Dr. Ashrafur Rahman-General Surgical and surgical oncology care, Bangladesh

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Dr. Ashrafur Rahman-General Surgical and surgical oncology care, Bangladesh

Dr. Ashrafur Rahman-General Surgical and surgical oncology care, Bangladesh General surgery, Cancer Surgery

25/08/2026

পিত্তথলির পাথর থেকে কি ক্যান্সার হতে পারে? 😨

একটা মজার কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জানেন?
🔹 Gallstone থাকা রোগীদের মধ্যে ৩%-এরও কমের Gallbladder Cancer হয়।
🔹 কিন্তু অন্যদিকে, Gallbladder Cancer-এ আক্রান্ত ৭০-৯০% রোগীর ক্ষেত্রেই পিত্তথলিতে পাথর পাওয়া যায়।

এমনকি অনেকেরই পাথরের জন্য cholecystectomy করার পর ধরা পড়ে পিত্তথলির ক্যান্সার।
🤔 তাহলে এর অর্থ কী?

পিত্তথলির পাথর কি সত্যিই ক্যান্সারের কারণ? নাকি সম্পর্কটা অন্যরকম?

আপনার বা আপনার পরিবারের কারো যদি Gallstone থাকে, তিনি কি ক্যান্সারের বাড়তি ঝুকিতে আছেন?

#পিত্তথলিরক্যান্সার #পিত্তথলিরপাথর

21/08/2026

পিত্তথলির ক্যান্সার হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে? ⚠️

পেটের ব্যথা, বদহজম, ক্ষুধামন্দা বা ওজন কমে যাওয়া—এসব তো খুব সাধারণ সমস্যা। কিন্তু কখন এগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত?

বিশেষ করে এই লক্ষণগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়।

🎬 Gallbladder Cancer Series-এর প্রথম ভিডিওতে বলা হয়েছে পিত্তথলির ক্যান্সারের গুরুত্বপূর্ণ লক্ষণ ও উপসর্গ নিয়ে।

#পিত্তথলিরক্যান্সার

17/08/2026

ক্যান্সার -এর বিভিন্ন পর্যায়ে যেসব পরিক্ষা-নিরিক্ষা করা হয় তার মধ্যে TUMOR MARKER অন্যতম। CEA (Carcinoembryonic Antigen) হলো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত tumor marker-গুলোর একটি। কিন্তু CEA নিয়ে রোগীদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে।

তাহলে একটু জানতে হবেঃ
🔹 CEA কী?
🔹 কোলোরেক্টাল ক্যান্সারে CEA কেন পরীক্ষা করা হয়?
🔹 CEA কি কোলন ক্যান্সার নির্ণয় করতে পারে?
🔹 অপারেশনের আগে CEA কেন গুরুত্বপূর্ণ?
🔹 অপারেশনের পরে CEA কমে গেলে তার অর্থ কী?
🔹 Follow-up-এ CEA বাড়লে কী বোঝায়?

তবে মনে রাখবেন: CEA একা ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা নয়। রোগ নির্ণয় ও চিকিৎসার সিদ্ধান্তের জন্য রোগীর উপসর্গ, colonoscopy, biopsy, imaging এবং অন্যান্য clinical তথ্য বিবেচনা করা হয়।

এই ভিডিওটি সাধারণ স্বাস্থ্যশিক্ষামূলক তথ্যের জন্য। ব্যক্তিগত চিকিৎসার সিদ্ধান্তের জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

**alCancer

13/08/2026

Fibrocystic change কী?
Fibrocystic change কি ব্রেস্ট ক্যান্সারে পরিণত হয়?
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?

এই ভিডিওটি ব্রেস্টের সাধারণ সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তৈরি। ব্যক্তিগত চিকিৎসার জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন।

Dr. Ashrafur Rahman
Associate Professor of Surgical Oncology
National Institute of Cancer Research & Hospital, Dhaka

ওজন কমা মানেই ক্যান্সার নয়, তবে কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকলে তা কখনোই অবহেলা করা উচিত নয়।
07/08/2026

ওজন কমা মানেই ক্যান্সার নয়, তবে কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকলে তা কখনোই অবহেলা করা উচিত নয়।

02/08/2026

"পায়খানার সাথে রক্ত যাচ্ছে? সাধারন ধারণা হচ্ছে এটা —'পাইলস'?"

কিন্তু যদি সেটি পাইলস না হয়ে রেকটাল ক্যান্সার হয়?

অনেক রোগী মাসের পর মাস ভুল চিকিৎসা নিতে নিতে রোগটি দেরিতে ধরা পড়ে। ফলে চিকিৎসা শুরু করতেও দেরি হয়, best treatment outcome -টাও অআর পাওয়া যায় না। কাজেই কিছু লক্ষণ কখনই অবহেলা করা উচিত নয় এবং এই লক্ষণগুলো থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

**alCancer **alBleeding

Check the links in the comments for more information on Re**al Cancer.

31/07/2026

গল ব্লাডারের পাথরের অপারেশন হয়েছে। সবকিছু ঠিকঠাক। কিন্তু কয়েকদিন পর বায়োপসি রিপোর্টে লেখা এসেছে—"Gallbladder Cancer"!

এমন পরিস্থিতি খুব common না হলেও বাস্তবে ঘটে, এবং একে বলা হয় Incidental Gallbladder Cancer।

এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিস্টোপ্যাথোলজি রিপোর্টের T Stage।

👉 T1a হলে অনেক সময় প্রথম অপারেশনই যথেষ্ট হতে পারে।

👉 কিন্তু T1b, T2 বা T3 হলে দ্বিতীয়বার অপারেশন (Completion Radical Surgery) প্রয়োজন হতে পারে, যেখানে লিভার বেডের একটি অংশ এবং আশেপাশের lymph nodes ফেলে দেওয়ার হয়।

অর্থাৎ, সব রোগীর চিকিৎসা এক নয়।

সঠিক সিদ্ধান্ত নির্ভর করে রিপোর্টের Stage, অপারেশনের বিবরণ এবং রোগীর সামগ্রিক অবস্থার উপর।

কাজেই Incidental Gall Bladder ক্যান্সারের মত দুর্ভাগ্যজনক diagnosis হলে হতাশ না হয়ে একজন Surgical Oncologist -এর পরামর্শ নিন।

28/07/2026

ক্যান্সারের চিকিৎসা ঠিকভাবে শুরু করার পরও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

এর কারণ সব সময় রোগের জটিলতা নয়। অনেক ক্ষেত্রেই চিকিৎসার সময় অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায়, যা চিকিৎসার সফলতাকে প্রভাবিত করতে পারে।

দুঃখের বিষয় হলো, এই ভুলগুলোর বেশিরভাগই খুব সাধারণ এবং সচেতন থাকলে সহজেই এড়ানো সম্ভব।

আজকের ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল নিয়ে কথা বলেছি, যা প্রায়ই রোগী ও তাদের স্বজনরা বুঝতে না পেরে করে ফেলেন।

ভিডিওটি দেখুন, নিজের জন্য জানুন, প্রয়োজনে অন্যদেরও জানান।

25/07/2026

আল্ট্রাসাউন্ডে "Gallbladder Polyp" ধরা পড়েছে? তাহলে কি ক্যান্সার?

অনেকেই রিপোর্ট হাতে পেয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু সত্য হলো—সব gallbladder polyp ক্যান্সার নয়। অধিকাংশই নিরীহ এবং কোনো সমস্যা তৈরি করে না।

তবে কিছু ক্ষেত্রে পলিপের আকার, বয়স, বৃদ্ধি পাওয়ার প্রবণতা এবং অন্যান্য ঝুঁকির কারণ বিবেচনা করে অপারেশনের পরামর্শ দেওয়া হয়, কারণ এগুলোর মধ্যে কিছুতে ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে।

✔️ Gallbladder polyp কী
✔️ কোন পলিপে ক্যান্সারের ঝুঁকি বেশি
✔️ কখন শুধু ফলো-আপ করলেই হয়
✔️ কখন অপারেশন (Laparoscopic Cholecystectomy) প্রয়োজন
✔️ কীভাবে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়

আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টে gallbladder polyp উল্লেখ থাকলে আতঙ্কিত না হয়ে একজন সার্জন বা সার্জিক্যাল অনকোলজিস্টের পরামর্শ নিন।

প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন—উত্তর দেওয়ার চেষ্টা করব।

23/07/2026

গ্যাস্ট্রিক ক্যান্সারের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ার পরও নিয়মিত ফলো-আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন অপারেশন, কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসা শেষ হলেই আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে নিয়মিত ফলো-আপের মাধ্যমে রোগীর সুস্থতা মূল্যায়ন, পুষ্টিগত সমস্যা শনাক্ত করা, চিকিৎসাজনিত জটিলতা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে রোগের পুনরাবৃত্তি (Recurrence) দ্রুত শনাক্ত করা সম্ভব।

আর একটা কথা মনে রাখা খুব জরুরীঃ
গ্যাস্ট্রিক ক্যান্সার মানেই আশা শেষ নয়। অনেক রোগী সফল চিকিৎসার পর স্বাভাবিক জীবনে ফিরে যান। তাই উপসর্গকে অবহেলা করবেন না। যত দ্রুত রোগ ধরা পড়বে এবং চিকিৎসা শুরু হবে, সুস্থ হওয়ার সম্ভাবনাও তত বেশি। নিজের এবং পরিবারের মানুষের প্রতি সচেতন থাকুন—কারণ সময়মতো নেওয়া একটি সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে।

Address

LabAid Cancer Hospital, Greenroad And Central International Medical College Hospital
Dhaka

Telephone

+8801716048789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ashrafur Rahman-General Surgical and surgical oncology care, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ashrafur Rahman-General Surgical and surgical oncology care, Bangladesh:

Shortcuts

Share