24/05/2026
মাস দুয়েক আগেও ফারাহকে মোবাইল ছাড়া খাওয়ানো প্রায় অসম্ভব মনে হতো।
খাবারের প্লেট সামনে আসলেই ফোন চাই, কার্টুন চাই।
না দিলে কান্না, রাগ, মুখ বন্ধ করে বসে থাকা—সবই হতো।
অনেক মা-বাবার মতো আমিও প্রথমে ভাবতাম,
“ফোন দিলে যদি খায়, সমস্যা কোথায়?”
কিন্তু পরে Child Development with Whole Brain Approach, child psychology এবং neuroscience নিয়ে পড়াশোনা করতে গিয়ে বুঝলাম—
খাওয়ার সময় অতিরিক্ত screen use শুধু একটা অভ্যাস না, এটা শিশুর brain development, attention span, emotional regulation এমনকি hunger cues-এর ওপরও প্রভাব ফেলতে পারে।
শিশুর ব্রেন especially প্রথম কয়েক বছরে খুব দ্রুত develop করে।
এই সময় real-life interaction, eye contact, conversation, sensory experience—এসবই brain connections তৈরি করতে সাহায্য করে।
কিন্তু যখন খাওয়ার পুরো focus screen-এর দিকে চলে যায়, তখন শিশুর brain খাবারের taste, texture, smell, fullness—এসব natural sensory signal ঠিকভাবে process করার সুযোগ কম পায়।
Neuroscience অনুযায়ী, স্ক্রিন খুব দ্রুত dopamine stimulation দেয়।
ফলে শিশুর brain ধীরে ধীরে low stimulation activities—যেমন শান্তভাবে বসে খাওয়া, গল্প শোনা বা family interaction—এসবকে less interesting মনে করতে শুরু করতে পারে।
তাই আমি ফারাহর ক্ষেত্রে হঠাৎ করে ফোন completely বন্ধ করিনি।
কারণ child behaviour-এর পেছনে brain state এবং emotional need বুঝতে হয়।
শুধু behaviour control করলে long-term change আসে না, connection তৈরি করতে হয়
আমি ছোট ছোট কিছু পরিবর্তন আনি—
১. খাওয়ার সময় eye contact ও conversation বাড়াই
২. খাবার নিয়ে storytelling করতাম
“এই গাজর খেলে bunny-এর মতো fast দৌড়ানো যায়!”
৩. প্লেট colourful ও visually interesting করার চেষ্টা করেছি
৪. তাকে ছোট ছোট choice দিতাম
“চিকেন আগে খাবে নাকি ভাত?”
এতে তার sense of control বাড়তো
৫. কখনো রান্নাঘরে ছোট helper বানিয়েছি
৬. সবচেয়ে গুরুত্বপূর্ণ—খাওয়াকে pressure না বানিয়ে connection-এর সময় বানানোর চেষ্টা করেছি।
শুরুটা সহজ ছিল না।
রাগ, কান্না, খাবার না খাওয়া—এসব phase গেছে।
কারণ brain already instant stimulation-এর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল।
কিন্তু consistency ধীরে ধীরে brain-কে নতুন routine accept করতে সাহায্য করেছে।
এখন আলহামদুলিল্লাহ, ফারাহ মোবাইল ছাড়া খায়।
খাওয়ার সময় গল্প করে, প্রশ্ন করে, খাবার explore করে।
সবচেয়ে সুন্দর বিষয় হলো—এখন feeding time আমাদের জন্য stress না, bonding time .
আমি একটা জিনিস খুব গভীরভাবে শিখেছি—
শিশুর behaviour change করতে শুধু rules যথেষ্ট না।
Safe connection, co-regulation এবং consistent response শিশুর developing brain-এর জন্য অনেক বেশি powerful।
Because children cooperate better when they feel connected, not controlled.