26/06/2026
অনেকেই ডিপ্রেশনকে শুধু “মন খারাপ” বা “দুর্বল মানসিকতা” বলে মনে করেন। কিন্তু এটি একটি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা, যা মানুষের চিন্তা, অনুভূতি, আচরণ, শারীরিক শক্তি এবং দৈনন্দিন কার্যক্ষমতাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।
ডিপ্রেশনের কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনিও কি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, যেমন.....
🔹 দীর্ঘস্থায়ী দুঃখবোধ বা আগ্রহ হারিয়ে ফেলা
আগে যেসব কাজ আনন্দ দিত, সেগুলো আর ভালো না লাগা। অনেকেই বলেন আগে বাগান করতে ভালো লাগতো আনন্দ ,প্রশান্তি পেতাম কিন্তু এখন আর ভালো লাগেনা।
🔹 মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণে সমস্যা
পড়াশোনা, দৈনন্দিন কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হওয়া।বই সামনে নিয়ে বসে আছে কিন্তু কি পড়ছে মনে রাখতে না পারা।
🔹 ঘুমের পরিবর্তন
অনিদ্রা, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া অথবা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘুমানো।
🔹 শারীরিক ক্লান্তি ও শক্তিহীনতা
পর্যাপ্ত বিশ্রামের পরও সারাদিন অলসতা অনুভব করা।শুয়ে বসে ফোন স্ক্রল করে সময় পার করা।
🔹 খাদ্যাভ্যাস ও ওজনের পরিবর্তন
ক্ষুধা বেড়ে যাওয়া বা কমে যাওয়া এবং এর ফলে ওজনের পরিবর্তন।
🔹 নিজেকে মূল্যহীন মনে হওয়া
অতিরিক্ত অপরাধবোধ, আত্মসমালোচনা বা নিজেকে অন্যদের জন্য বোঝা মনে হওয়া।
🔹 অস্থিরতা বা ধীরগতির আচরণ
কেউ অতিরিক্ত অস্থির হয়ে যেতে পারেন, আবার কেউ স্বাভাবিকের তুলনায় অনেক ধীর হয়ে যেতে পারেন।
🔹 মৃত্যু বা জীবন নিয়ে নেতিবাচক চিন্তা
জীবন অর্থহীন মনে হওয়া বা বারবার মৃত্যু নিয়ে চিন্তা আসা।
গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লক্ষণগুলোর মধ্যে এক-দুটি থাকলেই বলা যাবে না ডিপ্রেশনে আছি।সাধারণত একাধিক লক্ষণ কমপক্ষে দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে উপস্থিত থাকলে এবং সেগুলো ব্যক্তির দৈনন্দিন জীবন, কাজ, পড়াশোনা বা সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করলে একজন প্রফেশনালের সাহায্য নিতে হবে।
গবেষণায় দেখা গেছে, ডিপ্রেশন চিকিৎসাযোগ্য। সঠিক সময়ে সাইকোথেরাপি, সামাজিক সমর্থন, জীবনযাত্রার পরিবর্তন ব্যক্তির স্বাভাবিক জীবন-যাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
✒️ মুন হীরা
অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
লেট'স টক
অ্যাপয়েন্টমেন্ট: 01313-965511