14/12/2024
এইযে ক্যামেরায় ছবি তুলছি, যে ক্যামেরার মাধ্যমে বিশ্বব্যাপী হচ্ছে হাজার কোটি টাকার বানিজ্য। সামরিক বেসামরিক কোন কাজে লাগছে না 'ক্যামেরা'! হাতের মোবাইল ফোন থেকে ড্রোন, সমুদ্রের অতল গহ্বর থেকে মহাকাশ— কোথায় ব্যবহার হচ্ছে না এই ক্যামেরা!
ক্যামেরা আবিষ্কারের পেছনে সর্বপ্রথম অবদান কার জানেন! Father of Modern Optics তথা আধুনিক আলোকবিজ্ঞানের জনক বলা হয় কাকে জানেন! হ্যাঁ, তিনি একজন মুসলিম বিজ্ঞানী— 'হাসান ইবনে হাইসাম'।
শুধু কি আলোকবিজ্ঞানে তাঁর পদচারণা! তিনি ছিলেন একজন তুখোড় শরীরবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, প্রকোশলী, গণিতজ্ঞ এবং একজন চিকিৎসাবিজ্ঞানী। তিনি একই সাথে ছিলেন একজন খ্যাতনামা দার্শনিক, ধর্মতত্ত্ববিদ এবং মনোবিজ্ঞানী।
মুসলিমরা কি 'করেছে-কি করেছে' এমনটা প্রায়ই শুনি। আমরা আমাদের সঠিক ইতিহাস না জানার কারণে প্রায়শই হীনমন্যতায় ভোগী। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে— যে ইউরোপের উৎকর্ষতায় আমরা বিভোর থাকি,আজকের সেই ইউরোপ হওয়ার পেছনে অবদান আছে মুসলিম বিজ্ঞানীদের।
কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পেছনেও অবদান আছে একজন মুসলিম বিজ্ঞানীর, যাঁর নাম— 'ইবনে কাসির আল ফারগানি'। ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিষ্টাব্দে আমেরিকা আবিষ্কারে দ্রাঘিমাংশে এক ডিগ্রির দূরত্ব পরিমাপে আল ফারগানির হিসাব ব্যবহার করেছিলেন। হ্যাঁ, মুসলিম বিজ্ঞানী আল ফারগানির তথ্যই কাজে লাগিয়েছিলেন।
কোন বিষয়ে মুসলিমদের অবদান নেই সেটা বলেন—
গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশস্ত্র, আলোকবিদ্যা, আবহবিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সংগীতবিদ্যা, সংকেতবিজ্ঞান, দর্শনশাস্ত্র, বলবিদ্যা, গতিশাস্ত্র, ভূগোলসহ বিভিন্ন বিষয়ে মুসলিম বিজ্ঞানীদের উৎকর্ষ সাধন; তাঁদের গভীর চিন্তা-বুদ্ধি ও উদারমনা অবদানের পরিচয় বহন করে।
বলতে থাকলে বলা যাবে, লেখার কলেবরও বড় হতে থাকবে। আমরা বরং আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে থাকি চলুন।
~ Sujan Ahmed