Dr Sheikh Mohammad Ullah - Vascular & Endovascular Surgeon

Website

Dr Sheikh Mohammad Ullah - Vascular & Endovascular Surgeon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Sheikh Mohammad Ullah - Vascular & Endovascular Surgeon, Surgeon, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা।, Dhaka.
(1)

Dr Sheikh Mohammad Ullah
MBBS, BCS(Health)
MS(Cardiovascular & Thoracic Surgery)
Assistant Professor (Vascular Surgery)
Department of Vascular Surgery
National Institute of Cardiovascular Diseases (NICVD), Dhaka.

তরুণ ও প্রতিশ্রুতিশীল ভাস্কুলার সার্জন।

🚨 দুর্ঘটনা বা অপারেশনের সময় রক্তনালী ছিঁড়ে গেলে কাল বিলম্ব না করে দ্রুত অপারেশনই হতে পারে অঙ্গ ও জীবন বাঁচানোর একমাত্র...
08/06/2026

🚨 দুর্ঘটনা বা অপারেশনের সময় রক্তনালী ছিঁড়ে গেলে কাল বিলম্ব না করে দ্রুত অপারেশনই হতে পারে অঙ্গ ও জীবন বাঁচানোর একমাত্র উপায়।

সড়ক দুর্ঘটনা, গভীর আঘাত, কাটাছেঁড়া কিংবা জটিল অপারেশনের সময় অনেক ক্ষেত্রে শরীরের গুরুত্বপূর্ণ রক্তনালী ক্ষতিগ্রস্ত বা ছিঁড়ে যেতে পারে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে হাত-পা অকার্যকর হয়ে যাওয়া এমনকি অঙ্গহানির ঝুঁকিও তৈরি হয়।

এ ধরনের পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে রক্তনালী জোড়া লাগানোর (Vascular Repair) অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ভাস্কুলার সার্জারির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ধমনী বা শিরা দ্রুত মেরামত করে পুনরায় রক্ত চলাচল স্বাভাবিক করা সম্ভব।

যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়:
🔹 আঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণ
🔹 হাত বা পা ঠান্ডা হয়ে যাওয়া
🔹 পালস না পাওয়া
🔹 তীব্র ব্যথা বা অবশভাব
🔹 আঘাতের পর অঙ্গ নীলচে হয়ে যাওয়া

সময়মতো সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই অঙ্গহানি ও জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

👨‍⚕️
ডা. শেখ মোহাম্মদ উল্লাহ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস (কার্ডিওভাসকুলার ও থোরাসিক সার্জারি)
ভাস্কুলার ও এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক (ভাস্কুলার সার্জারি)
ভাস্কুলার সার্জারি বিভাগ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।

🟢 WhatsApp: 01711-893962
https://wa.me/message/H4WDL3KFGN6BO1

আসসালামু আলাইকুম।স্বাগতম আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।ভাস্কুলার এবং এন্ডোভাস্কুলার সার্জারি সংক্রান্ত সব ধরনের আধুনিক চ...
05/06/2026

আসসালামু আলাইকুম।

স্বাগতম আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।
ভাস্কুলার এবং এন্ডোভাস্কুলার সার্জারি সংক্রান্ত সব ধরনের আধুনিক চিকিৎসা, পরামর্শ ও সচেতনতামূলক তথ্য এই পেইজ থেকে পাবেন।

https://wa.me/8801711893962

১. ভেরিকোজ ভেইন (পায়ে আঁকা-বাঁকা ও ফোলা রক্তনালী) মাত্র ২ ইঞ্চি কেটে অপারেশন।

২. কাটাছেঁড়া ছাড়াই লেজার/RFA চিকিৎসা ও Vena Seal Glue দিয়ে ভেরিকোজ ভেইন (পায়ে আঁকা-বাঁকা ও ফোলা রক্তনালী) সর্বাধুনিক চিকিৎসা।

৩. কিডনী ফেইলিউর রোগীদের ডায়ালাইসিসের জন্য আর্টেরিওভেনাস ফিস্টুলা অপারেশন ও পার্মাক্যাথ লাগানো।

৪. অপারেশন না করে এন্ডোভাসকুলার পদ্ধতিতে বন্ধ ফিস্টুলা পুনরায় চালু করা।

৫. ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড স্ক্যান (হাত, পা, গলা, লিভার, কিডনী ও পুরুষাঙ্গ) এর মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা।

৬. রক্তনালীর এনজিওগ্রাম পরীক্ষা (হাত, পা, গলা ও পেটের মহাধমনী)। বেলুন দিয়ে ও রিং/স্টেন্ট পরিয়ে বন্ধ রক্তনালীতে পুনরায় রক্ত প্রবাহ সচল করা।

৭. শরীরের অভ্যন্তরে রক্তনালীর চিকিৎসায় অত্যাধুনিক কেমোএম্বোলাইজেশন।

৮. হাত, পা, গলা ও পেটের মহাধমনীর ব্লক বাইপাস অপারেশন (রক্তনালী ব্লকের পাশ কাটিয়ে শিরা/কৃত্রিম রক্তনালী দিয়ে রক্ত চলাচলের নতুন পথ তৈরি করা)।

৯. ধমনী বা শিরার ভেতরে আটকে থাকা জমাট বাঁধা রক্ত/ক্লট, বহিরাগত (গাইডওয়্যার, ক্যাথেটার ফ্রাগমেন্ট, বুলেট ফ্রাগমেন্ট, সিরিঞ্জের সূঁই ইত্যাদি), চর্বি জাতীয় টিউমার অপারেশন ছাড়াই রক্তনালীর ভেতর প্রবেশ করে বের করা।

১০. অপারেশন/দুর্ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত রক্তনালীর ক্ষেত্রে বিশেষ থেরাপি ও চিকিৎসা।

১১. গলার হাড় বৃদ্ধিজনিত (Thoracic Outlet Syndrome) রক্তনালীর চিকিৎসা।

১২. হাত ও পায়ের মাংসপেশীর চাপে উঁচচাপ/Compartment-Syndrome জনিত কারণে রক্ত চলাচল বন্ধ থাকলে তাৎক্ষণিক অপারেশনের মাধ্যমে চাপ কমিয়ে অঙ্গহানি প্রতিরোধ করা।

১৩. রক্তনালীর টিউমার (ভাস্কুলার ম্যালফরমেশন ও হেমাঞ্জিওমা) অপারেশন ও স্ক্লেরোথেরাপী (অপারেশন ছাড়াই শুধুমাত্র ইনজেকশন পুশ করে রক্তনালীর টিউমারের চিকিৎসা)।

১৪. মোটা রক্তনালীর টিউমার সদৃশ এনিউরিজম, সিউডোএনিউরিজম অপারেশন।

১৫. ডিভিটি (DVT)/ডিপ ভেইন থ্রম্বোসিস এর আধুনিক চিকিৎসা।

১৬. ক্যান্সার রোগীর জন্য কেমোপোর্ট ও পিক (PICC) লাইন তৈরি করা।

১৭. দুর্ঘটনা/আঘাতজনিত বা অপারেশন সংশ্লিষ্ট কারণে রক্তনালী ছিঁড়ে গেলে জরুরী অপারেশনের মাধ্যমে রক্তনালী জোড়া লাগানো।

১৮. রক্তনালীর সকল অসংক্রামক চিকিৎসা (হাত, পা ও আঙ্গুল)।

১৯. পায়ে দীর্ঘদিন রক্ত সরবরাহের ঘাটতি জনিত টাটকা ক্ষত/ঘায়ের চিকিৎসা।

২০. প্রয়োজনীয় ক্ষেত্রে রক্তনালীর হাইব্রিড অপারেশন (একই সাথে ওপেন সার্জারি ও এন্ডোভাসকুলার চিকিৎসা)।

Address

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা।
Dhaka
1210

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sheikh Mohammad Ullah - Vascular & Endovascular Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category