Prof. Dr. Happy Haque

Call

Prof. Dr. Happy Haque Professor Dr. Happy Haque, Cancer Specialist (Clinical Oncologist)

Popular Diagnostic Centre, bhaban 6, Dhanmondi, Dhaka

30/09/2026

Allah is the best planner
আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী
8:30

🌸 ৩৫-এর পর নারীর সুস্থতার জন্য ছোট অভ্যাস, বড় সুরক্ষা ❤️৩৫-এর পর শরীরে ধীরে ধীরে নানা পরিবর্তন শুরু হয়। তাই এখন থেকেই ...
29/09/2026

🌸 ৩৫-এর পর নারীর সুস্থতার জন্য ছোট অভ্যাস, বড় সুরক্ষা ❤️

৩৫-এর পর শরীরে ধীরে ধীরে নানা পরিবর্তন শুরু হয়। তাই এখন থেকেই নিজের যত্ন নেওয়া জরুরি।

মনে রাখুন এই ৯টি গুরুত্বপূর্ণ কথা—

১️⃣ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরল অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই থাকতে পারে। নিয়মিত BP, রক্তে শর্করা ও প্রয়োজন অনুযায়ী কোলেস্টেরল পরীক্ষা করুন।

২️⃣ হাড়ের যত্ন নিন 🦴
ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার, পর্যাপ্ত ভিটামিন D, নিয়মিত হাঁটা ও ওজন বহনকারী ব্যায়াম হাড়ের জন্য গুরুত্বপূর্ণ।

৩️⃣ ঘুমকে গুরুত্ব দিন 😴
প্রতিদিন পর্যাপ্ত ও নিয়মিত ঘুমের অভ্যাস করুন। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭–৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

৪️⃣ মাসল ও শরীরের শক্তি ধরে রাখুন
নিয়মিত হাঁটা, সিঁড়ি ব্যবহার ও সপ্তাহে কয়েকদিন strength exercise বয়সের সঙ্গে শক্তি ও ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে।

৫️⃣ পিরিয়ডের পরিবর্তনকে অবহেলা করবেন না
অতিরিক্ত রক্তপাত, দীর্ঘদিন অনিয়মিত মাসিক বা তীব্র ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

৬️⃣ হার্টের লক্ষণ চিনুন ❤️
নারীদের ক্ষেত্রে হার্টের সমস্যায় শুধু বুকব্যথা নয়—শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, বমি বমি ভাব বা পিঠ/চোয়ালে ব্যথাও হতে পারে।

৭️⃣ দীর্ঘস্থায়ী মানসিক চাপ কমান
হাঁটা, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো উপকারী হতে পারে।

৮️⃣ খাবারে সচেতন হোন 🥗
ফল, শাকসবজি, ডাল, গোটা শস্য ও ঘরের সুষম খাবার বেশি খান। অতিরিক্ত চিনি, লবণ, ভাজাপোড়া ও ultra-processed food কমান।

৯️⃣ ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন
এগুলো হৃদরোগ, স্ট্রোক ও বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।

🌿 মনে রাখবেন—
৩৫-এর পর সুস্থ থাকা মানে শুধু রোগ না থাকা নয়; আগামী দিনের সুস্থতার জন্য আজ থেকেই নিজের শরীরকে যত্ন নেওয়া।

❤️ আজ থেকেই একটি ভালো অভ্যাস শুরু করুন।

এই পোস্টটি আপনার মা, বোন, স্ত্রী বা বান্ধবীর সঙ্গে শেয়ার করুন—হয়তো আপনার একটি শেয়ার কারও স্বাস্থ্য সচেতনতার শুরু হতে পারে।

28/09/2026
স্তন ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্তESR1 Mutation? এখন রক্ত পরীক্ষাই বদলে দিচ্ছে চিকিৎসার সিদ্ধান্ত 🩸🧬"HR-positive / HER2-...
27/09/2026

স্তন ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত

ESR1 Mutation? এখন রক্ত পরীক্ষাই বদলে দিচ্ছে চিকিৎসার সিদ্ধান্ত 🩸🧬"

HR-positive / HER2-negative locally advanced বা metastatic breast cancer এ Aromatase Inhibitor (AI) + CDK4/6 inhibitor (abemaciclib, palbociclib, বা ribociclib) চলাকালীন যদি রক্তের ctDNA পরীক্ষায় ESR1 mutation ধরা পড়ে, তাহলে FDA এখন Camizestrant (ব্র্যান্ড: Etcamah) + CDK4/6 inhibitor ব্যবহারের অনুমোদন দিয়েছে। FDA অনুমোদন 4 সেপ্টেম্বর 2026, accelerated approval। 

ESR1 mutation কেন গুরুত্বপূর্ণ?
AI চিকিৎসা চলাকালীন কিছু রোগীর ক্যানসার কোষে ESR1 mutation তৈরি হয়। তখন টিউমার AI এর বিরুদ্ধে প্রতিরোধী হয়ে যায়।
Camizestrant হল নতুন প্রজন্মের oral SERD, অর্থাৎ Selective Estrogen Receptor Degrader। এটি estrogen receptor কে লক্ষ্য করে ভেঙে দেয় এবং estrogen নির্ভর ক্যানসার বৃদ্ধি কমায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন: রক্তের ctDNA পরীক্ষা 🩸
এতদিন আমরা CT scan এ progression দেখার পর ওষুধ বদলাতাম। SERENA-6 trial (NCT04964934) দেখিয়েছে, CT scan এ রোগ বাড়ার আগেই শুধু রক্তে ESR1 mutation ধরা পড়া মাত্র AI বদলে camizestrant শুরু করলে ফল ভালো।
এটি প্রথম ক্যানসার থেরাপি যা imaging এ progression এর আগেই ctDNA তে resistance mutation দেখে গাইড করা হলো।
ফলাফল:
• Camizestrant + CDK4/6 inhibitor গ্রুপে median PFS ছিল 16.0 মাস (95% CI 12.7-18.2)
• AI + CDK4/6 inhibitor চালিয়ে যাওয়া গ্রুপে ছিল 9.2 মাস (95% CI 7.2-9.5) 
• রোগ বাড়া বা মৃত্যুর ঝুঁকি 56% কমেছে, HR 0.44
companion diagnostic হিসেবে FDA অনুমোদিত Guardant360 CDx assay দিয়ে ESR1 mutation শনাক্ত করতে হবে 
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা:
এটি সব HR-positive রোগীর জন্য AI বা tamoxifen এর বিকল্প নয়। অনুমোদনটি শুধুমাত্র advanced/metastatic HR+/HER2- রোগীদের জন্য, যাদের AI + CDK4/6 চলাকালীন acquired ESR1 mutation হয়েছে। এটি accelerated approval, দীর্ঘমেয়াদী overall survival এর চূড়ান্ত ফলাফল এখনো গবেষণাধীন।
ক্যানসার চিকিৎসার ভবিষ্যৎ শুধু টিউমার কোথায় আছে তা নয়, টিউমারের DNA কীভাবে বদলাচ্ছে সেটাও এখন চিকিৎসার সিদ্ধান্ত বদলে দিচ্ছে।

একটি সহজ রক্ত পরীক্ষা — কোলোরেক্টাল ক্যানসার শনাক্ত করতে পারে প্রায় ৮৩% ক্ষেত্রে!কোলন বা রেকটামের ক্যানসার শনাক্ত করতে ...
27/09/2026

একটি সহজ রক্ত পরীক্ষা — কোলোরেক্টাল ক্যানসার শনাক্ত করতে পারে প্রায় ৮৩% ক্ষেত্রে!

কোলন বা রেকটামের ক্যানসার শনাক্ত করতে যদি একটি সাধারণ রক্ত পরীক্ষাই করা যায়, তাহলে কেমন হয়?

Shield নামে একটি blood test রক্তে ক্যানসারের সঙ্গে সম্পর্কিত DNA পরিবর্তন ও অন্যান্য molecular signal শনাক্ত করার চেষ্টা করে। এটি কোলোরেক্টাল টিউমার থেকে রক্তে আসা সংকেতগুলো খুঁজে দেখে।

FDA অনুমোদনের জন্য করা large clinical study তে দেখা গেছে, এই পরীক্ষাটি প্রায় ৮৩.১% colorectal cancer শনাক্ত করতে পেরেছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে হবে:
🔹 Early-stage ক্যানসার শনাক্তের হার কম। FDA এর তথ্য অনুযায়ী Stage I এর ক্ষেত্রে প্রায় ৫৫% থেকে ৬৫%।
🔹 পরবর্তী stage এর ক্যানসার শনাক্তের হার অনেক বেশি। ওই একই স্টাডিতে Stage II, III এবং IV এর ক্ষেত্রে প্রায় ১০০% ছিল।
🔹 Precancerous polyp বা growth শনাক্ত করতে এই রক্ত পরীক্ষা তুলনামূলকভাবে দুর্বল। অর্থাৎ, ক্যানসার হওয়ার আগেই যে ক্ষত অপসারণ করা যায়, তা খুঁজে বের করতে colonoscopy এখনও বেশি কার্যকর।
তাহলে এই পরীক্ষার গুরুত্ব কোথায়?
অনেকেই colonoscopy করতে অনীহা বা ভয় বোধ করেন। তাদের জন্য একটি সহজ blood-based screening option হয়তো স্ক্রিনিং শুরু করতে উৎসাহিত করতে পারে।
⚠️ Positive result মানেই ক্যানসার নিশ্চিত নয়। Positive হলে অবশ্যই colonoscopy দিয়ে নিশ্চিতভাবে মূল্যায়ন করতে হবে।
⚠️ Negative result মানেই শরীরে কোলোরেক্টাল ক্যানসার নেই, এমন নিশ্চয়তাও নয়।
বর্তমানে average-risk প্রাপ্তবয়স্কদের জন্য, বিশেষ করে ৪৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য, colorectal cancer screening এর বিভিন্ন পদ্ধতি রয়েছে। Stool-based test এবং visual exam, বিশেষ করে colonoscopy, precancerous lesion শনাক্তে এখনও preferred বলে ধরা হয়।
🎯 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা: কোলোরেক্টাল ক্যানসার যত তাড়াতাড়ি শনাক্ত করা যায়, চিকিৎসার সুযোগ তত বেশি।
আপনার বয়স ৪৫ বা তার বেশি হলে, বা আপনার ঝুঁকি বেশি মনে হলে কোন screening পদ্ধতি আপনার জন্য উপযুক্ত, তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন।
Screening করুন, কারণ ক্যানসার হওয়ার আগেই অনেক precancerous lesion শনাক্ত ও অপসারণ করা সম্ভব।

ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ— ক্যান্সার নয়, তবে জানা জরুরিঅনেক নারীরই স্তনে চাকা চাকা ভাব, ব্যথা, টানটান বা ভারী লাগা হ...
26/09/2026

ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ— ক্যান্সার নয়, তবে জানা জরুরি

অনেক নারীরই স্তনে চাকা চাকা ভাব, ব্যথা, টানটান বা ভারী লাগা হতে পারে—বিশেষ করে মাসিকের আগে। এর একটি সাধারণ কারণ হলো ফাইব্রোসিস্টিক ব্রেস্ট পরিবর্তন (Fibrocystic Breast Changes)।

কী কী লক্ষণ হতে পারে?
• স্তনে ছোট ছোট গুটি, দানাদার বা দড়ির মতো শক্ত অনুভূতি
• স্তনে ব্যথা, ভারী লাগা বা স্পর্শে অস্বস্তি
• মাসিকের আগে গুটি বা ব্যথা বাড়া এবং মাসিকের পর কমে যাওয়া
• কখনো কখনো ni**le discharge হয়

কেন হয়?

মূলত মাসিক চক্রের হরমোন—বিশেষ করে Estrogen ও Progesterone-এর ওঠানামার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। এর ফলে স্তনে ছোট ছোট cyst এবং অতিরিক্ত fibrous tissue তৈরি হতে পারে।

এটি কি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়?

সাধারণ fibrocystic changes নিজে থেকে ক্যান্সারে পরিণত হয় না।
তবে স্তন ঘন ও গুটিযুক্ত হওয়ায় নতুন কোনো অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করা কখনো কঠিন হতে পারে।

কী পরীক্ষা করা হয়?

🩺 Clinical breast examination
🔹 Breast Ultrasound — cyst ও solid lump আলাদা করতে পারে
🔹 Mammogram — বয়স ও প্রয়োজন অনুযায়ী

মনে রাখবেন—স্তনে গুটি মানেই ক্যান্সার নয়, কিন্তু নতুন বা পরিবর্তিত গুটি অবহেলাও করবেন না। সঠিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সচেতন হোন, আতঙ্কিত নয়।

ব্রেস্টে সিস্ট মানেই কি ক্যান্সার?না। ব্রেস্ট সিস্ট ও ক্যান্সার এক জিনিস নয়। ব্রেস্টের চাকা অনেক কারণেই হতে পারে—এর মধ্য...
25/09/2026

ব্রেস্টে সিস্ট মানেই কি ক্যান্সার?

না। ব্রেস্ট সিস্ট ও ক্যান্সার এক জিনিস নয়।

ব্রেস্টের চাকা অনেক কারণেই হতে পারে—এর মধ্যে সিস্ট একটি কারণ।

🔹 সিস্ট সাধারণত তরলভরা থলি। এটি সাধারণত নরম হয় এবং নড়াচড়া করে।

🔹 আর ক্যান্সার টিউমার সাধারণত শক্ত ও কম নড়াচড়া করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথাহীন হয়।

কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো—
👉 শুধু হাত দিয়ে পরীক্ষা করে সিস্ট আর ক্যান্সারের মধ্যে নিশ্চিত পার্থক্য করা যায় না।

তাই প্রয়োজন সঠিক পরীক্ষা—

কেবলমাত্র Ultrasound দিয়ে বোঝা যায় চাকার ভেতরে তরল আছে কিনা নাকি এটি solid mass

Mammogram দিয়ে cystic mass নির্নয় করা যায় না ।

কিন্তু বয়স ও পরিস্থিতি অনুযায়ী Mammogram-ও প্রয়োজন হতে পারে।
যাদের বয়স ৩৫ এর উপর তাদের অবশ্যই Mammogram করতে হবে ।

⚠️ তাই স্তনে নতুন কোনো চাকা অনুভব করলে আতঙ্কিত হবেন না, আবার অবহেলাও করবেন না।

সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন।

🎯 সচেতনতা মানেই নিরাপত্তা।

24/09/2026

স্তনে চাকা মানেই ক্যান্সার নয়।
আতঙ্কিত হবেন না, আবার অবহেলাও করবেন না—সঠিক পরীক্ষা করান

প্যানক্রিয়াটিক ক্যানসার—নীরবে বেড়ে ওঠা এই ক্যানসারকে এবার কি রক্ত পরীক্ষায় আগেই শনাক্ত করা সম্ভব?প্যানক্রিয়াটিক ক্যা...
24/09/2026

প্যানক্রিয়াটিক ক্যানসার—নীরবে বেড়ে ওঠা এই ক্যানসারকে এবার কি রক্ত পরীক্ষায় আগেই শনাক্ত করা সম্ভব?

প্যানক্রিয়াটিক ক্যানসারের সবচেয়ে বড় সমস্যা হলো—শুরুতে অনেক সময় তেমন কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। তাই রোগ ধরা পড়তে দেরি হয়ে যায়।

সম্প্রতি Nature Medicine-এ প্রকাশিত গবেষণায় PANXEON নামে একটি নতুন liquid biopsy বা রক্ত পরীক্ষার সম্ভাবনা নিয়ে আশাব্যঞ্জক তথ্য এসেছে।

এই পরীক্ষায় রক্তের microRNA, exosomal microRNA এবং CA 19-9—এই তিন ধরনের biomarker একসঙ্গে বিশ্লেষণ করা হয়।

প্রায় ১,৮০০ জনের গবেষণায় Stage I ও II pancreatic cancer শনাক্ত করার sensitivity ছিল প্রায় ৮৭%।

তবে মনে রাখবেন—
⚠️ এটি এখনো গবেষণাধীন পরীক্ষা।
সাধারণ মানুষের routine screening-এর জন্য এটি এখনো অনুমোদিত বা প্রতিষ্ঠিত নয় এবং CT, MRI বা biopsy-এর বিকল্পও নয়।

তবুও, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—

🩸 ক্যানসার যত আগে শনাক্ত করা যায়, চিকিৎসার সুযোগ তত বেশি।

23/09/2026

َإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন।

Address

Popular Consultation Centre (Bhaban-6), Room-402, House/9, Road/2, Dhanmondi
Dhaka
1209

Telephone

+8801886862738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. Happy Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share