08/04/2026
হামের (Measles) কি শুধুই বাচ্চাদের রোগ? না, হাম প্রাপ্ত বয়স্কদের ও হতে পারে।
প্রাপ্ত বয়স্ক হামের রোগীর একটি কেইস ঘটনা শেয়ার করা যাক।
একজন ৪০ বছর বয়সী পুরুষ রোগী জরুরি বিভাগে উপস্থিত হন নিম্নলিখিত উপসর্গ নিয়ে—
• উচ্চ জ্বর
• অতিরিক্ত দুর্বলতা
• কাশি
• গলা ব্যথা
• স্বাদের পরিবর্তন (dysgeusia)
• চোখ লাল হওয়া (conjunctivitis)
• ডায়রিয়া।
• প্রায় ৩ দিন আগে তার শরীরে লালচে ফুসকুড়ি (erythematous rash) দেখা দেয়।
# তিনি শৈশবে হামের টিকা নিয়েছিলেন।
🔍 শারীরিক পরীক্ষায় পাওয়া যায়—
• রোগী স্থূল নন, তবে খুব দুর্বল
• Koplik’s spots পাওয়া যায়নি (Koplik spot হাম রোগে পাওয়া যেতে পারে)
• মুখের ভেতরের মিউকোসা লাল, নরম ও সহজে রক্তপাত হয়
• তীব্র conjunctivitis (চোখ লাল)
• সারা শরীরে maculopapular rash (হাতের তালু সহ)��
🧪 ল্যাবরেটরি পরীক্ষায়—
• Platelet কম (thrombocytopenia)
• Sodium কম (hyponatraemia)
• C-reactive protein বেশি
• Liver enzyme (transaminases) বেশি
• রক্তে Anti-measles IgM পজিটিভ
• মুখের সোয়াব ও প্রস্রাবে PCR দ্বারা measles virus RNA সনাক্ত��
🩻 বুকের এক্স-রে—
👉 atypical pneumonia এর লক্ষণ পাওয়া যায়
🏥 চিকিৎসা—
• রোগীকে দ্রুত আইসোলেশন করা হয়
• Intravenous fluid দিয়ে hyponatraemia সংশোধন
• জ্বর কমানোর জন্য antipyretic
• Pneumonia এর জন্য antibiotic (clarithromycin)��
✅ ফলাফল—
👉 রোগী ১২ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন (complete remission)
📢 বার্তা:
হামের টিকা নেওয়া থাকলেও কিছু ক্ষেত্রে সংক্রমণ হতে পারে, তবে সাধারণত রোগটি কম জটিল হয়। তাই টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে হামের রোগীকে অন্যদের সংস্পর্শ থেকে দূরে রাখুন।
Referrence
National Lirbary of Medicine
An official website of the united states government.