AYOGA

AYOGA Prevention Better Than Cure

31/05/2026
Beeta Fiber — প্রকৃতির শক্তিতে হজম ও সামগ্রিক সুস্থতার সহায়কBeeta Fiber একটি প্রাকৃতিক পাউডার, যা তৈরি হয়েছে বীটরুট, ইসব...
08/04/2026

Beeta Fiber — প্রকৃতির শক্তিতে হজম ও সামগ্রিক সুস্থতার সহায়ক
Beeta Fiber একটি প্রাকৃতিক পাউডার, যা তৈরি হয়েছে বীটরুট, ইসবগুলের ভুসি, চিয়াসীড এবং প্রয়োজনীয় খনিজ লবণের সমন্বয়ে। এই উপাদানগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং প্রাকৃতিকভাবে হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।
মূল উপকারিতা ও মেডিসিনাল প্রপার্টিজ:
🔹 হজমশক্তি বৃদ্ধি করে
ইসবগুল ও চিয়াসীডে থাকা উচ্চমাত্রার ফাইবার অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখে এবং খাবার সহজে হজম হতে সাহায্য করে।
🔹 কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক
নিয়মিত সেবনে মলকে নরম করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য কমে।
🔹 রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক
বীটরুটে থাকা আয়রন, ফলেট ও প্রাকৃতিক খনিজ উপাদান রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে, যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে।
🔹 ডিটক্সিফিকেশন ও অন্ত্র পরিষ্কার
বীটরুট শরীরের ভেতরে জমে থাকা টক্সিন দূর করতে সহায়তা করে এবং লিভারের কার্যক্রমকে সমর্থন করে।
🔹 হৃদযন্ত্রের স্বাস্থ্যে সহায়ক
বীটরুটে থাকা প্রাকৃতিক নাইট্রেট রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।
🔹 ওজন নিয়ন্ত্রণে সহায়ক
উচ্চ ফাইবারের কারণে দীর্ঘসময় পেট ভরা অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে।
🔹 গাট মাইক্রোবায়োম উন্নত করে
ফাইবারসমৃদ্ধ উপাদানগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, যা সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ।
🔹 শক্তি ও পুষ্টির উৎস
চিয়াসীড ও খনিজ লবণ শরীরে প্রয়োজনীয় মিনারেল ও শক্তি জোগায়, যা দৈনন্দিন কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে।
সারকথা:
Beeta Fiber হলো এমন একটি প্রাকৃতিক সাপোর্ট, যা শরীরের হজমতন্ত্রকে স্বাভাবিক রাখতে, অন্ত্র পরিষ্কার করতে, রক্তের গুণগত মান উন্নত করতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
🌿 প্রকৃতির শক্তিতে সুস্থ থাকুন।

16/08/2025

🍁 বিশ্বে ৪ জনের মধ্যে ১ জনই জীবনের কোনো না কোনো সময়ে Loss of libido-র শিকার হন— আপনি কি তাদের একজন?

🔖 Loss of libido বাংলায় বলা হয় যৌন ইচ্ছাশক্তি হ্রাস বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া।

এটি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই হতে পারে, এবং এর পেছনে শারীরিক, মানসিক ও হরমোনাল — তিন ধরনের কারণ থাকতে পারে।

🔯 সম্ভাব্য কারণসমূহ:

🔹হরমোনের পরিবর্তন-

▪মহিলাদের ক্ষেত্রে মেনোপজ, গর্ভধারণ বা প্রসব-পরবর্তী সময়ে হয়।
▪পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে ।

🔹মানসিক কারণ:

▪স্ট্রেস, উদ্বেগ, বিষণ্ণতা।
▪দাম্পত্য সমস্যা বা সম্পর্কের টানাপোড়েন।

🔹শারীরিক কারণ-

▪দীর্ঘস্থায়ী অসুস্থতা (ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, হৃদরোগ) ইত্যাদি।
▪কিছু ওষুধ (অ্যান্টিডিপ্রেসেন্ট, ব্লাড প্রেসার ওষুধ)।

🔹লাইফস্টাইল-

▪অতিরিক্ত মদ্যপান বা ধূমপান।
▪পর্যাপ্ত ঘুমের অভাব।
▪অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।

🔯Loss of libido হলে যে সমস্যা গুলো হতে পারে:

🔸দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন:
যৌন জীবনে অস্বস্তি বা দূরত্ব তৈরি হয় যার ফলে সঙ্গীর সাথে আবেগীয় সংযোগ কমে যেতে পারে।

🔸 মানসিক প্রভাব-
▪আত্মবিশ্বাস কমে যাওয়া।
▪দুঃখ, হতাশা বা বিষণ্ণতা।
▪নিজের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হওয়া।

🔸 শারীরিক প্রভাব:

▪হরমোনের ভারসাম্যহীনতা আরও বাড়তে পারে।
▪দীর্ঘদিন থাকলে যৌনাঙ্গের রক্তপ্রবাহ কমে গিয়ে ▪শারীরিক প্রতিক্রিয়ায় সমস্যা।
▪পুরুষদের ক্ষেত্রে ইরেকশন সমস্যা, মহিলাদের ক্ষেত্রে যোনি শুষ্কতা।

🔯লাইফস্টাইলের অবনতি:

▪ঘুমের মান খারাপ হওয়া।
▪স্ট্রেস বেড়ে যাওয়া।
▪কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া।

🔯 আয়ুর্বেদিক ভেষজ ও চিকিৎসা:

🔹 অশ্বগন্ধা:
গুঁড়ো আকারে ৩–৫ গ্রাম দুধের সাথে রাতে খেতে হবে।

🔹 শতাভরী :
৩–৫ গ্রাম গুঁড়ো কুসুম গরম দুধের সাথে দিনে ২ বার।

🔹 গোখরু :
২–৩ গ্রাম দিনে ২ বার।

🔹 সফেদ মুসলি :
২–৩ গ্রাম দুধের সাথে দিনে ১–২ বার।

🔯 খাদ্য ও লাইফস্টাইল টিপস:

🔸বাদাম, কাজু, আখরোট → জিঙ্ক ও ওমেগা-৩ সমৃদ্ধ।
🔸ডালিম, তরমুজ → রক্তপ্রবাহ উন্নত করে।
🔸কালো তিল, মধু → হরমোন নিয়ন্ত্রণে সহায়ক।
🔸প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম (যোগ, হাঁটা, প্রণায়াম)।
🔸পর্যাপ্ত ঘুম (৭–৮ ঘণ্টা)।
🔸অ্যালকোহল, ধূমপান ও অতিরিক্ত কফি এড়ানো।
🔸স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা শ্বাসব্যায়াম।

🔯 যোগ ও প্রণায়াম:

🔹ভুজঙ্গাসন (Bhujangasana) → পেলভিক অঞ্চলে রক্তপ্রবাহ বাড়ায়।
🔹উষ্ট্রাসন (Ustrasana) → হরমোন ব্যালান্সে সাহায্য করে।
🔹অনুলোম-বিলোম, কপালভাতি → স্নায়ু শান্ত করে ও শক্তি বাড়ায়।

🍀আজ থেকেই নিজের শরীর আর মনের যত্ন নিতে শুরু করুন— কারণ সুস্থ যৌন জীবন মানে সুস্থ সম্পর্ক, আর সুস্থ সম্পর্ক মানে সুখী জীবন।"

🌿 “প্রকৃতির ভান্ডারে এমন অনেক উপায় আছে যা আপনার হারানো আগ্রহ ফিরিয়ে আনতে পারে— আপনাকে শুধু প্রথম পদক্ষেপটি নিতে হবে।”

13/08/2025

"প্রতিমাসে মাসিকের তারিখ এদিক সেদিক হলে কি আপনি দুশ্চিন্তায় পড়েন??
এই সমস্যার সমাধানে রান্নাঘরের সাধারণ এক মসলা - আদা কিন্তু হতে পারে আপনার প্রাকৃতিক ওষুধ!"
চলুন জেনে নেই আদা কিভাবে "অনিয়মিত ঋতুস্রাব" এ কাজ করে....

@ আদা কিভাবে অনিয়মিত ঋতুস্রাব কমায় – বৈজ্ঞানিক বিশ্লেষণ......
১। Prostaglandin Balance:আদায় থাকা gingerols ও shogaols নামক বায়োঅ্যাকটিভ যৌগ জরায়ুর ভিতরে prostaglandin synthesis নিয়ন্ত্রণ করে। এটি হরমোনাল সংকেতের মাধ্যমে জরায়ুর সংকোচনকে স্বাভাবিক করে, যার ফলে ঋতুস্রাব সময়মতো শুরু হয়।
২। রক্ত সঞ্চালন বৃদ্ধি:
আদা প্রাকৃতিক vasodilator, যা জরায়ুতে রক্তপ্রবাহ বাড়ায়। সঠিক রক্ত সঞ্চালন ডিম্বাশয়ের কার্যকারিতা ও এন্ডোমেট্রিয়াম বিকাশে সহায়ক।
৩।অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব:
Curcumin-এর মতো আদার যৌগ প্রদাহ কমায়, PCOS বা endometriosis-এর মতো অবস্থায় হরমোনাল ভারসাম্য ফিরিয়ে আনে।
৪।ডিম্বস্ফোটন (Ovulation) নিয়ন্ত্রণ:গবেষণায় দেখা গেছে, আদা luteinizing hormone (LH) ও follicle-stimulating hormone (FSH) এর ভারসাম্য রাখতে সাহায্য করে, যা নিয়মিত ডিম্বস্ফোটনের জন্য জরুরি।

@ডোজ ও সেবন পদ্ধতি:
১।তাজা আদা চা:২–৩ গ্রাম কুচানো আদা।
২।১ কাপ গরম পানিতে ৫–৭ মিনিট ভিজিয়ে রাখুন,
দিনে ২ বার (সকাল ও বিকাল) সেবন করুন।
৩।আদা গুঁড়া:১/২ চা চামচ (প্রায় ১ গ্রাম) গরম পানিতে মিশিয়ে খাবারের পর দিনে ২ বার খান।
৪।আদা-মধু মিশ্রণ (দেরিতে পিরিয়ড হলে):১ চা চামচ আদার রস + ১ চা চামচ মধু,
দিনে ১–২ বার ৫–৭ দিন সেবন করুন।

@ সতর্কতা:
১।গর্ভাবস্থায় অতিরিক্ত আদা সেবন এড়িয়ে চলা উচিত ।
২। যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা অতিরিক্ত পরিমাণে খাবেন না।

"নিয়মিত পরিমাণে ও সঠিক পদ্ধতিতে আদা সেবন করলে প্রাকৃতিকভাবেই ঋতুচক্র ফিরে পেতে পারেন নিজের স্বাভাবিক ছন্দে।"

ভালো থাকুন, সুস্থ থাকুন,নিজের যত্ন নিন!

09/08/2025

🧠 আপনার পেটে আছে একটি আলাদা মস্তিষ্ক - যা আপনার মুড,হজম এমন কি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রন করে.......
বিশ্বাস হয়?
চলুন জেনে নেই কিভাবে

আমাদের পেটে একটি আলাদা স্নায়ুতন্ত্র আছে, যাকে Enteric Nervous System (ENS) বলা হয়?

বৈজ্ঞানিক কারণ
🔹২২ কোটির বেশি নিউরন —
আমাদের পেটে প্রায় 220 মিলিয়ন নিউরন থাকে, যা মেরুদণ্ডের কর্ড থেকেও বেশি! এই নিউরনগুলো খাবার হজম, পুষ্টি শোষণ ও মেটাবলিজম নিয়ন্ত্রণ করে।

🔹Gut-Brain Axis সংযোগ —
ভেগাস নার্ভ (Vagus Nerve) পেট আর মস্তিষ্ককে সরাসরি সংযুক্ত করে। তাই পেটে যা হয়, মনের উপরও তার প্রভাব পড়ে।

🔹সেরোটোনিন উৎপাদন —
শরীরের মোট ৯০% সেরোটোনিন (হ্যাপিনেস হরমোন) উৎপাদন হয় অন্ত্রে। মানসিক স্বাস্থ্যের সাথে পেটের স্বাস্থ্যের সরাসরি সম্পর্ক আছে।

🔹নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা —
ENS মস্তিষ্কের সাহায্য ছাড়াই অনেক সিদ্ধান্ত নিতে পারে— যেমন খাবার কত দ্রুত যাবে, কোন অংশ বেশি শোষিত হবে ইত্যাদি।

🔹ইমিউন সিস্টেমের কেন্দ্র —
আমাদের ইমিউন কোষের প্রায় ৭০% পেটের ভেতর থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান ঘাঁটি।

🍂তাই পেট শুধু খাবার হজমের জন্য নয়— এটি আমাদের মুড, চিন্তা, এমনকি ইমিউন সিস্টেমও নিয়ন্ত্রণ করে।
তাই স্বাস্থ্যবান থাকতে চাইলে প্রথমেই "পেটের যত্ন" নিতে হবে।
"ভালো থাকুন, সুস্থ থাকুন!"

08/08/2025

💠 যখন আধুনিক চিকিৎসা কেবল রোগ সারানোর চেষ্টা করছে,তখন আয়ুর্বেদ আমাদের শিখিয়ে দেয় কিভাবে অসুখকে দূরে রাখা যায়।"

আয়ুর্বেদ মতে সুস্থ থাকার গোপন রহস্য"!
চলুন জেনে নেই......

🔸সকালে সূর্য উঠার পূর্বে ঘুম থেকে উঠুন( ব্রহ্মমুহূর্ত)।

🔸 ১ গ্লাস ঊষ্ণ গরম পানি পান করুন।

🔸সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করুন।

🔸মেডিটেশন,যোগ ব্যায়াম ও প্রাণায়াম করুন।

🔸গোসলের পূর্বে গায়ে তেল দিয়ে ম্যাসাজ করুন( নিজে নিজে)।

🔸 আয়ূর্বেদ মতে " খাবারই হচ্ছে ওষুধ" সুতারাং সঠিক ভাবে খাওয়া।

🔸সকালের নাস্তা: ফলমূল, সালাদ,হালকা খাবার রাখুন।

🔸দুপুরের খাবার হলো প্রধান খাবার এই সময় পেট ভরে খান। কারণ এই সময় অগ্নি বেশি থাকে।

🔸রাতের খাবার : সন্ধ্যা বা সূর্য ডোবার সাথে সাথে খেয়ে ফেলুন,হালকা ও সহজ হজম হয় এমন খাবার খান।

🔸খাবারের সাথে লেবু পানি পান করুন।

🔸খাবার ভালোভাবে চিবিয়ে খান।

🔸খাবারের সময় মনোযোগ দিয়ে খাবার খান।

🔸খাবার খাওয়ার পূর্বে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করুন ।যেমন, সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক শুকরিয়া আমি যে খাবার খাচ্ছি হয়তো অনেক এর কাছে এধরনের খাবার নাই।এই জন্য তোমার শুকরিয়া আদায় করেছি।

🔸নিজের দেহ প্রকৃতি অনুযায়ী খাবার খাওয়া,জীবন যাপন করা,সুস্থ থাকার মূল চাবি কাঠি।

🔸ঋতু পরিবর্তন অনুযায়ী খাদ্য,পোশাক, অভ্যাস পরিবর্তন করা।যেমন...

🔹গ্রীষ্ম কাল: তরল এবং শীতলকারী খাবার বেশি খাওয়া,সুতি এবং ঢিলেঢালা পোশাক পড়া উচিত।( ফ্রিজের ঠান্ডা জাতীয় খাবার নিষেধ)।

🔹 বর্ষাকাল: সহজে হজম হয় এমন খাবার খাওয়া।

🔹 শীতকাল:গরম ও পুষ্টি কর খাদ্য খাওয়া এবং গরম কাপড় পরিধান করা।

🔸পর্যাপ্ত ঘুমানো এবং রাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়া। (শরীরের প্রাকৃতিক হেলিং শুরু হয় রাত ১২-২ টা এর মধ্যে।)

সুতারাং
খাবার, খাবার পরিবেশ,ঘুম আবেগ,সব কিছু ঠিক থাকলে দেহের ভারসাম্য ঠিক থাকে।
"সুস্থ থাকুন,ভালো থাকুন,সঠিক ভাবে জীবন যাপন করুন।"

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AYOGA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AYOGA:

Shortcuts

Share

Category