Dr. Sayeed Hossain Emon - Family Medicine Consultant

Dr. Sayeed Hossain Emon - Family Medicine Consultant কনসালটেন্ট, ফ্যামিলি মেডিসিন 🩺
মেডিসিন, বাত-ব্যথা, চর্ম ও যৌন এবং শিশুরোগে অভিজ্ঞ।
স্বাস্থ্য সেবা পেতে WhatsApp/Messenger এ যোগাযোগ করুন।

27/08/2026

মানিকগঞ্জে মেডিসিন,বক্ষব্যাধি, নাক,কান,গলা এবং অর্থোপেডিক্স #বিশেষজ্ঞ হিসেবে প্রতারণামুলকভাবে চেম্বারে রোগী দেখছেন একজন #ডিএমএফ কোর্স করা,
#মেডিকেল_এসিস্ট্যান্ট!!! ⚠️
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে অনুরোধ অবিলম্বে সারা দেশ থেকে ভুয়া ডাক্তার নির্মুল করুন!

#বিশেষ_বার্তা 👇👇👇
✅বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) আইন অনুযায়ী, শুধুমাত্র (এমবিবিএস) বা (বিডিএস) ডিগ্রিধারীই "ডাক্তার" পদবি ব্যবহার করতে পারেন।✅

🔴অবৈধ, অরিজিনাল ডাক্তার নয় কিন্তু নামের আগে ডাক্তার লিখে বাংলাদেশে রোগি দেখে এমন
ভুয়া ডাক্তাররের প্রেসক্রিপশন চিনার উপায়:-
ডিগ্রির নাম: 👇
🚫DMF, DMA, DMS❌
🚫DMT, DDT, BSc Dental❌
🚫SACMO(উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার)❌
🚫MATS (মেডিকেল এসিস্ট্যান্ট) ❌
🚫BPT(বিপিটি)/ Physiotherapist❌
🚫আকুপাংচার স্পেশালিস্ট❌
🚫RMP, পল্লি চিকিৎসক ইত্যাদি। ❌
🚫LMAF,DMA,ফার্মাসিস্ট❌

✅ প্রেস্ক্রিপশনে/ব্যানারে যতই ডিগ্রি থাকুক...,
ভালো করে খেয়াল করুন 🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️
MBBS (এমবিবিএস) ও BDS (বিডিএস) ডিগ্রি
আছে কি না???
👉যদি না থাকে তাহলে সে ডাক্তার নয়!❌❌❌

: Dhaka Post

হার্ট অ্যাটাক প্রাণঘাতী—সর্বোচ্চ চিকিৎসা ও Primary PCI করেও মৃত্যুঝুঁকি শূন্য নয়। অথচ বাসায় ‘গ্যাসের ব্যথা’ ভেবে চিকিৎসা...
25/08/2026

হার্ট অ্যাটাক প্রাণঘাতী—সর্বোচ্চ চিকিৎসা ও Primary PCI করেও মৃত্যুঝুঁকি শূন্য নয়। অথচ বাসায় ‘গ্যাসের ব্যথা’ ভেবে চিকিৎসা করার পর রোগীকে মৃত অবস্থায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল (NICVD)-তে এনে, সঙ্গে থাকা ছবির এই ব্যক্তি সিসিইউতে কর্তব্যরত নারী চিকিৎসকের দিকে চেয়ার ছুড়ে মারেন!⚠️⚠️⚠️

রোগীর মৃত্যু হলেই ‘ডাক্তারের অবহেলা’ বলে চিকিৎসকের ওপর হামলা—এ যেন কেবল আমার সোনার বাংলাদেশেই সম্ভব!

হামলাকারীর বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করুন। না হলে দেশের স্বাস্থ্য খাত ধসে পড়বে!!!

উত্তরা Northend-এর সামনে ঘটে যাওয়া এই  #মর্মান্তিক_দূর্ঘটনা আমাদের জন্য একটি কঠিন শিক্ষা!অসতর্ক ও উল্টাপাল্টাভাবে রাস্ত...
25/08/2026

উত্তরা Northend-এর সামনে ঘটে যাওয়া এই #মর্মান্তিক_দূর্ঘটনা আমাদের জন্য একটি কঠিন শিক্ষা!অসতর্ক ও উল্টাপাল্টাভাবে রাস্তা পারাপারের কারণে একজন পথচারীর এমন করুণ পরিণতি সত্যিই হৃদয়বিদারক⚠️
সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি।
কয়েক মিনিট সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার কখনোই বুদ্ধিমানের কাজ নয়।

আসুন, কয়েক মিনিট সময় বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে, না ফেলি।
সবাই ফুটওভারব্রিজ ব্যবহার করি।
👉 সময় অপেক্ষা করতে পারে, জীবন নয়।
নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।

(পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন)

🟢 Online consultation WhatsApp  এর মাধ্যমে প্রদান করা হবে।🟢আর Offline consultation এর জন্য চেম্বারের জন্য অ্যাপয়নমেন্ট ন...
22/08/2026

🟢 Online consultation WhatsApp এর মাধ্যমে প্রদান করা হবে।
🟢আর Offline consultation এর জন্য চেম্বারের জন্য অ্যাপয়নমেন্ট নিয়ে, পরামর্শ সুবিধা নিতে হবে।
🟢অনুগ্রহ করে প্রথমে WhatsApp/Messenger-এ মেসেজ দিয়ে, আপনার সিরিয়াল নিশ্চিত করুন।

22/08/2026

#ভুয়া ডাক্তার থেকে সাবধান!
SSC পাশ করে #হোমিওপ্যাথি বিষয়ে #ডিপ্লোমা_কোর্স করে...নিজেকে প্রতারণামুলকভাবে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে...হাজার হাজার রোগীর জীবন বিপন্ন করেছেন!!!⚠️⚠️⚠️
ধন্যবাদ TAALASH (তালাশ ) টিমকে #ক্যান্সার_বিশেষজ্ঞ_ডাক্তার পরিচয় দেয়া
#ভুয়া_ডাক্তার এস.এম. সারোয়ারের মুখোশ উন্মোচন করার জন্য!!!⚠️⚠️⚠️

    আজকে কুমিল্লা থেকে ঢাকাগামী মিয়ামি বাসে যা ঘটে গেছে, তা যেকোন ডার্ক/সারভাইভাল সিনেমার চেয়ে কম না। ঘটনার শুরু হয় একট...
20/08/2026



আজকে কুমিল্লা থেকে ঢাকাগামী মিয়ামি বাসে যা ঘটে গেছে, তা যেকোন ডার্ক/সারভাইভাল সিনেমার চেয়ে কম না।

ঘটনার শুরু হয় একটি সড়ক দুর্ঘটনা দিয়ে।

মিয়ামি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে মাধাইয়া এলাকার কাছে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন, নিহত ও হতে পারে, সেটি নিশ্চিত নয়।

দুর্ঘটনার পর চালক ভয় পেয়ে যায় এবং এলোমেলোভাবে বাস চালাতে থাকে। বাসের কয়েকজন যাত্রী পরিস্থিতি বুঝতে পেরে চালককে গাড়ি থামাতে বলে কিন্তু ড্রাইভার এসব কানে নেয় নি।

একপর্যায়ে ঢাকার পথে না গিয়ে চালক ইউটার্ন নিয়ে আবার কুমিল্লার দিকে ছুটতে শুরু করেন। এ সময় বাসটি বেপরোয়া গতিতে চলতে থাকে এবং পথে বেশ কয়েকটি সিএনজি ও পিকআপকে ধাক্কা দেয়। শেষ পর্যন্ত চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশের একটি ডোবায় গিয়ে পড়ে।

বাসটি ডোবায় পড়ে যাওয়ার পর চালক গেটের লক খুলে দেন। যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসেন। দুর্ঘটনা ও চালকের আচরণে ক্ষুব্ধ কয়েকজন যাত্রী তখন চালককে মারধর করেন। এরপর কীভাবে চালক সেখান থেকে পালিয়ে যান, তা স্পষ্ট নয়।

এদিকে যাত্রীদের ঢাকায় নিয়ে আসার জন্য মিয়ামি পরিবহনের পক্ষ থেকে আরেকটি বাস পাঠানো হয়। যাত্রীরা সেই বাসে উঠে ঢাকার উদ্দেশে রওনা দেন।

কিন্তু এখানেই ঘটনার আরও ভয়াবহ অধ্যায় শুরু হয়।

গজারিয়ায় পৌঁছানোর পর মহাসড়কে ব্যারিকেড দিয়ে দ্বিতীয় বাসটিকে থামানো হয়।

দ্বিতীয় বাসের ড্রাইভার গেট খুলে দিলে সেখানে প্রথম বাসের চালক ও তার সঙ্গে থাকা প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ বাসের ভেতরে উঠে পড়ে। তাদের হাতে ছিল রামদা ও গাছের মোটা মোটা ডাল।

তারা বাসের ভেতরে ঢুকেই কয়েকজন নির্দিষ্ট যাত্রীকে টার্গেট করে হামলা শুরু করে। রামদা দিয়ে কোপানো এবং মোটা গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর চলতে থাকে বাসের ভেতরেই।

মুহূর্তের মধ্যে বাসের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা যে যেদিকে পারছিল সরে যাওয়ার চেষ্টা করছিলেন। বাসে বেশিরভাগ যাত্রী বয়স্ক হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতিতে সামনে এগিয়ে আসার সাহস পাননি।

তবে আশ্চর্যজনকভাবে কয়েকজন নারী যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাদের থামানোর জন্য এগিয়ে যান, এই নারী যাত্রীদের ও কোপানো হয়।

ড্রাইভার এর এই আচরণের মধ্যে বোঝাই যায়, ড্রাইভার গজারিয়া কেন্দ্রিক কোন ডাকাত দলের সদস্য, এবং যাত্রীদের কোপানো তে অংশ নেওয়া এরা একই ডাকাত দলের।

প্রশাসন কি ব্যবস্থা নেয়, এটাই দেখার বিষয়।

ঘটনার ছবি এবং ভিডিও এতোটাই বিভৎস যে, তা সংযুক্ত করছি না।
Post Credit:
M A MOHAIEMEN TANIM

🚨 নিরাপদ সড়ক চাই—আর কত প্রাণ গেলে টনক নড়বে?বেপরোয়া  #অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের নিচে চাপা...
17/08/2026

🚨 নিরাপদ সড়ক চাই—আর কত প্রাণ গেলে টনক নড়বে?
বেপরোয়া #অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে এক IUB শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু—এই ঘটনা শুধু একটি পরিবারের স্বপ্ন কেড়ে নেয়নি, আমাদের সড়ক নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।
❗ অবৈধ ও অনিয়ন্ত্রিত অটোরিকশার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এখনই প্রয়োজন।

ঢাকা আজ যেন জাহান্নামের পরিত্যক্ত নগরী। #অবৈধ_অটোরিকশার বেপোরয়া চলাচলে প্রতিদিন হাজার হাজার দুর্ঘটনা ঘটছে! লাইসেন্সবিহীন, ন্যূনতম প্রশিক্ষণবিহীন ড্রাইভার এর অটোরিকশা যেকোনো সভ্য দেশের জন্য অভিশাপ!!!
অসংখ্য মানুষ আহত হচ্ছে, কেউ চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে, কেউ প্রাণ হারাচ্ছে। কত পরিবার যে মুহূর্তে নিঃস্ব হয়ে যাচ্ছে—তার কোনো হিসাব নেই।
অটোরিকশা রাস্তায় সিগন্যাল অমান্য করা, উল্টো পথে চলাচল, রাস্তা ব্লক করে রাখা এগুলো যেন নিয়মে পরিণত হয়েছে! পুরো শহর এই ৩০ লাখ+ #অবৈধ_অটোরিকশার কাছে কার্যত জিম্মি⚠️⚠️⚠️
বিভিন্ন সূত্র মতে, প্রতিদিন নতুন করে প্রায় ১০০০–১২০০ অটোরিকশা রাস্তায় নামছে! তাহলে কিভাবে নিয়ন্ত্রণ হবে?
বাস, প্রাইভেটকার, বাইক—কেউ রক্ষা পাচ্ছে না #অবৈধ_অটোরিকশার বেপরোয়া চলাচলে!

আমাদের দাবি—
🔴 অবৈধ অটোরিকশা বন্ধ করতে হবে
🔴 সড়কে আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ম নিশ্চিত করতে হবে
🔴 ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে
🔴 পথচারী, শিক্ষার্থী, বাইকার ও সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

একটি প্রাণও অমূল্য।
আজ একজন শিক্ষার্থী, কাল যেন আর কোনো পরিবার প্রিয়জন হারানোর শোক না পায়।

👉 আইনের প্রয়োগ চাই, নিরাপদ সড়ক চাই।
👉 অবৈধ অটোরিকশা বন্ধ চাই।

#নিরাপদ_সড়ক_চাই
#অবৈধ_অটোরিকশা_বন্ধ_চাই

#বাংলার_টেসলা_বন্ধ

 #দাউদ/টিনিয়া ইনফেকশন, এই  চর্ম রোগটির সম্পর্কিত  #গুরুত্বপূর্ণ_তথ্য!⚠️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুয...
14/08/2026

#দাউদ/টিনিয়া ইনফেকশন, এই চর্ম রোগটির সম্পর্কিত #গুরুত্বপূর্ণ_তথ্য!⚠️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️

পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।

🚨 ৯টি প্রাণ... এক সকালে নিভে গেল  #অনুমোদনহীন_স্লিপার_বাস_দূর্ঘটনায় !⚠️⚠️⚠️শুক্রবারের এই সকালে সিলেটের মহাসড়কযে বাসটি দু...
07/08/2026

🚨 ৯টি প্রাণ... এক সকালে নিভে গেল #অনুমোদনহীন_স্লিপার_বাস_দূর্ঘটনায় !⚠️⚠️⚠️

শুক্রবারের এই সকালে সিলেটের মহাসড়ক
যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেটি একটি #অনুমোদনহীন_স্লিপার_বাস কাগজে-কলমে যার কোনো বৈধতা নেই! একটি সিঙ্গেল-ডেকার বাসের চ্যাসিসে জোড়াতালি দিয়ে দোতলা স্লিপার কোচ তৈরি করা হয়েছে। তারপর সেই বাসই মহাসড়কে বেপরোয়া গতিতে চলেছে, ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে রাস্তার পাশের খাদে উল্টে গেছে!⚠️
ভাবুন তো, ভেতরে ঘুমিয়ে থাকা যাত্রীরা হয়তো জানতেনই না—তাদের সেই ঘুমই হতে পারে জীবনের শেষ ঘুম। 😢😢😢

❓প্রশ্ন হলো—
একটি সিঙ্গেল-ডেকার বাসকে দোতলা স্লিপার কোচে রূপান্তরের অনুমতি কে দেয়?
❓কাঠামোগতভাবে ভারসাম্যহীন একটি বাস কীভাবে মহাসড়কে ১০০ কিমি/ঘণ্টা বা তার বেশি গতিতে ছুটে বেড়ায়?

বিআরটিএ কাগজে-কলমে এগুলোকে অবৈধ ঘোষণা করলেই দায়িত্ব শেষ হয় না। আদালতের নির্দেশ দিলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবতা হলো—দেশের মহাসড়কে এখনও শত শত ফিটনেসবিহীন ও অননুমোদিত স্লিপার বাস অবাধে চলাচল করছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের বিভিন্ন স্থানের কিছু বডি বিল্ডিং কারখানায় সিঙ্গেল-ডেকার চ্যাসিসে অননুমোদিতভাবে স্লিপার বাস তৈরি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মানদণ্ড উপেক্ষা করে শুধু বাহ্যিক চাকচিক্য বাড়াতে বিভিন্ন নামী ব্র্যান্ডের স্টিকার লাগানো হয়, অথচ নিরাপত্তা থাকে প্রশ্নবিদ্ধ।

আজকের এই মৃত্যু কোনো "দুর্ঘটনা" নয়!
এটি অবহেলা, দুর্বল তদারকি, অননুমোদিত যানবাহন এবং বেপরোয়া পরিবহন সংস্কৃতির সম্মিলিত ফল।

ইউকে আসার পর বুঝেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তুলনামূলক ভাবে স্বর্গ! প্রথমে আমি আমার এক্সপেরিয়েন্সই শেয়ার করি! এখানে আ...
06/08/2026

ইউকে আসার পর বুঝেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তুলনামূলক ভাবে স্বর্গ!

প্রথমে আমি আমার এক্সপেরিয়েন্সই শেয়ার করি! এখানে আসার আগে আমার স্কিন ছিল গ্লাস স্কিনের মতন। ব্রণের সমস্যা ছিলনা বললেই চলে।

এখানে আসার পরই আমার হেয়ারফল যেমন বাড়লো, তেমনি মুখে একনে উঠে ভ রে যেতে লাগলো। আর যেহেতু প্রেসক্রিপশন ছাড়া তেমন কোনো ওষুধ ও কেনা যায়না, তাই ভাবলাম ডার্মাটোলজিস্ট দেখাই।

কিন্তু এখানে ডিরেক্ট ডার্মাটোলজিস্ট দেখানো যায় না। আগে জিপিকে দেখালাম।তিনি কিছু বেইজলাইন টেস্ট দিলেন। সেগুলোর রিপোর্ট আসলো এক মাস পরে। এক মাস পরে আবার সেই জিপিকেই দেখলাম।

এবার তিনি বললেন-"আমি তো ডার্মাটোলজিস্ট না, তাউই আমি তোমাকে এই সমস্যার জন্য কোনো ওষুধ বা সিরাম প্রেসক্রাইব করতে পারবোনা।"
এরপরে তিনি ডার্মাটোলজিস্টের কাছে রেফার করলেন আমাকে। এবার আসলো মেইন ধামাকা!

সিরিয়াল দেয়ার বারোমাসের মধ্যে আমি একজন ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবো।মানে আজকে থেকে একবছর পরেও যদি আমার সিরিয়াল আসে,তাহলে তখনই আমাকে দেখবে, এর আগে না! এখন যে হারে চুল পরছে, মনে হচ্ছে ডাক্তার দেখাতে দেখাতে মাথায় আর চুল ই থাকবেনা!

এবার বলি অন্যদের অভিজ্ঞতার কথা।

আমাদের বাড়িওয়ালা, ব্রিটিশ ভদ্রলোক। চোখের ছানির অপারেশন করবেন। কয়েক দফায় ডাক্তার দেখানোর পরে উনাকে একটা ডেট দেয়া হলো অপারেশনের। সেই ডেটে তিনি গেলেন, পাঁচ ঘন্টা অপেক্ষা করলেন। এরপরে উনাকে জানানো হলো- "আজকে অপারেশন হবেনা, আবার ডাক্তার দেখিয়ে সিরিয়াল নিতে হবে।"

পরিচিত এক আপুর প্র্যাগনেন্সির সময় ডেলিভারি ডেটের অনেক আগেই পানি ভেঙে গেলো।আমি ইন্টার্ন থাকা অবস্থায় গাইনীতে এইরকম রোগীদের যে চিকিৎসা দিয়েছি,আপুটা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা সরকারি হাসপাতালেও সেই চিকিৎসা পায়নি।উনাকে কিছুক্ষণ অবজার্ভেশনে রেখে কোনো ওষুধ না দিয়েই বাসায় পাঠিয়ে দেয়া হলো।একদিন পরে উনার জ্বর উঠলো, ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করানো লাগলো, এবং ইনফেকশন বাচ্চা পর্যন্ত ছড়িয়ে বাচ্চার মেনিনজাইটিস হয়ে গেলো। জন্মের পরে একমাস বাচ্চাকে এনআইসিইউতে রাখতে হলো।

হাজব্যান্ডের এক মিউচুয়াল ফ্রেন্ড ফুটবল খেলতে গিয়ে মাথা ফা টি য়ে ফেলেছিল।আটটা সেলাই লাগলো।আর প্যারাসিটামল প্রেসক্রাইব করে বাসায় পাঠিয়ে দেয়া হলো। কোনো এন্টিবায়োটিক বা হাই ডোজের ব্যথার ওষুধ দেয়া হলোনা। বাসায় ফিরে উনার তীব্র ব্যথা +ইনফেকশন হয়ে জ্বর চলে আসলো!

হাজব্যান্ডের আরেক কলিগের হাজব্যান্ড বাইক এক্সিডেন্ট করে ফ্র্যাকচার নিয়ে হাসপাতালে গেলো।এই ফ্র্যাকচার, ব্লিডিং আর ব্যথা নিয়ে আট ঘন্টা সিরিয়ালে থাকার পরে ডাক্তার উনাকে দেখলো।

এমন হাজারটা উদাহরণ দিতে পারবো। হাজব্যান্ডের এক ব্রিটিশ কলিগ আমাদের দেশে কত সুলভ মূল্যে এবং কত ফাস্ট ডাক্তার দেখানো যায় শুনে বললো-"তাহলে তো তোমরা বেহেশতে থাকো!আমিও তোমাদের দেশে গিয়ে ডাক্তার দেখাতে চাই!"

আর আমাদের দেশে ডাক্তাররা একটা স্ট্রোক কিংবা হার্টএটাকের রোগী আসলে দৌড়ে গিয়ে চিকিৎসা দেয়,হাসপাতালে ওষুধের সাপ্লাই না থাকলে নিজ খরচে ওষুধ আনিয়ে আগে রোগীকে বাঁচানোর চেষ্টা করে, তাও দিনশেষে ডাক্তাররাই হয় কসাই, ডাক্তাররাই খায় মা ই র!

Post Credit:
-Safia Binte Ahmed

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sayeed Hossain Emon - Family Medicine Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share