19/06/2026
সচেতনতামূলক পোস্ট -
ছোট্ট একটি মেয়ে, খেলার সময় পড়ে গিয়ে কনুইয়ের হাড় ভেঙ্গে গিয়েছে। আধুনিক চিকিৎসা সেবা যেখানে প্রত্যেকের দোরগোড়ায় , আদিম কবিরাজি চিকিৎসা পদ্ধতি সেখানে আর উপযোগী নয়। কাঠি দিয়ে বেধে লতাপাতার বনাজি পদ্ধতি ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। সতর্ক হোন, হাড় ভাঙার চিকিৎসায় অর্থোপেডিক্স চিকিৎসক-এর শরণাপন্ন হোন। ভেঙে যাওয়া হাড়ে অনেক ক্ষেত্রে অপারেশনই একমাত্র চিকিৎসা। এতে করে হাড় জোড়া না লাগা বা বাকাভাবে জোড়া লাগার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
#ডা_নিংতম_সিংহ