Dr.Fahmid Health tips

Dr.Fahmid Health tips Dr. Fahmid Al Tahshin
MBBS,BCS(HEALTH),
FCPS(Paediatrics)P-1
MD(Paediatric cardiology)
Resident(BMU). medical officer(NICVD)

18/08/2026

বিচ্ছেদ ঘটাবে 'পিংক কালার বাস'! স্বামী-স্ত্রী উঠতে হবে আলাদা বাসে!🥱🥱

⭕ Diaper rash.❌প্রথম এক মাস বাচ্চাদেরকে ডায়াপার পড়াবেন না।পরবর্তীতে খুব একটা প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন বাচ্চাদেরকে ডা...
18/08/2026

⭕ Diaper rash.

❌প্রথম এক মাস বাচ্চাদেরকে ডায়াপার পড়াবেন না।
পরবর্তীতে খুব একটা প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন বাচ্চাদেরকে ডায়াপার না পরানো। অনেক সময় ডায়াপারের কারণে অথবা অতিরিক্ত গরমে ঘেমে বাচ্চাদের রেশ হয়ে যায়।

🩺 রেশ হলে কি করবেন ⁉️

✅ডায়াপার খুলে ফেলবেন।
✅শুকনা ঠান্ডা রাখবেন।
✅De-Rash / De-Rash plus oinment ব্যবহার করতে পারেন।
✅ডায়াপারের ব্র্যান্ড চেঞ্জ করবেন।
👍উন্নতি না হলে অবশ্যই সরাসরি একজন ডাক্তার দেখাবেন।

➡️ছবিতে যে রেশটি দেখানো হয়েছে সেটা ডায়াপারের এর কারণে হয়েছিল কিন্তু এটি এখন ভালোর দিকে আছে।

Dr.Fahmid Health tips

18/08/2026

মানুষদের যখন ফ্রি
পরামর্শ দেই তারা সেটা
পাত্তা দেয় না। কিন্ত সেই একি পরামর্শ চেম্বারে গিয়ে ফি দিয়ে যখন শুনে আসে তখন ঠিকি সেটা মেনে চলে! 🤣

অনলাইন বিজ্ঞাপন দেখে গায়ের রং ফর্সা হওয়ার জন্য এই ধরনের ক্রিম গুলো ব্যবহার করছেন তারা এই রোগী টার কাহিনী শুনে যান-উনি ...
18/08/2026

অনলাইন বিজ্ঞাপন দেখে গায়ের রং ফর্সা হওয়ার জন্য এই ধরনের ক্রিম গুলো ব্যবহার করছেন তারা এই রোগী টার কাহিনী শুনে যান-

উনি তার শরীরের চামড়া সুন্দর করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেখে এই ক্রিমটা আজকের দেড় বছর ধরে ব্যবহার করছেন।
এই ক্রিমটা স্টেরয়েড যুক্ত শুধু তাই না এখানে যেই স্টেরয়েড ব্যবহার করা হয়েছে সেটা সবচেয়ে হাই লেভেলের পাওয়ারফুল।

দীর্ঘদিন ব্যবহার করার কারণে প্রথমে তার শরীরে দাউদ রোগ হওয়া শুরু করল।
এরপরে চামড়া পাতলা হওয়া শুরু করল। চামড়া পাতলা হওয়ার পর চামড়ার নিচে যে ছোট ছোট রক্তনালি থাকে সেগুলো ফেটে রক্তক্ষরণ হওয়া শুরু করল।
রোগী প্রথমে একজন স্কিন ডাক্তারকে দেখিয়েছিলেন কিন্তু উনি এই ক্রিমের কথা বলেননি তাই স্কিন ডাক্তার প্রথমে scabies ভেবে চিকিৎসা করেছিলেন।

যখন ভালো হচ্ছিল না তখন আমার কাছে আসলেন।এবার উনি সম্পূর্ণ হিস্ট্রি দিলেন।

বুঝালাম ভয়ের কিছু নেই ওই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করুন দেখবেন এগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে।

আমি এখানে শুধুমাত্র হাতের একটি ছোট অংশের ছবি দিয়েছি। উনার পেট এবং পিঠের সমস্ত অংশ এই ধরনের অবস্থা হয়ে গিয়েছে অর্থাৎ যেখানে যেখানে উনি এই ক্রিম ব্যবহার করেছেন।

তাই এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি - নিজের সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট থাকুন শুকরিয়া আদায় করুন। তার পরেও যদি আপনার কিছু করতে মন চায় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করুন এভাবে অনলাইন বিজ্ঞাপন দেখে কখনোই এই ধরনের ক্রিম বা ওষুধ লাগাবেন না।

📍আমি এই ধরনের অনলাইন বিজ্ঞাপনে ব্যবহৃত ক্রিমের বিপক্ষে নযই। আমি প্রেসক্রিপশন বিহীন এগুলো অযাচিত ব্যবহারের বিপক্ষে।

©️ Dr.Fahmid Health tips

এই নেন,আমাদের মায়েদের সবার প্রিয় তালমিছরি। বাচ্চা একই সাথে তাল মিস্ত্রির স্বাদও পাবে আবার ওই লোকের পায়ের ঘামের স্বাদ ...
17/08/2026

এই নেন,আমাদের মায়েদের সবার প্রিয় তালমিছরি।
বাচ্চা একই সাথে তাল মিস্ত্রির স্বাদও পাবে আবার ওই লোকের পায়ের ঘামের স্বাদ ও পাবে 🥱🥱

কারা কারা বাচ্চাকে এগুলো খাওয়ান?

Dr.Fahmid Health tips

🌶️ মা ঝাল খেলে কি বাচ্চার সত্যিই পেট ব্যথা হয়?নতুন মা, শুনছেন — "ঝাল খেও না, বাচ্চা কাঁদবে!" আর আপনি ভয়ে শুধু সেদ্ধ ভা...
17/08/2026

🌶️ মা ঝাল খেলে কি বাচ্চার সত্যিই পেট ব্যথা হয়?

নতুন মা, শুনছেন — "ঝাল খেও না, বাচ্চা কাঁদবে!"
আর আপনি ভয়ে শুধু সেদ্ধ ভাত খাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন!

আসল সত্যিটা জানুন 👇

মিথ ❌: ঝালের ঝাল বুকের দুধ দিয়ে বাচ্চার পেটে যায়,তাই কাঁদে!

ফ্যাক্ট ✅: ঝালের ক্যাপসাইসিন দুধে এমন পরিমাণে যায় না যে বাচ্চার পেট জ্বলবে। দুধের স্বাদ একটু বদলায়, কিন্তু পেট ব্যথা করে না।

তাহলে বাচ্চা কেন মোচড়ায়, কাঁদে?

⃣ আপনার গ্যাস থেকে: আপনি একসাথে খুব ঝাল + তেল + ভাজাপোড়া খেলে আপনারই বুক জ্বালা, গ্যাস হয়। আপনি অস্বস্তিতে থাকেন, বাচ্চা বাতাস বেশি গিলে ফেলে।
⃣ খাওয়ানোর ভুলে: এক পাশে ২-৩ মিনিট করে বারবার খাওয়ালে পাতলা দুধ বেশি যায়, ল্যাকটোজ বেশি যায়, গ্যাস বাড়ে।
⃣ পেট এখনো কাঁচা: ৩ মাস পর্যন্ত বাচ্চার পেট চাপ দিতে শেখেনি, তাই হাগু-হিসুর আগে মোচড়ায়। এটা ঝালের জন্য না, বয়সের জন্য।

মা কি খাবেন?

✅ ঘরের স্বাভাবিক ঝাল (১-২টা কাঁচামরিচ) — খেতে পারবেন
✅ ভাত, পাতলা ডাল, ছোট মাছ, ডিম, লাউ, পেঁপে, পানি ২.৫-৩ লিটার

❌ এড়িয়ে চলুন — এক বাটি শুকনা মরিচের ভর্তা, অতিরিক্ত সরিষা, বাইরের ফুচকা/চটপটি/বিরিয়ানি, ৩ কাপের বেশি চা/কফি

মা সুস্থ থাকলেই বাচ্চা সুস্থ। না খেয়ে থাকবেন না!

শেয়ার করে সব নতুন মাকে জানিয়ে দিন।

ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।💞

©️ ডা. অমৃত লাল হালদার।

17/08/2026

বহির্বিভাগের অভিজ্ঞতা - খিচুনির জন্য
আমরা এখনো ওঝার কাছে যাই।

পায়খানা  কষা হলে আপেল খাওয়ান। যে সকল বাচ্চার পায়খানা কষা তাদের জন্য সবচেয়ে ভালো একটি ফল। যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে এত...
17/08/2026

পায়খানা কষা হলে আপেল খাওয়ান।

যে সকল বাচ্চার পায়খানা কষা তাদের জন্য সবচেয়ে ভালো একটি ফল। যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে এতে। যা পায়খানা নরম করতে সাহায্য করে।

তবে এখন বাজারে ফলগুলোতে প্রায়ই ফরমালিন থাকে। তাই ঘরোয়া ভাবে ফরমালিন কমানোর কার্যকর উপায়-

১. পরিষ্কার পানিতে ধোয়া-

ফল ২০–৩০ মিনিট সাধারণ পানিতে ভিজিয়ে রাখুন।
এতে পানিতে দ্রবণীয় ফরমালিনের একটি অংশ ধুয়ে চলে যায়।

২. লবণপানিতে ভিজিয়ে রাখা-

১ লিটার পানিতে ১ চামচ লবণ মিশিয়ে ২০–৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
লবণ পানি ফলের বাইরের অংশ থেকে রাসায়নিক দূর করতে সাহায্য করে।

৩. ভিনেগার বা লেবুর পানি ব্যবহার-

১ লিটার পানিতে ২–৩ টেবিল চামচ ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন।

৪. খোসাযুক্ত ফল খেতে খোসা ছাড়িয়ে খান

আপেল, নাশপাতি, আঙুর ইত্যাদির বাহিরের খোসাতে ফরমালিন বেশি থাকে।

খোসা ছাড়ালে ঝুঁকি অনেক কমে।

❌ যা করবেন না-

বেকিং সোডা, ব্লিচ, ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করবেন না—এগুলো নিজেই ক্ষতিকর।

Dr.Fahmid Health tips

16/08/2026

বাচ্চাকে জন্মের পর ভিটামিন কে খাইয়েছিলেন?

16/08/2026

আপনার বাচ্চার
কোন সমস্যাটি এই সময়ে
বেশি ভাবাচ্ছে আপনাকে?

Address

Khilkhet
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Fahmid Health tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category