08/06/2026
অসহায় এক বোনের পোস্ট।🥹🥹
আমার মা আর বড় বোন আমাকে বলে আমার স্বামী কে ডিভোর্স দিতে,,আমার বিয়ের আগে যেই মা বোন আমাকে অত্যাচার করছে, দুইবেলা খেতে দেয় নাই, পড়াশোনা করতে দেয় নাই, আমাকে মানসিক রোগী বানিয়ে দিছে,, আমার শরীরের বিভিন্ন রোগে ধরে গেছেলো ,,, তার উপর মানসিক নির্যাতন করতো,,এক ইই ঘরের মধ্যে সবাই হাসাহাসি করতো আমার সাথে কথা বলতো না, ভালো মন্দ রান্না করে খেতো আমাকে দিতো না ,,,
আমাকে দেখে কোন ছেলেই পছন্দ করতো না ওজন ছিল 32কেজি না খেতৈ খেতে 😭তারা ভালো মন্দ খেতো 😭 তার পর আমার এলাকার এক কাকা বিয়ের একটা প্রস্তাব আনে,ছেলেটা বিবাহিত ছিল দুইটা ছেলে ছিল, প্রথম ছেলের বয়স 6দ্বিতীয় ছেলের বয়স 3।
আমি ওদের মায়ের মত ভালোবাসী,, এখন আমার খাওয়া দাওয়ার কোন অভাব নেই,,, এখন ওজন 54কেজি। আমার স্বামী অনেক খাবার আনে ফ্রিজ ভর্তি খাবার থাকে,,, আমার শ্বাশুড়ি ভালোও আছে আবার খারাপ ও আছে।
আমার শ্বশুর বাড়ি অনেক বড়লোক আমার স্বামী যখন যা চাই চাওয়ার আগেই এনে দেয়,,,। আবার দুই এক সময় ধমক ঝাড়ি দেয় ,,, আমাকে অনেক ভালোবাসে,, এলাকার লোকজন সবাই আমার স্বামী কে অনেক দাম দেয় ,, আমার কিছু হলে আমার স্বামী, শ্বাশুড়ি পাগল হয়ে যায়,, আমি খুব ভালো আছি
এখন আমার মা বোন বুদ্ধি দেয় তোর স্বামী এত বড়লোক তোর স্বামী কে বল একটা বাড়ি তোর নামে লিখে দিতে ,,, না ডিভোর্স এর ভয় দেখাবি,,, আমার স্বামী আমাকে ভালোবাসে,,সব দেয়, আমার সন্তান ভালো, শরীরের রোগ ব্যাধি সব আমার স্বামীর কারণে ভালো হয়েছে,,,আর তোরা আমার স্বামী কে ছাড়তৈ বুদ্ধি দেস 😡 ওদের সাথে আমার সম্পর্ক নেই এখন,, আমি কাজটা কি ঠিক করসি, 🥺 বলবেন প্লিজ 😭 সবাই বলে মায়ের আশীর্বাদ ছাড়া ভালো থাকা যায় না 😭
©️