15/09/2026
আপনার যদি হরমোন জনিত সমস্যা থেকে থাকে, তাহলে যতই চেষ্টা করুন, ওজন কমানো দুরূহ হয়ে যায়।
এই থেকে frustration, depression চলে আসে।
এইসব মানসিক কষ্টগুলো আবার হরমোন জনিত সমস্যা আরও গুরুতর করে দেয়।
এমন একটা চক্রে আটকে আছি আমরা যারা ত্রিশোর্ধ্ব বয়সে আছি, বাংলাদেশি খাবার-দাবার আর lifestyle মেনে চলি।
আমাদের হরমোন জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
দুঃখের ব্যাপার হলো, বাংলায় এই নিয়ে ভালো কোনো বই নেই, ডাক্তারগণ এত ব্যস্ত যে রোগীদের প্রয়োজনীয় শিক্ষা চাইলেও দিতে পারেন না, এবং এই নিয়ে ইন্টারনেটে খুব বেশি কথাবার্তাও হয় না।
কারণ বিষয়টা খুব জটিল এবং অনেক nuance-এ ভরপুর।
Insulin resistance, এমন একটা অবস্থা যেখানে শরীর সুস্থ আর diabetes-এর মাঝামাঝি আটকে থাকে।
এটা এমন একটা disorder, যেটা অনেক হরমোন জনিত সমস্যার সূত্রপাত ঘটায়।
তাই এটাকে ঠিক করতে পারলে, বাকিগুলো প্রতিরোধ করা সহজ হয়ে যায়।
আর অবাক করা তথ্য হলো, মাত্র একরাত কম ঘুমালেই এটা শুরু হয়ে যেতে পারে!!
ভিডিওতে mechanism আর সমাধান দুটোই বুঝিয়ে বলেছি, খাওয়ার পর হাঁটা, প্রোটিন, ঘুম, আর resistance training-এর মতো প্রমাণিত উপায়সহ।
এটা ৪ পার্টের সিরিজের প্রথম পর্ব, পরের ৩টা miss করতে না চাইলে page follow দিয়ে রাখুন।
Like করুন। Comment করুন।
আর যার ওজন কমছে না বহু চেষ্টার পরও, তাকে send করুন।
#বাংলাদেশ #স্বাস্থ্য