03/10/2026
এবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে এমনকি ICU তে ভর্তি হওয়ার মতো কেইস অনেক বেশি দেখা যাচ্ছে, খেয়াল করেছেন?
এটা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ার আতঙ্ক না।
বাংলাদেশে সেপ্টেম্বর,২০২৬ ছিল এ বছরের এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ মাস। DGHS এর হিসাবে শুধু সেপ্টেম্বরেই ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছেন।
১ অক্টোবর পর্যন্ত ২০২৬ সালে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজারেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২৪৯ জনের।
আর বিভিন্ন হাসপাতাল থেকেও অতিরিক্ত রোগীর চাপ, bed capacity ছাড়িয়ে যাওয়ার খবর আসছে।
কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা মনে হয়েছে -
ডেঙ্গু মানেই আমরা আগে যেমন জানতাম, শুধু প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, rash এমনই হবে।
বাট এখন ডেঙ্গুর symptoms কিন্তু ব্যক্তি ও রোগের স্টেইজ অনুযায়ী ভিন্ন হতে দেখা যাচ্ছে।
কারও তাপমাত্রা অনেক বেশি হচ্ছে, আবার কারও comparatively কম।
কারও কারও মধ্যে আবার বমি, ডায়রিয়া, প্রচণ্ড দুর্বলতা এগুলো বেশি prominent।
আর সবচেয়ে dangerous বিষয় দেখা যাচ্ছে যখন কেউ ভাবছে -
জ্বর কমে গেছে, তাহলে তো ভালো হয়ে গেছি!
ডেঙ্গুর critical phase অনেক ক্ষেত্রে জ্বর কমে যাওয়ার সময় বা তার পর থেকে ২৪–৪৮ ঘণ্টায় শুরু হতে পারে।
এই সময় plasma leakage, bleeding, shock এর মতো complication develop করতে পারে। তাই জ্বর কমে যাওয়ার পরও রোগীকে close monitoring এর মধ্যে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোন লক্ষণগুলোকে Red Alert হিসেবে দেখবেন?
ডেঙ্গু positive বা strongly suspected হলে নিচের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত medical care নিতে হবে -
🔴 তীব্র বা বাড়তে থাকা পেট ব্যথা
🔴 বারবার বমি
🔴 নাক বা মাড়ি দিয়ে রক্তপাত
🔴 পাতলা পায়খানা, পায়খানায় রক্ত
🔴 অস্বাভাবিক দুর্বলতা, অস্থিরতা বা অতিরিক্ত ঘুমঘুম ভাব
🔴 শ্বাসকষ্ট
🔴 প্রস্রাব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া
🔴 মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি
🔴 হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে,
শুধু platelet count দেখে dengue এর severity বিচার করবেন না।
Platelet কমা dengue তে common, কিন্তু রোগী clinically কেমন আছেন, blood pressure, urine output, bleeding, hematocrit এবং fluid status সবকিছু মিলিয়ে clinical assessment করতে হয়।
আর রোগীর overall clinical condition টা বোঝাই বেশি গুরুত্বপূর্ণ।
ডেঙ্গু হলে খাবারের প্যাটার্ন কেমন হতে পারে?
এখানে মূল লক্ষ্য হবে
হাইড্রেশন, ইলেকট্রোলাইট সাপোর্ট এবং adequate nutrition।
বমি না থাকলে অল্প অল্প করে বারবার -
• পানি
• প্রয়োজন অনুযায়ী electrolyte containing fluids যেমন ORS, ডাবের পানি
• স্যুপ বা কম মশলার ঝোল জাতীয় খাবার
• সহজপাচ্য খাবার
• ডিম
• মাছ চিকেনের মতো সহজপাচ্য protein
• সহ্য হলে কিছু ফল ও দই
রাখা যেতে পারে।
কিন্তু ডেঙ্গু হয়েছে তাই যত বেশি পানি/জুস খাবে তত ভালো এটাও আবার সবসময় ঠিক নয়।
কারণ severe dengue তে fluid management খুব sensitive বিষয়।
অতিরিক্ত fluid ও complication তৈরি করতে পারে। তাই severe symptoms থাকলে নিজে নিজে saline বা অতিরিক্ত fluid therapy শুরু না করে চিকিৎসকের monitoring দরকার।
অনেকেই পেঁপে পাতা নিয়ে প্রশ্ন করেছেন।
কিছু clinical trial ও systematic review তে papaya leaf extract ব্যবহারে platelet recovery দ্রুত হওয়ার সম্ভাবনা দেখা গেছে। কিন্তু evidence এর quality এখনও সীমিত এবং platelet বাড়লেই যে dengue এর সব serious complication বা মৃত্যুঝুঁকি কমে যাবে এমনও না।
এটা অবশ্যই সাপোর্টিং রোল প্লে করতে পারে কিন্তু শুধু এটা দিয়েই ডেঙ্গু সেড়ে যাবে তা ভাবা টা অনেক রিস্কি ।
বিশেষ করে রোগী যদি warning sign নিয়ে হাসপাতালে যাওয়ার মতো অবস্থায় থাকে, তখন অপেক্ষা করাটা বিপজ্জনক হতে পারে।
আর mosquito prevention এ এবার একটা ভুল ধারণা বদলাতে হবে।
আমরা সাধারণত জানতাম Aedes শুধু সকাল আর বিকেলে কামড়ায়।
হ্যাঁ,এটা মোটামুটি ঠিক যে Aedes aegypti দিনের বেলায় বেশি active।
কিন্তু এখন বাংলাদেশে mosquito behaviour নিয়ে গবেষণায় দেখা যাচ্ছে, সূর্য ডোবার পরও Aedes এর activity পুরোপুরি শূন্য নয় এবং artificial light এর কারণে রাতের biting activity বাড়তে পারে।
তাই শুধু সকাল-বিকেল protection নিয়ে রাতকে completely safe ধরে নেওয়া ঠিক হবে না।
Mosquito net বা repellent, window screen এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসা ও আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করা এখন সবসময় গুরুত্বপূর্ণ।
কারণ শুধু fogging করে Aedes এর breeding source বন্ধ করা যায় না। বর্তমানে public health experts রাও stagnant water removal এর ওপর জোর দিচ্ছেন।
আর ডেঙ্গুতে জ্বর কমে যাওয়া recovery এর শেষ ধাপ নয়। কখনও কখনও সেটাই হতে পারে সেই সময়, যখন রোগীকে সবচেয়ে বেশি নজরে রাখতে হবে।
তাই জ্বর কমেছে দেখে routine monitoring বন্ধ করবেন না।
Symptoms, Urine output, Blood pressure বা clinical condition দেখুন। Doctor এর পরামর্শ অনুযায়ী CBC ও প্রয়োজনীয় tests করুন।
আর warning sign থাকলে দেরি না করে হাসপাতালে যান।
এই সময়ে dengue নিয়ে সবচেয়ে বেশি দরকার panic না করে early recognition, proper monitoring আর timely treatment!
আপনার আশেপাশে কেমন কেইস দেখতে পাচ্ছেন?
বর্ণালী মোস্তফা মুনা
নিউট্রিশনিস্ট এন্ড লাইফস্টাইল স্পেশালিষ্ট
ফরাজি হাসপাতাল (ভবন ২)
দক্ষিন বনশ্রী, রামপুরা, ঢাকা।
যোগাযোগ : 09606990000 (হটলাইন)
অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য পেইজে ইনবক্স করুন।