গাড়াদিয়া কমিউনিটি ক্লিনিক

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গাড়াদিয়া কমিউনিটি ক্লিনিক

গাড়াদিয়া কমিউনিটি ক্লিনিক garadia, baira,singair,manikganj

30/07/2026

বিদায় ১৫ বছরের ঠিকানা... ❤️
​দীর্ঘ ১৫টি বছর কীভাবে যে কেটে গেল, টের-ও পেলাম না! পেশাগত তাগিদে ও চাকরির সুবাদে আজ আমাকে 'গাড়াদিয়া কমিউনিটি ক্লিনিক' থেকে নতুন কর্মস্থলে পাড়ি জমাতে হচ্ছে।
​এই দীর্ঘ ১৫ বছরে গাড়াদিয়া গ্রাম, এখানকার মানুষ এবং আমার সহকর্মীরা কেবল আমার কর্মক্ষেত্রের অংশ ছিলেন না, হয়ে উঠেছিলেন আমার পরিবারের মতো। প্রতিদিনকার সুখে-দুঃখে, স্বাস্থ্যসেবায় আপনাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। সার্ভিস দিতে গিয়ে কত স্মৃতি, কত অভিজ্ঞতা আর কত ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
​কাজের খাতিরে কিংবা চলার পথে যদি অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি বা কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তবে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
​নতুন কর্মস্থলে যেন সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি, সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। গাড়াদিয়া কমিউনিটি ক্লিনিক এবং এখানকার প্রতিটি মানুষের জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা ও ভালোবাসা রৈল।
​ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। 🤲💐

27/06/2026
হাম কি? কিভাবে ছড়ায়? হাম থেকে সুরক্ষার উপায়। জানতে হলে পড়তে হবে।
06/04/2026

হাম কি? কিভাবে ছড়ায়? হাম থেকে সুরক্ষার উপায়। জানতে হলে পড়তে হবে।

টিকা
28/08/2025

টিকা

28/08/2025

💉 টাইফয়েডের ঝুঁকি এড়ান, টিকা নিন আজই! সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।দ্রুত রেজিষ্টেশন করুন।

#টাইফয়েড_টিকা #সুস্থজীবন

সাপের এন্টিভেনম মূলত ককটেল জাতীয় হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, এন্টিভেনম একই। তাই সাপ চেনা জরুরী না৷ ওঝার কাছে না ...
26/08/2025

সাপের এন্টিভেনম মূলত ককটেল জাতীয় হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, এন্টিভেনম একই।
তাই সাপ চেনা জরুরী না৷ ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরী।

( বাংলাদেশে মোট ৪ প্রকার বিষধর সাপের কামড় লক্ষ্য করা যায়।
১.পদ্ম গোখরা ( নিউরোটক্সিন)
২.খয়া গোখরা ( নিউরোটক্সিন)
৩. কালাচ ( নিউরোটক্সিন)
৪. রাসেলস ভাইপার ( হেমোটক্সিন)

এই চার প্রকার সাপের ভেনম সংগ্রহ করে একসাথে এন্টিভেনম তৈরি করা হয়৷ সুতরাং, আপনাকে যে সাপেই কামড় দিক,ওষুধ একই।

উপরের চারটি সাপ বাদেও আমাদের দেশে শঙ্খচূর নামে ( ব্রান্ডেড ক্রেইট) কালো হলুদ ব্রান্ড করা একটা সাপ পাওয়া যায় যেটা মারাত্মক বিষধর। কিন্তু এযাবৎকালে এই সাপের কামড়ের কোন নজির নেই৷ এটা কাউকে কামড় দেয় না।

* সাপে কামড় দিলে হাত পায়ে বা শরীরের যেকোন স্থানে বাধন দেওয়ার কোন প্রয়োজন নেই৷ এতে উপকার হয় ই না,বরং আপনার বাধন দেওয়া অঙ্গে রক্ত চলাচলে অসুবিধার কারনে অঙ্গটি নষ্ট হতে পারে৷ ( রাসেলস ভাইপার এর কামড়ে হেমোটক্সিন বিষের প্রভাবে অঙ্গহানী হওয়ার সম্ভাবনা বেশি থাকে)

* আক্রান্ত স্থান ব্লেড দিয়ে চিড়ে দেওয়ার কোন দরকার নেই। এতে রোগী অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে পারে।

* সাপ কামড় দিলে আতঙ্কগ্রস্থ হওয়ার কিছু নেই। সঠিক সময়ে এন্টিভেনম নিলে বাঁচার সম্ভাবনা প্রায় ১০০%।
আতঙ্কগ্রস্থ হলে হার্ট ফেইলার হয়ে আপনি মারা যেতে পারেন।

* কালাচ সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়৷ এরা রাতে মানুষের বিছানার পাশে চলে আসে। এদের বিষে জ্বালা যন্ত্রণা করে না এবং কামড় দিলে চিহ্ন ঠিকভাবে বোঝা যায় না ( বিষদাঁত খুব ছোট) বলে মানুষ বুঝতে পারে না তার সাপে কামড় দিয়েছে। তাই মেঝেতে ঘুমাবেন না,মশারী লাগিয়ে ঘুমাবেন।

*** সর্বোপরি যে সাপেই কামড় দিক,ওঝার কাছে কখনই যাবেন না।
মনে রাখবেন, একমাত্র এন্টিভেনমই আপনাকে বাঁচাতে পারে৷ তাছাড়া দুনিয়ার আর কিছুই আপনাকে সাপের কামড় থেকে বাঁচাতে পারবে না৷গাড়াদিয়া কমিউনিটি ক্লিনিকে আসুন সেবা নিন সুস্থ্য থাকুন।

আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে আবেদন করা যাবে
06/03/2025

আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে আবেদন করা যাবে

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when গাড়াদিয়া কমিউনিটি ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category