Dr. Ashish Kumar Kundu -physiotherapist

Dr. Ashish Kumar Kundu -physiotherapist I am a Proud Physio Dr. My expertise on Musculoskeletal pain (Back pain, neck pain and joint pain) a

SENIOR PHYSIOTHERAPIST (INCHARGE), ***BANGLADESH SPECIALIZED HOSPITAL LTD (BSHL)***
>BSc PT (MEDICINE FACULTY-DU),
>MOTNS- CERTIFIED IN MOBILIZATION OF NERVOUS SYSTEM(AUS), >MOBILIZATION & MANUAL THERAPY OF SPINE(INDIA), >MUSCULOSKELETAL & NEUROMUSCULAR SPECIALIST,.

16/11/2020
ফ্রোজেন শোল্ডার এবং ফিজিওথেরাপি চিকিৎসা.......ফ্রোজেন শোল্ডার: ফ্রোজেন শোল্ডারকে বাংলায় বলতে পারি, হাতের সাথের ঘাড়ের জ...
15/11/2020

ফ্রোজেন শোল্ডার এবং ফিজিওথেরাপি চিকিৎসা.......

ফ্রোজেন শোল্ডার:
ফ্রোজেন শোল্ডারকে বাংলায় বলতে পারি, হাতের সাথের ঘাড়ের জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। এটি ঘাড়ের জয়েন্টের প্রদাহজনিত রোগ। এ ক্ষেত্রে জয়েন্টের মধ্যকার সাইনোভিয়াল ফ্লুইড নামক এক ধরনের তরল পদার্থ কমে যেতে থাকে। ফলে শোল্ডার জয়েন্ট ধীরে ধীরে শক্ত হয়ে যেতে থাকে। ফ্রোজেন শোল্ডারকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় শোল্ডার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা হয়। এই রোগ ৪০-৬০ বছর বয়স এবং মহিলাদের বেশি হয়ে থাকে।

উপসর্গ সূমহ:
হাতের সাথের ঘাড়ের জয়েন্টে ব্যথা
জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
জয়েন্টের নাড়ানোর ÿমতা কমে যাওয়া
আক্রান্ত্ম পাশে শুতে না পারা
হাতে দূর্বলতা চলে আসা ইত্যাদি

ফ্রোজেন শোল্ডার কেন হয়:
এই রোগের প্রধান কারন এখন পর্যন্ত্ম জানা যায়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন-
ডায়াবেটিস মেলাইটাস
ঘাড়ের জয়েন্টে আঘাত পেলে
কোন কারনে জয়েন্ট অনেকদিন নাড়ানো না হলে
ফুসফুস, হূদপিন্ডের বা হাতের অপারেশন পরবর্তিতে
থাইরয়েডের রোগ থাকলে

চিকিৎসা পদ্ধতি:
ফ্রোজেন শোল্ডার রোগীর কাছে ব্যথা প্রধান সমস্যা মনে হলেও, তার আসল সমস্যা হলো জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। রোগী যত ব্যথার ভয় করে হাত নাড়ানো বন্ধ রাখবে, তার জয়েন্ট তত বেশি শক্ত হয়ে যাবে। তাই রোগীকে বুঝাতে হবে, ব্যথার ঔষধের চেয়ে হাত নাড়ানোর চিকিৎসা করা বেশি জরম্নরি। এ ক্ষেত্রে রোগীর ব্যথা নিয়ন্ত্রণে রেখে হাত নাড়ানোর ক্ষমতা ফিরে পাওয়ার একমাত্র চিকিৎসা পদ্ধতি হলো সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা।

ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা:
একজন ফিজিওথেরাপিষ্ট রোগীর রোগ বর্ণনা, ফিজিক্যাল টেষ্ট, ফিজিওথেরাপিউটিক স্পেশাল টেষ্ট এবং রেডিওলজিক্যাল টেষ্ট এর মাধ্যমে রোগীর জয়েন্টের সমস্যা সূমহ নির্ণয় করে থাকেন। অত:পর রোগীর সমস্যানুযায়ী চিকিৎসার পরিকল্পনা বা ট্রিটমেন্ট প্লান করেন এবং সেই প্লান অনুযায়ী নিন্মোক্ত পদ্ধতিতে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
ম্যানুয়াল থেরাপি
মোবিলাইজেশন
মুভমেন্ট উইথ মোবিলাইজেশন
থেরাপিউটিক এক্সারসাইজ যেমন: স্পাইডার এক্সারসাইজ, পুলি এক্সারসাইজ, পেন্ডুলার এক্সারসাইজ ইত্যাদি।
ইনফিলট্রেশন বা জয়েণ্ট ইনজেকশন
ইলেকট্রোথেরাপি বা অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা (যেমন: IRR, UST) ইত্যাদি।
কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ্‌স বা ঔষধ

রোগীর জয়েন্টের সমস্যা দুর করে হাত নাড়ানোর ক্ষমতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপরিসীম। তবে ফিজিওথেরাপি’র নামে শুধূমাত্র মেশিন যেমন: হিট, ভাইব্রেশন, ইলেকট্রিক্যাল ষ্টিমুলেশন ইত্যাদি ব্যবহার করে যে চিকিৎসা দেয়া হয় তা অপচিকিৎসার সামিল। সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ব্যাথামুক্ত জীবন যাপন করম্নন।

ফিজিওথেরাপি.......ফিজিও (শারীরিক) এবং থেরাপি (চিকিত্সা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারীরিক চিকিত্সার সৃষ্টি। ফিজিওথের...
15/11/2020

ফিজিওথেরাপি.......
ফিজিও (শারীরিক) এবং থেরাপি (চিকিত্সা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারীরিক চিকিত্সার সৃষ্টি। ফিজিওথেরাপি আধুনিক চিকিত্সা বিজ্ঞানের এক অন্যতম এবং অপরিহার্য শাখা। একজন ফিজিওথেরাপি চিকিত্সক স্বাধীন এবং স্বতন্ত্রভাবে রোগীর বিভিন্ন স্বাস্থ্য সমস্যা (প্রধানত বাত-ব্যথা, আঘাতজনিত ব্যথা, প্যারালাইসিস ইত্যাদি) নির্ণয় সহকারে পরিপূর্ণ চিকিত্সা সেবা প্রদান করে থাকেন।

কেন এই ফিজিওথেরাপি........?
আমরা যদি শরীরের বিভিন্ন রোগের কথা চিন্তা করি তাহলে দেখতে পাব, শুধু ওষুধ সব রোগের পূর্ণ সুস্থতা দিতে পারে না। বিশেষ করে যেসব রোগের উত্স বিভিন্ন মেকানিক্যাল সমস্যা, সেসব ক্ষেত্রে ওষুধের ভূমিকা তুলনামূলকভাবে কম। যেমন : বাত, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, আঘাতজনিত ব্যথা, হাড় ক্ষয়জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, সেরিব্রাল পালসি, স্পোর্টস ইনজুুরি ইত্যাদি। তাহলে এসব রোগ থেকে পরিপুর্ণ সুস্থতা লাভের উপায় কী?

মাল্টি ডিসিপ্লিনারি টিম........
বর্তমানে উন্নত বিশ্বে সব ধরনের শারীরিক সমস্যার পরিপূর্ণ সমাধানের লক্ষ্যে চিকিত্সা বিজ্ঞানে এক নতুন ধারার প্রবর্তন হয়েছে। যাকে বলা হয় মাল্টি ডিসিপ্লিনারি টিম। এই টিমে থাকেন সার্জন, মেডিসিন স্পেশালিস্ট, জেনারেল ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, নার্স, কাউন্সেলর এবং সোশ্যাল ওয়ার্কার। রোগীর শারীরিক সমস্যা দূর করে কার্যক্ষমতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের ভূমিকা অপরিসীম।

যেসব ক্ষেত্রে ফিজিওথেরাপি দরকার.........
— বাত-ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা অথবা হাত ব্যথা, হাঁটু অথবা গোড়ালির ব্যথা।
— স্পোর্টস ইনজুুরি, আঘাতজনিত ব্যথা।
— হাড় ক্ষয়জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া।
— স্ট্রোক অথবা প্যারালাইসিস জনিত সমস্যায়।
— মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি।
— হৃদরোগ অথবা ফুসফুসের বিভিন্ন সমস্যায়।
— বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়।
— আইসিইউ-তে অবস্থানকারী রোগীর জন্য।
— পা বাঁকা (ক্লাব ফিট)।
— সেরিব্রাল পালসি (প্রতিবন্ধী শিশু)
— বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি চিকিত্সার ক্ষেত্রে ও পুনর্বাসন সেবায় ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।

Address

Shyamoli, Mirpur Road
Dhaka
1207

Opening Hours

Monday 11:00 - 19:00
Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 19:00
Thursday 11:00 - 19:00
Saturday 11:00 - 19:00
Sunday 11:00 - 19:00

Telephone

+8801717820082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ashish Kumar Kundu -physiotherapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ashish Kumar Kundu -physiotherapist:

Shortcuts

Share