Doctor's Journey by Dr. Rupa Das Polin

Doctor's Journey by Dr. Rupa Das Polin MBBS(Dhaka Medical College)| BCS(Health) | Assistant Surgeon(48th BCS) | Recommended (46th BCS)

 #বিসিএস_অথবা_মৃত্যু-১৮(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)একটি বিসিএস একজন মানুষের জীবনে খুব বেশি গুর...
16/06/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৮
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

একটি বিসিএস একজন মানুষের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ।বিসিএসের পক্ষে-বিপক্ষে অনেকরকম কথাই হতে পারে কিন্তু দিনশেষে বাংলাদেশে একটা চিন্তাহীন জীবন কাটাতে গেলে বিসিএসের কোনো বিকল্প নেই এটা আমরা সবাই মানতে বাধ্য।যেহেতু আমি স্পেশাল এবং জেনারেল দুই টাইপের বিসিএসই ক্র‍্যাক করেছি তাই বিসিএস প্রত্যাশীদের জন্য আমি আমার পোস্টগুলোতে এখন থেকে দুইটা পার্ট রাখছি।প্রথম পার্ট জেনারেলের এবং দ্বিতীয় পার্ট স্পেশালের উপরে।যারা জেনারেল ক্যাডারে পরীক্ষা দিবে তাদের জন্য প্রথম পার্ট অনেক হেল্পফুল হবে আর যারা স্পেশাল দিবে তাদের জন্য দুইটা পার্টই সমান গুরুত্বপূর্ণ।

✅পার্ট-১:
গত দুই পর্বে ইংরেজি গ্রামারের NOUN & PRONOUN নিয়ে পোস্ট করেছিলাম।আজকে কথা বলবো "ADJECTIVE" নিয়ে।
আমরা সবাই জানি যে Adjective হচ্ছে সেই word গুলো যেগুলো noun আর pronoun কে modify করে।তাই adjective সবসময় noun & pronoun এর সাথে attached থাকবে।
যেমন-They live in a beautiful house.এখানে house একটা noun আর তাকে মডিফাই করছে "beautiful" ওয়ার্ডটা তাই beautiful হচ্ছে adjective.এটুকু পর্যন্ত আমরা সবাই জানি।কিন্তু কনফিউশান টা হয় কোথায়?কিছু ওয়ার্ড আছে দেখতে pronoun এর মতো বাট আদতে তারা adjective.
যেমন-That lady looks beautiful.
এখানে "That" কে দেখে একটা pronoun pronoun feel আসলেও আসলে এটা adjective.কারণ এখানে lady একটা noun আর lady তে modify করছে that ওয়ার্ডটা।কারণ that দিয়েই lady কে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে।
একইভাবে-Take those flowers away.এখানে those একটা pronoun.কারণ those এখানে flowers এর বদলে না বসে flowers কে নির্দিষ্ট করছে।যদি flower এর বদলে বসতো তাহলে pronoun হতো।
একইভাবে-Each student is responsible for littering classroom.এখানে student হচ্ছে noun আর student কে modify করছে each.তাই each একটা adjective.এটা pronoun না।
আসলে adjective always noun/pronoun এর আগে বসে।তাই noun/pronoun এর আগে each বসেছে এভাবেও চেনা যায় যে এটা adjective. একইভাবে-I don't have any money.এখানে any একটা adjective.
Which book do you want?-এখানে which একটা adjective.
Your child is a very good student. এখানে your ও adjective.

Adjective এর আরো কিছু rules আছে।যেমন-
✅দুইয়ের মধ্যে বেছে নেয়ার ক্ষেত্রে comparative degree এর আগে the আর পরে of বসে।যেমন-
Babul is the taller of the two boys.

✅কােনা Sentence এ একই জাতীয় noun ভিন্ন কােনা noun এর সাথে সম্পকর্যুক্ত হয়ে তাদের মধ্যে তুলনা করা হলে সমজাতীয় noun এর পুনরাবৃত্তি না করে তার পরিবর্তে (singular/uncountable noun হলে) that of এবং plural হলে those of বসে।
Example:
The rice of Barishal is better than that of Dinajpur.
The roads of Dhaka are better than those of Khulna.

✅Perfect, supreme, false, complete, unique, universal, extreme এই শব্দগুলো নিজেরাই
superlative অর্থ প্রদান করে বলে এদের পূর্বে most বা অন্য কােনো qualifier বসে না।
He is the most perfect judge(ভুল)
He is the perfect judge(ঠিক)

✅senior, junior, inferior, superior, prior, ulterior, posterior,prefer এগুলোর পরে than না বসে to বসে।যেমন-He is senior to me.I prefer death to dishonor.

আজ এ পর্যন্তই।পরের পোস্টে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো।পেইজের সাথেই থেকো।আর পোস্টগুলো শেয়ার/সেভ করে নিজের কাছে রেখো আর প্রিয় মানুষকে পাঠিয়ে দেও।

পার্ট-২:
গত পর্বে Anatomy শুরু করেছিলাম এবং কিছু জিনিস পড়তে বলেছিলাম তোমাদেরকে।আজ আবারও Anatomy নিয়ে আলোচনা করবো।

Epithelial Tissue আমরা সবাই পড়ে এসেছি।এর মধ্যে covering epithelium গুলো ৩ প্রকার।Simple,Stratified আর pseudostratified.
Simple epithelium আবার ৩ প্রকার।Squamous,Columner,Cuboidal.
Stratified টা ৫ প্রকার।keratinized,non-keratinized,cuboidal,transitional,columber.
কোন Organ এ কোন টাইপের epithelial covering থাকে এটা থেকে প্রায়ই প্রশ্ন আসে।তাই সবাই এটা বই খুলে এখনই পড়ে ফেলো।

এরপরে আসে Glands.
Based on nature of secretion glads are of 3 types.Mucous,Serous,Mixed.
Based on mode of secretion-Merocrine/eccrine,apocrine,holocrine.
Based on branching pattern and secretory unit-Simple,Compound.
Simple এর মধ্যে আবার-Tubular,branched tubular, coiled tubular,acinar,branched acinar.
Compound এর মধ্যে-Tubular,acinar,tubuloacinar.
কোন টাইপের gland কোথায় থাকে সেটা বই দেখে আজকেই পড়ে ফেলবে।
আরেকটা আছে Myoepithelial cells.এরা
contractile তাই secretory glands এ থাকে।যেমন-sweat gland,salivary gland,lacrimal gland,mammary gland.

এরপরে আসে connective tissue.
Connective tissue-র Types.কোন টাইপের কানেকটভ টিস্যু কোথায় থাকে,connective tissue cells(Fibroblast/fibrocutes,adipocyte,macropgage) and fibres of connective tissue(Collagen,Reticular,Elastic)
এর মধ্যে Collagen Fibres এর Types পড়া লাগে।যেমন Bones এ থাকে টাইপ-1,cartilage এ টাইপ-2.

আমি আজকে যেগুলো বললাম এগুলো কিন্তু কম পড়া না।তবে এগুলো পড়ে ফেললে এখান থেকে মিনিমাম একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা খুব বেশি।তাই সবাই এখনই পড়ে ফেলো।

আজ এ পর্যন্তই।দেখা হবে পরের পর্বে নতুন কোনো ধামাকা নিয়ে।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)পজিশন-১০৭
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)পজিশন-২২৩

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-১৭(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)আজকের পোস্টে দুইটা পার্ট থাকবে।প্রথম পার্টে...
11/06/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৭
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

আজকের পোস্টে দুইটা পার্ট থাকবে।প্রথম পার্টে লিখবো জেনারেল পার্ট নিয়ে।এর আগে "NOUN" টপিকে পোস্ট করেছিলাম।আজকে "Pronoun" দিয়ে শুরু করবো।
পার্ট-১:

Pronoun ৯ প্রকারের।
1.Personal Pronoun-I,He,She
2.Possessive pronoun-her,his
3.Reflexive pronoun-Myself,herself
4.Demonstrative Pronoun-This,that
5.Indefinite pronoun-Anyone,anybody,someone
6.Interrogative pronoun-What,who
7.Reciprocal pronoun-each other,one another
8.Distributive pronoun-each,either
9.Relative pronoun-Whom,whice.

আমি সংক্ষেপে বললাম।বাকিটা গ্রামার বই থেকে পড়ে নিবেন ডিটেইলস এ।

এবার আসি PRONOUN এর কিছু কমন মিসটেকস-এ।
❌Incorrect-I,you and he is going to buy a car.
✅Correct-You,he and I are going to buy a car.
কিন্তু Guilt প্রকাশের ক্ষেত্রে ব্যাপারটা উলটা হয়।
❌Incorrect-You,he and i are guilty
✅Correct-I,you and he are guilty.

আরেকটা কনফিউশান হলো কোথায় who বসে আর কোথায় whom.মনে রাখবো Subject বদলে who বসে আর Object এর বদলে whom.এখন object চিনবো কীভাবে?"কী/কাকে"দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটাই Object.
যেমন-I will give her a rose.
এখন "কী"দিয়ে প্রশ্ন করলে উত্তর-A Rose.
কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর-her.
সুতরাং a rose, her এই দুইটা object.
এখানে " I" হচ্ছে subject.তাই এর বদলে Who বসানো যায়।যেমন-who will give her a rose?
আর her এর বদলে Whom বসানো যায়।যেমন-he will give a rose to Whom?

পার্ট-২:

মেডিকেল পার্টে সবার সবথেকে বেশি টেনশনের জায়গা মনে হয় এনাটমি।কিন্তু এনাটমি থেকে আসলে তেমন কঠিন প্রশ্ন আসে না।বিগত কয়েকটা বিসিএসের প্রশ্নের উদাহরণ দিলেই বুঝবে।
৪৮ বিসিএসের ২/৩ টা প্রশ্ন দেখাই-
1.Carpal tunnel consists of+-
Median nerve/radial nerve/ulnar nerve/musculoskeletal nerve
2.Lining of urinary tract is-
Endothelium/mesothelium/transitional epithelium/ciliated columner epithelium
3.The largest gland of human body is-
Adrenal/liver/pancreas/thyroid.

আমার বিশ্বাস তোমাদের মধ্যে সবাই-ই এগুলোর উত্তর আগে থেকেই জানো।আর যারা ভুলে গেছো তারা একবার পড়লেই মনে পড়ে যাবে।
এখন আসি প্রথমে কী কী টপিক থেকে পড়া শুরু করবে।
জেনারেল এনাটমি আর ফিজিওলজি ফার্স্ট চ্যাপ্টার এর কিছু কমন টপিক ছিলো।Cell,cellular organelles,cell cycle,cell division,DNA,gene.
এগুলো যেকোনো একটা গাইড বই থেকে পড়ে ফেলো।এগুলো কিন্তু তোমরা এইচএসসিতেও পড়ে এসেছো তাই নতুন করে রিভিশন দিতে কষ্ট হবে না।এর সাথে পড়বে"Genetic disorders"
"Disorders of Chromosome"
এটা ২ প্রকার।Numerical and Structural.
Numerical-Down syndrome,patau,edward,kleonfelter,turner.
Structural-Angelman's syndrome

Single gene/Mendelian Disorder-এর মধ্যে আছে-Autosomal Dominant,Autosomal recessive,X-linked Dominant,X-linked Recessive disorders.এই Disorder গুলোর উদাহরণ পড়া লাগবে।প্যাথলজি বইতেও আছে এটা।সাথে Down,Turner and Kleinfelter এর একটু করে ডিটেইলস পড়ে ফেলবা।
তাহলে এগুলো দিয়েই শুরু হোক তোমার বিসিএসের পড়া।

আজ এ পর্যন্তই।পরের পোস্টে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো।পেইজের সাথেই থেকো।আর পোস্টগুলো শেয়ার/সেভ করে নিজের কাছে রেখো আর প্রিয় মানুষকে পাঠিয়ে দেও।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)পজিশন-১০৭
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)পজিশন-২২৩

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-১৬(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)গত বেশ কিছুদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে যে ...
08/06/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৬
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে যে সামনে ডাক্তারদের জন্য আবার একটা স্পেশাল বিসিএস আসতে পারে।অনেকেই ইনবক্সে প্রস্তুতির বিষয়ে জানতে চাচ্ছে।স্পেশাল বিসিএসে ২০০ মার্কস এর প্রিলি পরীক্ষা হয় এবং ২০০ মার্ক্স এর ভাইভা হয়।প্রিলিকেই প্রিলি+রিটেন হিসেবে ধরা হয়।ফাইনাল রেজাল্ট হয় প্রিলি আর ভাইভার মার্ক্স যোগ করে।

প্রিলির এই ২০০ মার্ক্সের মধ্যে ১০০ মার্ক আসে জেনারেল পার্ট থেকে আর ১০০ মার্ক আসে মেডিকেল পার্ট থেকে।জেনারেল পার্টের জন্য কীভাবে পড়তে হবে,কী কী বই লাগবে সেগুলো আমার " #বিসিএস_অথবা_মৃত্যু" সিরিজের আগের পোস্টগুলো পড়লেই জানতে পারবে।পোস্টটা পুনড কমেন্ট এ গেলেই খুঁজে পাবে।
এখন আসি মেডিকেল পার্ট নিয়ে।প্রথমেই স্পেশাল বিসিএসের সিলেবাস সম্পর্কে আমরা জানবো।২০০ মার্কের মধ্যে-
✅বাংলা সাহিত্য-৫
✅বাংলা ব্যাকরণ-১৫
✅english grammar-15
✅english literature-5
✅বাংলাদেশ বিষয়াবলি-২০
✅আন্তর্জাতিক বিষয়াবলি-২০
✅math-10
✅mental ability-10
✅anatomy-12
✅physiology-8
✅biochemistry-5
✅pharmacology-5
✅forensic-5
✅community medicine-5
✅pathology-5
✅microbiology-5
✅pharmacology-5
✅medicine-17
✅surgery-17
✅gynae and obs-16

দেখা যাচ্ছে যে ফার্স্ট প্রফ-ফাইনাল প্রফ সব সাবজেক্ট থেকেই প্রশ্ন আসে।কিন্তু দেখে ভয় পাওয়া যাবে না।আমি ধাপে ধাপে বলে দিবো কীভাবে কী পড়া লাগবে।প্রথমে আমার আগের পোস্টগুলো সব পড়ে ফেলে জেনারেল পার্টের বইগুলো জোগাড় করে ফেলো।এবার বলবো মেডিকেল পার্ট কোন বই থেকে পড়বে।একটা আনপপুলার অপিনিয়ন বলি।মেডিকেল পার্টের জন্য আমি গাইড বই পড়তাম যে গাইডগুলো আমরা এমবিবিএস লাইফে পড়ে এসেছি।যে যেই গাইড পড়েছো সে সেই গাইডগুলো নিজের কাছে রেখে দিয়ে থাকলে তো এখন কাজে লাগবেই।আর না থাকলে নতুন করে জোগাড় করে ফেলো।আমার মতে যারা যে রাইটারের গাইড বই আগে পড়েছো তারা সেটাই নতুন করে পড়া শুরু করো।নতুন বই কেনার দরকার নেই।আর লাইভ এমসিকিউ এর একটা সাবস্ক্রিপশন কিনে ফেলো।ওখানে রেগুলার পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করবে।আমি নিজে কোনো কোচিং করিনি।তাই কোনো কোচিং এর বিষয়ে সাজেশন দিতে পারবোনা।তোমাদের প্রথম কাজ হলো আমার পোস্ট অনুসারে আগে বইগুলো কালেক্ট করে ফেলা।তারপর কোন সাবজেক্ট থেকে কী পড়া লাগবে সেটা আমি ধাপে ধাপে পোস্ট আকারে বলে দিবো।আমি নিজে যে গাইডগুলো পড়তাম সেভুলো হলো-এনাটমি-আরিফ,ফিজিও-ব্লুপ্রিন্ট,এ বি সি অফ বায়োকেমিস্ট্রি,ফরেনসিক+কমমেড-কনসেপ্ট,মাইক্রো+ফার্মা-ব্লুপ্রিন্ট,প্যাথো-আরিফ,মেডিসিন,সার্জারি -এনডেভার,গাইনি অবস-কনসেপ্ট।প্রিলির আগে জেনেসিসের এক সেট বই কিনেছিলাম কিন্তু পড়া হয়নি।

আর পড়ার রুটিন তোমার নিজের সুবিধা অনুসারে বানিয়ে নিবে।প্রতিদিন জেনারেল পার্টের জন্য কিছু সময় আর মেডিকেল পার্টের জন্য কিছু সময় রুটিনে রাখবে।একটা সাবজেক্ট শেষ করে পরের সাবজেক্ট শুরু করবে।না হলে সব একসাথে জগাখিচুড়ি হয়ে যাবে।যে সাবজেক্টগুলো থেকে বেশি মার্ক্সের প্রশ্ন আসে সেগুলো আগে শুরু করবে।
মেডিকেল পার্টকে বেশি গুরুত্ব দিবে।কারণ মেডিকেল পার্টে যারা ভালো করবে তারা টিকে যাবে।আর জেনারেল পার্টেও যারা ভালো করবে তারা র‍্যাংক করবে।প্রথম প্রায়োরিটি হলো যুদ্ধে টিকে যাওয়া।তাই মেডিকেল পার্টকে বেশি গুরুত্ব দিতে হবে।যারা মেডিসিনে পার্ট-১ এর প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য সবথেকে ভালো কারণ মেডিসিন থেকেই সবথেকে বেশি প্রশ্ন আসে।

আজ এ পর্যন্তই।পরের পোস্টে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো।পেইজের সাথেই থেকো।আর পোস্টগুলো শেয়ার/সেভ করে নিজের কাছে রেখো আর প্রিয় মানুষকে পাঠিয়ে দেও।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)পজিশন-১০৭
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)পজিশন-২২৩

#বিসিএস

03/06/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৫
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে যে সামনে ডাক্তারদের জন্য আবার একটা স্পেশাল বিসিএস আসতে পারে।৪৮ বিসিএসের বেশ কিছু মাস আগে থেকেও আকাশে-বাতাসে এরকম স্পেশাল বিসিএস এর গুজব ভেসে বেড়াচ্ছিলো যেটা পরে সত্যি হয়ে গেছে।তাই এবারও স্পেশাল বিসিএসের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।আর স্পেশাল বিসিএস হোক/না হোক প্রস্তুতি নিয়ে রাখতে তো সমস্যা নেই।কারণ যখন সার্কুলার হবে তারপরে আর পড়ার সময় বেশি পাওয়া যাবে না।

আমি নিজে যেহেতু একজন ডাক্তার এবং প্রথম প্রচেষ্টাতেই স্পেশাল বিসিএস এবং জেনারেল বিসিএস দুটোই ক্র‍্যাক করেছি তাই আমি চাই আমার জুনিয়র ডাক্তার ভাই-বোনরাও যেন আমার মতো এক চান্সেই বিসিএস ক্লিয়ার করে ফেলতে পারে।

তাই আমি ভেবেছি এখন থেকে আমার #বিসিএস_অথবা_মৃত্যু সিরিজের প্রতিটা পোস্ট-এ দুটো পার্ট রাখবো।প্রথম পার্টে থাকবে জেনারেল পার্ট নিয়ে আলোচনা আর দ্বিতীয় পার্টে থাকবে মেডিকেল পার্ট নিয়ে আলোচনা।জেনারেল পার্টের আলোচনার অংশটুকু যারা জেনারেল বিসিএস দিবে তাদের তো কাজে লাগবেই,যারা স্পেশাল দিবে তাদেরও লাগবে কারণ স্পেশালের প্রিলি তে ১০০ মার্ক্স আসে জেনারেল পার্ট থেকে।কিন্তু সবকিছুই নির্ভর করবে আপনাদের রেসপন্স এর উপরে।আপনারা যদি চান শুধু তাহলেই আগামীকাল থেকে দুই পার্টে পোস্ট দেয়া শুরু করবো।কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যান।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-১৪(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএ...
02/06/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৪
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএস প্রত্যাশীদেরকে বিসিএস পরীক্ষা সম্পর্কে বিভিন্ন গাইডলাইন দিয়ে আসছি।আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সাজেশন মেনে চললে আপনারা অবশ্যই উপকৃত হবেন।

English Grammar নিয়ে আজকে কথা বলবো।Parts of Speech থেকে প্রায়ই প্রশ্ন আসে।এর মধ্যে 'Noun' বেশ গুরুত্বপূর্ণ।
Noun ৫ প্রকার।
✅Proper Noun(যেকোনো কিছুর নাম হোক সেটা দেশ,নদী,মানুষ)
✅Common noun(general names for people,place,things.যেমন-Man,Country,River)
✅ Material noun(Gold,iron,water)
✅Abstract noun(things you can't see or touch such as love,happiness,knowledge)
✅Collective noun(Team,Family,herd,pack)

এগুলোর বিস্তারিত আপনারা যেকোনো একটা বই থেকে পড়ে নিবেন।

এখন কথা বলবো Countable Noun ar Uncountable Noun নিয়ে।uncountable হলো যেগুলো গণনা করা যায় না।কোনগুলো uncountable noun এগুলো মুখস্থ করে ফেলতে হবে।কীভাবে মনে রাখবেন-
Remember the acronym "MILFEN"

Materials (water, gold)
Ideas (advice, information)
Liquids (milk, oil)
Feelings (happiness, anger)
Events/phenomena (weather, rain)
News & collective items (news, furniture, luggage)

এগুলো সব uncountable noun.
এখন কোনগুলো countable আর কোনগুলো uncountable মনে রাখার দরকার কী?
✅Countable noun এর আগে বসে Many/Article(a,an,the)/number(1,2,3)/few আর Uncountable noun এর আগে বসে much/a piece of/2 pieces of/a little.আর "a lot of" countable,uncountable দুটোর আগেই বসে।যেমন-a lot of work/a lot of mangoes.
এখন-
❌an advice → ✅ a piece of advice
❌ many informations → ✅ much imformation
❌ two furnitures → ✅ two pieces of furniture
❌ many luggages → ✅ much luggage / two pieces of luggage
❌an information ✅a piece of information
❌many informations ✅much information
❌a furniture ✅a piece of furniture
❌many furnitures ✅much furniture / several pieces of furniture
❌a luggage ✅a piece of luggage
❌many luggages ✅much luggage
❌an equipment✅ a piece of equipment
❌many equipments ✅much equipment / several pieces of equipment
❌a homework ✅a piece of homework / a homework assignment
❌many homeworks ✅much homework
❌a bread ✅a loaf of bread / a piece of bread
❌many breads ✅many loaves of bread (when referring to individual loaves)
❌a news ✅a piece of news
❌many news ✅some news / pieces of news
❌a work (meaning job/work in general) ✅some work / a piece of work
❌many works (general work) ✅much work

noun থেকে আরেকটা জিনিস পড়তে হবে।
Some nouns look like singular but actually plural.(Police,People,Gentry,Poultry,Public,Cattle)
similarly some nouns look like plural but actually singular.(Athletics,Mathematics,Innings)

কয়েকটা আছে singular আর plural form same.(deer,sheep,canon,swine,aircraft,headquarters,scissors,pants,trousers)

কয়েকটা foreign origin words এর singular আর plural form বোঝা কষ্ট।যেমন-
singular→plural
• Cactus → Cacti / Cactuses
• Fungus → Fungi / Funguses
• Bacterium → Bacteria
• Curriculum → Curricula / Curriculums
• Criterion → Criteria
• Automaton → Automata
• Formula → Formulae / Formulas
• Index → Indices / Indexes
• Appendix → Appendices / Appendixes
• Analysis → Analyses
• Thesis → Theses
• Syllabus → Syllabi / Syllabuses
• Alumnus → Alumni
• Datum → Data
• Medium → Media
Same in singular and pleural
• Species → Species
• Series → Series

এগুলো সব এক পোস্টে লেখা সম্ভব না।আমি শুধু গাইডলাইন দিচ্ছি যে কী কী পড়া লাগে আর কোথায় গুরুত্ব বেশি দিয়ে পড়া লাগে।এগুলো যার কাছে যে বই আছে সেখান থেকে ঝাড়া মুখস্থ করে ফেলবেন।

আজ এই পর্যন্তই।বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

পোস্ট টি সেভ করে রাখুন অথবা শেয়ার করে নিজের কাছে রাখুন/ প্রিয়জন কে পাঠান।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

এগুলো আমার এবারের ঈদ ডিউটির ছবি।প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন রোগী এসেছে।এক মিনিটও রেস্ট নেওয়ার সুযোগ ছিলো না।আমাদের বালি...
31/05/2026

এগুলো আমার এবারের ঈদ ডিউটির ছবি।প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন রোগী এসেছে।এক মিনিটও রেস্ট নেওয়ার সুযোগ ছিলো না।আমাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO M Faruk Hosain স্যারের নেতৃত্বে আর RMO Sajal Shome দাদার দিকনির্দেশনায় বড় কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে ডিউটি সম্পন্ন করতে পেরেছি।নার্স,স্যাকমো,ওয়ার্ড বয়দের পরিশ্রম আর ডেডিকেশন ছিলো প্রশংসনীয়।খুব অবাক হয়ে খেয়াল করলাম যে আমি আগে অল্প পরিশ্রমেই কুপোকাত হয়ে যেতাম,সেই আমি এবার ঈদে টানা ১২ ঘণ্টা ডিউটি করেও একটুও ক্লান্ত হইনি।কারণ যতো দিন যাচ্ছে আমি ধীরে ধীরে আমার চিকিৎসা পেশাকে আরও বেশি ভালোবাসতে শিখছি।আর রোগীর অকৃত্রিম ভালোবাসাই আমার এই শক্তির মূল উৎস।

 #বিসিএস_অথবা_মৃত্যু-১৩(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএ...
30/05/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১৩
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএস প্রত্যাশীদেরকে বিসিএস পরীক্ষা সম্পর্কে বিভিন্ন গাইডলাইন দিয়ে আসছি।আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সাজেশন মেনে চললে আপনারা অবশ্যই উপকৃত হবেন।

কিন্তু আজকে ভাবলাম একটা ব্যতিক্রমধর্মী পোস্ট লিখবো।আমি অনেক চিন্তা করে দেখলাম শরীর সুস্থ না থাকলে ভালো করে পড়াশোনা করা সম্ভব না।তাই এক চান্সে বিসিএস ক্র‍্যাক করার জন্য শরীরের সুস্থতা সবার আগে দরকার।শরীর ও মন সুস্থ থাকলে যেই টপিক পড়তে ১০ মিনিট লাগবে,অসুস্থ শরীর ও মন নিয়ে পড়লে সারাদিনের পড়ায়ও সেই কাজ হবে না।আমি যেহেতু একজন ডাক্তার,তাই আজ আমি বিসিএস প্রত্যাশীদের জন্য শরীর ও মন ভালো রাখার টিপস শেয়ার করবো।

✅যত যাই হয়ে যাক দিনে ৬-৮ঘণ্টা ঘুমাতেই হবে।রাত জেগে পড়ে নিজের শরীর নষ্ট করে বিসিএস ক্যাডার হলেও পরে রুগ্ন শরীর নিয়ে জীবনকে আর উপভোগ করতে পারবেন না।

✅টাইম মতো তিন বেলায় সুষম খাবার খেতে হবে।সকালের খাবার দুপুরে খাওয়া যাবে না।খাবারে কার্বোহাইড্রেট এর পরিমাণ কমিয়ে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে।সেক্ষেত্রে স্বল্প খরচের মধ্যে মুরগির ডিম হতে পারে সবথেকে ভালো চয়েস।দিনে ২-৩টা ডিমও খাওয়া যেতে পারে।খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে(শাক,সবজি,সালাদ)।নাস্তা হিসাবে ফলমূল খাওয়ার চেষ্টা করুন।তেল চর্বি যুক্ত খাবার ও বাইরের ভাজা পোড়া খাওয়া ছাড়তে হবে।

✅Keep yourself hydrated.পানির অপর নাম জীবন।দিনে মিনিমাম ৩ লিটার পানি পান করুন।কোথাও গেলে সাথে পানির বোতল রাখবেন।বাসা/বাড়িতে ভালো মানের ওয়াটার পিউরিফায়ার রাখার চেষ্টা করুন।

✅প্রতিদিন মিনিমাম ৩০মিনিট দ্রুত হাঁটার চেষ্টা করুন।টুকটাক ব্যায়ামও করতে পারেন ইউটিউব দেখে।

✅ক্যাফেইন ইনটেক কমাতে হবে।এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ এডভাইস হলো কখনোই বাইরে গিয়ে ওয়ান টাইম কাপে চা/কফি খাবেন না।এর ভিতরে প্লাস্টিকের লেয়ার থাকে।গরম জিনিসের সংস্পর্শে সেটা থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গত হয় যেটা শরীরে গিয়ে বহু ধরনের ক্ষতি করতে পারে।প্লাস্টিকের বক্স,বোতল এগুলো ব্যবহার যথাসম্ভব পরিহার করুন।এর বদলে কাঁচ/স্টিলের পাত্র/বোতল ব্যবহার করুন।মাইক্রোপ্লাস্টিক থেকে কী কী ক্ষতি হয় সেটা গুগল/এআই থেকে জেনে নিবেন।

✅কালো রঙের কোটিং ওয়ালা নন্সটিক প্যানগুলো থেকেও রান্নার সময় খাবারে বিষাক্ত পদার্থ মিশে যায়।এর বদলে স্টিল/সিরামিক কোটেড/কাস্ট আয়রনের রান্নার পাত্র ব্যবহার করুন।

✅সবসময় মশারি টাঙিয়ে ঘুমাবেন।এখন কিন্তু চারিদিকে ডেঙ্গু হচ্ছে।

✅দীর্ঘক্ষণ মোবাইল/কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখবেন না।

✅পড়ার ফাঁকে রিক্রিয়েশন এর জন্য কোথাও ঘুরে আসুন/মুভি দেখুন।

✅মন ভালো রাখার জন্য যার যার ধর্মমতে নিয়মিত প্রার্থনা করুন।ক্যারিয়ার নিয়ে বেশি টেনশন করা যাবে না।যেকোনো ধরনের মানসিক সমস্যা যেমন এংজাইটি/ডিপ্রেশনে ভুগছেন মনে করলে প্রফেশনাল হেল্প নিবেন(সাইকিয়াট্রিস্ট/সাইকোলজিস্ট)

✅শরীরের যেকোনো অসুস্থতায় এমবিবিএস ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন।নিজে আন্দাজে ওষুধ খেয়ে শরীরের ক্ষতি করবেন না।

✅পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন।তাহলে শরীর ও মন ভালো থাকবে।অতিরিক্ত ঠান্ডা/গরম লাগানো যাবে না।

✅পড়ালেখার কথা একেবারে না বললেই নয়।যেহেতু আমার বিসিএস সিরিজে এখন ইংলিশ নিয়ে পোস্ট দিচ্ছি তাই সবাইকে বলবো Voice change,Narration ar Transformation এগুলো সবাই-ই SSC/HSC লেভেলে পড়ে এসেছেন।এগুলো আর নতুন করে আমার পড়ানোর কিছু নেই।সবাই বই খুলে এগুলো আবার একবার রিভিশন দিবেন।Advanced Learner's Communicative English Grammar and Composition(চৌধুরী এবং হোসেন)/PC Das এর গ্রামার বইয়ের যেকোনো একটা ফলো করতে পারেন।উত্তরণের বই থেকেও দেখতে পারেন।যার কাছে যে বই আছে সে সেটা পড়ে ফেলেন।আর আজকে থেকে শুরু করে প্রতিদিন ২০টা করে Appropriate Preposition পড়বেন কারণ Proposition থেকে একটা প্রশ্ন থাকেই।

আজ এই পর্যন্তই।বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

পোস্ট টি সেভ করে রাখুন অথবা শেয়ার করে নিজের কাছে রাখুন/ প্রিয়জন কে পাঠান।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-১২(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএ...
29/05/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১২
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

গত বেশ কিছুদিন ধরে আমি আমার পেইজ থেকে বিসিএস প্রত্যাশীদেরকে বিসিএস পরীক্ষা সম্পর্কে বিভিন্ন গাইডলাইন দিয়ে আসছি।আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার সাজেশন মেনে চললে আপনারা অবশ্যই উপকৃত হবেন।কিন্তু বিসিএস প্রার্থী অনেকের মনেই একটা কমন প্রশ্ন/কনফিউশান ঘুরপাক খাচ্ছে যে আপু তো হেলথ ক্যাডার,আর আমরা তো জেনারেল ক্যাডারে পরীক্ষা দিবো।তাহলে আপুর সাজেশন কি আমাদের কাজে লাগবে?

তাদের জন্য আমার উত্তর হলো-আমি ৪৬তম বিসিএসে হেলথ ক্যাডারে রিকমেন্ডেড হয়েছি যেটা জেনারেল বিসিএস ছিলো।জেনারেল বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ডাক্তার,ইঞ্জিনিয়ার,শিক্ষক,সায়েন্স,আর্টস,কমার্স সবার সেইম প্রশ্নে পরীক্ষা দিতে হয়।তাই যে প্রশাসন ক্যাডার পেয়েছে সে যেই প্রশ্নে পরীক্ষা দিয়েছে আমিও একই প্রশ্নে পরীক্ষা দিয়ে প্রিলি পাস করেছি।
এবার আসি রিটেনের কথায়।রিটেনের ক্ষেত্রেও যারা প্রশাসন/ফরেন ক্যাডার পেয়েছে তারা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে,আমিও সেইম প্রশ্নেই পরীক্ষা দিয়েছি।বাংলা,ইংলিশ,বাংলাদেশ বিষয়াবলী,আন্তর্জাতিক,ম্যাথ,মেন্টাল সব প্রশ্নই সেইম।কিন্তু আমাকে মেডিকেল পার্টের উপরে এক্সট্রা ২০০ মার্কের পরীক্ষা দিতে হয়েছে হেলথ ক্যাডার ফার্স্ট চয়েস থাকায়।রিটেনে খুব কম মানুষ পাস করেছে।আমাকে অন্য ক্যাডারের সবার সাথে কম্পিটিশন করেই প্রিলি আর রিটেন পাস করতে হয়েছে।হেলথ ক্যাডার ফার্স্ট চয়েস হওয়ায় আমি কোনো এক্সট্রা advantage পাইনি।আর আমার সারাজীবনের স্বপ্ন ছিলো ডাক্তার হয়ে মানুষের সেবা করা।তাই আমি হেলথ ক্যাডার এই থেকে গেছি।আমার বিশ্বাস আমি যদি চাইতাম তাহলে ঈশ্বরের কৃপায় অন্য যেকোনো ক্যাডারে শিফট করতে পারতাম কিন্তু সেটা আমি করিনি।

তাই বিসিএস নিয়ে আমার সাজেশন গুলো সবারই কাজে লাগবে।যারা ফরেন ক্যাডারে যেতে চান তাদের থেকে শুরু করে প্রশাসন,শিক্ষাসহ সব ক্যাডার প্রত্যাশীরাই আমার সাজেশন থেকে উপকৃত হবেন।

বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

 #বিসিএস_অথবা_মৃত্যু-১১(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়ে বেশ কিছু পোস্ট...
26/05/2026

#বিসিএস_অথবা_মৃত্যু-১১
(বিঃদ্রঃ-মৃত্যু বলতে এখানে স্বপ্নের মৃত্যুকে বোঝাচ্ছে)

বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়ে বেশ কিছু পোস্ট দিয়েছি।যারা মন দিয়ে পড়েছে তাদের অবশ্যই উপকার হয়েছে।আজকে থেকে ইংরেজি গ্রামার শুরু করবো।এতদিন ধরে বলেছি কী কী পড়া লাগবে।আজকে বলবো কোনটা পড়া লাগবে না।

যাদের হাতে বিসিএস প্রস্তুতি নেয়ার মতো সময় কম/স্বল্প সময়ে প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আমার সাজেশন হলো "ভোকাবুলারি" অংশটা পুরোপুরি বাদ দেয়া।শুনতে অদ্ভুত শোনালেও সত্য এটাই যে অনেক কষ্ট করে শত শত ওয়ার্ড মুখস্থ করার পরেও একটা প্রশ্নও কমন না আসার সম্ভাবনা আছে।আর যতো সময় নিয়ে আপনি ভোকাবুলারি মুখস্থ করবেন,তার অর্ধেক সময় ব্যয় করলে গ্রামারের ১২-১৫ মার্কের প্রিপারেশন হয়ে যাবে আপনার।

এদিকে ভোকাবুলারি(স্পেলিং,মিনিং,সিনোনিম,এন্টনিম) থেকে বড়জোর ১-২ টা প্রশ্ন আসতে পারবে।মাত্র দুইটা মার্কের জন্য আমার মতে এতো কষ্ট করার দরকার নেই।শুধু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাখ্যাসহ পড়ুন।ভাগ্য ভালো থাকলে ১ টা কমন পেলেও পেতে পারেন।

আর যাদের হাতে সময় আছে তাদেরকে বলবো প্রতিদিন ডেইলি স্টার পত্রিকার প্রথম পেইজ আর এডিটোরিয়াল অংশটুকু পড়ুন। তাহলে আপনি ওয়ার্ডের কন্টেক্সট জানতে পারবেন। অজানা ওয়ার্ড গুলো মিনিং,সিনোনিম,এন্টোনিমসহ ডায়েরিতে লিখে নোট করে পড়ুন।ফোনে একটা ডিকশনারি অ্যাপ রাখবেন।মাঝে মাঝে পুরানো ওয়ার্ডগুলো রিভিশন দিবেন।এভাবে পড়লে শুধু ওই ওয়ার্ডটার অর্থই জানতে পারবেন না,সাথে sentence এ ওর ব্যবহারও জানতে পারবেন। এভাবে কন্টেক্সট এর সাথে কো-রিলেট করে পড়লে মনে থাকবে বেশি।ইংরেজিতে দক্ষতাও বাড়বে।শুধু শুধু বই কিনে টাকা নষ্ট করার দরকার নেই।কারণ ওই বই জীবনে খুলে দেখাও হবে না।এত পরিশ্রম করে হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করে পরীক্ষার হলে মনেও রাখতে পারবেন না।আপনি তো আর GRE দিতে যাচ্ছেন না।এতো ভোকাবুলারি পড়ে কী করবেন?এর চেয়ে ইংলিশ স্পিকিং এ ফ্লুয়েন্সি বাড়ান। ভাইভাতে এটা আপনার কাজে লাগবে।

আর যারা এক্সট্রাঅর্ডিনারি লেভেলের আছেন তারা হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করেন।আমার কোনো আপত্তি নেই।আর ওয়ার্ড যদি পড়তেই চান এবং হাতে যথেষ্ট সময় থাকে তবে, বিগত বছর গুলোতে বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় আসা শব্দ গুলো এবং ব্যারন'স GRE এর ৩০০ ওয়ার্ড পড়ে ফেলতে পারেন।


আজ এ পর্যন্তই থাক।বিসিএস প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমার পেইজে।

ডাঃ রুপা দাস পলিন
এমবিবিএস(ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস(স্বাস্থ্য)
৪৮তম স্পেশাল বিসিএস(কর্মরত)
৪৬তম জেনারেল বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

#বিসিএস

একটু ভিন্নধর্মী পোস্ট-১৫ দিন আগে দেখা আমার একজন রোগী সুস্থ হওয়ার পর উনার বাড়ির গাছের এই আমগুলো আজকে দিয়ে গেছেন।আমার কাছে...
25/05/2026

একটু ভিন্নধর্মী পোস্ট-
১৫ দিন আগে দেখা আমার একজন রোগী সুস্থ হওয়ার পর উনার বাড়ির গাছের এই আমগুলো আজকে দিয়ে গেছেন।আমার কাছে টাকা-পয়সার চেয়ে রোগীদের কাছে পাওয়া এই ভালোবাসা,আশীর্বাদ আর সম্মানটাই বেশি প্রিয়❤️
আমগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মিষ্টি😁।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Journey by Dr. Rupa Das Polin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share