaul Karim
MBBS BCS FCPS MD MACP
Medicine and Liver Disease specialist